আমার প্রিয় পোস্ট

উৎসর্গ: আউলা

০৬ ই জুন, ২০০৮ রাত ১১:২০

শেয়ারঃ
0 0

আউলা খুব ভালো সাইকেল চালাতো। কিন্তু সাইকেলের পিছনে কেউ উঠলে, সে তখন আর ঠিক থাকতে পারতো না, ধাপ্পুস করে পড়ে যেত। একবার মামারা, খালারা, আমরা সব ভাইবোনরা পিকনিক করছিলাম মামার ফ্যাক্টরিতে। আউলা তার সাইকেল নিয়ে রোডে নামলো পিকনিকের উদ্দেশ্যে। শামীম ভাই(কাজিন) ওর সাইকেলের পিছনে উঠতে চাইল, কিন্তু ও উঠতে দিলো না। উনি উঠে পড়ছিলেন কিন্তু আউলা বুঝতে পারেনি। যখন বুঝতে পারলো তখন এ্যাঁ এ্যাঁ করতে করতে সাইকেল নিয়ে সোজা ড্রেনে।:D:D



আউলা, বুবু আর টুসি আপু একবার আহসান ভাইয়ার(বসলোক) সাথে ডাঙ্গুলী খেলায় জিতে গেল। আউলার তো দেমাগ আর দেখে কে!! দাম বাড়ানো কথা বলতে লাগলো। ডাঙ্গুলী খেলার নিয়মানুযায়ী ওরা আহসান ভাইয়াকে খাটান দিবে। কিন্তু আহসান ভাইয়া ক্যাচ ধরল তাই উল্টা আহসান ভাইয়া ওদেরকে সাড়ে সাত খাটান দিবে। ঐ অবস্থায় বুবু আর টুসি আপু পালালো। আর বেকুব আউলা হাবার মত করে আহসান ভাইয়ার খাটান খেতে লাগল। ১ ঘন্টা খাটান খাওয়ার পর সে কান্না শুরু করলো। তারপরে দয়াময় আহসান ভাইয়া ছেড়ে দিল।



আমরা ক্রিকেট খেলছিলাম। আমার নিজের ২ বোন আর মামাত ৩ বোনের শখ হলো আমাদের সাথে ক্রিকেট খেলবে তারা। অনেকজন প্লেয়ার, খেলা বেশ জমেছে। আম্মু, নানী, খালা, মামা, মামীরা দর্শক। আউলা দুর্দান্ত বল করছে। সাথে চোট্টামি তো আছেই। প্রতিটা বলেই আউট আউট বলে চিল্লাচ্ছে। আর খালাতো ভাই বাবু(খুব ভালো খেলে) মনের মত ছয় পিটাচ্ছে। অনেক চোট্টামি করে তারা আমাদের সব উইকেট ফেলে দিল। আউলা ব্যাটিঙে উইক বলে আউলার ব্যাটিঙ ছিল শেষে। যথাসময়ে আউলা ব্যাট করতে এল। প্রথম দুইটা বল কোনোভাবে গেল। তৃতীয় বলের সময় আউলা বল মারার সাথে সাথেই ব্যাট ফেলে দৌড়। কেন, কি হয়েছে? সে নাকি বল চোখে দেখে না, বলটা যদি নাকে লাগে তাই দৌড়।(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)


একবার ছোট নানাজিকে দেখতে আউলা আর টুসি আপু, পুষ্প মামা আর নানী কুষ্টিয়ায় যাচ্ছিল বাসে করে। বাসে আবার মহারানী আউলা ঘুম দিয়েছিল। তারপর ঐখানে পৌছানোর পর সে দেখলো তার একটা জুতা নাই। তার নিজেকে বস্তির মেয়ে মনে হচ্ছিল। আরো মনে হচ্ছিল, কারও বাড়িতে খালিপায়ে যাওয়াটা খুবই লজ্জাজনক। তারপরে বাস থেকে নামার পর একটা গাছের নিচে দাড়ায়, সেখানে আবার একটা কাক মাথায় পায়খানা করে দেয়। পুরো বিধ্বস্ত অবস্থায় সে নানাবাড়িতে যায়। এইটা নাকি তার ছোটবেলার বিব্রতকর অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা।


ঈদের আগের দিন আউলা মানুষকে ভূতের ভয় দেখাতো। ভূত সাজতো হাত উঁচু করে মুঠ করে একটা ছোট হাড়ির ভিতর ঢুকিয়ে দিতো, তারপরে একটা ধবধবে সাদা শাড়ি দিয়ে পুরো শরীর পেচানো হতো। দেখতে অন্ধকারে কেমন লম্বা লাশ দাড়িয়ে আছে মনে হতো। (কিন্তু এইভাবে ভুত সাজানো হলে ভূত চোখেও দেখে না, আর নড়তেও পারেনা) শাড়িটাও চুরি করতো, নানীর শাড়ি। প্রথম দিকে বুবু আর টুসি আপুও থাকতো। বুবু আর টুসি একটু বুঝতে শিখলে ঐ আকামের মধ্যে আর থাকতো না। আর এই আকাম কুকামে সারা দুনিয়ার পিচ্চিরা এসে হাজির হতো(আমিও থাকতাম:D)। বুবুকে ভূত সাজনো হতো কারণ বুবু বেশ লম্বা ছিল। বুবু যখন আকাম ছেড়ে দিল, তখন আউলা্ উপায় না দেখে নিজেই ভূত সাজলো একবার। তখন শীতকাল। ভূত সাজাই দিল আউলার চেয়ে সামান্য ছোট আমাদের একটা কাজের ছেলে পিঙ্গুলী। নানীবাড়ির কাজের মেয়েকে ভয় দেখানোর উদ্দেশ্যে পুকুরের পাড়ে দাড়িয়ে রইল। নানীবাড়ির ঐ কাজের মেয়ে ভূত দেখে প্রথমে চিল্লাই উঠল, ওরে খোদাতালা, এইটা কি? তারপরে ঝড়ের বেগে এসে আউলাকে ধাক্কা মারলো সোজা পুকুরে।:D:D:D

(এই ভূত সাজা নিয়ে আউলা বেচারীর একটা করুণ কাহিণী আছে, তা আপনারা তার কাছে শুনেন:()



তিন নং আর ৪ নং ঘটনাটা বাদে বাকী তিনটা ঘটনাই একটু আগে আমি আউলার কাছে শুনে লিখেছি।B-)) বেকুব আউলা সরল মনে এসব ঘটনা বলল। B-)) ও এখন ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠেই হতবাক হয়ে যাবে। B-)) গালে হাত দিয়ে বসে ভাববে আমি কিভাবে পারলাম। B-)) অথচ ওকে বলেছি, আমি ওকে নিয়ে লিখব না। B-))

ওয়াক হ্যাক হ্যাক ওয়াক ভ্যাক ভ্যাক:#):#)

 

সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:২৩
রাশেদ বলেছেন: হা হা! হা হা!

তোমার কপালে কি রাম দুঃখ আছে সেইটা চিন্তা করতেছি আমি।
০৬ ই জুন, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন: আমি ২ দিন বিজি থাকবো, আমাকে ধরতে পারলে হয়B-))

২. ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:২৭
রেটিং বলেছেন: খুব মজা লাগল....তোামর লেখাও খুব সুন্দর হয়েছে। খুব মজাদার লেখা, তবে আউলা ঘুম উঠলেই তোমার খবর আছে মনে হয় ;)
০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩০

লেখক বলেছেন: আমি কালকে সকাল ৭টায় ফুটবো। আমাকে ধরতে পার্বে না। আমার কিছুই মনে থাকেনা, তাই ভালোভাবে লিখতে পার্লাম না।:(

৩. ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:২৭
মৈথুনানন্দ বলেছেন: +ছোতোবেলার মজার মজার লেখা আরো চাইইইইইইইইইইইই+
০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩০

লেখক বলেছেন:
তাই!! আতথা আতথা ঠিকাচে:)

০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন:
এটা কি বললেন:(

আমাকে নিয়ে ও লিখল, কেউ কিছু বলল না আর আমি লিখলাম তাতেই দোষ হয়ে গেল?:(

৫. ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩৩
স্বাপ্নিক বলেছেন: =p~ =p~ =p~
তোমার জন্য আগাম সমবেদনা।
লেখা ভাল লাগছে।
০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: ..........:#):#):#)

৬. ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩৬
হনলুলু বলেছেন: =p~ =p~

তোমার জইন্য্ অগ্রীম সমবেদনা ........ :#)

লেখাটা খুউব ভালো হৈছে ......... :)
০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: .............B-))B-))B-))

৭. ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৪০
মানুষ বলেছেন: হা হা হা .........
এই পোষ্টটা পড়ে হাসতেই আছি হাসতেই আছি
প্রিয় পোষ্টে এ্যাড করলাম
০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: ...............থ্যাংকস:#):#):#)

৮. ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৪১
রেটিং বলেছেন: যা লিখছ তাতেই চলবে...অনেক অনেক ভাল হইচে। ;)
০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: ...........থ্যাঙ্কিউ ভাইয়া:`>


আপনিই আমাকে ব্লগে একমাত্র এত প্রশংসা করেন।:)

৯. ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৪৩
বুমবুম বলেছেন: আউলা যে বললো তুমারে সিস্টেম করছে।তুমি কিছু বলবা না।অহন কি হইল:-*?আউলা কই?ঘুমায়:)?
০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: আউলার বিশ্বাস ছিল সে আমাকে সিস্টেম করেছেB-))

০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: হিহিহি:)

১১. ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৫৩
একরামুল হক শামীম বলেছেন: তোমার কপালে কি রাম দুঃখ আছে সেইটা চিন্তা করতেছি আমি।

আউলাকে জানানোর ব্যবস্থা হচ্ছে। :)
০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন: .............আউলার মোবাইল আম্মুর ঘরে। সেই ব্যবস্থাও আমার করা শেষ।:#)

ওয়াক হ্যাক হ্যাক ওয়াক ভ্যাক ভ্যাকB-))

০৭ ই জুন, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন: ফিক ফিকB-))

১৩. ০৭ ই জুন, ২০০৮ রাত ১২:৩১
বিবর্তনবাদী বলেছেন: আউলারে ভালই মাইনকা চিপায় ফালান গেছে। শুধু তীব্র প্রতিবাদ ছাড়া তার আর কিছুই করনের নাই।

লেকা ভালা হইচে।
০৭ ই জুন, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন:

থ্যাংকস ভাইয়া:)

১৪. ০৭ ই জুন, ২০০৮ রাত ১২:৪৫
বাফড়া বলেছেন: ওয়াক হ্যাক হ্যাক ওয়াক ভ্যাক ভ্যাক
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: ওয়াক হ্যাক হ্যাক ওয়াক ভ্যাক ভ্যাক:#):#)

১৫. ০৭ ই জুন, ২০০৮ রাত ১২:৪৯
নাঈম বলেছেন: সবাই বমি করা শুরু কর্ছে ক্যান, কি তাইজ্জব খান্ড
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন:

১৬. ০৭ ই জুন, ২০০৮ রাত ১২:৫৩
বাফড়া বলেছেন: @ নাইম- আরে বমি না, বমি না, পুস্টের শেষে চানাচুরের হাসি পইড়া আামার কাশি আসছিল
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন:

১৭. ০৭ ই জুন, ২০০৮ রাত ১:৩৮
রাতমজুর বলেছেন:
আউলীরে পচানুর অপচেষ্টার কারনে ছানাছুররে মাইনাচ এবং আই পি হুদ্দা ব্যান দাবী করলাম। লগে ৩ দিনের ফাসি ফিরি।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: :-P:-P

১৮. ০৭ ই জুন, ২০০৮ রাত ১:৪০
তামিম ইরফান বলেছেন: লেখাটা অনেক অনেক ভালো হৈছে .........:)
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন:
থ্যাঙকস/:)/:)

০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: ............;););)

২০. ০৭ ই জুন, ২০০৮ ভোর ৪:০০
প্রিয়তমা বলেছেন: পোস্ট আর মন্তব্য পড়ে হাসতে হাসতে শেষ=p~
পোস্ট প্রদর্শনের পরবর্তীতে লেখকের উপর এর রিএকশন বিষয়ক একটা পোস্ট দেখতে চাই ;) ...:)
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন:
আজকে আব্বু বাড়িতে। এখন আউলা আব্বুর বকবকানী শুনছে তাই এখনও দেখেনি, এজন্য আমি দিব্যি ঘুরে বেড়াচ্ছি;)

২১. ০৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৭
চানাচুর বলেছেন:

ঈদের আগের দিন আউলা মানুষকে ভূতের ভয় দেখাতো। ভূত সাজতো হাত উঁচু করে মুঠ করে একটা ছোট হাড়ির ভিতর ঢুকিয়ে দিতো, তারপরে একটা ধবধবে সাদা শাড়ি দিয়ে পুরো শরীর পেচানো হতো। দেখতে অন্ধকারে কেমন লম্বা লাশ দাড়িয়ে আছে মনে হতো। (কিন্তু এইভাবে ভুত সাজানো হলে ভূত চোখেও দেখে না, আর নড়তেও পারেনা) শাড়িটাও চুরি করতো, নানীর শাড়ি। প্রথম দিকে বুবু আর টুসি আপুও থাকতো। বুবু আর টুসি একটু বুঝতে শিখলে ঐ আকামের মধ্যে আর থাকতো না। আর এই আকাম কুকামে সারা দুনিয়ার পিচ্চিরা এসে হাজির হতো(আমিও থাকতাম:D)। বুবুকে ভূত সাজনো হতো কারণ বুবু বেশ লম্বা ছিল। বুবু যখন আকাম ছেড়ে দিল, তখন আউলা্ উপায় না দেখে নিজেই ভূত সাজলো একবার। তখন শীতকাল। ভূত সাজাই দিল আউলার চেয়ে সামান্য ছোট আমাদের একটা কাজের ছেলে পিঙ্গুলী। নানীবাড়ির কাজের মেয়েকে ভয় দেখানোর উদ্দেশ্যে পুকুরের পাড়ে দাড়িয়ে রইল। নানীবাড়ির ঐ কাজের মেয়ে ভূত দেখে প্রথমে চিল্লাই উঠল, ওরে খোদাতালা, এইটা কি? তারপরে ঝড়ের বেগে এসে আউলাকে ধাক্কা মারলো সোজা পুকুরে।:D:D:D

(এই ভূত সাজা নিয়ে আউলা বেচারীর একটা করুণ কাহিণী আছে, তা আপনারা তার কাছে শুনেন:()
২২. ০৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৫৬
মৈথুনানন্দ বলেছেন: ভূত সাজা নিয়ে আরেকটু ডিটেলে নতুন পোস্ট দে
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: তুমি কি আমাকে মেরে ফেলতে চাও নাকি, ওই নিয়ে আবার পোস্ট দেই আর ও আমাকে কোরবানী করুক।

২৩. ০৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৫৬
রেটিং বলেছেন: লাস্টের কথাটুকুও পোস্টে তুলে দাও :);)
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন:
দিয়ে দিয়েছি:#)

২৪. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:২৭
মানুষ বলেছেন: চানাচুর ভূতের কাহিনী নিয়ে একটা পোষ্ট দেও। তোমাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: জ্বী আচ্ছা।:)

২৫. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:৩৫
সাইফুর বলেছেন: ব্যাপকস...তবে হালকা প্রতিবাদ জানাইতেছি:)
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: হিহিহি:)

২৬. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪২
আউলা বলেছেন: চানাচুরকে একটু আগে গলাধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, কই তুমি বাচাইতে পারলা না
আর ভূতের কাহিনীর পোস্ট আসবে না :-P:-P @ রজমান খালু



সাইফুর ভাই আপনি হালকা প্রতিবাদ জানালেন!! :(
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ওয়াক হ্যাক হ্যাক ওয়াক ভ্যাক ভ্যাক:#):#)

২৭. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪৬
সাইফুর বলেছেন: আচ্ছা..এখন তীব্র প্রতিবাদ জানাচ্ছি :)
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ওয়াক হ্যাক হ্যাক ওয়াক ভ্যাক ভ্যাক:#):#)

২৮. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:৫১
আউলা বলেছেন: থ্যাংকস বলবো না আপনাকে /:)

বলে কয়ে যদি তীব্র প্রতিবাদ বলাতে হয় :( তাহলে ওরে মাইর দেবার সময় আপনি যে ফুটবেন এইটা বুঝতে আর বাকী নাই আমার:(
২৯. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:৫৪
সাইফুর বলেছেন: সরি....আছি তো....
আবারো প্রতিবাদ:)
৩০. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:৫৬
বুমবুম বলেছেন: আউলার জীবন তো দেখি ঘটনাবহুল:)।তীব্র প্রতিবাদ পোস্টে (আউলার স্বপক্ষে)।তয় এইরকম পোস্ট পড়তে ভালই লাগে।ভুতের পোস্ট ডিটেইল পাইলে অহনি পড়তাম:)
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: দেখি:)

৩১. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৩
আউলা বলেছেন: ওই আশা ছেড়ে দেন :-P:-P@ বুমবুম


ঠিকাছে পরে যেন আপনার খেয়াল থাকে । এর থেকেও বড় কথা আপনি ব্লগে অনিয়মিত @ সাইফুর ভাই
৩২. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৭
মানুষ বলেছেন: ভূতের কাহিনী না জানলেও চলবে। যে কয়টা এখানে তাই খুকীর ইজ্জতের ফালুদা করার জন্য যথেষ্ট
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: ওয়াক হ্যাক হ্যাক ওয়াক ভ্যাক ভ্যাক:#):#)

১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: ওয়াক হ্যাক হ্যাক ওয়াক ভ্যাক ভ্যাক:#):#)

৩৪. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৯
আউলা বলেছেন: এই সামান্য পোস্ট নিয়ে আমি মোটেও আপসেট না :-P:-P @ খালু
৩৫. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৯
আউলা বলেছেন: মিথ্যা বলার জন্য চিকনমিয়াকে মাইনাস

এই পোস্টে আমি মাইনাস দিয়েছি।
৩৬. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:১০
চিকনমিয়া বলেছেন: তয় লেকাডা কিন্তক খারাপ হয় নাই:)
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ।:)

৩৭. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:১১
চিকনমিয়া বলেছেন: হাচাই মাইনাচ দিলে পুলাডা মনে কষ্ট পাইবোরে
৩৮. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৫
আউলা বলেছেন: আমি যদি আর কোন সিরিজ লিখি চিকনা বাদ
৩৯. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৮
চিকনমিয়া বলেছেন: মাফ কইরা দেন আফা, :(পিলিজ
৪১. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:৫২
বিষাক্ত মানুষ বলেছেন: উরে উরে উরে ..... :)

ইয়ে.... মানে ... আমার কোয়ালিশন সরকারের শরিক কে নিয়ে এরকম উদ্দেশ্যপূর্ন পোস্টের তিব্র ধিক্কার জানাই ।

(এহেম .. এহেম ... চানাচুর লেখা অতি উপাদেয় হয়েছে । তোমাকে জাঝাবাদ)
খ্যাক খ্যাক খ্যাক ...(অরিজিনাল ভার্সন)
ওয়াক হ্যাক হ্যাক ওয়াক ভ্যাক ভ্যাক...(সৌজন্যে - চানাচুর):P
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: ওয়াক হ্যাক হ্যাক ওয়াক ভ্যাক ভ্যাক:D :D :D

৪২. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:৫৬
বুমবুম বলেছেন: চানাচুর আউলা কইছে আশা ছাড়তাম।কাহিনী কি?আবার সিস্টেম হইছো?
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: না:)

৪৩. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:০১
রুখসানা তাজীন বলেছেন: বড়ই নিদারুণ হোতা হ্যায়।মজা লাগতা হ্যায়
৪৪. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:০৭
আউলা বলেছেন: মনা তোমাকে দেখে নেওয়া হবে

মাফ করা যাবে না @ চিকনমিয়া

বুমবুম, নাচ একটু থামান

ইসতারাসে লোগোকো লেকার হাস না আচ্ছি বাত নেহি হে, বেহেনজি /:) @ রুখসানা তাজীন
৪৫. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:০৯
জিলাপীর প‌্যাঁচ বলেছেন: আউলা বইন তো হিন্দি বালাই কইচ
৪৬. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:১০
চিকনমিয়া বলেছেন: আফাগো, মাফ দেন , আর কমুনা:(
৪৭. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:১০
মানুষ বলেছেন: আউলা দেখি পুরা বিহারী স্টাইলে হিন্দি কয়
৪৮. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:১৪
আউলা বলেছেন: শুকরিয়া @ জিলাপীর প‌্যাঁচ

মাফি নেহি মিলেগা @ চিকন মিয়া

হামারে ইহাপার হার শুকরবার বিহারীলোগ আতেহে, ভিখ মাঙ্গনেকে লিয়ে। আপলোগ মুঝে ক্যায়া সামঝতিহে!! @ খালুজি
৪৯. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:২০
বিষাক্ত মানুষ বলেছেন: হামনে আবার কেয়া কিয়া ?
হামনে তো প্রতিবাদ কিয়া হ্যায়, আপনে দেখা নেহি ?
৫০. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:২৭
আউলা বলেছেন: মেরা আখ আবি তাক যায়া নেহি মে দেখসাকতি হু , মনা
৫১. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩০
মানুষ বলেছেন: বিষু তু হিন্দি মাত বোল। যো কুছ হামে লার্নড উও ভি ভুল যাবো (বাপস! হিন্দি আমার দ্বারা হবে না)
৫২. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩০
হনলুলু বলেছেন: আউলাদির নামে এইসব মিথ্যা কথা দিয়া পোস্ট দেওনের তীব্র প্রতিবাদ ...........
আউলাদি মোটেও এইরকম না ........

আর মীরজাফরগিরি করার জন্য চিকনা আর ভীমা ভাইরে মাইনাচ ......... X(
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: ):):)

৫৩. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩০
বুমবুম বলেছেন: আমি নাচতেছি না/:)।আমি তো তুমার পক্ষে প্রতিবাদ জানাইলাম।
৫৪. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩৭
আউলা বলেছেন: শুকরিয়া হনু ভাইয়া, তুমলোগোকে লিয়েই আভিতাক ইহাপার মে রেহরাহাহু

ভুত খালুজি ক্যায়া কেহেরাহিহে?

আপ চুপ রাহিয়্যে বুমবুম
৫৫. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩৯
আউলা বলেছেন: গালতি হুয়া উহা পার হোঙ্গি
ভুত খালুজি ক্যায়া কেহেরাহাহে?
৫৬. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩৯
একরামুল হক শামীম বলেছেন: ইয়ে লাড়কি হ্যায় কিতা বলতা হ্যায়?
৫৭. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:৪১
আউলা বলেছেন: শামীম তেরে লিয়ে চুপ র‌্যাহনা আচ্ছা র‌্যাহেগা।
৫৮. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:৫০
বহুরূপী মহাজন বলেছেন: হাটে হাড়ি ভাঙার জন্য চানাচুররে জাঝা B-)
৫৯. ০৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
আসিফ আহমেদ বলেছেন: আমি আউলা আর চানাচুর দুইজনকেই সমান উৎসাহ দিতে চাই। শর্ত একটাই একজনের লেখার সময় যেন আরেকজন ঘুমিয়ে থাকে :)

(ঘুম পরবর্তী দৃশ্যের জন্য আসিফ আহমেদ দায়ী না)
৬০. ০৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
নাজিরুল হক বলেছেন: হি হি হি হি

হা হা হা হা

ব্যাপক মজা পাইলাম। আউলা তাইলে বুঝা যায় ছুডু কালে শয়তানের একসের ছিলো। :) :)
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: ):):)

৬১. ০৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
রেটিং বলেছেন: তোমাদের দুিজনের লেখা দারুন ইনজয় করছি...চলুক...দুইজনকেই পিন দিব আরো লেখার জন্য.........।টবে তোমার যে আরেকটা পোস্ট দেবার কথা ছিল ঐটা কখন দেবে ?
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: দেখি। হিহি হুহু হাহা:):):)

৬২. ০৭ ই জুন, ২০০৮ রাত ১১:৪৪
েজবীন বলেছেন: ভালোই...দুইটা মিলে ইটা ইটি করো... আমরা আরো মজার লেখা পড়তে পারি তাইলে...:D :D :D

চানাচুর লেখা মজার হইছে....
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।:D :D :D

৬৩. ০৭ ই জুন, ২০০৮ রাত ১১:৪৬
আউলা বলেছেন: জেবিন আপু তুমি আবার দুশমনি করলা!!! (খাইয়ালামু)
৬৪. ০৭ ই জুন, ২০০৮ রাত ১১:৫০
েজবীন বলেছেন: না না.... আমি তোমার দলের..... :):)

কিন্তু চানাচুরতো বুদ্ধিমান হয়ে যাচ্ছে...তাই এনকারেজ করলাম আরকি...;) নইলে মজার কাহিনীগুলো জানতাম কেমনে....
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: :):):)

৬৫. ০৭ ই জুন, ২০০৮ রাত ১১:৫২
আউলা বলেছেন: তুমি কয়দিন আগে ভাগছিলা না!! আবার ভাগানোর ব্যবস্থা নিতাছি!! দাড়াও আসুক আমার দোস্ত ;)
৬৬. ০৭ ই জুন, ২০০৮ রাত ১১:৫৭
হ্যারি সেলডন বলেছেন: হাহাহহা........এক্কেরে খতরনাক পোস্ট। আউলার ইজ্জতের ফালুদা কইরা ফালাইছ। তোমারে জাঝাবাদ!


আউলা, আমার নিক হ্যাক হয়ে গেছে। গলতিছে মিসটেক হু গ্যায়া! উপরের কথাটা আমি বলিনাই।
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: হিহিহি:)

৬৭. ০৭ ই জুন, ২০০৮ রাত ১১:৫৮
মৈথুনানন্দ বলেছেন: @ হ্যারি

তুমার জন্যে সার্প্রায়স অপেক্ষা করছে আমার ব্লগে ;)
৬৮. ০৭ ই জুন, ২০০৮ রাত ১১:৫৯
আউলা বলেছেন: নাড়িয়া তোমাকে দেখে নেয়া হইবে
৬৯. ০৮ ই জুন, ২০০৮ রাত ১২:১৬
েজবীন বলেছেন: আউলা চুল্লা মিয়ার কথা কওনি???;)
হুহ....আমার সাথে কে আছে জানোই...:):):)
৭০. ০৮ ই জুন, ২০০৮ রাত ১২:২০
হ্যারি সেলডন বলেছেন: আউলা ঝাউলা, আমি তো কইলাম আমার নিক হ্যাক হইছে। আমার কি দোষ!
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: হিহিহি:)

৭১. ০৮ ই জুন, ২০০৮ রাত ১২:২০
আউলা বলেছেন: মনাকে নিয়ে কিছু বলবে না, মনা মাইন্ড করে ;)
৭২. ০৮ ই জুন, ২০০৮ রাত ১২:২১
আউলা বলেছেন: আমারও নিক হ্যাক হইছে নাড়িয়া!!!
৭৩. ০৮ ই জুন, ২০০৮ রাত ১২:২৫
বুমবুম বলেছেন: আউলা বলেছেন: আপ চুপ রাহিয়্যে বুমবুম

আমি তো চুপ:-*
৭৪. ০৮ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৬
স্বাপ্নিক বলেছেন: চানাচুরের সুন্দর পোস্টে মাইনাস দেয়ার তীব্র প্রতিবাদ জানাই ...
৭৬. ০৯ ই জুন, ২০০৮ রাত ১২:২৭
দূরন্ত বলেছেন: পোস্টে পেলাস।
এখনো হাসতেই আছি .........
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ।:)

৭৭. ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমারে তিনি বলক করিয়াছেন। তাই তাহার সম্বন্ধে কিছুই লিখিব না। তবে পোস্ট পড়িয়া খুবই মজা পাইলাম। :)


সেইজন্যে প্লাস......
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: ল্যাগা ফুর ফুর নসম কুলটা মিরিমিরি হিল।:)

৭৮. ১১ ই জুন, ২০০৮ সকাল ১০:১৯
নিলা বলেছেন: ইশ পুতুলগুলো যদি আমার হতো :(
১১ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: ............আহারে.....:(:(:(

১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ।:)

৮০. ১২ ই জুন, ২০০৮ দুপুর ১:০৭
দূর্ভাষী বলেছেন: ধন্যবাদ চানাচুর, এমন লেখা আরও চাই। আমার দূর্ভাগ্য এ লেখাটা আমার চোখে আগে পড়েনি, আর সকাল থেকে অফিসে মিটিং, এখন আবার লাঞ্চে যাবো। আগামীকাল থেকে আবার অফিসের বাইরে। ব্লগে এমন লেখা যে কতদিন পড়তে পারবোন!
৮১. ১২ ই জুন, ২০০৮ দুপুর ১:০৮
দূর্ভাষী বলেছেন: ধন্যবাদ চানাচুর, এমন লেখা আরও চাই। আমার দূর্ভাগ্য এ লেখাটা আমার চোখে আগে পড়েনি, আর সকাল থেকে অফিসে মিটিং, এখন আবার লাঞ্চে যাবো। আগামীকাল থেকে আবার অফিসের বাইরে। ব্লগে এমন লেখা যে কতদিন পড়তে পারবোনা!



সত্যি, ইন্টারনেট ছাড়া দিন দিন অচল হয়ে পড়ছি।



মন আর ভাল হবে কিনা সন্দেহ (অবশ্য যদি ব্লগ ব্যবহারের সুযোগ পাই তো মন ভালো হয়ে যাবে।
১২ ই জুন, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: ও আচ্ছা। থ্যাঙ্কিউ।:)


আমার অবশ্য আপনার মত এত নেশা নাই নেটের প্রতি। আমি কাজে বিজি হয়ে গেলে ই এসবের নেশা অর্ধেকটা চলে যায়।:)

৮৩. ১৩ ই জুন, ২০০৮ রাত ১২:২৮
চানাচুর বলেছেন: ল্যাগা ফনচিং টিকা ফুর ফুর কুনটি জ্যিল।
৮৪. ১৫ ই জুন, ২০০৮ রাত ১২:১৪
তানজু রাহমান বলেছেন: এই লেখা আমি আগে পড়ি নাই :(

চানাচুর...তুমি দেখি এক্সপোর্ট কুয়ালিটি B-)

কিন্তু বিশেষ ভাষাটা দেখি বড়ই পেইন দিচ্ছে :(
০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:১৯

লেখক বলেছেন: B-)B-)

৮৫. ০৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
হনলুলু বলেছেন: চানাচুর কৈ গেল :(
০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: জামালপুর গেছিলাম বিষাক্ত ভাইয়ার মত:(

 

মোট সময় লেগেছে ২.৮৯৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জানিনা!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ