বঁধুয়া নিঁদ নাহি আঁখি পাতে
০৩ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
বঁধুয়া নিঁদ নাহি আঁখি পাতে,
আমিও একাকী তুমিও একাকী
আজি এ বাদলও রাতে
নিঁদ নাহি আঁখি পাতে
ডাকিছে দাদরি মিলন তিয়াসে
ঝিল্লী ডাকিছে উল্লাসে
পল্লীরও বঁধু বিরহী বঁধুরে
মধুর মিলনে সম্ভাসে
আমারো যে স্বাদ বরষার রাত
কাটাই নাথেরও সাথে
নিঁদ নাহি আঁখি পাতে
গগনে বাদল নয়নে বাদল
জীবনে বাদল ছাইয়া
এসহে আমার বাদলেরও বঁধু
চাতকিনী আছে চাহিয়া
কাঁদিছে রজনী তোমার লাগিয়া
সজলি তোমার জাগিয়া
কোন অভিমানে হে নিঠুরও রাত
এখনও আমারে ত্যাগিয়া
এ জীবনও হার হয়েছে অবহ
সপিব তোমার হাতে
নিঁদ নাহি আঁখি পাতে
আমিও একাকী তুমিও একাকী
আজি এ বাদল রাতে
নিঁদ নাহি আঁখি পাতে
Click This Link
বিশেষ দ্রষ্টব্য: বানানে কিছু সমস্যা থাকতে পারে। থাকলে আমি দুঃখিত
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
চাঙ্কু বলেছেন:
সকালে আংরেজী গান , এখন বাংলা গান , এরপরে কি গান গাইবা ?? লেখক বলেছেন: সময় পাইলে (যদিও অলটাইম ফ্রি).....হিন্দি গান পোস্ট করার ইচ্ছা আছে ![]()
লেখক বলেছেন: গানটা শুনতে ভালো লাগছে তাই দিলাম।.....লিরিক লিখতে কষ্ট হইছে মেলা। ![]()
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
ছিঃ পাকনা পোলাপান --এই গান শুনার তুমার বয়স হয় নাই সোনা --যাও পড়তে বসো । যাও -------
লেখক বলেছেন: এই কমেন্টের রিপ্লাই কুথায় গেল!! 
লেখক বলেছেন: উফ! গানটা শুনেন তারপর মন্তব্য করেন।
শাওন৩৫০৪ বলেছেন:
বানানে কুনো সমস্যা আসলে প্রবলেম না, কিন্তু গানডায় চঁন্দ্রঁবিঁন্দুঁ অনেক বেশি...বন্যা খালাম্মা ভালু গায়...
লেখক বলেছেন: গানটায় মাত্র তিনটা শব্দে চন্দ্রবিন্দু![]()
জ্বি ঠিক বলেছেন এই গানটা উনি অসাধারণ গেয়েছেন ![]()
চাঙ্কু বলেছেন:
গানটা চমৎকার ।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: আমি লিখসি মানে কি? 
লেখক বলেছেন: আমি না তবে টাইপ আমার করা ![]()
![]()
তবে কে লিখসে বলতে পারবো দাঁড়ান এসে বলছি ....
শাওন৩৫০৪ বলেছেন:
দারুন লাগতাছে গানডা...শুনতেই আছি, আপনারে অনেক ধৈন্যাপাতা..ডিম ভাজি করিয়া খাইয়েন...হামা ভাই কি কন? কি হইছে আপনের? এইটা টেগোর আন্খেল গাইছে, লিন্কাইছেতো...
লেখক বলেছেন: আজকে ২টা ডিম খাওয়া হয়েছে ডিম আর খাবো না ![]()
আর গানটা রবীন্দ্রনাথের না অতুল প্রসাদের লেখা। আম্মা বলছে। নাও হতে পারে শিওর না তবে এই গানটাও ব্লগ থেকেই পাওয়া একটা গান। কার পোস্ট থেকে যেন পেয়েছিলাম মনে নাই![]()
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
![]()
![]()
![]()
শাওন৩৫০৪ বলেছেন:
এহ!! অতুল আন্খেলো ভালু লেখে, কিন্তু আমি জান্তাম্না বন্যা আন্টি ঠাকুর সাবের গান ছাড়া অন্য আন্খেলের গানও গায়..আফসুস খাইলাম,চরি।
লেখক বলেছেন: মাফ করা যাবেনা।
গেলাম টাটা
লেখক বলেছেন: আপনি চাইছেন এখন কইতে লজ্জা পাইতেছেন 
লেখক বলেছেন: ব্লগিং করি ভাইয়া। আপনি ভালো আছেন?![]()
লেখক বলেছেন: কি করবো কও তুমি যে গৃহিণী এইটা যে আমার মনে থাকে না![]()
লেখক বলেছেন: ভালো নাই ![]()
অপ্সরা বলেছেন:
সুন্দর!!
লেখক বলেছেন: তা তো অবশ্যই ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
কেঠা গাইছে?
লেখক বলেছেন: পোলাপান এইটা যদি না জানো তাহলে কিছুই করার নাই। বসে বসে আতিফের গান শুনো গিয়া। দূরে যাও ![]()
অমাবশ্যার চাঁদ বলেছেন:
সুন্দর হইছে।
লেখক বলেছেন: ধন্যবাদ চানমিয়া ভাই![]()
আপনার প্রোফাইল পিকচারটা দারুণ।![]()
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
লেখক বলেছেন: সময় পাইলে (যদিও অলটাইম ফ্রি).....হিন্দি গান পোস্ট করার ইচ্ছা আছে :``>> হা হা প গে
লেখক বলেছেন: আমার বোন আউলা আপনাকে বারমা দি ডাকছিল কয়েকদিন আগে ব্লগ নিয়ে গল্প করার সময়। আমি ভাবি বার্মাদি টা কে! একদিন সে আমাকে ঝাড়িও মারলো আপনাকে চিনিনা বলে। তারপর অনেক কষ্টে বের করেছি বার্মাদিটা আপনি ![]()
![]()
![]()
নিবিড় বলেছেন:
ঘটনা কিতা ভাইয়া .???ভাবীর লইগ্যা বিয়া কি রচনা করতাসেন ?
লেখক বলেছেন: তোদের সমস্যা কি বলত? তোদের ভাবি তো তোদেরকে কখনো ননদ হিসেবে দেখে না....আপন ছোটবোনের মতই দেখে আর অথচ তোরা তাকে শত্রু ভাবিস!! দূর হয়ে যা শয়তান ছেমড়ি......আমার সামনে ওই হিংসুটে চেহারাটা আনবি না।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
নিজে কমেন্ট মুছে আবার লিখে রাখছে কৈ গেলো ! দূর হ
লেখক বলেছেন: আমি কমেন্ট মুছি নাইক্কা। আজকে সকালেও দেখে গেছি। মুছবো কি জন্য কও![]()
লেখক বলেছেন: ওকে আপনি যা বলবেন তাইই হবে ![]()
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
সুন্দর গান +++
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
আইচ্ছা তাইলে এই দুইজন দুই বোন। আউলা বাতাসে উড়ে যায় চানাচুরের প্যাকেট
একসময় সে আশ্রয় নেয় কাঠাল গাছের মগডালে
আবারো আউলা বাতাস এসে নাড়া দেয় কাঠালগাছ
চানাচুরের প্যাকেট আবার উড়ে যায়
এভাবেই আউলার দৌড়ানিতে চানাচুর অস্থির হয়ে ছুটোছুটি করে
আউলা তাকে শান্তি দেয়না এক মূহুর্ত
একটি কাব্য প্রচেষ্টা করিলাম।
লেখক বলেছেন: এইটা কি হইল ![]()
![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















