আমি ব্লগে রেগুলার হয়েছিলাম তখন দোস্ত উদাসী ব্লগে আসলো। সে প্রথম থেকেই আমাকে ‘এই পোলা এই পোলা’ বলে সম্বোধন করত যেটা আমার তখন খুব ভাল লাগতো।
অবশ্য অনেক ছ্যাচাও খাইছিলাম কারণ দোস্ত কিছু ব্লগারদেরকে তখন এমন খুঁচাত যে তারা তার প্রতি অতিষ্ট ছিল। তাই তাকে ডলার পাশাপাশি আমি ডলিত হয়েছিলাম।
ওই পোস্ট দেয়ার পর আধাঘণ্টা সে কথা বলতে পারেনি। তারপর পোস্টে গিয়ে স্টার স্টার ভাব করে বলা শুরু করলো, চানাচুর তুমি তো আমারে লজ্জায় ফেলায় দিলা!! আসলে জীবনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি....এই জন্য আমি নিজেকে অসম্ভব লাকি ভাবি। .....
তখন তো পোস্ট ড্রাফট করা যেত না তাই ওই পোস্টটাও আর নাই।

এরপর হঠাৎ এই লোকটা উধাও হয়ে গেল। পরে জানা গেছে সে নাকি ছ্যাঁক খাইছিল। তাকে বলতাম ফিরে আসতে কিন্তু সে অনেক অজুহাত দেখাত আর আসত না। তারপর একদিন সে অনেকদিন পর ফিরে আসলো তখন অনেক খুশি হয়েছিলাম। কিন্তু এই ফিরে আসার পর দেখছি মাঝে মাঝে সে উদাস হয়ে যায়। সবাইকে যে এত আনন্দ দেয় অথচ সে কেন এত উদাস হবে??!!
আমাকে তার অপূর্ণদৈর্ঘ্যের বাংলা ছি:নেমায় শহীদ কাপুরের সাথে নায়িকা বানাবে । পড়ুন তার ছি:নেমা Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৮ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


