somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

8-| !:#P আগামীকাল শামসু চাচা ওরফে খালাত ভাই টুশকির জন্মদিন 8-| !:#P

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্লগে আমার পোস্টে ওর টুশকি নিকের প্রথম কমেন্ট ছিল, “ চানাচুর তুমি তো খুব দুষ্টু। আগে তো জানতাম তুমি ছেলে খালি বান্ধবীর নিয়ে পোস্ট দিতা”!! কমেন্টটা দেখে ভেবেছিলাম স্কুল পড়ুয়া কোনো পিচ্চি হবে। তারপর তার পোস্ট থেকে ঘুরে আসলাম। দেখি শিশুসুলভ সব লেখা। একটা পোস্টের বিষয়বস্তু ছিল এরকম....কিভাবে বিরিয়ানি রাঁধে???.....
ব্লগে ওর সাথে টুকিটাকি কথাবার্তা হত পোস্টে। দেখি সে আমাদেরকে ভালোই চেনে। সব পোস্ট সম্পর্কে ভালোই আইডিয়া আছে। সবার সম্পর্কেই কম বেশি জানত সে। আমি তখন ভাবতাম এইটা আসলে কে?? ভুরু কুচকে ভাবতাম, কোনো পুরান পাপী টাপী না তো!! আমার ব্লগীয় এক বড় ভাইও গভীর সন্দেহ নিয়ে আমার আর আউলার সাথে কথা হলেই বলত, এই টুশকিটা আসলে কে?? একদিন আমি বললাম, সে যেই হোক...আমাদের সাথে তো আর খারাপ কিছু করছে না। তাই এত মাথা ঘামিয়ে লাভও নেই। তবে সবার সন্দেহ ছিল যে ও আমাদের সবার ফেইসবুক ফ্রেন্ড।
আরেকদিন নিবিড়ের সাথে ব্লগ আড্ডা শো-এর ঐ সময় ঐ বিষয়ক টুকিটাকি কথা বলে মোটামুটি ধারণা পেলাম টুশকি নামে আসলেই একজন মানুষ আছে যার আগে একটা নিক ছিল(অপ্রকাশিত)...কিন্তু সে তার নিজের নিকে ব্লগাতে আসছে।
তারপর একদিন রাতে তানজু আপু, নিবিড় আর আমি একটা কনফারেন্সে কথা বলছিলাম। এরপর আমি খেতে যাওয়ার আগে সেখানে আউলাকে বসিয়ে দিয়ে গেছিলাম। ওই কনফারেন্স থেকে টুশকিকে অ্যাড করি। সেদিন টুশকির সাথে কারোরই ভয়েসে কথা হয় নি কারণ সে কথা বলতে লজ্জা পাচ্ছিল/:) আমিও কথা বলি নি কিন্তু তার মানে এই না আমি লজ্জা পাচ্ছিলাম!! আমাকে আসলে আউলা ফ্লোর দেয়নি সেদিন।/:)
কিন্তু টুশকি যে তার কণ্ঠ নিয়ে সদা-সর্বদাই বিব্রত থাকে এইটা আমি জানতাম না । আউলার জন্মদিনে টুশকি ওকে উইশ করতে ফোন দিয়েছিল.....তখন আউলার কাছে কাতর কণ্ঠে বলেছিল....আপু ফোন রাখি চানাচুর আমার কণ্ঠ শুনলে আমাকে ক্ষ্যাপাবে :((
তবে মেয়েটা সারাদিন খাই খাই করে। কমেন্ট করতে গেলে খাওয়ার গল্প, এমনি গল্প করার সময় খাওয়ার গল্প, পোস্ট দিতে গেলে খাওয়ার গল্প, সব কিছুতেই খাই খাই করে। ওর আর আমার পাবনায় নতুন ইউনিভার্সিটি পড়তে যাবার কথা আছে। ওর তো আবার একটু মাথা খারাপের মত আছে তাই ও ঠিক করেছে পাবনা মেন্টাল হসপিটালে রাতের বেলায় থাকবে। আর সকালে ডিম সেদ্ধ, কলা আর কি কি যেন নাশ্তা দেয় তা আমাকে খেতে দিবে। তবে এইটা মনে হয় এত দিনে সে ভুলে গেছে!
ব্লগে একটা সময় ছিল যখন সারাদিনই দেখা যেত টুশকি ব্লগে পটপট করছে। কিন্তু কোনোদিনও কাউকে বুঝতে দেয়নি সে একজন অত্যন্ত ভাবুক প্রকৃতির কবি। আমি ফেইসবুকে তার কবিতা পড়ে টাশকি খেয়েছিলাম। নিচে তার একটা কবিতা দিলাম


একদিন আমাকে বলে, চানাচুর আমরা ছোট মানুষ। আমাদের জন্য ব্লগিং না। আমি বললাম, কে বলেছে আমরা ছোট? এই জিনিস আমাকে বলেছিস বলেছিস আর কাউকে বলিস না। কিন্তু ঘাউড়া টুশকি তা মানতে নারাজ। সে নিজেকে ছোটই ভাববে। কিন্তু কিছু সিনিয়রদের সাথে সে এমনভাবে কথা বলে যেন তাদের চেয়ে সে সিনিয়র! মানে চরম দাম বাড়ানি চাল দেখায় তখন!
আরেকদিন আমাকে বলে, তুই বেল তলায় যাবি ঠিক আছে কিন্তু মাথায় ক্যাপটা দিতিস! আমাকে দেখে তোর শিক্ষা হয় নাই? আমি ওর কথা শুনে আকাশ থেকে পড়েছিলাম। পরে যেই প্রেক্ষাপটে কথাটা বলেছিল সেটা বুঝতে পারার পর মাথায় ঢুকেছিল একটা ব্যাপার। :)
আমি ওকে শামসু ডাকি ও আমাকে মতিন ডাকে। আমরা দুই খালাত ভাই। ও আমাকে ভাতিজা ডাকে...খালাত ভাই কীভাবে ভাতিজা হয় বুঝি নি তাই জিজ্ঞেস করেছিলাম কিন্তু উত্তর পাই নি। তাই এখন আমি তাকে চাচাও ডাকি খালাত ভাইয়ের পাশাপাশি।
আমার ধারণা ছিল ওর চেহারাটা হবে ঠিক সিক্স সেভেনে পড়া বাচ্চা মেয়েদের মত। কিন্তু ধারণা ভুল ছিল। ছোটবেলায় অনেক অনেক ছবি আঁকতাম। আজকে কোচিং থেকে আসার পর আজকে টুশকির ছবি আঁকার চেষ্টা করলাম। ওর কিছু ছবি ছিল আমার কাছে সেগুলো সব হারিয়ে গেছে। না দেখে এক টানে এঁকেছি কিন্তু ডাইনি দুইটা হইছে। /:)
সেইগুলোই দিয়ে দিলাম ওর জন্মদিনে :(




সামুকে অনেক ভালবাসি। কারণ সামু থেকেই টুশকির মত বন্ধুকে পেয়েছি। মানুষ হিসেবে তাকে কেন পছন্দ করি সেটা নাই বা বললাম। দোয়া করি ওর জন্মদিন ওর জন্য সুন্দর কিছু বয়ে আনুক। :)
শুভ জন্মদিন খালাত ভাই টুশকি ওরফে শামসু চাচা:DB-)

কৃতজ্ঞতা:
বরাবরের মতই সাইফুর ভাইয়া :D

সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭
৩৪টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×