তুমি চাইলে শিশির ভেজা তারা
মেঘালয়ের পাশে ভেসে থাকা শশীর ইশারা
আর নিদ্রাহারা পাখির গানে শেষ অন্তরা
দেবো তারা
তুমি চাইলে ছুঁয়ে দেবো নীল আকাশ ইশারায়
তুমি চাইলে চন্দ্র যাবে মেঘাকাশে
তুমি চাইলে তন্দ্রা রবে স্বপ্নদেশে
তুমি চাইলে রংধনু ধুমকেতু হবে
তুমি চাইলে তুমি আমার প্রেম হবে
ফাগুন সাজবে দ্বিগুণ ফুলে
ঢেউ চলবে অনুকূলে
তুমি চাইলে
তুমি চাইলে ভোরের পাখি ডাকবে না
সূর্য্যদয়েও আঁধার কাটবে না
তুমি চাইলে উচ্ছ্বাসে হৃদয় ভরা
ছুটবে প্রেম অন্তহীন পাগলপাড়া
ফাগুন সাজবে দ্বিগুণ ফুলে
ঢেউ চলবে অনুকূলে
তুমি চাইলে
তুমি চাইলে ছুঁয়ে দেবো নীলাকাশ
তুমি চাইলে শিশির ভেজা তারা
মেঘালয়ের পাশে ভেসে থাকা শশীর ইশারা
আর নিদ্রাহারা পাখির গানে শেষ অন্তরা
দেবো তারা
তুমি চাইলে ছুঁয়ে দেবো নীল আকাশ ইশারায়
Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


