আমার প্রিয় পোস্ট

গানটা শুনে না থাকলে আপনিও শুনে দেখতে পারেন

০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫০

শেয়ারঃ
0 0 0

শ্যাকিরার গান প্রথমে দেখতাম এমটিভিতে। প্রথমদিকে অশ্লীল ভেবে চ্যানেল পাল্টে রাখতাম। পরে একদিন খালাত বোনের অনুরোধে দেখলাম। দেখি নাহ অশ্লীল নাহ। হোয়েনএভার..হোয়ারএভার গানটা টিভিতে সারা দিনরাত হত। প্রথমদিকে শুনতাম তখন মোটামুটি ভালই লাগতো। তবে শ্যাকিরার সিডি কেনার মত ভাল লাগত না। কিন্তু খালাত বোন দেখি শুধু শ্যাকিরা শ্যাকিরা করে। খালাত বোনের নাম জেবা। সবচেয়ে ছোট ও আমাদের মধ্যে। শ্যাকিরার প্রতি তার আগ্রহ দেখে কেনা হল শ্যাকিরার একটা গানের সিডি। গান বাজানো হলে জেবা হেভি নাচত। জেবার থেকে একটু বড় মীমটাও নাচত। তবে জেবার শুধু মীমকে দিয়েই চলতো না তার নাচের আরো সঙ্গী লাগবে আর আমরাই ছিলাম সেই ভিক্টিম যারা নাচতে না পারলেও লাফাতে পারে /:) কিন্তু একটা গান সারাদিন শুনতে ভালো লাগে? নাহয় শুনলাম কিন্তু একই গান শুনে কতক্ষণ নাচা যায়?:( বোর লাগতো বলেই লাফালাফিতে সাচ্ছন্দ্যবোধ করতাম না। শ্যাকিরার উপর ছিলাম চরম বিরক্ত। X(
আমাদের সবার (বাবু, বুবু, আউলা, আমি) হাত টেনে নিয়ে বলতো, এ্যাই আসো তো নাচ করি! বুবু লাফালাফিতে পারদর্শী ছিল না তেমন। একদিন সে খেয়াল করলো ব্যাপারটা তারপর থেকে বলে তাকে বলতো...এ্যাই তুমি নাচতে পারো না তো....বসে থাকো তুমি....তুমি আরাম করো। হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে খুবই হাস্যকর ভঙ্গিতে বুবুকে সে একটা সহজ নাচ শিখিয়েছিল। :D
জেবা এখন অনেক বড় হয়ে গেছে। এবার সে ক্লাস ফোরে উঠবে। সেদিন শুনলাম সে কোন একটা কম্পিটিশানে নাকি চ্যাম্পিয়ন হয়েছে। :)

দেশে শ্যাকিরার নকল করা এক ঢঙ্গিকে দেখে শ্যাকিরার গান আগ্রহ নিয়ে শুনিনি কখনো।
আজকে শ্যাকিরার বহুত হিট গান শুনে বড়ই ভালো লাগলো। আমি আগে শুনিনি। কিন্তু গানটাতে একটু স্প‌্যানিশ আছে আর গানটা নাডা তাই দিলাম না। গানটা শুনে না থাকলে আপনিও শুনে দেখতে পারেন। :D

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৫
পুরাতন বলেছেন: আউলা কি আপনার বড় বোন ?
০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: না বড়ভাই :D

২. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২১
অনন্ত দিগন্ত বলেছেন: কুন গানটার কথা কইলা নাডা ? :|
০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: :|:|:|

৩. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:২৮
গিফার বলেছেন: আমার কাছে taylor swift এর গান গুলান বেশি ভালো লাগে। :P
০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: আমি লাভ স্টোরিটা শুনি। :P:P

৪. ১০ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৩৭
সোনালীডানা বলেছেন: গানটা আমারো ভাল লাগে :)


কি খোপোড়?
৫. ১০ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭
জেরী বলেছেন: হোয়েনএভার..হোয়ারএভারের শাকিরা নাচতে নাচতে কোমরের কাটা ভেংগে ফেললো আর আপনাদের বড়বোন শাকিরা কি পারে? নাচতো দূরের কথা গাধাদের মতন খালি একজায়গাতে বসে থাকে =p~ =p~
১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৮

লেখক বলেছেন: শাকিরা আপা কিন্তু খুব চটপটে। কি সুন্দর কইরা ফটুক তুইলা মাইয়াগো দেখায় :D

৬. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৬
জেরী বলেছেন: হ ছোটভাই শাকিরা আপা উনার বুড়ি টাইপের ফেইসটারে নায়িকা ফেইস মনে করে ...আর কি দুর্দিন আসছে দেখ আমাদের তা দেখতে হচ্ছে/:)
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: Click This Link

শাকিরা আপা এখন এই গানটা শুনতেছে এফবিতে দেখলাম। কাহিনী কি আসলে? দুর্দিন মানে কি?

১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৮৭৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জানিনা!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ