আমার প্রিয় পোস্ট

দিনলিপি-৪

০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪১

শেয়ারঃ
0 0 0

রিয়েলিটি শো'র প্রতি আমার সবসময়ই অন্য ধরনের একটা টান। আজকাল টিভিতে একটা প্রোগ্রাম দেখি। স্টার প্লাসে হয় লাক্স পারফেক্ট ব্রাইড। প্রথমদিকে এই প্রোগ্রামের কনসেপ্ট চরম বাজে মনে হওয়াতে দেখতাম না। ১০ টা মেয়ের সাথে ৫টা ছেলের মা থাকবে। যেসব মেয়েদেরকে পছন্দ হবে না তাদেরকে ছেলেগুলোর মা প্রোগ্রাম থেকে আউট করবে। প্রথমদিন দেখলাম একটা মেয়েকে বাদ দিলো মেয়েটা কালো তাই। এরপর আর দেখা হয় নি কারণ বেশ বোরিং ছিল।

টিভিতে দেখি আজকাল কিছুই দেখার নেই। চ্যানেল ওয়ানে শুক্রবারে মাঝে মাঝে দুই একটা ভালো নাটক দেয় তাও খুব কম। আজকাল টিভিতে দেখার মত কিছুই পাই না। বাসার লোকজনকে দেখি কি সুন্দর ঘণ্টার পর ঘণ্টা সিরিয়াল দেখে সময় পার করে দিচ্ছে। সিরিয়াল দেখলে ঘুম এসে যায়। আর বাংলাদেশি কোনো চ্যানেলের কোনো প্রোগ্রাম দেখতে গেলে চিৎকার দিতে ইচ্ছা করে। ঘণ্টার পর ঘণ্টা অ্যাড দেয় তারা X(

একদিন রাত জেগে একটা মুভি দেখলাম ছোটদের আর ভূতের। জ্যাকি স্রোফ ছিল ভূত। তার সাজ পোষাক দেখে তাকে ভূতের বদলে মনে হচ্ছিল পাগল। তাকে আবার একপাল ছেলেমেয়ে খুব কিউট করে 'ভূতাংকেল' বলছিল।:)

'ভূতাংকেল' শব্দটা আবার আমার মাথায় তখন ঘুরঘুর করছিল। ওই মুভি দেখার পরদিন খুব সকালে রওয়ানা খুলনায় চলে আসছি দুপুর বেলায়। তখন শখ করে এক ব্লগার বড় ভাইকে ভূতাঙ্কেল বললাম।তিনি এমনিতে তেমন রাগেন না কিন্তু ভূতাঙ্কেল বলায় চরম রেগে গেলেন।:P তারপর আর বলিনি।

আমার এক ফ্রেন্ড আছে যে ছেলে হওয়া সত্ত্বেও আমার তাকে আমার বান্ধবী মনে হয়। একদিন তাকে বললামও ব্যাপারটা। সে খুব অবাক হল এবং আমাকে কটমটানি দেখালো। তারপর সেদিন খুব তুচ্ছ কারণে তার সাথে হালকা কথা কাটাকাটি হচ্ছিল। তখন সে অত্যন্ত রেগে যেয়ে বললো, শয়তান ছেমড়ি! আমি যে একটা পোলা এইটাও তো তোর বিশ্বাস হয় না! বলা মাত্রই সে প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। আমি তাকে অনেকবার বুঝানোর চেষ্টা করছি কিন্তু সে তার ন্যাকামি অব্যহত রেখেছে X(


ঈদের কয়েকদিন আগে শখ করে একদিন ফেইসবুকে নিজের নিক পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছিলাম। ওর পরপরই অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করে ফেলি। দুইদিন আগে অ্যাকাউন্ট আবার অ্যাকটিভেট করলাম। কিন্তু এইবার নিক পরিবর্তন করতে গিয়ে দেখি করা যাচ্ছে না। কি যে মেজাজ খারাপ হয়েছে! X( এদিকে অনেকে আমাকে চিনতে পারছে না। কবি গুরুর নাম নিয়ে ফাজলামী করাটাও বেয়াদবি। তাই আবার বন্ধ করে দিলাম অ্যাকাউন্ট







 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দিনলিপি ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫১
সাইফুর বলেছেন: ডঃ রবীন্দ্রনাথ ঠাকুর ভালো আছেন? :P
০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: আপনি নাকি পোস্টে পোস্টে ফুল বিতরণ কর্মসূচি চালু করেছেন ? :P

২. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৩
একরামুল হক শামীম বলেছেন: ভূতাঙ্কেল ;)

রবীন্দ্রনাথের দিনলিপি পড়ে ভালো লাগলো। :P
০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: আরবীয় আংকেলকে বলেছিলাম ভূতাংকেল:P

৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৮
সাইফুর বলেছেন:
এইটার কথা বলো নাকি?
০৮ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৪০

লেখক বলেছেন: na ei vaia ke to pai e na! busy manush. oije nadus nudus 0nn0nto dig0nto vaia ache na unake bolechilam vuth uncle:P

৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৯
ফিউশন ফাইভ বলেছেন: চানাচুর ভাইয়া, কেমন আছেন? আপনি হিজরত করেন নাই দেখে ভালো লাগছে।
০৮ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৫৯

লেখক বলেছেন: g fusion apu ami Allah r rohomote valo achi. apnio asha kori valo achen. asole blogging kori amar pleasure er jonno tai jekhane valo lage sekhanei jai. oi blog tay regular na karon okhane majhe majhe khub gali galaz chole ar ekhane majhe majhe asi na ban tan niye andolon, kechal dekhe. tobe ei blog take onek valobasi eta thik. tobe majhe majhe hijrot korte amio jai:P

৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৯
সাইফুর বলেছেন: আরতো কোন ফুল নিয়ে কিছু করিনাই :|
০৮ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:০২

লেখক বলেছেন: ahare vaia ki amar kothay mon kharap kore fellen! :( ei chehara anlen keno! agertai to cute silo:)

৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৯
নিবিড় অভ্র বলেছেন: শেষের ঘটনার মনে হয় পরিবর্তন হয়েছে.....
০৮ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:০৩

লেখক বলেছেন: mane? nibirujjaman khuila kou vaidi :-/

৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৯
এরশাদ বাদশা বলেছেন: মরা মানুষটারে লইয়া টানাটানি কইরলে তার মিজাজ খারাপ হইবোনা???

বুইড়া শুইয়া আছে, হেরে শুইয়া থাকতে দ্যাওনা ক্যান? বাঁইচা থাকতে কম জ্বালানটা জ্বালাইছে নি?
০৮ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:০৬

লেখক বলেছেন: vaijan bura manush tare vala pai onek. kintu tar nick neyate ei ovishap porbo janle ki ar nitam! kon!:(

৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৩
জেরী বলেছেন: লাক্স পারফেক্ট ব্রাইডে যে ছেলেরে ভালো লাগে তারাই আগে আউট হয়ে গেছে....গৌরব আর ইয়েসদ্বীপরে বেশী ভালো লাগতো। আর মেয়েগুলো একেকটা ঢংগীর শেষ + শয়তানের হাড্ডি /:)
০৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: মেয়েগুলোর মধ্যে গুরপ্রীতকে দেখতে আমার ভালো লাগত। তবে মেয়েটা সম্ভবত ফাজিল। আর ছেলেগুলোর মধ্যে ওই যে বডি বিল্ডারটা আছে না? ওইটাকে ভালো লাগে। কি সুন্দর করে তাকায়! দেখলেই অন্য রকম লাগে! :)

৯. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৯
বড় বিলাই বলেছেন: ভূতান্টি কেমন আছেন?
০৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: বিল্লাঙ্কেল আমি ছোট বাবু। আমাকে আঙ্কেল বলতে হয় না

০৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: :D :D

১১. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪
সহেলী বলেছেন: চানাচুরে কত কি যে মেশানো থাকে !
রবীন্দ্রনাথ মনে হয় এই প্রথম !
০৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: থ্যাঙ্কিউ আপু :`>

১২. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪০
সব যদি আজ বদলে যেত বলেছেন: পারফেক্ট ব্রাইড আমিও দেখি। পুজারে খুব ভালো পাইতাম।

এখনকার মেয়েগুলা সব বিটলা। একটা তো বিরাট বেয়াদব।
আর বিয়ের আগেই মা-র সামনে যে শুরু করছে, একেকটা, বিয়ের পর আল্লাহ মালুম।
০৯ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: পূজাকে আমার সবচেয়ে রাগ লাগে দেখলে। সবগুলো ছেলের সাথে খাতির করা দেখে অসহ্য লাগত। গেছে ভালো হয়েছে

কথা ঠিক একটা মেয়েও সুবিধার না।

১৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
জেরী বলেছেন: গুরপ্রীত হিংসুটি ,তবে রুম্পা আর পূজারে আগে ভালো লাগতো। পারফেক্ট ব্রাইড হিসেবে প্রিয়ংকা বেশী মানাসই। বডি বিল্ডারের নাম হলো রাজদ্বীপ.....ঐটার সবভালো খালি ঋত্তিকরে নকল করাটা ভালো লাগে না /:)
০৯ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: গুরপ্রীত হিংসুটি তবে দেখতে সুন্দর ছিল। ওই মেয়েটা সিরিয়ালে চান্স পেয়ে যাবে। আর রাজদ্বীপ মোটেও রিত্তিকের মত ভাব নেয় না। ওইটা তোমার ধারণা! চিকনা বা বডি বিল্ডার কাউকে দেখলেই এমন কথা বলো তুমি

১৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
জেরী বলেছেন:
লেখক বলেছেন: আর ছেলেগুলোর মধ্যে ওই যে বডি বিল্ডারটা আছে না? ওইটাকে ভালো লাগে। কি সুন্দর করে তাকায়! দেখলেই অন্য রকম লাগে! ........ছিহহহহহহহ এসব কি বলেরে? :``>>
০৯ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন:

১৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৩১
নিবিড় অভ্র বলেছেন: মানে হচ্ছে লগ ইন করে এ্যাকাউন্ট রি অ্যাকটিভেট করে দেখেন....... আমি মনে হয় অন্য একটা নাম দেখছিলাম...... ৩ অক্ষরের লাস্ট নেম এর শেষ অংশ কী "রা" বা এই টাইপ কিছু ছিল???
০৯ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: আমি এইবার নিক ডিলিট মারছি :((

আমার জেনুইন নেইম আসছে:((

০৯ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ!!!

১৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬
ভাঙ্গন বলেছেন: ভূতান্টি হৈতে পারে কিনা?
০৯ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: :)

১১ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: এইসব বড়দের ব্যাপার।

১৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫
জেরী বলেছেন: তোমার মেইন প্রবলেম হইছে চেহারা দেখেই দিওয়ানি হয়ে যায়....জানো না সুন্দর পুলারা বান্দর দি গ্রেট হয় X( X( X(
১১ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: ব্যাপারটা সুন্দর বান্দর না। ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্যের। তোমার মত করুণা করে আমি কোনো হেলদি পোলাকে পছন্দ করতে পারবো না। ......

১১ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: কি আছে তোমার গৌরবের মধ্যে! কানা একটা!

২০. ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৮
গুরু ভাই বলেছেন: একখান কমেন্ট কর্তে চাইছিলাম...কিন্তু কর্লাম না! /:)
১১ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: ওকে।

২১. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৭
আশরাফ মাহমুদ বলেছেন: এবারের প্রোফাইল ছবিটা অনেক সুন্দর হয়েছে। রেখে দিও এভাবেই।
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:২৫

লেখক বলেছেন: achcha:)

১৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: দেখলাম

২৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১১
অপ্‌সরা বলেছেন: 'ভূতাংকেল' শব্দটা আবার আমার মাথায় তখন ঘুরঘুর করছিল। ওই মুভি দেখার পরদিন খুব সকালে রওয়ানা খুলনায় চলে আসছি দুপুর বেলায়। তখন শখ করে এক ব্লগার বড় ভাইকে ভূতাঙ্কেল বললাম।তিনি এমনিতে তেমন রাগেন না কিন্তু ভূতাঙ্কেল বলায় চরম রেগে গেলেন। তারপর আর বলিনি।


হাসতে হাসতে শেষ আমি!!
১৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: হিহিহহিহিহিহিহি :)

১৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: চিনতে পারলাম না ভাই আপনাকে :(

২৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫
কাব্য বলেছেন:
পিচ্চি খবর কি?ভর্তি হলে কোথায়?:)
১৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: কোথায় হইনি। খবর ভালো না।

২৬. ২০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩১
তায়েফ আহমাদ বলেছেন: পারফেক্ট ব্রাইড? ওয়াক থুঃ
X(

নতুন যুগের রবী বাবুর লেখা পড়তে পেরে আমোদিত হলাম!
=p~
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪৮

লেখক বলেছেন: :|>:``>>

 

মোট সময় লেগেছে ১.০০১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জানিনা!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ