নিস্পাপ শিশু আয়ান
১২ ই আগস্ট, ২০১০ রাত ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার এই ভাগ্নেটার বয়স ৬ মাসও হয়নি। অথচ এর মা এর সম্পর্কে নানান অভিযোগ করে। সে নাকি প্রচন্ড জেদ করে, রাগে দাঁত কিড়মিড় করে এবং মাঝে মাঝে সে রাগে ক্রোধে কামড়ও দেয়। অথচ এর বেশ কিছু ছবি আর বয়স নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্তে আসলাম তার এখন দাঁত ওঠার বয়সই হয়নি। কামড় দেয়া, কিড়মিড় করা এগুলো দূরের ব্যাপার। একদিন ওর মা মানে আমার সেই বোনকে বললাম অযথা শিশুটার সম্বন্ধে এরকম দোষারোপ না করতে। সে কোনোভাবেই অপরাধ স্বীকার না করে বললো, জানিস ওর মাড়ি কি শক্ত!

আমি নিশ্চিত কয়েকদিন পর এই মিষ্টি হাসির নিস্পাপ শিশুটা পিটানও খাবে। সেদিন শুনলাম, যখন চিপেচিপে তাকে জোর করে খাওয়ানো হয় তখনই সে রেগে যায়। এতে তো রাগাটাই স্বাভাবিক। আমার এখনই এর ভবিষ্যতের কথা ভেবে মায়া লাগছে।
এই পোস্টটা টুশকাকে উৎসর্গ করা হলো, সেই মনেহয় একমাত্র ব্যক্তি যে আমার সব আবজাব পোস্ট অতি মনোযোগ সহকারে পড়ে দেখে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন