আমি একটা গাধা প্রমাণিত
০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি নিজেকে তো কথনোই চালাক ভাবিনি। নিজেকে চিরকাল গাধা এবং চরম গাধা হিসেবেই মনে করে এসেছি। আমার একটা দোষ আছে। আমি একটু গালিবাজ। আমি কয়েকটা গালি সবসময়ই আমার আশেপাশের মানুষজনকে দিয়ে থাকি। হাবা, গাধা, শয়তান, ছাগল, বদমাইস এই কয়টা। বদমাইস, ছাগলা আর শয়তান আমি সাধারণত যাদেরকে একেবারেই দেখতে পারিনা তাদের দিয়ে থাকি। গাধা আর হাবা আমি সামনাসামনি ছোটখাটো ভুলের জন্য সাধারণ মানুষজনকে দিয়ে থাকি। তবে এটা কখনোই মনে দোষ নিয়ে বলিনা। কাউকে হেয় করতে বলিনা। কয়েক মাস ধরে আমি খেয়াল করছি গাধা সনাক্ত করার ক্ষেত্রে আমার কনফিডেন্স অনেক বেড়ে গেছে। অনেককেই মনে হচ্ছিল আমার চেয়ে গাধা। তবে গাধা ভেবে কখনো কোনো লাভের চিন্তা করিনি। গতকাল থেকে আজ পর্যন্ত যেই ব্যাপারগুলো হলো তারপর থেকে আমার মানসিক অবস্থা চরম খারাপ। নিজের কাছে খুবই সুন্দরভাবে প্রমাণিত হয়ে গেল আমি একটা গাধা। তারপর থেকে মনটা উদাস। ব্যাপারটা এমনই যে না পারি কাউকে বলতে না পারি সইতে। কাঁদতে পারলে ঠিক হয়ে যেত কিন্তু সেটাও করা যাচ্ছে না। এই কারণে রাগ হচ্ছে খুব। তাই পোস্ট দিলাম। অনেক কিছুই লেখার ছিল। কিন্তু আর পারলাম না।
মানুষকে আর বিশ্বাস করবো না।
মানুষের প্রতি কখনোই সহনুভূতি দেখাবো না।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন