বেঁচে থাকি, আরও সুন্দরভাবে বাঁচার আশায়..

বিষন্ন স্বাধীনতা

২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৯

শেয়ার করুন:                   Facebook

বিষন্ন ¯স্বাধীনতা

দাবার ছক,
সাদা বাহিনী, আর
শত্রু কালো- পৈশাচিক উল্লাসে মত্ত।
সাদা ঘোড়া এগিয়েছে
এক- দুই- আড়াই!
শত্রুর প্রতিরক্ষা ব্যুহ তছনছ-
অনেক সৈন্য ক্ষয়,-
কোনঠাসা কালো রাজার-
দেয়ালে ঠেকে যায় পৃষ্ঠদেশ;
চেক এবং কিস্তিমাত।

হানাদাররা পালিয়েছে,
বোমার আঘাতে ক্ষত মাঠে
আবার সবুজ রং।
ধূসর রোদ ফিরে পেয়েছে সোনালী আভা।
সবই আছে মুক্ত ভূমিতে!
রাজা আছেন, মন্ত্রী আছেন!
নেই শুধু কিছু হাতি, ঘোড়া, নৌকা
আর বীরের মত ঘোড়া ছোটানো মুফতিরা!!
স্বাধীনতা- স্বাধীনতা
কেবলই চারপাশে স্বাধীনতা!
তবুও বাতাস কেন এত ভারী?
কেন এত বিষন্নতা - আমাদের বুকে?
তোমার ¯স্বপ্নের স্বাধীনতার বাতাস আজ-
বড্ড জ্বালা ধরায় অন্তরে!
হয়ত: তুমি নেই বলে
মুফতি মুহাম্মদ কাসেদ।


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ঙঁৎ ওহফবঢ়বহফবহপব ;

 

  • ১ টি মন্তব্য
  • ৯৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১৩
comment by: লতিফ হোসাইন বলেছেন: ব্লগে স্বাগতম।

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৯৭১