০১
চারিদিকে আজ নতুনের ঘ্রান
আনন্দে নাচিচে মন প্রাণ ।
নতুন দিনের প্রভাতে
মেলা বসবে পথে পথে ।
মেলা বসবে বটের ছায়ায়
মিলবে সবে মিলন মেলায় ।
আজ নতুন করে সবে গাইবে গান
বাংলার গান শুনে ভরবে মন-প্রাণ
এক দিনের জন্য হলেও হবো বাঙালী
প্রাণভরে শুনবো জারী সারি ভাটিয়ালী ।
নীল আকাশে আজ রোদের খেলা
হই হুল্লোড় করে কেটে যাবে বেলা ।
আজ এই নতুন আলোর ছোঁয়ায়
মিলে মিশে থাকি যেন সবে মমতা আর মায়ায় ।
০২
নতুন আলোর স্পর্শে
দুর হয়ে যাক সবার অমানিশা
নতুন করে যেন পায় সবে
নতুন আলোর নতুন পথের দিশা ।
আজ নতুন আলোর স্পর্শে
দ্বিধা দ্বন্ধ ভেদাভেদ ভুলে
আনন্দে মাতো সবে শুভ নববর্ষে ।
সুন্দর হউক মঙ্গল হউক
শুরু হউক সম্প্রীতির উৎকর্ষ
সবার জীবনে কল্যান
বয়ে আনুক শুভ নববর্ষ ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



