সামরিক বাহিনীর সৈনিকদেরকে অমিত আহমেদের খোলা চিঠির উত্তর
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৭
অমিত ভাই, আপনার লেখা দেখে মন্তব্য না করে থাকতে পারলাম না। হ্যাঁ, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। আপনার মত আমারো রক্ত মাংসের উপলব্ধি রয়েছে। আমিও মানুষ। গত কয়েক দিনে ব্লগে, মিডিয়ায় সর্বত্র সেনাবাহিনীর প্রতি তীব্র বিদ্বেষ, ঘৃণা দেখে খুব কষ্ট পাচ্ছিলাম। হতাশ হয়েছিলাম আমাদের এই তীব্র শোকের সময়ে সাধারনের প্রতিক্রিয়ায়। এর পুরো দায় ভার তো আমাদেরই নিতে হবে। কিন্তু এর জন্য আমাদের মুল্যটা অনেক বেশী দিতে হল। আপনারা নিহত অনেক অফিসারদের কে টিভি, পত্রিকায় দেখেছেন, আর আমি তাদের অনেক কে ব্যাক্তিগত ভাবে চিনি। আমাদের কষ্টটা অনেক অনেক বেশী। আমরা চিন্তাও করি নাই, যে আমাদের সেনাবাহিনীর অন্যতম সেরা, চৌকশ, সৎ অফিসার কর্নেল গুলজার এর লাশ সুয়ারেজ লাইনে বের হয়ে আসবে। ইনি সেই অফিসার, যার একক নেত্তৃতে দেশ ব্যাপী জঙ্গী বাদ দমন হয় এবং শায়খ আব্দুর রাহমান ও বাংলা ভাইরা ধরা পড়ে। তিনি রযাী ব ইন্টেলিজেন্স থেকে মাত্র জানুয়ারীতে বাংলাদেশ রাইফেলস এ যোগদান করেন এবং তারপর এক মাসের ছুটি কাটিয়ে বিডি আর সিলেটে এক সপ্তাহ অফিস করে গত মংল বার ঢাকা এসে মৃত্যু আলিঙ্গন করেন। প্রতিটি মৃত্যুই কষ্টের, সেটা আরো বেশী কষ্টের যখন দেশ প্রেমিক অফিসারের মৃত্যু এভাবে হয়। তার পরিবারের কাছে, আমাদের কাছে কেমন লাগে যখন দূনী্তিবাজ অফিসাররা বিদ্রোহের শিকার বলা হয়। তখন কি আর চাকরী করতে ইচ্ছে করে বলেন? ঢালাও ভাবে সকল রাজনীতি বিদ দের যেমন দোষ দেওয়া অন্যায়, তেমনি পুলিশ, আর্মি, বিডি আর সবাইকে ঢালাও ভাবে বলাটা অন্যায়। দোষ-গুন মিলে প্রতিটি মানুষ। আর অনেক মানুষ মিলেই একটা অর্গানাইজ়েশন গড়ে উঠে। আমার মনে হয়না আমি কোনদিন দূঃ স্বপ্নেও কাউকে ব্লাডি সিভিলিয়ান গাল দিয়েছি। আমার বাবা ও তো একজন সিভিলিয়ান। কাকে গালি দিব? জাতির অনেক সংকটে আমরা এগিয়ে গিয়েছি, আমাদের হয়ত অনেক ভুল ছিল, কিন্তু সংকট সমাধানে আমাদের সর্ব শক্তি দিয়ে চেষ্টা করেছি। আমরা তো এই জাতির বাহিরের কেউ নই। আর এটাই আমাদের কর্তব্য। কিন্তু আজ যখন সেনাবাহিনীর সবচেয়ে বড় এই সংকটে সাম হোয়ার ইন ব্লগে দেখি কিছু মানুষ বিকৃ্ত আনন্দে মেতে উঠেছেন তখন নিজের উপরে আস্থা হারিয়ে ফেলি। সেনা বাহিনীকে পছন্দ করেন এমন মানুষ বাংলাদেশে আসলেই কম। তাহলে কেন, কার জন্য এই সেনা বাহিনী তে থাকব আমি? দেশ ও জাতীর সেবা করতে এসে ভালোবাসার বদলে ঘৃ্ণাই যদি আমার প্রাপ্য হয়- কোণ মেরুদন্ড সম্পন্ন মানুষ এর পর আর চাকরী করতে পারবেনা। আমার জায়গায় আপনি থাকলেও তেমনি করতেন। আমাদের পরিবার অপমানিত, আমি আর তাদের অপমানিত হতে দিতে পারিনা, আমাকে সেই অধিকার কেউ দেয়নি।
আর একটা কথা, গত দুদিনে আর্মির প্রতি বিদ্বেষ অনেক কমে গেছে আমি জানি- এত গুলো মানুষ মারা গেছে জেনে আপনারাও শোকাহত। আপনারা
আজ দুদিন হল তা জেনেছেন আমরা ২ দিন আগেই তা জেনেছি। আপনারা যখন ব্লগে সেনা বাহিনীকে তুলোধুনা করে ফেলছেন, তখন আমরা জানি আমাদের ভাইদের মেরে ফেলা হচ্ছে এখন, টুকরো টুকরো করে ম্যানহলে ছেড়ে দেয়া হচ্ছে। তারপর ও আমরা সংযম এর পরিচয় দিয়েছি। শক্তিতে অনেক বেশী থাকার পর ও নিরীহ প্রান বাঁচানোর জন্য সংঘাতে যাইনি। খুব খেয়াল করে দেখবেন আমাদের বি্রুদ্ধে আপনাদের একটা আশংকা ও আমরা সত্যি হতে দেইনি। ধীর ও স্হীর থেকেছি। আমরা ধৈর্য ধরে আছি, থাকব, বিশ্বাস রাখুন আমাদের উপরে। বিডি আর আমাদেরই গড়ে তোলা সংঘটন। আমাদের ই ভাই। এ লজ্জা আমাদের ও। তবে যারা এ ঘৃ্ন্য হত্যাকান্ডের সাথে সরাসরি সম্প্ররকিত , তাদের মাফ করে দিয়ে ১৯৭১ এর মত ভুল আমরা করতে পারিনা। এই নব্য রাজাকারের সন্তানদের আমাদের খুঁজে বের করতে হবে। ১৪ ডিসেম্বরের ১৯৭১ এর পুনরাবৃত্তি ২৫ এ ফেব্রুয়ারীতে হল, দেশ হারাল সূ্র্য সন্তানদের। এদের শাস্তির মুখোমুখি করা আপনার, আমার সবার দ্বায়িত্ব। এরা পিলখানা থেকে অস্ত্র নিয়ে সারা দেশে লুকিয়ে পড়েছে। আপনার আসে পাশেই এখন আছে। এদের ধরিয়ে দিন, সাহায্য করুন। যারা সাধারন, নিরপরাধ সৈনিক, তাদের কে এক কাতারে ফেলে বিচার করা হবেনা, আপনারা সবাই সেটা দেখতে পারবেন। এই সেনাবাহিনী অনেক বদলেছে এবং আরো বদলাবে- আপনাদের ও কিন্তু তাতে অবদান রাখতে হবে। আমি এই ব্লগের মেম্বার অনেক দিন ধরে, আজি প্রথম লিখলাম, আর আজি শেষ। সেনা বাহিনী থেকে বের হয়ে গেলে আশাকরি নিয়মিত লিখব। ভাল থাকুন সবাই।
পাদটিকা: লেখাটা মন্তব্য আকারে দেয়া হয়েছে, তার পর ও ব্লগ আকারে লিখলাম, যাতে অনেকের চোখে পড়ে। আশাকরি মডারেটর এর গুরুত্ত দিবেন।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আবুল বাহার বলেছেন:
আমরা কোন অন্যায়েরই পক্ষে নই । সেনাবাহিনীর অনেক ভালো কাজের সাথে অনেক অপকির্তি আছে ।এদেরই একটা অংশ জাতির জনককে হত্যা করেছে , তাদেরই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে । গত দুই বছরে সারাদেশটাকে তচনচ জরে দিয়েছে । এ জন্যই মানুষ আপনাদের ঘৃনা করে ।তা বোধ হয় এবারের আগে ভালো করে বুঝা যায়নি কারন তখন মিডিয়া ছিলো কম ।তার পরও ২৫ তারিখের হত্যা কান্ডের তীব্র নিন্দা জানাই , কারন প্রতিবাদের ভাষা অস্রের মাধ্যমে আমরা কামনা করিনা , আমরা রক্তের হোলিখেলা দেখতে চাই না ।তবে যে সকল মেধাবীদের চৌকস সেনাদের জাতি হারলো তা এক অপুরনীয় ক্ষতি বলর অপেক্ষা রাখেনা ।
সেনা বাহিনী যতদিন সিভিলিয়ানদের বন্ধু না ভাববে ততদি ওরা ঘৃনাই পাবে । আর্মি বিডিআর সবাই আমাদের ভাই - সন্তান আমরা কারো প্রতি কোন রকমের অন্যায় মানতে পারিনা ।
বিবর্তনবাদী বলেছেন:
সেনা বাহিনীকে পছন্দ করেন এমন মানুষ বাংলাদেশে আসলেই কম। তাহলে কেন, কার জন্য এই সেনা বাহিনী তে থাকব আমি? >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ভুল ধারনা মাননীয় সেনা কর্মকর্তা। সেনাবাহিনীকে অপছন্দ করার কোন কারন কোন দেশের জনগনের থাকতে পারে না।
আমাদের অভিজাত সেনাবাহিনীই আমাদের দেশের জন্য সমস্যা। জনগনের অর্থে পরিচালিত এমন এক সংস্থা এটি যেখানে জবাবদিহিতা নাই। জনগনকে যেই উপনিবেশিক বৃটিশ সেনাকর্মকর্তাগন ব্লাডি সিভিলিয়ান মনে করতে আমাদের সেনাবাহিনীর কাছে আমরাও সেরূপ।
আজ টিভিতে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মীর শওকত আলী বললেন, "সরকারের উচিত ছিল, সময়ক্ষেপন না করে আর্মিকে পিলখানায় ঢুকিয়ে দেওয়া। বিডিআর এর ছোকরা গুলো সেনাবাহিনীদেখে অস্ত্র ফেলে থরথর করে কাপত। বাঙালির সাহস বেশিক্ষণ টেকে না। যতক্ষণ দলে থাকে ততক্ষন, যেই দেখে গুলি তার গায়ে লাগতে পারে তখন বাঙালি জান নিয়ে পালায়"।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সম্পর্কে তিনি বললেন, "মাননীয় শিক্ষক তাকে আমি শ্রদ্ধা করি (তুচ্ছার্থে হাত উড়িয়ে), তিনি তাত্তিক ব্যক্তি। হাত মেয়েদের মত নরম, উনি কি বুঝবেন সেনাবাহিনীর কথা!"।
এই সেনাবাহিনী আমাদের কাজের কি? সেনাকর্মকর্তা যদি তার অধস্তন বিডিআর সৈনিককে ছোকরা বলে, যে দেশের সেনাকর্মকর্তা সেদেশের জনগনকে সাহসহীন বলে, তবে সেই সেনাবাহিনীকে কে পছন্দ করবে?
জানিনা এ মন্তব্যে আপনি রাগ করলেন কিনা? ব্লাডি সিভিলিয়ান হিসেবে আমি ক্ষমা প্রার্থী।
বিষক্ষয় বলেছেন:
what happened in BDR is very sad---- all death is regretable and a loss to the countrybut people in army should also be asking their inteligence agencies and what they were doing-- some one in thoe organisation must take responsibilty for the failure to provide advance information on this mutiny--- mabe its time they spend more time on collecing information on real issues important to bangladesh and not try to control bangladeshs politics
আপনার লেখার একটি অংশ-
"সেনা বাহিনীকে পছন্দ করেন এমন মানুষ বাংলাদেশে আসলেই কম। তাহলে কেন, কার জন্য এই সেনা বাহিনী তে থাকব আমি? দেশ ও জাতীর সেবা করতে এসে ভালোবাসার বদলে ঘৃ্ণাই যদি আমার প্রাপ্য হয়- কোণ মেরুদন্ড সম্পন্ন মানুষ এর পর আর চাকরী করতে পারবেনা।"
বাংলাদেশের জনগন কেন সেনাবাহিনীকতে পছন্দ করে না সেটিও আপনার উল্লেখ্য করা উচিত ছিলো। সেনাবাহিনীর অধিকাংশ সদস্যদের উন্নাসিক আচরনই এর প্রধান কারন। সে আচরন সমুহের বিবরন ইতিমধ্যই ব্লগের অনেকে লিখেছেন। "কার জন্য এই সেনা বাহিনী তে থাকব আমি? " এ ধরনেব অভিমান করার আগে নিজেদের ব্যবহার সংশোধন করতে হবে। দূর্ণীতি দুর করার এজেন্ডা নিয়ে বড় বড় রাজনীতিককে আটক করার (এ কাজকে আমি ১০০% ভাগ সমর্থন দিচ্ছি) পরে সেই সেনাবাহিনীর লোকজনই যখন দূর্নীতিগ্রস্থ হয়ে পড়ে (পেপারে অনেক এসেছে, লিস্ট দিচ্ছি না) তখন তার ইপর পনগন ভরসা করবে কেন? তারা প্রশ্ন করতেই পারে জনগনের টাকায় প্রায় বিনা পয়সায় জীবনযাপন করা এ সেনাবাহিনীর উন্নাসিক আচরনের গ্রহনযোগ্যতা নিয়ে।
আমার পরিচিত অনেক আর্মি অফিসারের সাথে কথা বলে যা মনে হচ্ছে তারা যেকোন উপায়ে এ বিদ্রোহে জড়িত প্রতিটি (রিপিট, শুধূ হত্যাকান্ডে জড়িতরা নয় সকল বিদ্রোহী) বিডিআরের লাশ দেখতে আগ্রহী। আমার প্রশ্ন "কেন এই জিঘাংসা সকল বিডিআরের প্রতি?"
তারা সেনাবাহিনীর কিছূ দূর্ণীতি প্রকাশ্যে নিয়ে এসেছে তাই?
আহসান হাবিব শিমুল বলেছেন:
হুমমম.......।গুড পোষ্ট।তবে কেন জনগণ ইনস্টিউট হিসেবে সেনাবাহিনীর উপর ক্ষিপ্ত, আশাকরি সেটা ভেবে দেখারও সময় এসেছে।
যাহোক, সেনাবাহিনী এবং জনগণের মধ্যে দুরত্বও একটা ফ্যাক্টর।আপনি লিখুন, এতে বরং সেই দুরত্ব কমবে।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
আপনি বলেছেন "বিডি আর আমাদেরই গড়ে তোলা সংঘটন " ...আমি তো জানতাম বিডি আর কারো অধিনে না, স্বায়ত্বশাসিত ...
তাহলে লেখার মধ্যেই তাদের উপর আপনাদের অধিকার চাপিয়ে দিতে চাইছেন কেন ...?
আপনাকে লাখো সালাম.।আমরাই ভুল বুঝেছিলাম বাংলাদেশ সেনা বাহিনীদের নিয়ে..।
আমাদের মাফ করে দিবেন please...
we r really sorry....
সবাই কে অনুরোধ করব .।please asob kotha na jane shuney bolben na please....
ashun amra sobai nihoto sena shodoshoder attar magfayrat kamona kori...
abong sena bahini ke samner dikey cholar sahos jogaai....please...
plz AMIT AHMED apni sena bahinitey thakben amader jonno amader desher jonno..atai amader anurodh....
abong mazhe amzhe mail diben ....plz
shajal raihan
'লেনিন' বলেছেন:
"সেনাকর্মকর্তা যদি তার অধস্তন বিডিআর সৈনিককে ছোকরা বলে, যে দেশের সেনাকর্মকর্তা সেদেশের জনগনকে সাহসহীন বলে, তবে সেই সেনাবাহিনীকে কে পছন্দ করবে?"আপনি টিভিতে দেখলে হয়তো স্বীকার করতেন ছোকরা বয়সীরাই অস্ত্র হাতে ছিলো। মীর শওকত কিন্তু বলেননি রক্তপাতের কথা। তিনি বলতে চেয়েছেন সেনাবাহিনী যুদ্ধকৌশলে অনেক অভিজ্ঞ।
তার কথায় না গিয়ে বলতে পারি, সেনাবাহিনীকে আরো আগে ব্যবহার করা প্রয়োজন ছিলো। রক্তপাত না করেই নিরস্ত্র করা যেতো। যারা চেচাচ্ছেন সেনাবাহিনী খারাপ বলে, তারা একবার ভাবুন কী করে তারা এতো গভীর শোকে দিগ্বিদিক জ্ঞান শূণ্য আচরণ করেননি।
ব্লাডি সিভিলিয়ান গালি আপনি নিজ কানে শুনেছেন? সেনাবাহিনী নিয়মতান্ত্রিকতায় মানুষ হয় তাই তারা সিভিলিয়ানদের হয়তো একটু হালকাভাবে দেখে। কিন্তু নারকীয় এবং পৈশাচিক হত্যাকাণ্ডের পরও আপনাদের মনের অলীক ক্ষোভ বেদনাদায়ক।
সেনাবাহিনীকে গালি দেবার আগে বাংলাদেশের বিগত এবং বর্তমান সকল রাজনৈতিক সরকারের মানদণ্ড বিচার করুন একটু। দেখুন তারা সেনাবাহিনীর চেয়ে কতোটা ভালো। প্রকৃত গণতন্ত্র কি আমরা ভোগ করি? সেনাবাহিনীর দূর্ণীতি তো রাজনীতিবিদদের কারণে হয়ে আসছে। ভাবাবেগে তাড়িত হয়ে একপেশে গালি দেবেন না।
নীল লাল সবুজ বলেছেন:
বিশ্ববিদ্যালয় শিক্ষক সম্পর্কে তিনি বললে---উনি কিন্তু সবাইকে বলেননি। তথাকথিত সুশিল সুবিধাবাদী এক Teacher কে বলেছেন। যিনি কিনা এদেশে আর্মি রাখার কারন খুজে পান না।
বিডিআর এর ছোকরা গুলো ---Compare with RR bat. খারাপ বলেন নি। পরিস্থিতি অনুযায়ী সৈনিকরা যা বলে। Situational talk. বাঙালির সাহস বেশিক্ষণ টেকে না......এটা ঠিক বলেন নি। উনি কি আমেরিকান?
পোষ্টটি স্টিকি করা হোক। ধন্যবাদ চোখের আলোয়।
অারমান বলেছেন:
বাংলাদেশের সেনা বাহিনী,নৌ বাহিনী,বিমান বাহিনী, বিডিআর, পুলিশ,আনসার ওরা সবাই আমাদের গৌরব,সেনা বাহিনী যতদিন সিভিলিয়ানদের বন্ধু না ভাববে ততদি ওরা ভালবাসার বদলে ঘৃনাই পাবে ।
আর্মি বিডিআর সবাই আমাদের ভাই - সন্তান আমরা কারো প্রতি কোন রকমের অন্যায় মানতে পারিনা ।
মোহনাঢাবিআ২০০৪ বলেছেন:
ব্রাইটকে বলছি : আপনি লিখেছেন : 'তারা সেনাবাহিনীর কিছূ দূর্ণীতি প্রকাশ্যে নিয়ে এসেছে তাই?' দয়া করে আপনার কাছে প্রমাণ সহ জানতে চাই সেনাবাহিনীর কোন কোন কর্মকর্তার কি কি দুর্নীতি বিডিআর সদস্যরা প্রকাশ্যে নিয়ে এসেছিল...। আন্দাজে কথা বলে তো লাভ নাই, তাই না? আর তারা দুর্নীতি করবার সুযোগটাই বা কিভাবে পায় তা বলবেন কি? আমি যদ্দুর জানি, মেজর জেনারেল শাকিল আহমেদ সেনাবাহিনীর একজন অত্যন্ত ব্রিলিয়ান্ট, সত ও সাহসী অফিসার.......প্রথম দিকে ডালভাত কর্মসূচীর লভ্যাংশ নিয়ে বিভ্রান্তিকর অনেক তথ্য মিডিয়া ও ব্লগে চলে আসে। কিন্তু এই সেই মেজর জেনারেল শাকিল, যার ডালভাত কর্মসূচীতে দরিদ্র দেশবাসীগণ ব্যাপকভাবে উপকৃত হয়েছিল। মাঝখানে বন্ধ করে দেয়ায় তা আবার মিডিয়ায় আসে পুনরায় চালু করার জন্য। আমি ভালভাবে ও দ্রুত টাইপ করতে পারি না, তাই মনের ভাবও ব্যক্ত করতে পারলাম না। ........আমার আপন কাজিন ও ক্লাসমেট, যশোর বোর্ড থেকে এসএসসি ও এইচএসসি দুটোতেই ফার্স্ট স্ট্যান্ড করে পরবর্তীতে বুয়েটেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। সেই কাজিনের কাছ থেকেই আরও অনেক কিছুই জানতে পারি সেনাবাহিনী সম্পর্কে। সবার আগে ও সবার উপরে সেনাসদস্যদের সততা, যা শৃঙ্খলারও উপরে স্থান পায়। অর্থনৈতিক সংশ্লিষ্টতা থাকলে এক টাকা পর্যন্ত হিসেব মিলাতে হয়। সেনা কর্মকর্তারা যতোখানি ভদ্র ও সংযমী হোন, তা জানতে বা বুঝতে হলে তাদের সান্নিধ্য থাকতে হবে। দূর থেকে আন্দাজের উপর ঢালাও ভাবে বলাটা ঠিক মনে করি না।
এই পোস্ট টা আমার খুব ভালো লাগলো। এটাকে স্টিকি করার দাবি রাখছি।
'লেনিন' বলেছেন:
আমার পরিচিত অনেক আর্মি অফিসারের সাথে কথা বলে যা মনে হচ্ছে তারা যেকোন উপায়ে এ বিদ্রোহে জড়িত প্রতিটি (রিপিট, শুধূ হত্যাকান্ডে জড়িতরা নয় সকল বিদ্রোহী) বিডিআরের লাশ দেখতে আগ্রহী। আমার প্রশ্ন "কেন এই জিঘাংসা সকল বিডিআরের প্রতি?"এটি আসলে আপনার মনের জুজু'র ভয়। মিডিয়া সবাইকে প্রথম দু'দিন এমন ব্রেইন ওয়াস করেছে যে তারা সেনাবাহিনীর প্রতি গচ্ছিত ঘৃণার অগ্নিতে ঘৃতাহুতি করেছে। আপনার কী বিশ্বাস প্রায় ৪০,০০০ বিডিআর কে মেরে ফেলবে সেনাবাহিনী যে কোনো সুযোগে? কোনো যুক্তিগ্রাহ্য কথা নয়। এতোই জিঘাংসা যাদের তারা একটি বুলেট খরচ করেছে নাকি আস্ফালন করেছে কোথাও?
আমিও এলিট সেনাবাহিনীকে বসিয়ে খাওয়ানোর পক্ষে নই। আমরা অন্যদেশ দ্বারা সরাসরি যুদ্ধাক্রান্ত হবার সম্ভাবনা নেই। সুতরাং বর্ডার ফোর্স রাখলেই চলে। কিন্তু এব্যাপারে সমাজবিদদের এবং রাষ্ট্রবিজ্ঞানীদের সুচিন্তিত মতামত দরকার বলে মনে করি।
আর যারা চেইন অফ কমান্ড ভেঙে এ ধরণের জঘণ্য, ঘৃণ্য, নৃশংস, বর্বর, নারকীয় গণহত্যা করলো তারা কী করে সীমান্ত পাহারা দেবে? কী করে? প্লিজ বলুন।
মোহনাঢাবিআ২০০৪ বলেছেন:
আমার কাজিন একজন মেজর।
'লেনিন' বলেছেন:
পোস্টটি স্টিকি করা হোক।দয়া করে বিডিআর এর নিরীহ সেনাদের সমর্থকগণ ভুল বুঝবেন না। যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। আর নিরপরাধদের যথাযোগ্য সম্মানী এবং সংশোধন(এটি দরকার)।
আমার খুব কাছের কিছু ভাই-বোন নতুন সেনা কর্মকর্তা হয়েছেন, তাদের কাছেও জেনেছি তারা 'ব্লাডি সিভিলিয়ান' গালি'র খোঁটা দেয়াতে আমাকে ঠিক এটিই বলেছেন "সিভিলিয়ান তো আমার বাবা-মা-ভাই-বোন, আমরা তাদেরই, তারাও আমাদেরই আমরা তাদের গালি দেয়া শিখিনি"
দয়া করে এই ভুল ভাঙুন দেশবাসী। সেনাবাহিনীর কর্মকর্তাগণও মানুষ রক্তমাংসের তারা প্রতিদিন প্রতিক্ষণ পরিশ্রম এবং নিয়মানুবর্তিতার অনুশীলন করে থাকেন। গুটি কয়েক করাপ্টেড অত্যন্ত উচ্চ-পদস্থ অফিসার অতীতে যে দূর্ণাম করে ফেলেছেন তারজন্য একটি প্রতিষ্ঠানকে এভাবে হেয় করা উচিৎ নয়।
রাজর্ষী বলেছেন:
"এই সেনাবাহিনী অনেক বদলেছে এবং আরো বদলাবে- আপনাদের ও কিন্তু তাতে অবদান রাখতে হবে।" খুবই ভালো লাগলো আপনার লেখা। প্লিজ আপনারা নিশ্চিত করুন বিডি আর্মি পাক আর্মির লিগেসি ছেড়ে বেরিয়ে এসেছে। তবে আমরা সাধারন জনতা আপনাদের অবশ্যই ভালোবাসবো।পাক আর্মি দেখছেন্না তাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের আর্মি যেন এমন না করে। তারা যেন রাজনীতিতে কোন রকম নাক না গলায়। তবেই জনগন তাদেরকে ঘৃনা করবে না। আপনারা তরুন অফিসাররাই নিশ্চিত করতে হবে আমাদের আর্মি বদলে যাচ্ছে।
বিডিআর ঘটনায় আপনাদের ধৈর্যের প্রশংসা করছি। আপনাদের শোকের সাথে আছি। অবশ্যই দুস্কৃতিকারিদের শাস্তি হবে। আপনারা তাদের ধরুন। তবে বের করতে হবে কারা এর পেছনে ছিলো। তাদের চরম শাস্তি দিতে হবে। সাধারন বিডিআরদের উপর কোন ক্ষোভ রাখবেন না। তারাও আপানার আমার দুঃখি ভাই।
অচেনা সৈকত বলেছেন:
চমৎকার লেখা। সেনাবাহিনীর তরুণ অফিসারদের বক্তব্য এমনটাই হওয়া উচিত।
নীল লাল সবুজ বলেছেন:
পোষ্টটি স্টিকি করা হোক।
অলস ছেলে বলেছেন:
এই সব কথা হয়তো আর চেপে না রাখতে পেরে এখানে বলেছেন। কিন্তু কোন লাভ নেই।ঐদিন সকালেই অভিযান চালাননি যখন, যে কাজ করা উচিত ছিল তা করতে পারেননি, এখন তার ফলাফল হিসেবে এই সব কষ্টকে মেনে নিতেই হবে।
যদি সম্ভব হয়, একটা কথা বলবেন, মেজর জেনারেল শাকিল কি সত্যিই দুর্নীতিবাজ ছিলেন, যেমনটা তার সম্পর্কে প্রচার করা হচ্ছে?
'লেনিন' বলেছেন:
নীল লাল সবুজ বলেছেন: ....... বাঙালির সাহস বেশিক্ষণ টেকে না......এটা ঠিক বলেন নি। উনি কি আমেরিকান?........
মীর শওকত একজন প্রাজ্ঞ যুদ্ধবিদ এবং মুক্তিযুদ্ধের বীর সেক্টর কমান্ডার, তার কথাটি বাঙালির নৃবিদ বা মনস্তত্ত্ববিদই পারবেন বিরোধীতা করতে। আমার অভিজ্ঞতা বলে মীর শওকত ভুল বলেন নি।
প্রমাণ হলো.. যেই মাত্র শেখ হাসিনা হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তৃতা দিয়েছেন... সাথে সাথে অস্ত্রসমর্পণের হিড়িক। আর এ-কারণেই প্রধানমন্ত্রীর এই বক্তৃতার অনর্থক বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রথমদিনেই এই বক্তৃতা প্রয়োজন ছিলো। পুরো দেশকে দু'দিন জিম্মি রাখা আর মিডিয়ার গড্ডলিকায় গা ভাসানো দেশের যে কী ক্ষতি হয়ে গেলো!
'লেনিন' বলেছেন:
@অলস ছেলে: আপনি কী খুশি হবেন ক্যু হলে? সকালে অভিযান করতে হলে সেনাবাহিনীকে ক্যু করতে হতো। দয়া করে এধরণের অবিবেচক মন্তব্য করবেন না।
হাসান শহীদ ফেরদৌস বলেছেন:
ভাই, আপনার সাথে আমি একমত। অনেকের কথায় আপনি কষ্ট পেয়েছেন, আমি ক্ষমা চাই এ অপমানের জন্য। দেশটা আমাদের, সবাই যার যার অবস্থান থেকে অনেক ত্যাগ স্বীকার করে এ দেশকে গড়তে হবে। আসুন, আবেগতাড়িত মানুষের মতামতকে তোয়াক্কা না করে আমরা আমাদের কাজ করে যাই। আমার মা একটা কথা বলেন,” আকাশে চাঁদ উঠলে নাকি সবাই দেখে”। এই অভাগিনী দেশের আকাশে সবাই মিলে সমৃদ্ধির চাঁদের জন্য কাজ করে যাই।সেনাবাহিনী সম্পর্কে যতটুকু জানি, তাতে মনে হয়েছে, সুষ্ঠু জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টা একটু ভিন্ন সেখানে। এঘটনা থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত,যাতে ক্ষোভ দানা বাধার সুযোগ না পায়, অস্ত্রের আগে আমরা মানুষের কন্ঠ শুনতে পাই।
রাক্ষস বলেছেন:
এই সেনাবাহিনী আমাদের কাজের কি? সেনাকর্মকর্তা যদি তার অধস্তন বিডিআর সৈনিককে ছোকরা বলে, যে দেশের সেনাকর্মকর্তা সেদেশের জনগনকে সাহসহীন বলে, তবে সেই সেনাবাহিনীকে কে পছন্দ করবে?
কে এম তানভীর আহম্মেদ বলেছেন:
অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু দেখতে হবে যেন নিরাপরাধ কেউ প্রতিহিংসার শিকার না হয়। আর সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ, তারা অনেক ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন। আপনার হতাশ হওয়ার কিছু নেই, অনেক কারণেই সেনাবাহিনীদের কে আমাদের অনেকেই পছন্দ না করলেও, সত্যিকারে মন থেকে কেউই চায়না তাদেরকে এভাবে হারাতে, দেশের মানুষ আপনাদের পছন্দ করে, আপনাদের সাফল্যে নিজেরা গর্বিত হয়। আপনাকে অনেক ধন্যবাদ লেখার জন্য।
হাস্যকর। ব্যক্তিগত সূত্রেই জানি,হাস্যকর এবং মিথ্যা ভাষণ।সাধারণ জওয়ানদের খেপানো এত সোজাহয়ে গেছে এমন কিছু দুর্নীতিবাজ অফিসারের জন্যই,আর সাথে প্রাণ গেল যোগ্য কর্নেল গুলজারের মত যোগ্য অনেক অফিসারের। শোকের মাঝেও অন্যায়কে জায়েজ করা যায়না।
নিহত সকল সেনাসদস্যের আত্মার মাগফেরাত কামনা করি।
বাফড়া বলেছেন:
''''এরা পিলখানা থেকে অস্ত্র নিয়ে সারা দেশে লুকিয়ে পড়েছে। আপনার আসে পাশেই এখন আছে। এদের ধরিয়ে দিন, সাহায্য করুন।'''===
আপনারা তো দেখলাম পিলখানা ব্যারাক কর্ডন কইরা রাখছিলেন.। তারপরো কেমনে পালাইলো বিডিআর সদস্যরা??? দায়িত্বে অভেলার জন্য তো আপনাদের পদত্যাগ করা উচিত!! বড়কর্তাদের সাথে আালপ করেন আপনাদের অব্যাহতি দেওয়ার জন্য.. কারন আপনারা ''নিজের হাতে'' গইড়া তুলা বিডিআর জওয়ান দের পালায়া যাওয়া থিকা আটকাইতে পারেন নাই!!! কখন দায়িত্বে অব্যাহতি দিচ্ছেন জানায়েন!! ট্যক্সের টাকায় অকর্মার ধাড়ি সৈনিক পোষার শখ জনতার নাই.। যেইসব সৈনিক কিনা পালায়ে যাওয়া বিডৈআর সদস্যদের কর্ডন কইরাও আটকাইতে পারে না... । আবার বড়মুখ কইরা কইতাচেন যে এরা অস্ত্র নিয়া পালায়া গেছে!!! অহন তো আমজনতার নিরাপত্তা সশস্ত্র বিডিআর সদস্যদের হাতে বিঘ্নিত হইব... এতদিন বেতন খায়া অহন তাইলে আমাদের কি কাজে আইলেন????
===
''কোণ মেরুদন্ড সম্পন্ন মানুষ এর পর আর চাকরী করতে পারবেনা।''
আপনি চাকরিটাই ছাইড়া দেন... সেইটাই আপনার জন্য ভালো হইব.। একে আপনার আতে ঘা লাগছে , তায় আবার দ্বায়িত্ব ঠিকমত পালন করতে পারতাছেন না.. সো চাকরি ছাড়াটাই বেটার!!!
===
বিডিআরের দাবি দাওয়ার ব্যাপারে আপনাদের অর্থাত আর্মির সেনাদের/ অফিসারদের বক্তব্য টা কি বলবেন কি? তাদের দাবিদাওয়া টা কি অন্যয্য ছিল? নাকি মিথ্যা ছিল? নাকি তারা শোষিত ছিল?
== সবশেষে আবার কইমু যে সেনাবাহিনীর সদস্যরা বেকুব না হইলে বিডিআর সদস্যরা অস্ত্র সহ পলায়া যাইতে পারত না (আপনেই এই কথাটা কইছেন).। এরকম অকাজের ধাড়িদের কি দরকার আছে? আপনে ডিসাইড করেন. এবং সে অনুযায়ী আপনেই ব্যবস্হা নিবেন আশা করি...
বাফড়া বলেছেন:
বাফড়া বলেছেন:
'''''''''''' 'লেনিন' বলেছেন:.....। সেনাবাহিনীকে গালি দেবার আগে বাংলাদেশের বিগত এবং বর্তমান সকল রাজনৈতিক সরকারের মানদণ্ড বিচার করুন একটু। দেখুন তারা সেনাবাহিনীর চেয়ে কতোটা ভালো। প্রকৃত গণতন্ত্র কি আমরা ভোগ করি? সেনাবাহিনীর দূর্ণীতি তো রাজনীতিবিদদের কারণে হয়ে আসছে। ভাবাবেগে তাড়িত হয়ে একপেশে গালি দেবেন না। '''''''===
---- আমি রাস্টবিগ্যানের ছাত্র না... কিন্তু এই যে পকরিত গণতন্ত্রের কথা তুললেন... সেনাবাহিনীর সাথে গণতন্ত্রের সম্পর্ক টা কি বুঝায়া বলবেন নাকি জনাব লেনিন?? রাজনৈতিক সরকার ডুর্নীতিগ্রস্হ হইলে সেইটা অপসারনের দায়িট্ব জনগনের.। এই দায়িত্ব সেনাবাহিনীরে দেয়া হয় নাই, তাদের এইটাও বলা হয় নাই যে রজনীতিবিদদের নৈতিকতা বিবেচনা কইরা তুমরা নিজেদের নৈতিকতার মানদন্দ তৈরী কইর.. তাদের কাজ হইতাচে দেশের সুরক্ষা নিশ্চিত করা..। আপনি কইটএ পারেন দেশের রাজনীতিবিদরা ডুর্নিতিগ্রস্হ, কিন্তু এইটা কয়া '''সেনাবাহিনীর দূর্ণীতি তো রাজনীতিবিদদের কারণে হয়ে আসছে'''' এইসব ফাও জেনারেলাইজড কমেন্টের দরকার নাই!!!
এস্কিমো বলেছেন:
হুমম।
বাফড়া বলেছেন:
ওহ একটা কথা কইতে ভুইলা গেছলাম --- ''''''''''তবে যারা এ ঘৃ্ন্য হত্যাকান্ডের সাথে সরাসরি সম্প্ররকিত , তাদের মাফ করে দিয়ে ১৯৭১ এর মত ভুল আমরা করতে পারিনা। এই নব্য রাজাকারের সন্তানদের আমাদের খুঁজে বের করতে হবে। '''''''
- সামু ব্লগে কোন টপিকে বিশেষ হিট, কোন টপিকে শজেই বাজিমাত পাওয়া যায় জানেন দেখতাছি... আর্মির এগেনস্টে অস্ত্র ধরলেই হিসাব নিকাশ ছাড়াই এরা রাজাকার হয়া যাইব???? শুনেন পাবলিক অনেক চালু হয়া গেছে; আপনের মুখে রাজাকার শুনলেই বিশ্বাস করব তা না.. যারা সীমান্ত পাহারা দেয় বিএসএফের গুলির তোয়াক্কা না কইরা (যেই সময় আপনেরা ব্যারাকে বইসা পার্টি মারেন, আর ভুলভাল আংরেজীতে কথা কইতে থকেন) তারা আইজ আপনের পরিচিত অফিসারের বিরুদ্বে অস্ত্র ধরার কারনে রাজাকার হয়া গেছে!!!
আপনাদের আবারো দায়িত্ব থিকা অব্যাহতি দেয়া উচিত কারন নিজেরা ট্রেনিং দিয়া বিডিআর রাজাকার দের (আপনের দাবিমত) হাত শক্তিশালী করছেন!! আপনাদের এখুনি জব ছাড়া উচিত কারন আর্মির ইন্টেলিজেন্স কি তাইলে াল ফালাইতাছিল যখন বিডিআর দের মধ্যে এই সব ''নব্য রাজাকার'' রা ঢুকছিল? (আশা করি গালি টা অড লাগেনাই, কারন শুনছি আপনাদের সিনিয়র অফিসাররা নাকি কথায় কথায় আপনাদেরে ইংলিশে গাইল পাড়েন, আর আপনারা সেইটা শুইনা বিগলিত হয়া যান!!!)
'লেনিন' বলেছেন:
@বাফড়া: আপনার ২৯ নং কমেন্টের জবাব দেই ... আমাকে উদ্দেশ্য করে দেয়া কমেন্টের উত্তর দিচ্ছি না কেননা সেটি বোঝার ক্ষমতা আপনার নেই বোঝা যায়।আপনি বলেছেন সেনাবাহিনী ঘটনাস্থল কর্ডন করে রেখেছিল, কী করে জানলেন? সরকার -- লোডশেডিং/ব্ল্যাক আউট, সেনাবাহিনীকে দূরে অবস্থান ইত্যাদি মশকরা করে ওদের পালিয়ে যাবার ব্যবস্থা করে দিয়েছে এটি এখন সবাই জানে। আপনিও জানুন। আর ফাও কথা বলার জন্যই ফাও নিক নিয়ে ভ্যাজাল কথা বলতে এসেছেন সেটি বলাই বাহুল্য।
বাফড়া বলেছেন:
@ লেনিন- সরকার লোডশেডিং করায়া এদের পালায়া যাবার ব্যবস্হা কইরা দিছে??? আমি তো ভাবছিলাম সরকার লোডশেডিং করায়া বরং কিছু বিডিআর জওয়ান দের কলেমা পড়ার সুযোগ কইরা দিছে!!!আপনে যাদি এটই হাই লেভেলের ব্লগার হন যে আর কেউ আপনার কথার অর্থ বুঝতে পারবনা তাইলে সচলায়তনে যান.। ঐখানে সব হাই-ব্রাও বলগাররা ব্লগিং করেন... উনারা আপনারে পাইলে গলা জড়ায়া কানতে থকব এই কয়া ক্সযে আপনারে কেন এতদিন পাইল না.. কিংবা হার্ভার্ড থিকা রাস্টবিগ্যানে পিয়াইঝডি করতে পারেন... পিয়াইজের দাম বাড়লে আপনার দাম বাড়ব নিশ্চিত..।
বাফড়া বলেছেন:
@ লেনিন- আমার নিক দুই তিনটা আছে কথা ঠিক. কিন্তু সবাই রে আমি জানায়া রাখছি আমার নিক গুলা কি কি.। ফাও নিকে ভেজাল করার লোক আমি না..। াউল ফাউল কথা কয়া ফাও নিজেরে নিক বিষয়ক উস্তাদ প্রমাণ করার দরকার নাই
'লেনিন' বলেছেন:
বাফড়া বলেছেন: "আপনে যাদি এটই হাই লেভেলের ব্লগার হন যে আর কেউ আপনার কথার অর্থ বুঝতে পারবনা তাইলে সচলায়তনে যান.।"
আমি মহাব্লগার তাও বলিনি, কেউ আমার কথা বুঝবেনা তাও বলিনি। এটা বলেছি যে, আপনার সেটা বোঝার ক্ষমতা নেই। আমি কোথায় ব্লগিং করবো বা না করবো, কী বলবো বা না করবো সেটিও আপনার বুদ্ধিতে আমাকে করতে হবে না সেটি আবার উল্লেখ করছি।
আপনার কথাতে বোঝা যাচ্ছে হার্ভার্ড থেকে পিএইচডি বা উচ্চ-জ্ঞানার্জনের পথের লোকজনকেও আপনি দেখতে পারেননা, তারাও একই কাতারে পড়েন? সেনা-কর্মকর্তাদের মতো?
যদিও আমি তেমন উচ্চ-মার্গের জ্ঞানী-গুণী নই। ফুলস্টপ।
বাফড়া বলেছেন:
@ লেনিন- আরেকটা কথা না কয়া পারলাম না.. আমি তো জানতাম অন্ধকজারই আর্মি টাইপ ফোর্সের বড় বন্ধু.। হেরা অন্ধকারে বশত্রুর চোখে গা ঢাকা দেয়.। হেরাই যদি অন্ধকারে আন্ধা হয়া যায় তাইলে কেমনে কি? নাকি লোডশেডিং দেইখা তারা বিড়ি ধরাইছিল? আইন্ধাইরে তো তাদের আরো সতর্ক থাকার কথা ছিল,,,, নাকি বলেন? আর হ্য আপনে কোথায় বলগিং করবেন সেইটা আমার বুদ্বিতে করতে হইব না কথ ঠিক.। আমি স্রেফ আমাদের মত বেকুব বলগার দের যন্ত্রনা থিকা আপনের মত মহাজনরে রক্ষা করবার লিগা নাদান হিসাবে একটা সাজেশান দিছিলাম.। গোস্তাকি মাফ করবেন... আর কথা ঠিক আমি উচ্চশিক্ষিত গ্যানি গো রে দেখবার পারিনা..। এরা বেশীরভাগই বেকুব হয়...
নীল-দর্পণ বলেছেন:
দোষ গুন নিয়েই তো মানুষ। একতরফা ভাবে সেনাবাহিনীর দোষ দেওয়া মোটেই উচিত না। বিডিআর ছাড়া যেমন দেশের অস্তিত্ব থাকবে না তমনি সেনা বাহিনী ছাড়া দেশ অচল।
ব্লগের প্রায় সব ব্লগারই সেনাবাহিনীর প্রতি বিদ্বেষ প্রকাশ করেনি। হাঁ অনেক ব্লগার করেছে। আবার আমার মতো কিছু ব্লগার প্রতিবাদ ও করেছে। বাংলাদেশের মিড়িয়া জগত বহু ভাগে বিভক্ত। প্রায় সব সাংবাদিক প্রকৃত সত্য প্রকাশ না করে তাকে বিভিন্ন মতাদর্শের রঙে প্রকাশ করে। অনেক বুদ্ধীজীবি নামের দালাল আছে যারা প্রগতির মুখোশ পরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তারা আর্মি বিরুদ্ধে নানা গুজব রটিয়ে দেশের মানুষের কাছে আর্মি কে কলন্কিত করার চেষ্টায় আছে স্বাধীনতার পর থেকেই। ব্লাডি সিভিলিয়ান গালি টা ও তাদের প্রচারনা। আমি জানি না কয়জন মানুষ নিজে এই গালি আর্মির থেইকা
শুনেছে। তবে মিথ্যেবাদী বুদ্ধিজীবিদের থেকে প্রায় শুনে..
আমাদের দেশে কিছু শিক্ষিত চরিত্রহীন দেশপ্রেমহীন মানুষের জন্ম হয়েছে যারা রাজাকার আলবদর থেকে ও জঘন্য শুধু প্রমান করতে পারতেছে না সুযোগের অভাবে তবে তাদের প্রচারনা আছে। মৌলবাদী
জঙ্গিরা যেমন অন্ধকারের মধ্যে ধর্ম খুজে বেড়ায় তেমনই এরা মুক্তিযুদ্ধ
কে ব্যবহার করে সুক্ষ ভাবে। ধর্ম, সেনাবাহিনী বিরুদ্ধে কবিতার নামে
বিদ্বেষ প্রকাশ করে অনেকে মহা কবি হতে চায় বুদ্ধির চশমার পরে মহা
বুদ্ধীজীবি সাজতে চায় তবে এরা বেশীর ভাগেই ব্যর্থ হয়। কয়েক দিন
হাতের তালি পায় তারপরেই এরা নর্দমায় নিক্ষিত হয়।
আমার দেখা আর্মি সব চেয়ে খারাপ গুন হলো সাধারন মানুষের সাথে
মিশতে না পারা। যা তাদের কে দূরে সরিয়ে রেখেছে। আর শয়তান
মানুষের মনে কুৎসা রটিয়ে যাচ্ছে। যারা আর্মি বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ
করে তারা আবার আমাদের রাজনীতিবিদের স্বেচ্ছাচারিতার প্রসংশা
করে মহা কাব্য লেখে প্রতিবাদ করে না।
'লেনিন' বলেছেন:
বাফড়া বলেছেন: @ লেনিন- আরেকটা কথা না কয়া পারলাম না.. আমি তো জানতাম অন্ধকজারই আর্মি টাইপ ফোর্সের বড় বন্ধু.। হেরা অন্ধকারে বশত্রুর চোখে গা ঢাকা দেয়.। হেরাই যদি অন্ধকারে আন্ধা হয়া যায় তাইলে কেমনে কি? নাকি লোডশেডিং দেইখা তারা বিড়ি ধরাইছিল? আইন্ধাইরে তো তাদের আরো সতর্ক থাকার কথা ছিল,,,, নাকি বলেন?কথাটি সামরিক বাহিনীকে বলছেন নাকি সরকারকে?
আর হ্য আপনে কোথায় বলগিং করবেন সেইটা আমার বুদ্বিতে করতে হইব না কথ ঠিক.। আমি স্রেফ আমাদের মত বেকুব বলগার দের যন্ত্রনা থিকা আপনের মত মহাজনরে রক্ষা করবার লিগা নাদান হিসাবে একটা সাজেশান দিছিলাম.। গোস্তাকি মাফ করবেন... আর কথা ঠিক আমি উচ্চশিক্ষিত গ্যানি গো রে দেখবার পারিনা..। এরা বেশীরভাগই বেকুব হয়...
"Ignorance is a Bliss" ম্যাট্রিক্স সিনেমার প্রথম পর্বের বিশ্বাসঘাতকের উক্তি এটি।
অভিমানী মেঘ বলেছেন:
আপনার প্রত্যেকটি ক্ষোভ আর প্রশ্নের উত্তর একটাই। সেনাবাহিনী তার নিজের আচরন দিয়েই আজকে এ অবস্থানে এসে পৌঁছেছে, এখানে সাধারন মানুষের কোন হাত নেই। একটা মাত্র প্রমাণ দেই ১৯৭১-৭২ সালে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী গঠনের সময় প্রতিটি নাগরিক আপনাদের জন্য বিনা প্রশ্নে তৎক্ষনাৎ জান দিতে প্রস্তুত ছিল।
২০০৯ সালে এই মানুষগুলোই আপনার বিরুদ্ধে বিদ্রোহকে শ্লোগান দিয়ে সমর্থন জানাতে বাধ্য হয়।
এই আমূল পরিবর্তনের কারন গত ৩৮ বছরে সেনাবাহিনীর নেওয়া প্রত্যেকটি সিন্ধান্ত দুর্নীতিবাজ হত্যাকারী সেনা অফিসার এবং রাজনৈতিক নেতাদের পক্ষেই গিয়েছে; কখনই আমি আবারও বলছি সাধারন মানুষের অধিকার রক্ষার পক্ষে যায়নি।
কিছু উদাহরণ - জাতির জনক সহ চার নেতাকে হত্যা, মুক্তিযোদ্ধা ৫৬৫ জন সেনাকে হত্যা, প্রেসিডেন্ট জিয়াকে হত্যা, বারবার অবৈধভাবে ক্ষমতা দখল, এরশাদের মত স্বৈরাচার।
আর হাল আমলে আনসার বিদ্রোহ দমনের নামে নিরীহ আনসারদের নির্বিচারে গুলি করে মেরেছেন এই আপনারাই।
আজকে আপনি শোকাহত বলে এসব বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নির্দোষ ছাত্রদের বিনা বিচারে অত্যাচার করেছেন, ঐসব নির্যাতিত পরিবারের কথা চিন্তা করেছেন কখনও?
আপনারা আজকে সমাজের উঁচু জায়গায় বলে বিচার চাচ্ছেন, আর বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠন হয় আপনাদের জন্য।
বিদ্রোহ দমনের নামে সেনাবাহিনীতে কর্মরত আমার ভাইকে আপনারা মেরে ফেলেছেন। সেই সব ঘটনার বিচার চাই সবার আগে।
তারপর আপনাদের বিডিআরের বিচার।
বাফড়া বলেছেন:
@ লেনিন- জ্বি না.। কথাটা সরকার বা আর্মি কাউরেই কইনাই... আপনার ৩৫ন নং কমেন্টের পেক্ষিতে আপনারেই কইছিলাম...!!! আপনে দেখতাছি এর মাঝেও সরকার আর আর্মি খুজতাচেন!!!ইগনোরান্স ইঝ বিলিস এইটা এত কষ্ট কইরা মেট্টিক্সের নায়কের মুখ থিকা বাইর করতে হইল শুইনা কষ্ট পাইলাম... আমগো স্কুলের স্যার আমারে কথায় কথায় এইটা কয়া গাইল পাড়তেন.। উ্যনি বাইচা থাকলে উনারে মেট্টিক্স ফোর করতে পাঠাইতাম আমরা ছাত্ররা মিল্লা..।
আপনে দেখতাচি গ্যানের ভান্ড লয়া বইসাছেন যে আর যারা ভান্ড ছাড়াআছে তাদেরই ''ইগনোরান্স ইজ ব্লিসে''র রুগী মনে করতাছেন!!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















গুড পোস্ট।