

ওদেরকে আচ্ছা মতন দুলাই দিতে হবে

শয়তানের ছবিটা ছিনে রাখেন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ শহরের হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে রাস্তায় প্রকাশ্যে চুম্বন দেওয়ায় এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। ইভটিজিংয়ের এ ঘটনায় নবীগঞ্জে তোলপাড় চলছে। অনাকাক্সিক্ষত এ ঘটনার শিকার হয়ে ওই স্কুল ছাত্রী বাসায় গিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীগঞ্জ শহরের শিবপাশা এলাকার বাসিন্দা হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে দুই বখাটে প্রায়ই উত্যক্ত করতো। গতকাল মঙ্গলবার সকালে মেয়েটি স্কুলে যাচ্ছিল। পথে ওই দুই বখাটে জে,কে স্কুল পয়েন্ট সংলগ্ন স্থানে তার পথরোধ করে দাঁড়ায়। এক পর্যায়ে শত শত মানুষের সামনে দুই বখাটে ছাত্রীটিকে জড়িয়ে ধরে চুম্বন করে বলে এখন পারলে কিছু কর। লজ্জায় মেয়েটি বাসায় গিয়ে দরজা বন্ধ করে অত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে তাকে রক্ষা করেন। পরে ঘটনাটি জানানো হয় নবীগঞ্জ থানা পুলিশকে। পুলিশ নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামে অভিযান চালিয়ে মৃত লেফাছ মিয়ার পুত্র আলকাছ মিয়া কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অপর বখাটে আঞ্জব আলী পালিয়ে যায়।
হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান বদর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটা শুধু ইভটিজিং নয় বখাটেরা জনসম্মূখে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বীরদর্পে পালিয়ে যায়। এলাকার জনসাধারণ ফোনে ঘটনাটি আমাকে জনালে আমি দ্রুত থানার ওসিকে জানাই। কিন্তু ছাত্রী কেঁদে কেঁদে বাসায় যাবার পর এখন আর লজ্জায় কারো সামনে আসছে না। ভয় হচ্ছে মেয়েটা সুইসাইড করে কি না। তিনি বলেন, এসব বখাটেরা এর আগে এ রকমভাবে মেয়েদের উত্যক্ত করেছে। ছাত্রীর বাবা বলেন, তিনি দুই বখাটের বিরুদ্ধে মামলা করে শান্তিতে নেই। তার মেয়ে কারো সঙ্গে লজ্জায় দেখা বা কথা বলছে না। আত্মহত্যার চেষ্টা করেছে, এখন বাসার সবাই আতংকে আছে। ওসি আক্তার হোসেন বলেন, আমরা এ ব্যাপারে খবর পাওয়ার সাথে সাথেই একজনকে গ্রেফতার করেছি। অপর বখাটেকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


