ট্রান্স সিলভার মজবুত টিকিট!
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকালের ঘটনা।
অফিস থেকে বেরোলাম যখন তখন সন্ধ্যা হয়ে গেসে। সাড়ে সাতটা বাজে। যাবো কলাবাগান, সো পল্টন থেকে হাটতে হাটতে প্রেস ক্লাব পর্যন্ত এলাম। ট্রান্স সিলভার একটি বাস দাড়িয়ে ছিল।আমি পৌছাতেই চলতে শুরু করল। তাড়াহুড়ো করে একটি টিকিট কিনলাম।
১০ টাকার নোট, ৮ টাকা রেখে ২টাকার একটি চকচকে নোট ফেরত দিলেন কাউন্টার ম্যান। একহাতে টিকিট অন্যহাতে টাকা নিয়ে দৌড়োলাম, বাসের হ্যান্ডেল ধরে উঠে অন্য হাত বাড়িয়ে দিলাম টিকিট চেকারের হাতে। সেও দক্ষতার সাথে টিকিট ছিড়ে নিতে চাইল।
কিন্তু একি! টিকিট ছিড়ছে না ! আমিও শক্ত করে ধরে রাখলাম, কন্ডাকটর ও টেনে ধরল। উহু ছিড়ল না ! বাস চলছে, আমি আর চেকার টিকিট নিয়ে টানাটানি করছি! এরা টিকিট এত শক্ত করে বানিয়েছে কবে থেকে?
অবশেষে ছিড়ল!! আমি টিকিটের অবশিষ্ট টুকরো চোখের সামনে এনে দেখি --- দুই টাকার নোটটির বাকী অংশ আমার হাতে! অন্য হাতে অক্ষত টিকিট !!!
আমি হতভম্ব, শোকাহত!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন