মুভি গাইড: কি দেখবেন কি দেখবেন না
গত কয়েকদিনে যে মুভিগুলো দেখলাম তার প্রায় সবকটি ভালো লেগেছে। আপনাদের সাথে শেয়ার করলাম
The Prestige(২০০৬): ক্রিস্টোফার নোলানের পরিচলিত মুভি। ব্যাটম্যান বিগিনস এর আগে পরিচালিত মুভি। ভয়ানক জটিল মুভি। কাহিনি যেমন, প্রেজেন্টেশনটাও তেমন। দুই যাদুকরকে নিয়ে কাহিনী। প্রথমে তারা বন্ধু ছিল কিন্তু একজনের ভুলে অন্যজনের স্ত্রীর মৃত্যু ঘটায় তা শত্রুতায় পরিণত হয়। তারপর পুরো মুভি জুড়ে আছে পরস্পরকে পেছনে ফেলে যাবার চেষ্টা। অভিনয় করেছেন Hugh Jackman, Christian Bale. আমার রেটিং ৪.৫/৫। থ্রিল ভালোবাসলে মাস্ট সি!
Eight Below (২০০৬): কুকুরের প্রতি প্রচন্ড ভালোবাসার চিত্র তুলে ধরা হয়েছে। সত্য কাহিনীর উপর বেজ করে তৈরী এ মুভিটি পরিচালনা করেছেন ফ্রান্ক মার্শাল। এন্টার্কটিকায় বরফের দেশে গবেষনারত ব্যাক্তিদের চলাচলের জন্য ব্যবহৃত আটটি কুকুর এবং তাদের পোষক জেরী (পল ওয়াকার) মুবির মূর চরিত্র। বরফের দেশে আটটি কুকুরকে ফেলে যাবার পর আবার ফিরে আসার জন্য যে চেষ্টা তার মধ্য দিয়েই ভালোবাসা ফুটে উঠেছে। রেটিং ৪/৫। কুকুরের প্রতি ভালোবাসা তৈরী হয়ে যাবে এই মুভির কারনে।
Loose Change (2nd Edition): ৯/১১ এর উপর তৈরী ডকুমেন্টারী। মাইকেল মুরের ফারেনহাইটের চেয়ে কোন অংশে কম নয়। মোটামুটি একই যুক্তি, তারপরেও প্রেজেন্টেশনটা ভালো। চলায়বল। রেটিং ৩.৫/৫। এটা অবশ্য একটা সিরিজ, আগে এবং পরে একটি করে পার্ট আছে।
কানসাটের পথে: তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদের তৈরী নতুন ডকুমেন্টারী। এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছিলাম। দেখতে পারেন কানসাটের বিদ্যুৎ আন্দোলনের উপর নির্মিত বর্ণনাধর্মী ডকু। সবার দেখা উচিত, ভালো হয়েছে এ কারনে নয় বরং এভাবে অন্তত দেশীয় ডকুগুলোকে আমরা উৎসাহিত করতে পারি।
wanted: ২০০৮ এ মুক্তিপ্রাপ্ত জঘন্য মুভি। দেখার কোন দরকারই নাই। জোরি অভিনয় করেছে। তার ছোড়া বন্দুকের গুরি আবার ইনস্যুইং - আউটস্যুইং করে। -৫/৫
A beautiful Mind: আমি কিছু বলতে চাই না। লা জবাব! রেটিং দেয়ার সাহস করি না!
[লেখাটি সিনেমাখোর গ্রুপে প্রকাশিত]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



