মুভি গাইড: কি দেখবেন, কি দেখবেন না..
The Bank Job (2008) : রজার ডোনাল্ডসনের পরিচালনায় সত্য ঘটনা নির্ভর মুভি। যারা ইটালিয়ান জব দেখেছেন তারা একে সিক্যুয়াল মনে করতে পারেন। ১৯৭৩ সালে ইংল্যান্ডের বেকার স্ট্রিটে একটা ব্যাংক ভল্ট ডাকাতি হয়। টাকা পয়সা আর গয়নাগাটির সাথে ছিল হাই অফিসিয়ালসদের পর্নো ছবি আর ঘুষের তালিকা সহ একটি বুক। ডাকাত দলের পেছনে সবাই লেগে পড়ে লুন্ঠিত দ্রব্য উদ্ধারে। এছাড়াও আছে মাইকেল এক্স নামে নিগ্রো নেতা। জেসন স্ট্যাথাম অভিনিত। ভালো লাগবে আশা করা যায়!
Cloverfield (2008): নিউইয়র্ক শহরে আবার একটা বিশাল দানব আক্রমন করেছে। প্রথম আঘাতেই ষ্ট্যাচু অব লিবার্টির মাথা গুড়িয়ে দিয়েছে। শহর ছেড়ে পালাচ্ছে সবাই। এর মাঝে আছে কিচু যুবক-যুবতী। এই নিয়ে ক্লভারফিল্ডের কাহিনী!
এ ধরনের কাহিনী অনেক আছে। তবে এ মুভিতে যা অাছে তা আমি আগে কখনো দেখিনি... ক্যামেরার কোন গ্রামারই মানা হয়নি। যেন কুড়িয়ে পাওয়া একটি হ্যান্ডিক্যাম থেকে যা জানা গেছে তাই দেখানো হল দর্শকদের।পুরো মুভিতে ক্যামেরা কেপেছে- হাতে থাকলে যেমন হয়। এই নতুনত্বের জন্য দেখতে পারেন। পরিচালক ম্যাট রিভস
Equilibrium (2002): সায়েন্স ফিকশন মুভি। কাহিনীটা জোস্। সে তুলনায় প্রেজেন্টেশন ভালো নাও লাগতে পারে। অনেককাল পরে পৃথিবী থেকে যুদ্ধ, হানাহানি, বিদ্বেষ, হিংসা তুলে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। এমন এক অষুধ আবিস্কার করা হয়েছে যা নিয়মিত সেবনে 'ফিলিংস' দমিয়ে রাখে। এ ধরনের মানুষরা একটি নতুন রাজ্য তৈরী করেছে - তাদের সৈন্যরা খুজে খুজে যাদের 'ফিলিংস' আছে তাদেরকে হত্যা করছে, ধ্বংস করে ফেলছে পৃথিবীর সকল সাহিত্য, চিত্রকলা ইত্যাদি যেন মানুষের মধ্যে ফিলিংস না আসে। কিন্তু একজন ঠিক বেরিয়ে আসে....
ম্যাট্রিক্স এর মত করার চেষ্টা হয়েছিল বোধহয়, সেরকম বেশ একশন আছে। ক্রিস্টিয়ান বেল অভিনিত, কার্ট উইমার এর পরিচালনা!
Ratatouille: অ্যানিমেশন মুভি। প্রাণ খুলে হাসতে পারবেন এই মুভি দেখে! এক ইদুর কুক হয়ে মানুষের জন্য রান্না করে দিচ্ছে! অবশ্যই মজা পাবেন।
Schindler's List: (১৯৯৩)স্টিভেন স্পিলবার্গের পরিচালনায় হলোকাস্টের উপর নির্মিত মুভি। সাদা-কালো। সাতটি অস্কার বিজয়ী মুভি। ব্যক্তিগত ভাবে আমার মনে হয়েছে মানুষের ইমোশনকে নাড়িয়ে দিয়েছেন স্পিলবার্গ। সম্ভবত সাদাকালোয় নির্মিত সর্বশেষ পুরো তিন ঘন্টার মুভি। দেখা উচিত!
সিনেমাখোর গ্রুপে পোস্ট করা হয়েছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



