আমার প্রিয় পোস্ট
- Filmmaking - আসুন শিখে ফেলি কিভাবে আস্ত একটা সিনেমা বানিয়ে ফেলা যায় - অধ্যায় ৮ - শেষ পর্ব - মাস্টার
- তুতেন খামেনের অভিশাপ এবং এর রহস্যময় পরিনতি - মির্জাইমরান০০৭
- আমার দেখা সেরা শর্টফিল্ম গুলোর কালেকশন, একটি মাস্টওয়াচ পোস্ট - নিয়নের আলো
- অসাধারণ কিছু শর্টফিল্ম ( প্রতিটির এন্ডলাইনে আপনাকে মুগ্ধ হতেই হবে ! ) - অন্ধ আগন্তুক
- মনিকা বেলুচির ধর্ষন অথবা একটি অদৃশ্য ছোরা বা বন্দুকের গল্প - দারাশিকো
- ৪টা সুপারহিরো শর্ট মুভি দেখতে চাইলে চলে আসুন - টিনটিন`
- সুন্দরবন ভ্রমন করতে চাইলে দেখুন। - মামু্ন মামু্ন
- খোজ-দ্য সার্চ: একটি পজেটিভ রিভিউ - দারাশিকো
- বেড়িয়ে পড়ুন টিনটিনের সাথে - দারাশিকো
- Juno: সিনেমা এবং চাইল্ড প্রেগন্যান্সি - দারাশিকো
- তিনবছর পূর্তি পোস্ট: দারাশিকো'র ব্লগের আত্মকাহিনী - দারাশিকো
- মুভিটক: ধর্মান্ধতা, বিজ্ঞানচর্চা আর অসম প্রেম নিয়ে "আগোরা" - দারাশিকো
- মুভি টক: The Isle: অদম্য ভালোবাসার অসহ্য রূপ - দারাশিকো
- Madly Bangali: প্রথম বাংলা রক মিউজিক্যাল মুভি - দারাশিকো
- Life In a Metro: শহুরে কাব্য - দারাশিকো
- দ্য ঘোস্ট রাইটার: আন্তর্জাতিক রাজনীতির অন্তরালের গল্প (স্পয়লার অ্যালার্ট) - দারাশিকো
- কিম কি দুক: সেলুলয়েডের কবি - দারাশিকো
- লো বাজেট ফিল্মমেকারদের জন্য আদর্শ হতে পারে ক্রিস্টোফার নোলানের সিনেমা - দারাশিকো
- The Notebook: সাদামাটা গল্পের অসাধারণ চিত্রায়ন - দারাশিকো
- এক হালি এক্সরসিজম মুভি - দারাশিকো
- সিনেমা নিয়ে আমার যাবতীয় পোস্টস (আপডেটিত) - দারাশিকো
- ডিজিটাল ক্যামেরা কিনতে হলে - অরূপ
- ফটোগ্রাফীর জন্য একটা ডিএসএলআর কিনতে চাই, কেনন বা নাইকন / বাজেট টা কমঃ বলে দিন প্লিজ ফটোগ্রাফীর পৃথিবীটা একবার দেখতে চাই - রাজীব দে সরকার
- গান ডাউনলোডের সাইট


- মাহিন আহমেদ
- ক্যামেরা কিনবেন কে কে ? - নক্ষত্রের কান্না
- ফেইসবুকের ভিডিও যেভাবে আপনার ব্লগ বা ওয়েবসাইটে যুক্ত (Embed) করবেন..... - তারেকবিডি
- ডিজিটাল ক্যামেরা বিষয়ক.. সাহায্য প্রয়োজন। - ত্রিভুজ
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- Rapidshare থেকে সহজে ডাউনলোড করার উপায় - ঐক্যতান
- ডকুমেন্টারি ফিল্ম মানেই ওয়াইল্ড শ্যুটিং না - মুক্তকথা
সাম্প্রতিক দেখা মুভি - ৩
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ৮:২০
মুভি গাইড: কি দেখবেন কি দেখবেন না
The Village (2004): নাইট শ্যামালানের মুভি। বরাবরের মত আধা ভৌতিক কাহিনী। কোন একটা গ্রামে সবাই এক ধরনের জন্তুর ভয়ে ভীত। জঙ্গল পেরিয়ে শহরে যেতে হয় অথচ জঙ্গলেই তাদের বাস, যাদের নাম মুখে আনা যায় না। জঙ্গলে প্রবেশ করলেই তারা ক্ষিপ্ত হয়। কিন্তু অন্ধ মেয়েটা একদিন রওয়ানা হল ঘটনা প্রবাহে। .... আরেকটা জোস মুভি! আদ্রে ব্রডি অভিনয় করেছেন একটি চরিত্র।
War Games: The dead code (2008): টিনএজ কিছু ছেলে মেয়ে ইন্টারনেটে গেম খেলতে গিয়ে অযাচিত ভাবে সাহায্য করে কিছু টেররিস্টকে! তাই তাদের পেছনে লোক লাগে। আবার উদ্ধার করতে এগিয়ে আসে একজন। আমার ভালো লাগেনি। পরিচালক স্টুয়ার্ট গিলার্ড।
Amelie (Le Fabuleux Destin Damelie Poulain) (2001): ফ্রেঞ্চ মুভি। এমিলি নামের একটি সদ্য কৈশোর পেরোনো মেয়ের জীবনটা অদ্ভুত ভাবে পাল্টে যায় বাথরুমে টাইলসের আড়ালে লুকানো একটি বাক্স পেয়ে। অদ্ভুত কিছু চরিত্রের মজাদার কার্যকলাটে ভরপুর কমেডি রোমান্টিক মুভি। দেখতে পারেন! জ্যাঁ পিয়েরে জুনোর পরিচালনা।
Into The wild (2007): ক্রিস্টোফার ম্যাকেন্ডেলস নামের একজন ব্যাক্তির জীবনী নিয়ে মুভিটি তৈরী হয়েছে। গ্রাজুয়েশন শেষ করার পর পরিবার আর সমাজ ব্যবস্থার উপর রাগ করে হারিয়ে যায় সে, বেরিয়ে পড়ে পৃথিবী ঘুরতে, একাকী। অনেক দেশ ঘুরে শেষ পর্যন্ত পৌছায় আলাস্কায়। যারা বনে জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসেন কিংবা মনের ভেতর লোভ পুষে রাখেন তারা দেখতে পারেন, অনেক ভালো লাগবে। শন পেনের পরিচালনা।
Journey to the center of the world (2008): জুলস ভার্ণের বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরী মুভি। টি স্কট পরিচালিত। চারজনের একটি অভিযাত্রী দল পৃথিবীর অভ্যন্তুর খুজে বের করতে রওয়ানা হন। পথে ঘটে নানান ঘটনা। দেখা হয়ে যায় ডাইনোসার যুগের প্রাণীদের সাথে।
ভালো লাগেনি। পুওর মেকিং।
The Lives of Others (2006): জার্মান নাম:Leben der Anderen, Das. ২০০৬ সালে বিদেশী ভাষার শ্রেষ্ঠ মুভি হিসেবে একাডেমী পুরস্কার পেয়েছিল। জার্মান ভাষার মুভি। কম্যুনিস্ট জার্মানিতে জনগনের উপর গোপন নজরদারীর কাহিনী নিয়ে এই মুভি। শিল্প সংস্কৃতির বাহক হিসেবে একজন নাট্যকারের উপর নজরদারী তুলে ধরা হয়েছে। মাস্ট সি মুভি!
প্রকাশ করা হয়েছে: ফিল্ম-মুভি-সিনেমা বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লংকার রাজা বলেছেন:
Into The wild (2007) এর উপর একটা বড় রিভিও লেখার ইচ্ছা আছে।কিছু কিছু মুভি ভীষন ভাল লেগে যায়,এটি এমন একটি মুভি।
লেখক বলেছেন: শীঘ্রই লিখে ফেলুন রাজাজি!
নোবেলজয়ী বলেছেন:
আমার সাম্প্রতিক দেখা মুভিদেয়ার উইল বি ব্লাড (২০০৭): স্লো পেস্ড...কাহিনীতে স্পেশাল কিছু পেলাম না। অস্কার নমিনেশন পাওয়ার কারন স্পষ্ট নয়। সবচেয়ে অবাক হয়েছি ডেনিয়েল ডে লুইস এই ছবির জন্য কিভাবে অস্কার পেয়েছেন তা ভেবে। শেষের দিকের কয়েকটি দৃশ্য বাদে আর কোথাও তার অভিনয়ে স্পেশাল কিছু দেখিনি।
সারভাইভ স্টাইল ৫+ : জাপানী ছবি। সম্পূর্ন ভিন্নধর্মী একটি ছবি। পাচটি ভিন্ন চরিত্রের প্যারালাল কাহিনী। অসাধারন আর্ট ডিরেকশন এবং গল্পের ভিতরে ভিতরে নানান সিম্বলীক বিষয় ঢুকিয়ে দেওয়ায় ছবিটি আরো অসাধারন রুপ পেয়েছে। মাস্ট সি!!
লেখক বলেছেন: সারভাইভাল স্টাইল ৫+ কোথায় পাবো? টরেন্টে থেকে পাওয়া যাবে? পারলে লিংক দেন।
লেখক বলেছেন: পোস্টে + এর জন্য ধন্যবাদ! কোন তিনটা দেখলেন বলেননি তো!
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আপনার এ প্রয়াসটি ভালো ।
তবে, একসাথে অনেকগুলো ছবির খবর না দিয়ে, নির্দিষ্ট একটি ছবির রিভিউ করলে আরো ভালো হয় ।
লেখক বলেছেন: ধন্যবাদ!
একটি মুভির রিভিউ করতে অনেক লিখতে হয়যে...তাই একসাথে লিখি!
প্রলয় হাসান বলেছেন:
দ্য ভিলেজ একটা ফালতু ছবি। দেখাইসে মুরগী, খাওয়াইসে ডাইল।
লেখক বলেছেন: হা হা হা.... আপনার কমেন্ট টা জোস্!
লেখক বলেছেন: ধন্যবাদ!
লেখক বলেছেন: আগে দিছিলাম, রেসপন্স কম!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















