রাবেয়া
তানভীর মোকাম্মেলের ছবিতে একটা চিরচেনা রূপ পাওয়া যায় - গ্রাম্য পরিবেশ, গ্রামের গন্ধ, কথাবার্তা, পোষাক আর উচ্চারন -যথার্থ, কখনো মেকি মনে হয়নি। তাছাড়া তার ক্যামেরা মুভমেন্ট আর পজিশনে মিল পাওয়া যাবে লালন, চিত্রা নদীর পাড়ে আর রাবেয়ার মধ্যে।
তবে একঘেয়ে লেগেছে কখনো কখনো - মনে হয়েছে কাহিনীটা ছোট্টই কিন্তু লম্বা করার চেষ্টা চলছে। তবে এটা সত্যি যে মুভিটা খুব স্লো ট্রিটমেন্টের। এ দিক থেকে মোর্শেদুল ইসলামের 'চাকা' কে আমার বেস্ট মনে হয় - আসলেই স্লো কিন্তু অসাধারন মুভি।
রাবেয়ার চরিত্রে বন্যা মির্জা অভিনয় করেছে- ভালো তবে বেশী (নীতি)কথা বলে! ভালো লেগেছে তৌকির আহমেদের পাগলের ভূমিকা। পারফেক্ট অভিনয়টা পরিচালক বের করে আনতে পেরেছেন এইক্ষেত্রে। এ কথা বলছি কারণ তৌকিরেরই হাউজ হাজবেন্ড নাটকে তার অভিনয়টা বেশী বানোয়াট আর বাড়াবাড়ি মনে হল।
যেহেতু পুরো মুভিটা দেখিনি তাই জানি না শেষ পর্যন্ত কি হল, আমি দেখেছিলাম বন্যা মির্জার গুলি লেগেছে, সে তার ভাইয়ের পাশে মারা যাচ্ছে।
সেই রাতের কথা বলতে এসেছি
বিজয়ের এই মাসে 'সেই রাতের কথা বলতে এসেছি' প্রামান্য চিত্রটি দেখলাম। অসাধারন। কাওসার আহমেদের পরিচালনায় ২০০৪ সালে নির্মিত। বিষয় - ২৬শে মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মম হত্যাযগ্গ। বিশেষ করে জগন্নাথ হলের হত্যাকান্ড প্রত্যক্ষদর্শীদের বিবরনে তুলে ধরেছেন। তাদের বর্ননা অনুযায়ী সে অংশটুকু অভিনয়ের মাধ্যমে তুলে এসেছেন। নতুন করে তৈরী করা এই অংশগুলো বেশ ভালো ভাবে খাপ খেয়ে গেছে বিষয়ের সাথে। বিশেষ করে তার ক্যামেরার পজিশন এবং লাইটিং তো মারাত্মক! যা হয়, মন খারাপ হল দেখতে গিয়ে।
সিনমাখোর গ্রুপে পোস্ট করা হয়েছে। গ্রুপে যোগ দিতে
Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



