২০০৮ javascript:void(1);সালে পরিচালক রিডলি স্কটের 'বডি অব লাইস' মুক্তি পেয়েছে। ক্রাইম নির্ভর মুভিটিতে ডি ক্যাপ্রিওর সাথে রাসেল ক্রো অভিনয় করেছেন। রিডলি স্কটের গত বছরের মুভি আমেরিকান গ্যাংস্টার -তেও রাসেল ক্রো অভিনয় করেছেন এবং এটিও একটি ক্রাইম মুভি। তবে রাসেল ক্রো মূল চরিত্র নয়, বরং ডেনজাইল ওয়াশিংটন মুভির মুল চরিত্র।
ডামপি জনসন নামের এক ব্লাক আমেরিকান গ্যাংস্টারের সহযোগী হিসেবে ফ্রান্ক লুকাসের (ডেনজাইল) যাত্রা শুরু হয়, জনসনের মৃত্যুর পরে সেই হাল ধরে। হেরোইনের ব্যবসায় শক্ত পরিচালনায় তার অবস্থান পোক্ত হয়। লুকাস নিজেই থাইল্যান্ডে যায় ১০০ কিলো হের্ইন কিনতে, তাকে সহযোগিতা করে থাইল্যান্ডের সেনা বাহিনীর দুনীতিবাজ সদস্য। হেরোইন পাচারের জন্য ব্যবহার করে ভিয়েতনাম যুদ্ধফেরত জেট প্লেন।
অন্যদিকে প্রচন্ড সৎ পুলিশ ডিটেকটিভ রিচি রবার্টস (ক্রো) ব্লু ম্যাজিক নামের হেরোইরনর গুরুকে খুজতে থাকে। শেষ পর্যন্ত ধলতে সক্ষম হয়। কিন্তু ততদিনে তার বউয়ের সাথে ডিভোর্স শেষ।
ডেনজাইল ওয়াশিংটন খুব জোস অভিনয় করেছে ফ্রানক লুকাস চরিত্রে। এত বিশাল গ্যাংস্টার হয়েও তার জীবন প্রনালী ছিল সাধারণ আর তাই নজরে আসতে সময়ও লেগেছিল বেশ। তার উপর নিয়ম মত রোববারে চার্চে যাওয়া, গরীবদের মাঝে সপ্তাহে একদিন খাবার বিতরন এবং পুলিশ এবং গোয়েন্দাদের বিপুল পরিমান 'ভেট' দেয়া তাকে প্রটেকশন দিয়েছে সবসময়ই।
নিকোলাস কেজ অভিনিত ক্রাইম মুভি 'লর্ড অব ওয়ার' এর সাথে বেশ কিছু মিলে যায় ঘটনা প্রবাহ। কেজ যদিও অস্ত্রের ব্যবসা করতো তারও কোন বদঅভ্যাস ছিল না এবং এক পযায়ে নায়িকার প্রেমে মজে যায় দারুন ভাবে, অবশ্যই নিজ আসল পরিচয় গোপন রেখে।
ক্রো আর ডেনজাইল খুব ভালো অভিনয় করেছে। রিডলি স্কটের এই মুভিতে সেই সময়কার দুর্নীতিপরায়ন প্রশাসনের একটি ভালো চিত্র ফুটে উঠেছে। মাস্ট সি মুভি। অবশ্য ল্যাংগুয়েজ বুঝতে সমস্যা হতে পারে।
সিনেমাখোর গ্রুপে পোস্ট করা হয়েছে। গ্রুটে যোগ দিতে
Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



