somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রতিক দেখা মুভি: ৭

১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত দুএকদিন ধরে তেমন কাজ নেই। বিশেষ করে আজ সারাদিন। তাই পুরো দিনটাই মুভি দেখে কাটিয়ে দিলাম। অবশ্য সব মিলিয়ে মুভি দেখলাম তিনটা। এগুলোই ছোট্ট রিভিউ দিলাম।

Grave of the fireflies (1988)
মুভিটার নাম বলেছিল নাফিস ইফতেখার ভাই, যদি কোন মুভি দেখে তিনি কেদে থাকেন এটি সেটি। তাই খুব আগ্রহ নিয়ে ডাউনলোড দিলাম, গতরাতে এক বসায় দেখে ফেললাম। আমি দেখলাম এনিমেশন মুভি, হয়তো সত্যিকারের মানুষ দিয়ে অভিনিত কোন মুভিও আছে।
জাপানের মুভি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী নিয়ে। আমেরিকানরা বিমানে করে ঝাকে ঝাকে এগিয়ে আসছে, বোমা ফেলে যাচ্ছে বসত বাড়ির উপরে। আগুন বোমা ফেলছে, তার পরে সেই আগুনকে উসকে দিতে ফেলছে তেল। এরকম সময়ে দুটো ভাইবোনের গল্প। ভাইটি বড়, বয়স ন'দশ বছর, বোনটির চার/পাচঁ। মা মারা যাওয়ায় দুজনে মিলে এক দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় উঠে। কিন্তু যুদ্ধের সময় যা হয়, যাতনা শুরু হয়ে যায়। তাই দুজনে মিলে দূরে একাকী বাস করা শুরু করে। কিন্তু ডায়রিয়া আর অপুষ্টিতে মারা যায় বোনটি। যুদ্ধও শেষ হয়, ভাইটিও মারা যায়, ফিরে যায় বোনের কাছে।

প্রচন্ড মন খারাপ করে দেয় মুভিটি। যাদের ছোট বোন আছে তারা নিশ্চিতভাবে বোনটিকে আরও বেশী ভালোবাসার ইচ্ছা বোধ করবেন। মাস্ট সি মুভি।

Memento (2000)

খুবই জটিল প্রেজেন্টেশনের মুভি। একবার দেখার পর কাহিনী বোঝা সম্ভব হয় না। অতীত, বর্তমান ঘটনা আগে পরে মিশিয়ে মুভিটি তৈরী করা হয়েছে। পুরো মুভিটি না দেখলে কাহিনী বোঝা যায় না। দ্যা ডার্ক নাইটের পরিচালক ক্রিস্টোফার নোলানের পরিচালনা।
কাহিনীটা বেশ অন্যরকম। নিজের বউকে ধর্ষনের পর হত্যা করেছে এমন এক খুনিকে খুজে বেড়ায় লিওনার্ড নামের সাবেক ইন্স্যুরেন্স কর্মকর্তা। কিন্তু তার সমস্যা হল স্ত্রী হত্যার সময় খুনি তার মাথায় আঘাত করায় কোন কিছুই সে আর মনে রাখতে পারে না। অথচ পূর্বের সব ঘটনা তার মনে রয়েছে। ফলে সে উদ্ভাবন করে ভিন্ন এক পদ্ধতি, ক্যামেরায় ছবি তুলে ক্যাপশন লিখে রাখে আর শরীরে গুরুত্বপূর্ন তথ্যসমূহ উল্কি করে রাখে যেন কখনো ভুলে না যায়। শেষ পর্যন্ত অবশ্য সে খুনিকে হত্যা করে কিভাবে তা জানার জন্য মুভিটি দেখা উচিত। তবে অবশ্যই ঠান্ডা মাথায় সময় নিয়ে।


10000BC (2007)
এর সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। এনিমেশন আর স্পেশাল ইফেক্ট মুভিটিকে অন্য রূপ দিয়েছে। জংলী মানুষদের জীবন যুদ্ধে জড়িয়ে নিজেদেরকে পাল্টে দেয়ার গল্প। তবে আমার ভালো লাগে নাই। কারণ, গল্পের নায়ক হলো বিশাল জনগোষ্ঠির নেতা, অথচ তার যুদ্ধযাত্রা কিংবা নেতৃত্ব তার প্রেমিকার জন্য, জনগনের জন্য নয়, ঠিক আমাদের নেতাদের মতো।
দেখতে পারেন, খারাপ লাগবে না।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৭
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×