"দৌড়ের উপর আছি" - বাংলা ভাষার এই কথাটা বোধহয় সবচে' ভালো ব্যবহার করা যায় 'রান লোলা রান' মুভির কেন্দ্রিয় চরিত্র লোলার জন্য। পুরো মুভিটা ৮০ মিনিটের যার পুরোটাই লোলার দৌড়ের উপর চলেছে। তবে দৌড়ানিটা যে বিফলে যায় নি তা বোঝা গেল মুভি দেখাশেষে। লোলার সাথে সাথে আমি নিজেও দৌড়েছি, অন্তত: টেনশনটা তো অনুভব করেছি।
পরিচালকের নাম টম টাইকার, কিছুদিন আগেই তার 'পারফিউম: দ্যা স্টোরি আব আ মার্ডারার ' নামে মুভিটা দেখেছি এবং চমৎকৃত হয়েছি। সুতরাং রান লোলা রান দেখার জন্য আগ্রহটা বেশী ছিল। এবং হতাশ হই নাই। মুভিটা মূল জার্মান ভাষার, অবশ্য আমার সংগ্রহেরটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ। অদ্ভুত কাহিনী আর প্রেজেন্টেশন।
লোলার বয়ফ্রেন্ড ফোন করে জানায় যে তার বস ড্রাগ ড্রিলারের ড্রাগ বিক্রি করা ১০০,০০০ ডয়েস মার্ক সে হারিয়েছে, আগামী ২০ মিনিটের মধ্যে টাকা জোগাড় করতে না পারলে শাস্তি পেতে হবে, সেটা মৃত্যুদন্ড হবার সম্ভাবনা বেশী। ২০ মিনিটে ১০০,০০০ ডয়েস মার্ক জোগাড় করতে তাই লোলার দৌর শুরু হল। টাকা জোগাড়ের জন্য বাবার কাছে যায়, আর অন্যদিকে বিশ মিনিট অপেক্ষা করার পরই তার বয়ফ্রেন্ড কাছের একটা সুপার শপ ডাকাতি করতে যায়। লোলা টাকা সংগ্রহ করতে পারে। কিন্তু ঘটে যায় নানা রকম ঘটনা।
এই একটি ঘটনাই তিনবার দেখানো হয়েছে মুভিটাতে। বার্লিনের রাস্তায় দৌড়ানোর সময় যাদের মুখোমুখি হয় লোলা, তাদের ভবিষ্যত জীবন মাত্র ১০ সেকেন্ডের অনেকগুলো স্টিল ফ্রেমে দেখানো হয়, যা প্রত্যেকবারই পরিবর্তিত হয়। পরিচালক টম টাইকার তার এই মুভিটাতে লোলার কার্টুন রূপটিও তুলে ধরেছেন। মোটামুটি কমেডি ধারার মুভি। লোলা কিংবা তার বয়ফ্রেন্ড কাউকেই খুব আহামরি রূপে তুলে আনা হয়নি, বিশেষ করে লোলার ডাই করা লাল চুল কতটা আকর্ষনীয় সেটা প্রশ্নসাপেক্ষ।
কিছুটা কনফিউশন থেকেই যায়, কেন এই মুভি? কি বোঝাতে চেয়েছেন টম টাইকার এই মুভির মাধ্যমে? এটা ক্লিয়ার যে, সামান্য সময়ের ব্যবধানে পুরো ঘটনা পাল্টে যায়, বোঝানোর জন্য এই মুভি খুব ভালো। এ ছাড়াও কি আর কিছু আছে? ব্লগাররা কিছু বলতে পারেন/ শেয়ার করুন প্লিজ !
সিনেমাখোর গ্রুপে জয়েন করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

