মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারী (সাহায্য চাই)
১৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে প্রচুর প্রকাশনা রয়েছে। ভিডিও চিত্রের মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রও রয়েছে যদিও প্রয়োজনের তুলনায় সে সংখ্যা নগন্য। এদেশের বীর সন্তানদের আত্মত্যাগ এবং বীরত্বপূর্ন কাহিনী এ সমস্ত চলচ্চিত্রগুলোতে উঠে এসেছে। পাশাপাশি মানুষ নামধারী কিছ কুলাঙ্গারের অপকর্মের পরিচয়ও পাওয়া যায়। অথচ, মুক্তিযুদ্ধকেন্দ্রিক যতগুলো ডকুমেন্টারী দেখার সৌভাগ্য আমার হয়েছে, তাতে এ সকল কুকর্ম যথাযথভাবে তুলে ধরা হয়নি। হতে পারে আমি আসল ডকু গুলোই মিস করেছি। অথচ, ডকুমেন্টারী চলচ্চিত্রের তুলনায় অনেক বেশী তথ্য সরবরাহ করে বিধায় এর প্রয়োজনীয়তা মোটেও কম নয়।
মুক্তিযুদ্ধকেন্দ্রিক এ পর্যন্ত যত ডকুমেন্টারী নির্মিত হয়েছে সেগুলোর একটি তালিকা তৈরী করে সংগ্রহ এবং দেখার উদ্যোগ গ্রহন করেছি। এ ব্যাপারে আপনাদের বিশেষ করে অমি রহমান পিয়াল, ফাহমিদুল হক স্যার সহ সবার সাহায্য চাই।
মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ বিশেষতঃ রাজাকার, আলবদর, আল শামস এবং জামাত-শিবির এর কুকর্ম নিয়ে নির্মিত ডকুমেন্টারী সমূহের পরিচালকের নাম সহ তালিকা তৈরীতে সাহায্য করুন। আশা করি ভবিষ্যতে, এ সংক্রান্ত তথ্যমূলক পোস্ট প্রদান করতে পারবো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন