আমার প্রিয় পোস্ট

টেকি হেল্প চাই: টরেন্ট ডাউনলোড সংক্রান্ত

০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

শেয়ারঃ
0 0

টরেন্ট আমার খুব প্রিয়। যা ওয়েবে পাইনা, তা টরেন্ট থেকে পাওয়া যায়। তাছাড়া কোয়ালিটিও ভালো হয়, মুভির ক্ষেত্রে। সমস্যা একটাই, টরেন্ট ডাউনলোড হতে কটা দিন সময় লাগে, তা হোক, আমার আপত্তি নাই, যে গরু দুধ দেয় তার লাথিও ভালো। X(

ইউটরেন্ট সফটওয়্যার ব্যবহার করি। এতদিন ভালো সাপোর্ট দিয়েছে। ইদানিং দিচ্ছে না। ভালো সিড আছে, তারপরও ডাউনলোড হচ্ছে না। আনইন্সটল করেছি, লাভ হয় নাই। কোন কারন পাচ্ছি না। /:)

trackers এ DHT অপশনে working অথবা announcing ... দেখায়, সময় কেটে যায় ডাউনলোড শুরু হয় না। একটা ছবি দিলাম, দেখে নিন।


এখন এইটার সলিউশন দরকার। দেবেন আপনারা, দুভাবে দিতে পারেন, utorrent এর বিকল্প হিসেবে কি ব্যবহার করা যেতে পারে তা বলতে পারেন অথবা কিভাবে এই সমস্যা দূর করা যেতে পারে সেটা বলবেন।

প্লিজ, সিনেমা দেখা বন্ধ হয়ে যাচ্ছে! X((X((

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২২
পলাশমিঞা বলেছেন: ভাই এইটারে আমি দুই চক্ষে দেখতে পারিনা, আমি একবার ইনস্টল করে বিপদে পড়েছিলাম, এইটা নিজেই একটা বড় ভাইরাস। আমি রিকাভারি কইরা বাচিলাম। যা ৫ মিনিটে হয় তা এইটাতে ৫ ঘন্টা লাগে।

২. ০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
বিড়াল ছানা বলেছেন: vuze ব্যবহার করা শুরু করেন, মুগ্ধ হবেন।
৩. ০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
ট্র্যানজিস্টার বলেছেন: নিচে হলুদ আইকনটা দেখে মনে হলো: আপনার আইএসপি থ্রটলিং শুরু করেনি তো? ব্যাটারা টরেন্টে ইচ্ছা করে ঝামেলা করে অনেকসময়....

আপনি এক কাজ করেন। মিউটরেন্টে অপশনস>প্রেফারেন্সেস>বিটটরেন্টে যান, গিয়ে প্রোটোকল এনক্রিপশনটা ফোর্সড করে দিন। অ্যালাও লিগ্যাসি কানেকশনস-এর চেকবক্সটা তুলে দিন। এরপর নতুন একটা পোর্ট দিয়ে দিন। (অপশনস>প্রেফারেন্সেস>কানেকশন>)

এরপর দেখেন হয় কি-না, না হলে আওয়াজ দিয়েন, বন্ধুবান্ধবদের কাছে খোঁজ নিয়ে দেখবো ব্যাপার কী।
৫. ০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫
জেনারেল বলেছেন: ভাই এইটা টরেন্টের দোষ না। আইএসপিগুলোর নজরদারির জন্য আপনার এমনটা হয়েছে।

টরেন্ট রান করার সময় Click This Link এইটাও রান করেন, আইএসপিগুলো দেখবে না আপনি কি করছেন।
আর সাথে ডিএইটি টা ডিসাবল করে রাখেন। বিফলে মূল্য ফেরৎ!!
৮. ০৬ ই জুন, ২০০৯ রাত ৮:২৪
ভাইরাস! বলেছেন: সমস্যা আইএসপির কানেকশানের, ইউটরেন্টের না
৯. ০৬ ই জুন, ২০০৯ রাত ৮:৪৩
ভাদাইম্যা পোলা বলেছেন: @পলাশ মিঞাঃ ভাই আজাইরা প্যাঁচাল পারবেন না। আপনার এন্টিভাইরাসের নামটা জানতে ইচ্ছা করতেছে, নামটা জানাইয়েন।

@লেখকঃ উপরের কয়েকজন যে সমাধান দিয়েছেন তাতে কাজ না হলে এটা করতে পারেন।

options>preferences>connection>type>HTTP

Proxy-আপনার আইপি এড্রেস সেট করে দিন, পোর্ট ৮০৮০-ই রাখুন।
১০. ০৬ ই জুন, ২০০৯ রাত ৯:০৬
দারাশিকো বলেছেন: আইএসপিতে সমস্যা হবার কথা না।
কারন একই লাইন ইউজ করে উবুন্টু তে ডাউনলোড করা যাচ্ছে।
আমারটা কর্পোরেট লাইন একসাথে কয়েকটা পিসিতে ইউজ হয়।

আমি ইউটরেন্ট মুইছা দিয়া Vuze ইন্সটল করছি, তাতেও কাজ হইতেসে না।
কিচ্ছু বুঝি না। :(
১১. ৩১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১২
মুভি পাগল বলেছেন: এখন লাইন ঠিক হইছে বস?
০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৬

লেখক বলেছেন: সেইটা তো বহুদিন আগের প্রবলেম। একজন বলসে ফ্রি ডাউনলোড ম্যানেজার ইউজ করতে... করা শুরু করলাম। তারপর, বহুত মুভি নামাইছি, ইদানিং আবার সমস্যা শুরু করছে... অপেক্ষা করতেসি, যদি নিজে নিজেই ঠিক হয়া যায় ...

 

মোট সময় লেগেছে ৩.০২২৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
চল যাবো তোকে নিয়ে ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ