আমার প্রিয় পোস্ট

২০০৯ সালের সেরা ৫০ টি ওয়েবসাইট

২৪ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪০

শেয়ারঃ
1 0

যদিও ২০০৯ সাল এখনো শেষ হতে অনেক বাকী আছে, তারপরও কেন জানি না টাইম ম্যাগাজিন ২০০৯ সালের সেরা ৫০ টি ওয়েব সাইটের এক লিস্ট প্রকাশ করেছে। বলা বাহুল্য বছর শেষে এই লিস্ট থেকে কিছু বাদ পড়বে, কিছু যোগ হবে। আসুন দেখা যাক কি কি ওয়েবসাইট আছে এই লিস্টে ...

১. এক নম্বরে আছে ছবি আপলোডের জন্য সাইট ফ্লিকার । ইয়াহুর আইডি থাকলে আপনিও খুলতে পারেন একটি ফ্লিকার অ্যাকাউন্ট এবং ছবি আপলোড করে শেয়ার করতে পারেন সবার সাথে। প্রতি মিনিটে প্রায় ৫০০০ ছবি আপলোড হয় এই সাইটে।

২. দ্বিতীয় নম্বরে আছে ক্যালিফোর্নিয়া কোস্টলাইন সাইট। একজন মানুষ, একটি হেলিকপ্টার আর একটি ডিজিটাল ক্যামেরা নিয়েই যেন সাইটের সব কিছু। ১০০০ মাইল লম্বা এলাকার প্রায় ১০০০০ এরিয়াল ছবি নিয়ে এই সাইট।

৩. তৃতীয় নম্বরে রয়েছে ডেলিশিয়াস , এটাই ইয়াহু গ্রুপের সাইট। বুকমার্ক সংরক্ষনের জন্য জনপ্রিয় এই সাইটটি।

৪. চার নম্বরে রয়েছে মেটাফিল্টার । এটি একটি কম্যুনিটি ওয়েব্লগ সাইট।

৫. পঞ্চম সাইটের নাম popurls . পপুলার এর উচ্চারনে ভিন্ন বানান। এইখানে ফ্লিকার, টুইটার, ডিগ ইত্যাদি সব একসাথে পাওয়া যাবে।

৬. এইবার আছে টুইটার । খালি স্ট্যাটাস আপডেট করনের কাজে লাগে।

৭. সপ্তম স্থানে রয়েছে স্কাইপে । ভিওআইপি কল করার জন্য এই সাইট।

৮. এর পরে আছে বোয়িং বোয়িং । টেক কমেন্ট্রারি, গ্যাজেট পর্ন আর নিউস সহ আরও কত কি!

৯. এইবার আসলো অ্যাকাডেমিক আর্থ । ভিডু লেকচারে ভর্তি ।

১০. দশ নম্বরে ওপেন টেবিল । রেস্টুরেন্টে টেবিল বুক করার কাজে লাগে

আর লিখতে পারবো না। বাকী গুলা দেইখা নিতে পারেন এইখানে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪৮
হাসান মাহবুব বলেছেন: ফেসনুক দশে নাই দেইখা খুশী হৈলাম :)
২. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৫৩
জেরী বলেছেন: আমাগো সামু,আমু,প্রলোরা নাই/:)
৩. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৫৬
জয় সরকার বলেছেন: জেরী বলেছেন: আমাগো সামু,আমু,প্রলোরা নাই/:)


আফসুস......।
৪. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০২
টোনা বলেছেন: গুগল নাই ?? ... এইটা কি হইলো !!!
৫. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৫
জেরী বলেছেন: গুগল নাই ক্যান??.....যারা এই লিস্টি যারা করছে তারা তো হাতের সামনে নাই...এখন পিটনা কি আপনারেই দিবো কিনা,ভাবছি
৬. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১০:১২
জেরী বলেছেন: সরি...গুগল আছে ১১ নম্বরে...খেয়াল করি নাই:(
৭. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১০:১৪
ইকবাল হোসেন মজনু বলেছেন: ডিজিটাল বাংলাদেশের কোন সাইট টপটেনে নাই!
৯. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১০:২১
সাদাত হাসান বলেছেন:
গুগল নাই? অবাক ব্যাপার!!!!!!!!
১১. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১০:২৭
বাঁশী বলেছেন: পয়লা ১০টার একটাতেও জিন্দেগিতে যাই নাই।
১২. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩৯
নক্ষত্রের কান্না বলেছেন: ফ্লিকার তো জনপ্রিয় অনেক আগে থেকেই। আর টুইটার ইমার্জিং ভেরি ফাস্র্ট। কিন্তু টপ টেনে বাকীগুলা আসলেই বেশ অপরিচিত।
১৪. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪৬
ত্রিশোনকু বলেছেন: "এইবার আছে টুইটার । খালি স্ট্যাটাস আপডেট করনের কাজে লাগে।"

-হয় নাই। এইটা দিয়া আরো অনেক কিছু করন যায়!
২৫ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫১

লেখক বলেছেন: জানি না ... জানায়া দ্যান!

১৫. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩৮
মামুন বিদ্রোহী বলেছেন: ফেসনুক দশে নাই দেইখা খুশী হৈলাম
১৬. ২৫ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:৪৯
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: Google না থাকলে এইটা কোন তালিকায় না.................হা হা..........Google, ILU
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: কি বুঝাইলেন? আগেই বলছি, এইটা টাইমের প্রকাশিত লিস্ট। এই লিস্ট হিটের উপর ডিপেন্ড করে নাই মনে হয়, তবে কি হিসেবে করছে তা জানিনা ।

১৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৩১
নাজমুল হক রাসেল বলেছেন: আমার কাছে এইডারে একটা টিপীকাল আমেরিকান লিস্ট মনে হইছে যার উপর বিশ্বস রাখার কন জায়গা নাই। দুই তিনটা ছারা বাকি গুলাতে কুনোদিন জাইনাই। সবার এ মনে হয় এক অবস্থা। আর তারা ত ক্লিয়ার এ করলোনা কেমতে বানাইল। হিটের উপরেই আসলে আমার মনে হয় জনপ্রিয়তা নির্ভর করে।

 

মোট সময় লেগেছে ৩.০০৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
চল যাবো তোকে নিয়ে ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ