আমার প্রিয় পোস্ট

নভেম্বর রেইন: গানস্ ন রোজেস এর দুর্দান্ত সৃষ্টি

০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০১

শেয়ারঃ
0 2 0

১৯৯২ সালে বিশ্ব মিউজিকে যুক্ত হলো আরেকটি কালজয়ী গান, গানের নাম নভেম্বর রেইন, ব্যান্ডের নাম গানস 'ন রোজেস। হার্ড রক ধাঁচের এই গানটি ওই বছরের মধ্যেই সারা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। অবশ্য এই জনপ্রিয়তার মূল কারন একক ভাবে লিরিক, কিংবা গায়কী সুরকে নির্দিষ্ট করা যায় না, বরং গান রিলিজের কিছু পরেই এর মিউজিক ভিডিওটি মুক্তি পায় এবং বিশ্ব মিউজিকের তালিকাসমূহের শীর্ষে অবস্থান করে নেয় এবং এখনও স্থান দখল করে আছে।

১৯৯২ সালের জুন মাসে মুক্তিপ্রাপ্ত ইউজ ইয়োর ইল্যুশন-১ (Use Your Illusion I) এর ১০ নম্বর ট্র্যাক নভেম্বর রেইন। গানটি লিখেছিল ব্যান্ডেরই সদস্য এক্সেল রস (Axl Rose)। পরবর্তীতে গানটির মিউজিক ভিডিওতে এক্সেল রস এবং ব্যান্ডের অন্যান্য সদস্যরা অভিনয় করে। প্রায় ১.৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই মিউজিক ভিডিওটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিও গুলোর মধ্যে নবম অবস্থানে রয়েছে। নান্দনিক চিত্রগহন এবং গল্প বলার ঢং ভিডিওটিকে ইতিহাসের অংশ করে রেখেছে।

যদিও নভেম্বর রেইন গানটি ১৯৯২ সালে প্রথম মুক্তি পায়, ব্যান্ডের একজন প্রতিষ্ঠাতা সদস্য ট্র্যাসি গানস এর দেয়া এক সাক্ষাতকারে জানা যায়, ১৯৮৩ সাল থেকেই এই গানটি লেখা শুরু করে এক্সল রস। বিশেষ করে পিয়ানোতে বিভিন্ন সময় বাজিয়ে প্রাকটিস করার সময় অন্যদের নজর কাড়ে কিন্তু পরিপূর্ন না হওয়ায় প্রায় ৯ বছর পর মুক্তিপ্রাপ্ত হয়। এর আগে প্রায় পাচ মিনিটের জন্য এই গানটির জ্যামিং পাওয়া যায় কোন এক অ্যালবামে, যদিও এর দৈর্ঘ্য ৮ মিনিট ৫৭ সেকেন্ড।

মিউজিক ভিডিওটি এতটাই জনপ্রিয়তা লাভ করে যে ঐ বছর এমটিভির সব্বোর্চ্চ অনুরোধপ্রাপ্ত ভিডিওতে পরিনত হয়েছিল। এছাড়াও শ্রেষ্ঠ সিনেমাগ্রাফির জন্য এমটিভির পুরস্কার জিতে নেয়। ভিডিওতে এক্সেল রস এর তৎকালীন প্রেমিকা স্টিফেনী সেম্যূর অভিনয় করেন যার বিয়ের পোশাকের জন্যই ৮০০০ মার্কিন ডলার ব্যয় হয়েছিল।



ভিডিওতে থিয়েটারে লাইভ পার্ফম্যান্সের পাশাপাশি এক্সেল রস আর তার প্রেমিকার সাথে একটি বিয়ের অনুষ্ঠান দেখা যায়, যেখানে ব্যান্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকে। ভিডিওতে লিড গিটারিস্ট স্ল্যাশ (Slash) একটি গুরুত্বপুর্ণ রোল প্লে করে যা ভিডিওটিকে অমরত্ব লাভ করতে সাহায্য করেছে। বিশেষ করে হেলিকপ্টার শটে গীর্জার বাইরে খোলা প্রান্তরে দুই পা ছড়িয়ে দিয়ে গীটারে ঝড় তোলার দৃশ্য এবং পরবর্তীতে ক্রেন্ শটে রসের পিয়ানোতে দাড়িয়ে গীটারে আরেকটি ঝড় তোলা - গায়কী ভঙ্গি আর সিনেমাটোগ্রাফী সব মিলিয়ে দর্শকের হৃদয়ে অস্থিরতা সৃষ্টি করে।

স্টিফেনী স্যেমুর তার অভিনয়েও যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন। বিয়ে শেষে দৌড়ে গাড়িতে উঠার পর পরই মুখের ভঙ্গিতে যে তীব্র পরিবর্তন তা তার অভিনয়ে নিপুণতার পরিচয় দেয়। পিয়ানোতে বসে এলেক্স রসের আঙ্গুলগুলো যেনো উদ্দমতার সাথে নেচে বেড়াচ্ছিল।

ডেল জেমস এর ছোট গল্প "উইদ আউট ইউ" কে ভিত্তি করে মিউজিক ভিডিওটি তৈরী হয়েছে। ভিডিওর মাধ্যমে একটি গল্প বলা হয়েছে যার মধ্যে বেশ কিছু দৃশ্য দ্বারা সুরিয়্যেল ভাবনার প্রকাশ পায়। শুরুতে রস ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে যাবার পরেই কনসার্ট হলে বসে পিয়ানো বাজানোর দৃশ্য দ্বন্দ্ব সৃষ্টি করে, একই রকম দ্বন্দ্বের দেখা পাওয়া যায় বিরান প্রান্তরে বসে একাকী পিয়ানো বাজানোর পরের দৃশ্যেই লোক ভর্তি কনসার্ট হলের দৃশ্যে। আবার যীশুর চোখ দিয়ে রক্তাশ্রু গড়িয়ে পড়া যেন অনেকটা গভীর দু:খের পরিচয় প্রকাশ করে।

ভিডিওতে সামান্য কমেডি দৃশ্যও দেখা যায়, যখন স্ল্যাশ বিয়ের আংটি খুজে পায় না, কিন্তু পরেই আরেক সদস্যের কাছ থেকে পাওয়া আঙটি দিয়ে বিয়ের কাজ সমাধা হয়। আঙটি দিয়ে আসার পর টপ থেকে নেয়া চার্চ থেকে বেরিয়ে যাবার দৃশ্যে স্ল্যাশ যথার্থই দু:খী। তারপরই মরূভুমির বুকে তার গিটার রিফস্।

ভিডিওতে মিউজিকের পরিবর্তন লক্ষ্যনীয়। বাঁশীর চিকন সুর পাওয়া যায় মাঝে মাঝেই। শেষের দিকে কোরাসের মধ্য দিয়ে যেন হাহাকার উচ্চারিত হয়।

সব কিছু মিলেই যে নভেম্বর রেইন তৈরী হয়েছে তা বিশ্বের সেরা রক গানের অনেক তালিকায় প্রথম অবস্থান দখল করে রয়েছে, সবচে' ব্যয়বহুল ভিডিওর তালিকায় নবম স্থান তো রয়েছেই। সকল সদস্যের একনিষ্ঠ চেষ্টা আর সাধনায় একটি গান হয়ে উঠেছে অমর, অজেয় আর সেরা।

ভিডিওর অ্যানালাইসিস
ইউটিউবের লিংক

 

সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৯
অন্যমনস্ক শরৎ বলেছেন: এই গানটা আমার জোশ লাগে এখনো।
২. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২১
""ফয়সল অভি "" বলেছেন: Guns N Roses বেশ কিছু কালজয়ী গান আছে, যা থেকে নতুন ধারা সৃষ্টি হয়েছে ।
৩. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৭
নির্ভয় নির্ঝর বলেছেন: অসাধারণ একটি গান!!! মিউজিক ভিডিও'র ব্যাপারে কিছু বলার মত আস্পর্ধা আমার নেই। এক কথায়........ সব দিক থেকেই অসাধারণ!!!!!


পোষ্টে ইউটিউবের ভিডিও দেয়ার ব্যাপারে আমার একটি পোষ্ট দেখার জন্য অনুরোধ থাকল। নিচের লিংকে ক্লিক করুন।

Click This Link
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ দিয়ে এসেছি, পেয়েছেন তো?

৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৯
ফয়সালরকস বলেছেন:
অসাধারন! Late '80 এর দিকে আমি ওদের ভয়কংর ফ্যান ছিলাম!

আপনাকে একটি লিংক উপহার দিলাম...সময় করে পরে দেখবেন আর আপনার অনুভুতি প্রকাশ করবেন।
Click This Link
০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ লিঙকের জন্য।

কমেন্ট দিয়া আসছি ...

৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৭
নির্ভয় নির্ঝর বলেছেন: আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম...

গির্জার বাইরে দাঁড়িয়ে স্ল্যাশের গিটারে ঝড় তোলার দৃশ্যটা এই গানটির কথা মনে হলে সবার শুরুতে চোখে ভেসে ওঠে। ওর দাঁড়ানো এবং সেই সাথে গিটারে সুর তোলার ব্যাপারটা।


এই গানটি সাধারণতঃ প্রথমবার কারোরই ভালো লাগে না(ফ্যাঁসফ্যাসে কন্ঠের জন্য)। কিন্তু এক অজানা টানেই দ্বিতীয়বার শোনা হয়। সেই থেকে তৃতীয় এবং অগণিতবার শোনা হয়। গানটিতে ক্ষণে ক্ষণে মিউজিকের পরিবর্তনটা এতোটাই সুক্ষ্মভাবে করা হয়েছে, ধরতে গেলে অনেকেরই শুরুতে সন্দেহে পড়তে হয়।


একটি হাস্যকর কথা বলি, গানটির শেষে যে বাঁশির সুরটি আছে, সেটি প্রথমবার শুনে আমার মনে হয়েছিল, আমার কি কান নষ্ট হয়ে গিয়েছে নাকি!!! হঠাৎ করে এমন কেমন যেন ক্যানক্যানমার্কা(শুরুটা হয় খুব ধীর-স্থীরভাবে, ধীরে ধীরে বাড়ে।) সুর! =p~ =p~
পরে বুঝলাম, ওটা বাঁশির সুর। :) :P :-B
৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৯
দূরের মানুষ বলেছেন: কফিনের উপর লাল গোলাপ বৃষ্টির পানিতে ধুয়ে সাদা হয়ে যাওয়ার দৃশ্যটি দেখে মন খারাপ হয়ে যায়। :(

গানটি এখনো মাঝেমাঝে শুনি।
৭. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৩
কুয়াশায় ডাকা বলেছেন: এই গানটা যে কতবার শুনছি গুনে শেষ করা যাবে না....
৮. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৮
ফারহান দাউদ বলেছেন: সবচেয়ে প্রিয় গান গুলোর একটা। স্ল্যাশের ঐ গীটার বাজানো দেখে মাঝে মাঝেই মনে হতো জীবনে এই একটা কাজ করতে পারলেই আর কিছু লাগতো না।
৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৮
বিডি আইডল বলেছেন: গানটা দারুন....আপনার বর্ণনাও সেইরকম..
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ বিডি অাইডল ...

১০. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪১
সায়েম মুন বলেছেন: নভেম্বর রেইন গানটার ভিডিও রে ভালা পাই।
১১. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৭
মাইদেশ বলেছেন: আমারও খুউউউব ভালো লাগে।
১২. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৮
মাইদেশ বলেছেন: আমারও খুউউউব ভালো লাগে।
১৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০১
স্পেলবাইন্ডার বলেছেন: প্রিয় গান। এখানে অনেক তথ্য আছে-
http://en.wikipedia.org/wiki/November_Rain
১৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০২
ফয়সালরকস বলেছেন:
শেষের দিকে কি 'বাঁশি' ছিল ওটা! শিওর?
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২০

লেখক বলেছেন: এই তো কনফিউশনে ফালাইয়া দিলেন ... অামি কি অার মিউজিক বিশেষজ্ঞ? ... বাশেঁর বাশী না, তবে ক্ল্যারিওনেট ও হইতে পারে ...

১৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৫
মিশুক - ঢাকা বলেছেন: B-) B-) B-) B-) অসাধারন............ধন্যবাদ..........
১৮. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৬
নির্ভয় নির্ঝর বলেছেন: জ্বি ভাই, পেয়েছি। আপনাকেও ধন্যবাদ। :) :)

ভালো থাকবেন। :)
১৯. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৭
হেমায়েতপুরী বলেছেন: Don't you think that you
Need somebody
Don't you think that you
Need someone
Everybody needs somebody
০৮ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: Don't you think that you
Need somebody
Don't you think that you
Need someone
Everybody needs somebody

২০. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩১
রোহান বলেছেন: পুরান কথা আবার মনে করায় দিলেন... আহারে কি মারাত্মক ভিডিও, স্ল্যাস এর মরুতে ঝড় তোলা কিংবা হেঁটে হেঁটে গ্রান্ড পিয়ানোতে উঠে পড়া... জোস...

 

মোট সময় লেগেছে ০.৯৭৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
চল যাবো তোকে নিয়ে ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ