somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্কার ২০১০: দ্য সিক্রেট ইন দেয়ার আইজ

১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ৭ মার্চ তারিখে হলিউডের কোডাক থিয়েটারে হয়ে গেল সিনেমায় সর্বোচ্চ স্বীকৃতি একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৮২তম আসর। সাধারণত প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এই পুরস্কার প্রদান করা হলেও এ বছরই শীতকালীন অলিম্পিকের কারণে ব্যতিক্রম ঘটিয়ে মার্চের প্রথম সপ্তাহে এ আয়োজন করা হলো। এই আসরের আরেকটি নতুনত্ব হলো এ বছরই প্রথমবারের মতো শ্রেষ্ঠ সিনেমার জন্য পাঁচটির পরিবর্তে দশটি সিনেমাকে মনোনয়ন দেয়া হয়। জেমস ক্যামেরনের অ্যাভাটার সিনেমার দিকে সবাই তাকিয়ে থাকলেও তাকে পাশ কাটিয়ে শ্রেষ্ঠ সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ক্যাথেরিন বিগলো পরিচালিত দ্য হার্ট লকার। এ ছাড়াও সেরা বিদেশী সিনেমার ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে আর্জেন্টিনার ছবি দ্য সিক্রেট ইন দেয়ার আইজ।
সেরা বিদেশী মুভির তালিকায় অস্কার পুরস্কার জেতা মুভিটির নাম ঘোষণার দুই সপ্তাহ আগেই বোঝা গিয়েছিল, এবার অন্য কোনো মুভি নয় দ্য সিক্রেট ইন দেয়ার আইজই জিতে নেবে একাডেমি অ্যাওয়ার্ড। কারণ এর ঠিক দুই সপ্তাহ আগেই সেরা স্প্যানিশ মুভির তালিকায় সেরা ছবির পুরস্কার গয়া অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। গয়া অ্যাওয়ার্ড হলো আমেরিকার একাডেমি অ্যাওয়ার্ডের মতোই সবচেয়ে সম্মানজনক স্প্যানিশ মুভির পুরস্কার। মুভিটির পরিচালক হুয়ান জোসে ক্যাম্পানেলা। গুণী এই পরিচালক এর আগে বিভিন্ন পুরস্কার পেলেও এই প্রথম অস্কার জিতলেন মুভিটির সেরা পরিচালনা ও সম্পাদনার জন্য। আর্জেন্টাইন এই মুভিটি স্পেনের সাথে যৌথ প্রযোজনায় নির্মিত। মুভিটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে, ২০১০ সাল পর্যন্ত সবচেয়ে সফল মুভির তালিকায় এর অবস্থান দ্বিতীয়তে।

এদর্দো শায়েরির উপন্যাস দ্য কোশ্চেন ইন দেয়ার আইজ অবলম্বনে নির্মিত এই ছবিটিতে ’৭০ দশকের পটভূমিকা তুলে ধরা হয়েছে। ক্রাইম ধারার এই মুভিটির কাহিনী আবর্তিত হয়েছে বেঞ্জামিন এস্পোসিতো নামের এক ফেডারেল জাস্টিস এজেন্টকে কেন্দ্র করে। নিজ বাড়িতে ধর্ষণের পর নির্মমভাবে নিহত এক নারীর হত্যাকারীকে খুঁজে বের করার দায়িত্ব পায় সে, সাথে পানাসক্ত সহকারী পাবলো এবং একজন নতুন, সদ্য পাশ করে বের হওয়া উকিল যে মুভির নায়িকাও বটে। প্রায় দুই ঘণ্টার এই মুভিটি নির্মাণে সময় লেগেছে দুই বছরেরও বেশি। মুভিতে ব্যবহৃত একটি ফুটবল খেলার শুটিংয়ের জন্য দুই বছর প্রস্তুতি নেয়া হয়েছিল যার সম্পাদনায় সময় লেগেছে পুরো নয় মাস। আর্জেন্টিনার সবচেয়ে বেশি আয় করা মুভির তালিকায় এর অবস্থান প্রথমে এবং বলা হয় আর্জেন্টিনার মোট জনসংখ্যার ৫ শতাংশ বা ২ মিলিয়নের বেশি দর্শক এই মুভিটি উপভোগ করেছে। বলা যায়, অস্কার জিতে নেয়ার মাধ্যমে তার যোগ্য স্বীকৃতিই পেয়েছে দ্য সিক্রেট ইন দেয়ার আইজ।
দারাশিকো.ইনফো

পড়ুন Kingdom of Heaven: ক্রুসেডারদের নিয়ে রিডলি স্কট
The Hurt Locker: সম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বোমা?
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৩
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×