somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঋতুপর্ণ ঘোষের 'আবহমান' কি সত্যাজিত রায়কে নিয়ে ?

০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোলকাতার সিনেমা 'আবহমান' এ বছর মুক্তি পেয়ে বাংলা ভাষায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। পরিচালক ঋতুপর্ণ ঘোষ। গুনী এ পরিচালকের কাছ থেকে ভালো সিনেমা পাওয়া যাবে, এ বিশ্বাসটি তিনিই তৈরী করেছেন, তার পূর্বনির্মিত সিনেমাগুলোর মাধ্যমে। 'আবহমান' ভালো হবে সেটা জানা কথা কিন্তু কতটা? সেটা জানার জন্যই সিনেমাটা দেখতে হবে।

সিনেমাটা মুক্তি পাবার আগে গুঞ্জন শোনা গিয়েছিল সিনেমার কিংবদন্তী সত্যাজিত রায় আর মাধবী মুখার্জীর কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। কতটা সত্যি সে গুঞ্জন সেটা বোধহয় সত্যাজিতের একদম কাছের মানুষেরাই জানবেন, আমরা দর্শকরা জানি, 'আবহমান' নারী পুরুষের সম্পর্কের যে আবহমান রূপ তার কথাই বলেছে। আরেকটু স্পষ্ট করে বললে শিল্প জগতের নারী পুরুষের সম্পর্ক। এই আলাদা করার কারণ বোধহয়, এই জগতের মানুষেরা সাধারণ মানুষের চেয়ে একটু আলাদা, একটু মারকুটে টাইপের, একটু বিদ্রোহী।
একজন সিনেমা পরিচালক, একমাত্র ছেলের বয়সী নায়িকার সাথে গোপন অবৈধ সম্পর্ক, নিজ স্ত্রীর সাথে সম্পর্কের ছেদ, বিদ্রোহী ছেলে যে কিনা পরবর্তীতে বাবাভক্ত হয়ে উঠল - এ সব নিয়েই সিনেমাটি। বিখ্যাত সিনেমা পরিচালক অনিকেত মজুমদারের মৃত্যুতে সারা দেশ শোকাহত, তাকে শ্রদ্ধা জানাতে আসছে অনেক মানুষ, এসেছে বিখ্যাত অভিনেত্রী শ্রীমতি সরকার বা শিখা। অনিকেতের বউ দীপ্তির সাথে তার সাক্ষাত হলো না অনেক্ষন, অথচ এই বৌদিই ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌অনেক বছর পূর্বে বিনোদিনী চরিত্রে শিখাকে কাস্ট করতে সাহায্য করেছিলেন, শিখিয়েছিলেন পরিচালক অনিকেত মজুমদারের পছন্দ অনুযায়ী অভিনয় করতে। কিন্তু শিখার প্রতি অনিকেতের দুর্বলতা তাদের সুন্দর পরিবারে ফাটল ধরায়। আর এর মাধ্যমেই গল্পের নানা বাকেঁ জানা যায় অনেক কিছু।


অভিনবত্ব রয়েছে সিনেমায়। সিনেমা ভেতরে সিনেমা। নাটরাজ গিরিষচন্দ্র সেনের সৃষ্টি অভিনেত্রী বিনোদিনী আর ধনী এক জমিদারের প্রেম নিয়ে অনিকেত মজুমদার যে সিনেমা বানাচ্ছেন তাই যেন অনেক বছর পরে ঘটছে তারই জীবনে। একই সাথে শত বছরের বিনোদিনীর কাহিনী, অনিকেতের মৃত্যুর পূর্বে ঘটে যাওয়া ঘটনাবলী আর মৃত্যু পরবর্তী সময়ে স্মৃতিচারণ - এই তিন সময় দর্শককে মোহিত করবে, শঙ্কিত করবে, বিভ্রান্ত করবে।
আবহমান সিনেমার চিত্রনাট্য ঋতুপর্ণ ঘোষের। সিনেমা পরিচালকের তুলনায় তাকে চিত্রনাট্যে বেশী নম্বর দেবো আমি, এত অসাধারণ ভাবে গল্পটি তুলে ধরেছেন যে একটু পরপর সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছি। শুরুতে মনে হয়েছিল অনিকেত মজুমদার আর কেউ নয়, পরিচালক ঋতুপর্ন ঘোষ নিজেই। অথচ একটু পরেই মনে হল অনিকেত নয়, বরং তার ছেলে অপ্রতীমের সাথেই বেশী খাপ খায়। এই দ্বন্দ্বেই সিনেমাটি অসাধারন হয়ে উঠেছে।


রিয়া সেন গুরুত্বপূর্ন নয় এমন একটি চরিত্রে অভিনয় করলেও এরকম একটি চমতকার কিছু ফ্রেম পাওয়া যাবে ফাও

সব শেষে আসছে সত্যিই কি সত্যাজিতকে নিয়ে নির্মিত কিনা সে প্রসিঙ্গ। পরিচালক নিজে বলছেন সেরকম কিছু নয়, এ কারণেই পরিচালক এবং অভিনেত্রীর বয়সের পার্থক্যটা অনেক, প্রায় ৩৫ বছর। ঋতুপর্ণ ঘোষের ভাষায় সিনেমা নির্মানের উদ্দেশ্যটা ছিল “My main interest was to unfold, for myself as much as for my actors and my audience, the finer nuances of the relationship between the creator and the created, what are the elements that sustain it, and why such relationships finally do not hold in time,” অসাধারণ ফ্রেমে বন্দী করা সিনেমাটি কতটা উদ্দেশ্য পূর্ন করেছে সেটা বোধহয় আপনারা বিচার করবেন, তাই না?

বিজ্ঞাপন:
বাবেল দেখেছেন? জানেন কি এটা ডেথ অব ট্রিলজির থার্ড পার্ট? এইটা নিয়া লিখতেসি, মাগার শেষ করতে সময় লাগতেছে। অপেক্ষায় থাকেন, পর পর তিন দিন তিনটা পর্ব নিয়া লিখবো, এইখানে আন অফিসিয়াল রিলিজ আছে, দেখতে পারেন।


Patch Adams, Munna Bhai MBBS এবং একটি কপি পেস্টের সাইট

অন্তহীন: অন্তর্জালিক ভালোবাসায় অন্তহীন অপেক্ষা
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১২:১৭
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×