গানের ডায়লগ চমৎকার - আমি রোমিও তুমি জুলিয়েট, প্রেম করিতে আর করবো নাকো লেট।
যেহেতু সিনেমাটা এখনো মুক্তি পায় নাই, তাই গানটা মনে হয় সম্পাদনার টেবিল থেকে চুরি করা। এডিটিঙ সফট্ওয়্যার এর হাবিজাবি জিনিস চলে আসছে।
দেখেন, মনযোগ দিয়া দেইখেন - লোকেশন, ড্যান্স, ফটোগ্রাফি, মিউজিক ইত্যাদি ইত্যাদি। ভালো কিংবা মন্দ যাই লাগুক ইউটিউবে একটা কমেন্ট কৈরেন - কারণ যতটুকু বুঝছি, এই সিনেমার প্রযোজক বা তার কোন সহযোগী এইসব কমেন্ট ট্র্যাক করে। সুতরাঙ - আপনার মন্তব্য কাজে লাগবে আশা করা যায়।
আর হ্যা, এই সিনেমাটার প্রযোজক এম এ জলিল অনন্ত, আপনারা তার প্রথম সিনেমা খোজ-দ্যা সার্চ সম্পর্কে জেনে থাকবেন। তবে এ সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরী নন, ইনি বেশ নামি পরিচালক, নাম সোহানুর রহমান সোহান, (সালমান শাহ'রে যিনি সিনেমায় নিয়া আসছিলেন)।
ফেসবুকে দারাশিকো'র ব্লগের সাথেই থাকুন
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



