দরজায় টোকা পড়ল।
একবার, দুইবার, তিন বার। আমি তখনও শাওয়ার নিচ্ছি।
পাঁচবারের সময় দরজা খুললাম। মাথায় টুপি পরা এক গাঞ্জুটি দাঁড়িয়ে দরজায়। দেখেই বোঝা যাচ্ছে, এই ছেলে মৌসুমী পরহেজগার।
কি চাই?
গাঞ্জুটি : টাকা দেন।
কিসের টাকা?
গাঞ্জুটি : ভোর রাতে সেহরি খাওনের জন্য আমি মাইকে সবাইরে জাগায়ে দেই।
তো আমি কেন টাকা দিব?
গাঞ্জুটি : আপনি রোজা রাখেন না?
না। তুমি প্রতিরাতে আমার ঘুম ভাঙাও, উল্টো তুমি আমারে ক্ষতিপূরণ দিবা।
গাঞ্জুটির চোখ চড়কগাছ। বলে..
গাঞ্জুটি : স্যার, সবাই তো টাকা দেয়। আপনিও দেন।
আগে আমার ক্ষতিপূরণ দাও।
গাঞ্জুটি এবার চুপ। কিন্ত দাঁড়িয়ে আছে।
আমি বলি, তুমি সবাইরে ভোর রাতে জাগাও কেন? তোমারে এই দায়িত্ব কে দিয়েছে?
গাঞ্জুটি : স্যার আমি নিজে থেকেই করি।
তাইলে টাকা চাইতে আসছ কেন?
গাঞ্জুটি : রোজাদররে জাগায়ে দিলে আল্লাহ সওয়াব দেয়।
তুমি তো মিয়া পুরা আবুল! সওয়াব নিবা আল্লাহর কাছ থেইকা, আর টাকা নিবা আমার কাছ থেইকা! তুমি তো উল্টা গুনার ভাগী হবা! যে কাজ সওয়াবের জন্য করবা তার প্রতিদান কেন মানুষের কাছে চাও।
গাঞ্জুটিটা অনেকক্ষন তাকিয়ে থেকে হঠাৎ রেগে গিয়ে বললে : না দিলে না দিবেন, এত জ্ঞান দেন কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



