১.
গণক : ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনার দুঃখের সীমা থাকবেনা । কম আয় , খারাপ স্বাস্থ্য , চাকুরী ক্ষেত্রে নানা বাধা-বিপত্তি একে একে আসতে থাকবে ।
লোকমান সাহেব (আশার সাথে) : ত্রিশ বছর পেরিয়ে গেলে কি ভাগ্য ফিরে যাবে ?
গণক : না , এ সবই অভ্যাস হয়ে যাবে ।
২.
ডেন্টিস্টের চেম্বার ।
ডেন্টিস্ট : ভয়ের কিছু নেই , চট করে আপনার দাতটা তুলে দেব ।
রোগী : না, না , ডাক্তার সাহেব , আমার ভয় করছে । প্লিজ , আমি যন্ত্রণায় মরেই যাব । বড্ড ভয় করছে ।
ডেন্টিস্ট : ঠিক আছে , এই ধরুন গ্লাস । খানিকটা ব্রান্ডি খেয়ে নিন ।
ভদ্রলোক ব্রান্ডি খেলেন ।
ডেন্টিস্ট : কি , এখন সাহস বেড়েছে তো ?
রোগী : নিশ্চয়ই বেড়েছে । এখন দেখি কোন শালা আমার দাত তুলতে আসে । হাত লাগাতে আসুক , এক ঘুসিতে দাত ফেলে দেব । বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবো না !
৩.
দুই বুড়ো ভদ্রলোক কথা বলছেন ।
১ম জন : আজকাল মেয়েদের পোশাক দেখে তারের বেড়ার কথা মনে পড়ে ।
২য় জন : কেন ?
১ম জন : তারের বেড়া সম্পত্তি রক্ষা করে, কিন্তু সুন্দর দৃশ্যে কোন বাধা সৃষ্টি করে না ।
৪.
স্থূলদেহী জি. কে. চেস্টারসন একদিন ক্ষীণকায় বানার্ড শ’কে ঠাট্টা করে বলেছিলেন , ‘ তোমাকে দেখে মনে হয় ইউরোপে দুর্ভিক্ষ লেগেছে । ’
শ’ তৎক্ষণাৎ জবাব দিয়েছিলেন , ‘ আর তোমাকে দেখে মনে হয় , তুমিই তার কারণ । ’
৫.
একটা পার্কে দুটো পাথরের মূর্তি ছিল । একটি এপোলোর , অপরটি ভেনাসের । একদিন হঠাৎ ঈশ্বর তাদের মধ্যে প্রাণের সঞ্চার করলেন ।
বেদী থেকে নেমে এল দুজনে । ভেনাস জিজ্ঞেস করলো এপোলোকে , ‘ এখন আমরা কি করবো ? ’
এপোলো বললো , ‘ প্রথমত আমরা এই এলাকার সব পায়রা ধরে নিয়ে আসবো । তারপরে দুজনে মিলে ওদের মাথার ওপর সেই কাজটাই করবো যা এতদিন ওরা আমাদের মাথার ওপর করে এসেছে । ’
৬.
এক ভদ্রলোক ঝরনার পানিতে গোসল করতে গিয়েছেন , সেখানে প্রায়ই কাপড় চুরি হয় । তাই তিনি তার পোশাক খুলে তার উপর একটা কাগজে লিখে রাখলেন , ‘ বিশ্ব হেভীওয়েট মুষ্টিযোদ্ধা । ’
গোসল সেরে উঠে দেখেন , তার পোশাক সেখানে নেই । শুধু এক টুকরা কাগজে লেখা আছে , ‘ এক হাজার মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন । ’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

