কী লিখব ? আমি যে লিখতে পারি না । তারপরেও তো লিখতে ইচ্ছা করে। তবে তাই হোক । আজকে আমি লিখব । লিখব আমার কথা .........
ছোটবেলায় আব্বু গল্পের বই কিনে দিত অনেএএএএএএক । গোগ্রাসে গিলতাম । বিছানায় উপুড় হয়ে শুয়ে গল্পের বই পড়তাম । বাইরে অন্ধকার হয়ে গেলে জানালায় হেলান দিয়ে পড়তাম । চোখে যখন সব ঝাপসা দেখতাম তখন রুমের লাইট জ্বেলে আবার পড়তে শুরু করতাম । থামতাম তখন যখন আম্মু বার বার ওয়ারনিং (ওয়ারনিং বেল নামে তিন গোয়েন্দা'র একটা বই ছিল না
খুব ছোটবেলায়, যখন স্কুলে ভর্তি হইনি, তখন বড় মামা নিয়ে আসত কমিক বুক লরেল হার্ডি , সুপারম্যান , ব্যাটম্যান, র্যাম্বো, নন্টে-ফন্টে , হাদা-ভোদা । আরেকটু বড় হয়ে বড় চাচার বাসায় গিয়ে পড়েছি চাচা চৌধুরী , সাবু , বিল্লু , পিংকি । ছোট বোন স্কুলের বান্ধবীদের কাছ থেকে নিয়ে আসত রূপকথার গল্পের বই । ক্লাস সিক্স থেকে পড়তে শুরু করলাম তিন গোয়েন্দা । ক্লাস শেষ করে আমি আর আবীর চলে যেতাম শীলা বই বিতানে । ও ওখানকার সদস্য ছিল । তিন চারটা বই তুলতো একসাথে । আমি দুইটা আর ও দুইটা বই নিয়ে চলে যেতাম বাসায় । দুই এক দিন পর আবার পালটাপালটি করে পড়ে ফেলতাম বাকী দুইটা । এক সপ্তাহ পর বই জমা দিয়ে আবার নতুন বই তুলতো ও । (আমি কি কিপটা , তাই না
কলেজে উঠে বই কিনে পড়তে শুরু করলাম । কিন্তু বেশী কিনতে পারতাম না। আব্বু রাগ করতো । ভার্সিটি লাইফেও প্রচুর বই পড়েছি । আব্বু ধমক দেয়ার চান্স পায় নাই
তখন ভাবতাম, যেদিন চাকরী করে বেতন পাবো সেদিনই সেগুনবাগিচায় গিয়ে সেবা প্রকাশনীর সব বই কিনে নিয়ে আসবো । তারপরে বিছানায় শুয়ে পা দুলাবো আর বই পড়বো । ভাবতে খুবই এক্সাইটিং লাগতো । কিন্তু হায় এখন বেতন পাই ঠিকই, সেগুনবাগিচার পাশ দিয়ে যাই প্রতিদিনই, প্রেসক্লাবের এটিএম থেকে টাকাও তুলি, কিন্তু একটু হেঁটে সেবা প্রকাশনীতে যাওয়ার ইচ্ছে এখন আর জাগেইনা মনে ।
আজকে দুপুরে বাসে করে বাসায় আসার পথে ধুমসে নামলো বৃষ্টি । বাস থেকে নেমে বৃষ্টি থেকে বাঁচার জন্যে এক দৌড়ে উঠে গেলাম কেয়ারী প্লাজার দোতলায় । ওখানে দেখি শীলা বই বিতান । পরে বুঝলাম, শীলা বই বিতান না , ওই দোকানের একজন এখানে নিজেই একটা দোকান খুলে বসেছে । বৃষ্টি তো আর থামে না । আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বই দেখতে লাগলাম । যেটা যেটা কিনতে ইচ্ছা করলো সেগুলো বের করে রাখলাম সামনে । পৃষ্ঠা উল্টে দেখি বইএর দাম আগের তুলনায় দ্বিগুন । ভাবলাম, সবকিছুর দাম বাড়লে বইয়ের দাম বাড়বে না কেন ? পকেটে তো এখন অনেক টাকা । মাসও শেষ । খরচ করা উচিত
দোকানদারকে বললাম, বইয়ের দাম তো অনেক বেড়ে গেছে । দোকানদার বলে, হ্যা বইয়ের বিক্রী কমে গেছে , ওরাও দাম বাড়ায় দিছে । আমি অবাক হয়ে বললাম, সেবার বই কেউ কিনে না এখন ? উনি বললো, নাহ , খুব কম কিনে। ভাবলাম , আমরা কি তাহলে এখন বুড়া হয়ে গেছি , ব্যাকডেটেড হয়ে গেছি নাকি ?
নেক্সট জেনারেশন এখন আর সেবার বই কিনে না , তারা এখন নেট আর মোবাইল নিয়ে ব্যস্ত । আমিও কি তাই নিয়েই ব্যস্ত না ? বৃষ্টিতে আটকে না পড়লে কি আমার এই বইগুলা কেনা হতো ?
যাই হোক , প্যাকেটটা বগলদাবা করে নিচে নেমে আসলাম । বৃষ্টি থেমে গ্যাছে । রিকশায় উঠলাম বাসার উদ্দেশ্যে । কিন্তু সবচেয়ে বড় কথাটা কি জানেন , আমি কিন্তু প্যাকেটটা এখনো ছিড়ি নাই, টেবিলের উপরে পড়ে আছে । আমি কিন্তু সেই নেট নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি , হাহ হা হা হা হাহ হা হা .........
আগে কি সুন্দর দিন কাটাইতাম , আমরা , আগে কি সুন্দর দিন কাটাইতাম ......
আজকে রাত্রেও সুন্দর রাত কাটাব আমি, চিত হয়ে শুয়ে পা দুলাতে দুলাতে বই পড়বো ,
হুমায়ুন আহমেদের সাইন্স ফিকশন সমগ্র ...
নাহ থাক, আজকে না, পরে কোন একদিন পড়বো , খুব ঘুম আসছে, কালকে আবার সকালে উঠে দৌড়াতে হবে , ডিজিটাল লাইফ তো , সবকিছু মেপে টেপে হিসাব করে চলতে হয় .........
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৯ ভোর ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


