আমার প্রিয় পোস্ট
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা (কপি পেষ্ট) - অেচনা পথিক
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- বন্ধুত্বের কিছু বই - একরামুল হক শামীম
- আলোকচিত্র (প্রথম খন্ড) - অহেতুক অকারণ
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- উইকিপিডিয়া খুঁজছে --- আপনাকেই!! - রাগিব
- গুগল কথন - ১ : প্রযুক্তির প্রাণকেন্দ্রে বসবাস - রাগিব
আপনি কিভাবে ঘুমান 
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৮
ঘুম .........
আপনি যেমন আপনার ঘুমানোর ভঙ্গীও তেমন ![]()
আপনি কি চিত হয়ে ঘুমান নাকি উপুড় হয়ে, নাকি পাশ ফিরে ।
আপনার ঘুমের ধরণ দেখে বলে দেয়া যায় , মানুষটা আপনি কেমন ![]()
চলুন তবে জেনে নেয়া যাক .........
পাশ ফিরে হাত পা গুটিয়ে শোয়া (Fetal Sleeping Position)
এটা সবচেয়ে কমন ভঙ্গী । হাটু গুটিয়ে বুকের দিকে নিয়ে এসে এবং হাত দুটো মুখের কাছে এনে প্রার্থনার ভঙ্গী । এরা বাইরে খুব শক্ত ভাব দেখালেও , মনের দিক দিয়ে খুবই স্পর্শকাতর হয় । নতুন কারো সাথে মিশতে গেলে এদের মধ্যে শুরুতে কিছুটা লাজুক ভাব থাকলেও পরে খুব দ্রুতই ঠিক হয়ে যায় । ছেলেদের তুলনায় মেয়েদের মাঝেই এই ভঙ্গীটা বেশী দেখা যায় ।
পাশ ফিরে সোজা হয়ে শোয়া (Log Sleeping Position)
এরা দু’হাত শরীর বরাবর ফেলে পাশ ফিরে শোয় । এরা মানুষের সাথে খুব সহজেই মিশতে পারে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে পারে। কিন্তু এরা খুব সহজেই মানুষের দ্বারা প্রতারিত হয় ।
পাশ ফিরে হাত সামনে বাড়িয়ে শোয়া (Yearner Sleeping Position)
এরা দু’হাত সামনের দিকে ফেলে পাশ ফিরে শোয় । এরা বেশ খোলা মনের হয় আবার কোন কোন ক্ষেত্রে সন্দেহপ্রবনও হতে পারে । এরা কোন সিদ্ধান্ত নিতে সময় নেয় কিন্তু একবার নিয়ে ফেললে সেই সিদ্ধান্ত আর বদলায় না ।
চিত হয়ে শোয়া (Soldier Sleeping Position)
এরা চিত হয়ে হাত দুপাশে ফেলে ঘুমায় । এরা সাধারণত শান্ত এবং চাপা স্বভাবের হয়ে থাকে । কখনো কোন ঝামেলায় জড়ায়না । কিন্তু নিজের এবং অন্যের কাজের ব্যাপারে উচু মাপকাঠি ধরে রাখে সবসময় ।
উপুড় হয়ে শোয়া (Freefall Sleeping Position)
এরা হাত দু’টো বালিশের দু’পাশে ফেলে মাথা এক পাশে রেখে উপুড় হয়ে ঘুমায় । এরা সঙ্গপ্রিয় এবং বেপরোয়া মানুষ । স্নায়বিক চাপে থাকে এবং সমালোচনা সহ্য করে না ।
হাত পা ছড়িয়ে শোয়া (Starfish Sleeping Position)
এরা চিত হয়ে হাত পা চারদিকে ছড়িয়ে ঘুমায় । এরা বন্ধুবৎসল এবং অন্যের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় । এরা মনযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করে না ।
এবার বলেন, আপনি কিভাবে ঘুমান
[ তথ্যসূত্র - ইন্টারনেট ]
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ঘুম ;
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মহলদার বলেছেন:
আমি প্রথম ভঙ্গিতেলেখক বলেছেন: মেজরিটিতে আছেন ![]()
লেখক বলেছেন: ভুল ভাবনা ![]()
ছবির চেয়ে তথ্যের গুরুত্ব বেশী ![]()
মধ্যরাত বলেছেন:
এখানে সব মেয়েদের স্টাইল ছেলেদেরটা কোথায়? তাই এর কোন টায়ই আমি ঘুমাই না ।
লেখক বলেছেন: ও আচ্ছাহ ![]()
লেখক বলেছেন: সাব্বাস ![]()
ভাঙ্গন বলেছেন:
আমি যখন ঘুমাই তার ভঙ্গিটা এরকম:মনে হয় কোন ফাস্ট বোলার বল করছেন।
একপা ভেঙ্গে আরেক পা সোজা করে....
লেখক বলেছেন: মনে হয় , প্রথমটা ![]()
লেখক বলেছেন: মিক্সচার ![]()
ফারুক৫৫ বলেছেন:
ঘুমের আগের ভঙ্গি , নাকি ঘুমের মধ্যের ভঙ্গি? কোনটা জানতে চান? ঘুমের মধ্যের ভঙ্গি কেমনে বলব? তখনতো ঘুমায় থাকি।
লেখক বলেছেন: ঘুমের শুরুরটা
রাজীব রহমান বলেছেন:
আচ্ছা যারা সাথে কোল বালিশ নিয়ে ঘুমাই তারা কেমন হয়?
লেখক বলেছেন: প্রথমটা ![]()
লেখক বলেছেন: আপনি খাড়ায় ঘুমান নাকি
রাজীব রহমান বলেছেন:
কখগঘ @ ঘোড়ার ছবি দেখার কি আছে, সেই ছুডু বেলা থিকা দেখতাছি....
লেখক বলেছেন: কখগঘ এর ঘরে ঢুকা নিষেধ ![]()
কালপুরুষ বলেছেন:
আমি ঘুমানোর পর বুঝতে পারিনা আমি কোন পজিশনে শুয়ে আছি। আমার পাশে যে শোয় তাকে জিজ্ঞেস করতে হবে। তবে শোয়ার পজিশন শৈশব থেকে যৌবনে অতঃপর আরেকটু বেশী বয়সে অনেকবার বদল হয়েছে। কারণ যৌথ পরিবারে এক বিছানায় একা শোয়া ভাগ্যে জোটেনি তাই বিছানার অপর সঙ্গীর উপর নিজের শোবার পজিশনটা বার বার পরিবর্তিত হয়েছে। অনেকের নাক ডাকার অভ্যাস ছিল (ছোট চাচা), অনেকের গায়ের উপর পা তুলে দেবার অভ্যাস ছিল (চাচাতো ভাই), অনেকে মুখ হা করে ঘুমাতো (ছোট মামা), অনেকের মুখে দুর্গন্ধ ছিল (সেজো মামা), অনেকে ঘুমের মধ্যে কথা বলতো (আমার ভাগ্নে), অনেকে পা ছুঁড়তো (সেজো মামা), আরো অনেকের নানা রকম মুদ্রাদোষের কারণে নিজের পজিশন বদলাতে হতো। তবে সবাই যে নিয়মিত পরিবারের সদস্য ছিল তা নয়। মাঝে মধ্যে বেড়াতে এলে বিছানা শেয়ার করতে হতো। বিয়ের পর এককাতেই মনে হয় রাত পার হয়ে যায়। তবে প্রতি সপ্তাহে সাইড বদলাতে হয় কারণ একনাগাড়ে বেশীদিন একদিক ফিরে শুয়ে থাকলে ঘাড় ব্যথা করে। তাই নিজের আজ পর্যন্ত নিজের কোন স্থায়ী পজিশন ঠিক হয়নি। তাই চরিত্রগতভাবে আমি যথাসম্ভব আনপ্রেডিক্ট্যাবল।লেখক বলেছেন: হুমমম
সায়েন্স জোন বলেছেন:
ফারুক৫৫ বলেছেন: ঘুমের আগের ভঙ্গি , নাকি ঘুমের মধ্যের ভঙ্গি? কোনটা জানতে চান? ঘুমের মধ্যের ভঙ্গি কেমনে বলব? তখনতো ঘুমায় থাকি।
লেখক বলেছেন: ঘুমের শুরুরটা
লেখক বলেছেন: ও আচ্ছা, তা, চেষ্টা করছিলেন ক্যান ![]()
লেখক বলেছেন: সাব্বাস ... ![]()
যীশূ বলেছেন:
আমি সব ভাবেই ঘুমাই।
লেখক বলেছেন: ককটেল ![]()
লেখক বলেছেন: নাহ থাক .........
আপনি না চাইলে আর ঢুকুমনা ![]()
লুলুপাগলা বলেছেন:
৩নং মাইনাচটা আমি দিলাম কারণ, উপরের যে কোন একটার সাথে আমার ঘুমের মিল আছে (কোনটা বলব না) কিন্তু যে বর্ণনা দিলেন তার সাথে বিন্দুমাত্র মিলে না। যেহেতু এটা আপনার সংগৃহীত তাই বলতে হয়, "যে এই গবেষণা করিয়াছে সে গন্জিকা সেবন করিয়া এই গবেষণা করিয়াছে।"
লেখক বলেছেন: হইলেও হইতে পারে , গবেষক যে ১০০০ জনের উপরে গবেষনা করছিলো , তাদের মধ্যে আপনার মত কেউ ছিল না ।
লেখক বলেছেন: কুপোকাত অবস্থা ![]()
রিসাত বলেছেন:
log
লেখক বলেছেন: Easy going , may be gullible ![]()
লেখক বলেছেন: তাই নাকি, ধন্যবাদ ![]()
আকাশ_পাগলা বলেছেন:
আমি কাত হয়ে মাথার উপর বালিশ রেখে ঘুমাই। বালিশ মাথার উপর থাকায় মানুষ যতই আলো জ্বালাক, শব্দ করুক আমার কোন সমস্যা হয় না। আবার, কাত হয়ে থাকায় নিশ্বাস নিতেও সমস্যা হয় না।আমার কী হবে ??? আমি তাইলে কোন টাইপ ???
আমারে বাঁচান।
লেখক বলেছেন: বালিশ is no matter ![]()
হাত পা কেমন অবস্থায় থাকে তাই বলেন ![]()
লেখক বলেছেন: তেমন কিছুই হবে না ![]()
শুধু , মিক্সচারটা ভালোমত হবে না, এই যা ...
লেখক বলেছেন: যদি মাছ = মৎস হয়
তাহলে বাছা=বৎস হবে ক্যান
বাছা=বৎসা হওয়ার কথা ...... ![]()
লেখক বলেছেন: মর জ্বালা
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন:
আমি তো ভাই ১ নাম্বারে আছি। কিন্তু জানতে মন চায় বোকা মানুষেরা কীভাবে ঘুমায়?
লেখক বলেছেন: ভেরি গুড ![]()
বোকা মানুষেরা বোকাদের মতো করে ঘুমায়
'লেনিন' বলেছেন:
যখন মুড যেমন থাকে। তবে কমন দুটো হলো ফ্রিফলার এবং ইয়ার্নার। আবার চিৎ হয়েও ঘুমাই অনেক সময়।
লেখক বলেছেন: বাহ ![]()
লেখক বলেছেন: আমি তারামাছ , আপনি
লেখক বলেছেন: প্রতারিত হন নাকি মাঝে মধ্যে ![]()
অন্যরকম বলেছেন:
আরে ধুর! প্রতারিত হবার কথা আসছে কেন? তবে এমনিতে তো কত প্রতারনার স্বীকারইনা আমরা হই....
লেখক বলেছেন: ঠিক
লেখক বলেছেন: সাব্বাস ![]()
আপনি সত্যিকারার্থেই অরণ্যচারী ![]()
কঁাকন বলেছেন:
Ami to sob vabei ghumai kemne ki
shoyar somoy balishe maTha Diya ghumaI ghumer Theka uthe dekhi balish paye Ami pura 180 digree ghuira gesi
লেখক বলেছেন: হুমমম ... ![]()
লেখক বলেছেন: চানাচুরের কান খাইতে কি বেশী মজা
লেখক বলেছেন: চানাচুরের কান খাইতে মন চায় ![]()
রাতমজুর বলেছেন:
তা কৈবার পারি না, তয় সকালে উইঠ্যা রেগুলার দেখি মাথা অইন্য দিকে, বালিশগুলা কোনডা পায়ের তলে, কোনডা ঘরের কোনায়, বিছনার অবস্থা দেইখা মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হৈ গেছে
লেখক বলেছেন: মাশাল্লাহ, কঠিন ঘুম ঘুমান আপনি /![]()
অলস ছেলে বলেছেন:
মাইনাচ, সব মাইয়াগো ছবি কেলা?
লেখক বলেছেন: নেট এ সার্চ মারলে খালি মাইয়াগোর গুলাই আসে, পোলাগোর ছবি তো পাই না ![]()
জেরী বলেছেন:
ঘুমানোর সময় এত খেয়াল থাকে নাকি ভাই??
লেখক বলেছেন: তাই তো ![]()
লেখক বলেছেন: মর জ্বালা ![]()
সৌম্য বলেছেন:
আমি ঘুরন্ত ভাবে ঘুমাই। ঘুমানোর সময় মাথা উপরে পা নিচে থাকে, রাত বাড়ার সাথে সাথে ঘড়ির কাটার উলটা দিকে ঘুরতে থাকি। সকালে আবার ঠিক পজিশনে।
লেখক বলেছেন: ঘুমের শুরুরটা কেমন থাকে ![]()
তামিম ইরফান বলেছেন:
আমি গাছের ডালে ঝুইলা ঝুইলা ঘুমাই।আমি তাইলে কেমন মানুষ???
লেখক বলেছেন: মনে হয়, বন-মানুষ ![]()
লেখক বলেছেন: কানে তুলা গুইজ্যা ঘুমাইলেও তো হয় ...... ![]()
লেখক বলেছেন: চমৎকার ![]()
জেবুন বলেছেন:
নব সদস্য তাই পুরুনো পোষ্ট গুলো পড়ে আইডিয়া নিচ্ছিলাম .........।পড়তে পড়তে এই পোষ্টটা বেশ ইন্টারেষ্টিং লাগল।রাতমজুর মহাশয়ের কমেন্ট ও লেখকের জবাব পড়ে অট্টহাসি হাসলাম। এত জোড়ে হাসছিলাম ,পাশের রুম থেকে সবাই ছুটে এল।
রাতমজুর বলেছেন:
তা কৈবার পারি না, তয় সকালে উইঠ্যা রেগুলার দেখি মাথা অইন্য দিকে, বালিশগুলা কোনডা পায়ের তলে, কোনডা ঘরের কোনায়, বিছনার অবস্থা দেইখা মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হৈ গেছে .
আইডিয়াটার জন্য লেখককে অনেক অনেক স্মাইল উপহার............।
লেখক বলেছেন: ধন্যবাদ ...
এত উপহার ধরে রাখার সামর্থ নাই
তাই আপনার স্মাইল গুলা থেকে কয়েকটা রিগিফট
...
লেখক বলেছেন: তাই নাকি ![]()
দূর্ভাষী বলেছেন:
Free fall Sleeping Position
লেখক বলেছেন: সাব্বাশ ![]()
উদাসী স্বপ্ন বলেছেন:
সমস্যা হইলো আমি সব পজিশনেই ঘুমাই। আরো যেই পজিশনে ঘুমাইতে পারি সেইটা হইলো বাসের মধ্যে চিপাচাপির মধ্যেও আমি খাড়াইয়া ঘুমাইতে পারি!সীটে বইসা বা হেলান ছাড়া বইসাও ঘুমাইতে পারি।
খালি একখান পজিশনে ঘুমাইতে পারি না সেইটা হইলো চাইয়া চাইয়া ঘুমানো। মেলা চেস্টা করতাছি এই পজিশনে ঘুমানোর জন্য কিন্তু ঘুম আইলেই আর চাইয়া থাকবার পারি না। আরেকখান সমস্যার লিগা আমি ঘুমাইতে পারি না সেইটা হইলো মশায় কামড়াইলে!
এখন আপনের দেয়া সব পজিশন আর আমার ইউনিক পজিশনে ঘুমাইলে আমার পার্সোনালিটি কি হইবো সেইটা জানবার চাই!
লেখক বলেছেন: সুপার মিক্সচার টাইপ ![]()
আপনাদের মত স্যাম্পল কালেক্ট করে আবার নতুন করে গবেষনা চালাইতে হবে
শাওন৩৫০৪ বলেছেন:
আমি তো চোক্ষু বন্ধ কইরা ঘুমাই...পজিশন ক্যাম্নে দেখুম??
লেখক বলেছেন:
রুমের ছাদের কোনায় সি সি ক্যাম অথবা ওয়েব ক্যাম বসায় রাখবেন একটা ![]()
গরম কফি বলেছেন:
আমি দাড়িয়ে ঘুমাই।
লেখক বলেছেন: সাব্বাশ ![]()
লেখক বলেছেন: মেজরিটিতে আছেন ![]()
মেঘবন্ধু বলেছেন:
যে হালারা মাইনাস দিসে ঐগুলা মনে হয় ঘুমায়না। সারা রাইত চুরি করে।
লেখক বলেছেন: মনে হয়, ছবি পছন্দ হয় নাই তাদের ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
অয়োময় বলেছেন:
চমৎকার বিষয়!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ![]()
লেখক বলেছেন: আমিও তো বিপদে পড়ে গেলাম ![]()
~অন্ধ~ বলেছেন:
কেমনে ঘুমায় জানিনা তয় এতটুকু জানি আমার পাশে পারত পক্ষে কেউ ঘুমাইতে চাইনা কারণ আমি পাশে কারুরে পাইলেই হের গায়ে পা তুইল্যা দেয়।আর একখান তথ্যা ঘুম থেকে উঠলে লুঙ্গি খুজে পাইনাই কোনদিন।এই জ্বালায় লুঙ্গি পরাই ছাইড়া দিছিলেখক বলেছেন: হাহ হাহ হা হা হা ... ![]()
তাসফিয়া বলেছেন:
মজার পোস্ট তো !! আমার Position মনে হয় ২ টা ... Fetal Sleeping & Freefall Sleeping
কিন্তু বর্ণনার সাথে তো পুরোপুরি মিলল না ...
লেখক বলেছেন: কি করা যায় তাহলে
![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























