আমার প্রিয় পোস্ট

আমার N73 তে একই জায়গায়,একই সময়ে আমার দোস্তের 5800 থেকে নেটের পীক স্পীড কম - কারণ কি??টেকনিক্যাল ব্যাখা..

২৪ শে মে, ২০০৯ রাত ১:১৮

শেয়ারঃ
0 1 0

বাংলাদেশে এখন মোবাইল ইন্টারনেট মোটামুটি পপুলার। তার পিছনে বেশ কিছু কারণ আছে-যার মধ্য একটি হল ওয়ারলেস এর মজা,যেখানে খুশি সেখানে ব্যবহার করা যায়;আইসপিদের খুব বাজে সা'ভিস তথাপি ঝড়-বাদলার দিনে মোবাইল ইন্টারনেট বিঘ্নিত না হওয়া।যাইহোক মোবাইল ইন্টারনেট শুধু ইন্ড ইউজারদের না পৃথীবিজুরে বড় ভেন্ডর এবং অপারেটরদের টিকে থাকা অথবা রেভিনিউ বৃব্দির শেষ অবলম্বন। মোবাইল ইন্টারনেটের এই জনপ্রিয়তায় প্রায় শুনা যায়-এই আমি আমার বাসায় আমার মোবাইল/মডেম দিয়ে এত স্পীড পাই,তুই কত পাস ইত্যাদি ইত্যাদি। এখন সবাই জানে-এলাকাভেদে,সময়ভেদে এবং মোবাইল/মডেমভেদে স্পীড ভেরি করে। ডিভাইসভেদে কেন ভেরি করে সেটাই আমি লিখার বিষয়। এখানে উল্লেখ্য- আমি কেবল জিএসম মডেল এর কথা বিবেচনা করছি সিডিএমএ আমি আলোচনা করছি না.
জিএসম(2G) ডাটা সা'ভিস প্রথমত দুই ভাগে বিভক্ত-GPRS &EDGE(সবাই জানে-পুরানো গীত গাইলাম)।কোন ও কোন ডিভাইস শুধু GPRS সাপো'ট করে আবার কোনটা দুইটাই করে। নরমালি যেটা শুধু GPRS সাপো'ট করে সেটার স্পীড EDGE থেকে কম। তারপরে ধরুন আমি(N73) & আমার দোস্ত(5800) সেন্ট মাটি'নে একই হোটেলের ছাদের উপর(একই জায়গা)রাত ৩ টায়(লো ট্রাফিক)ডাউনলোড করছি একই সাইট থেকে ল্যাপটপে মোবাইল মডেম হিসেবে ব্যবহার করে তারপরে ও আমি কম স্পীড পাচ্ছি - যদি দুই সেটের গায়ে লেখা উঠেছে 'E'(EDGE)। তার কারণ হল আমার & আমার দোস্তের ডিভাইস ডিফারেন্ট class।
আমারটা(N73) হল ক্লাশ-১১ আর আমার দোস্তেরটা হল ক্লাশ-৩২। আসুন এবার ক্লাশ কি।ক্লাশ হলো একটা মডেম/মোবাইল সবো'চ্চ কয়টা টাইমস্লট বাইন্ড করতে পারে একটা single time e। । 3GPP(GSM/UMTS-er standardization এই অগা'নাইজেশন ঠিক করে) এর ডেফিনেশন অণুশারে এই ক্লাশ নাম্বার ১ থেকে ৪৫ প'যন্ত হতে পারে।আসুন এবার সব'নিম্ন এবং মিনিমাম,ম্যাক্সিমাম কয়টা টাইমস্লট সাপো'ট করে তার একটু ছোট বিবরণী দেখিঃ-
class1:-maximum dl(1 TS); maximum ul(1TS);Total maximum(2TS)
class10:-maximum dl(4 TS); maximum ul(2TS);Total maximum(5TS)-3(dl)+2(ul) or 4(dl)+1(ul) হতে পারে
class11:-maximum dl(4 TS); maximum ul(3TS);Total maximum(5TS)-3(dl)+2(ul) or 4(dl)+1(ul) or 2+3 হতে পারে
class32:-maximum dl(5 TS); maximum ul(3TS);Total maximum(6TS)-3(dl)+2(ul) or 4(dl)+1(ul)or 3+3 হতে পারে
class45:-maximum dl(6 TS); maximum ul(6TS);Total maximum(7TS)
এখানে:-DL=Downlink; UL=Uplink,TS=Timeslot
এবার প্রশ্ন আসতে পারে এই বেটা টাইমস্লটটা কেডা আবার। টাইমস্লট সোজা করে বললে রেডিও রিসো'স। আপনার এলাকায় যে
বিটিএস(যাকে অনেকেই টাওয়ার হিসেবে চিনেন) তাতে যদি ২০০KHz ফ্রিকোয়েন্সি দেওয়া হয় ডাটা সা’ভিসের জন্য তাহলে এই বিটিএস ৮ টা এই টাইমস্লট দিতে পারবে।
আসুন এবার টাইমস্লট এর সাথে স্পীড সরাসরি কিভাবে রিলেটেড। GPRS &EDGE দুইটাই মডুলেশন & কোডিং
ব্যবহার করে রেডিও(আপনার মোবাইল থেকে বিটিএস প'যত্ন)। GPRS ব্যবহার করে CS-1 থেকে CS-4.EDGE ব্যবহার করে MCS-1 থেকে MCS-9। এই মডুলেশন & কোডিং কোনটা ব্যবহার করবে তা
সাধারণত বিটিএসএ বলা থাকে।
CS-1's speed:8kbps।
CS-4's speed:20.222kbp.
MCS-1's speed:8.8 kbps।
MCS-9's speed:59.2kbp.
এবার ব্যাক করুন N73(ক্লাশ-১১) & 5800(ক্লাশ-৩২) কেস;
N73(ক্লাশ-১১) maximum speed=5*59.2=296kbps(dl+ul) & 4*59.2=236.8kbps(dl)।
5800(ক্লাশ-৩২) maximum speed=6*59.2=355.2(dl+ul) & 5*59.2=296kbps(dl only.
আসা করি এবার আপনাদের বুঝাতে পারলাম কেন আমি পীক স্পীড কম পাইলাম সেন্টমা’টিনের হোটেলেরছাদে।
N.B:এখানে যা হিসেব দেখানো হল সব থিয়রেটিকাল,প্রাক্টিকাল ফিল্ডে একটু এদিক সেদিক হতে পার.
পুনশ্চঃ এখানে আমাদের অনেক রেডিও এক্সপা'ট ভাই-আপারা থাকতে পারেন-ভুল হইলে মাফ কইরেন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): EDGEGPRS ;
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৪ শে মে, ২০০৯ রাত ২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ২৪ শে মে, ২০০৯ রাত ১:৪৪
নাজিরুল হক বলেছেন: হুম... ব্যপারটা বুঝতে পারলাম।

কোন মডেল কত ক্লাসের সেইটা জানার উপায় কি?
২৪ শে মে, ২০০৯ রাত ২:২৯

লেখক বলেছেন: কোন মডেল কোন ক্লাশ তার জন্য আপনার মোবাইল/মডেমের specification দেখা লাগবে। এখন সব কোম্পানী তাদের সাইটে specification এ ক্লাশের কথা লিখে দেয়।আর জিএসএম মোবাইলের জন্য একটা অনেক পপুলার সাইট আছে gsmarena.com.Or phonearena.com এ ঢু মারতে পারেন। এই দুই সাইটেই মোটামুটি specification দেওয়া থাকে

৩. ২৪ শে মে, ২০০৯ সকাল ১১:৩৫
তৃষ্ণার্ত বলেছেন: N সিরিজের সেট ভূয়া। ফালায়া, E71 লন, ভাল সেট।
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: আমার নেক্সট টা'গেট ও ন সিরিজ-N97.E সিরিজ় ও ভাল কোন সন্দেহ নেই

৪. ২৪ শে মে, ২০০৯ সকাল ১১:৪৩
ইসানুর বলেছেন: জটিল বলেছেন: সরলীকরণ ভাল লাগল
৫. ২৪ শে মে, ২০০৯ রাত ৯:১৭
নাজিরুল হক বলেছেন: আমিও শুনেছি E সিরিজের নকিয়া ফোনগুলা ভাল।
২৪ শে মে, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: E-সিরিজ় ভালো ,বড় সুবিধা কিবো'ড।আর নকিয়ার E সিরিজে মেমরি & সিপিইঊ একটু বেশি দেয় N সিরিজ থেকে ,বাট OS মোটামুটি একই অথবা কাছাকাছি।

৬. ৩০ শে মে, ২০০৯ রাত ২:০৫
উদাসী স্বপ্ন বলেছেন: প্রয় কইরা লইলাম। চ্যানেল ক্যাপাসিটি কোনো ভুদাইও কিছু লেখে নাই আজ পর্যন্ত। সব ব্যাটারাই উপর দিয়া গেছে।

বুঝা গেলো আপনার ভালো প্রাকটিক্যাল নলেজ আছে। ১০০ তে ২০০ দিলাম!
৩০ শে মে, ২০০৯ রাত ২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ।ভবিষ্যতে আরো কিছু টেকনিকাল অথবা অন্য টাইপ ভালো পুস্ট দেওয়ার ইচ্ছা আছে। বাট ভালো কিছু দিতে হলে কুল মাইন্ড এবং টাইম লাগে। এই দুইটা কিছুতেই এক করতে পারতাছি না।

৭. ৩০ শে মে, ২০০৯ রাত ২:১৭
উদাসী স্বপ্ন বলেছেন: আমারও সমস্যা। এক সময়ে নিজে অনেক কিছু লিখেছিলাম। এখন সব ভুলে বসে আছি, কিছু লিখতে একদন্ড ইচ্ছে হয় না। একটা বিষয় নিয়ে লিখতে বসলে আরেকটা এসে মাথা নাড়ায়। তাই লেখা বাদ দিয়েছি!


লিখবো তবে এখানে টেকনিক্যাল লেখা লিখবো না। হয় টেকটিউনস নাইলে বিজ্ঞানীতে অন্য নিকে!

আপনি লিখতে থাকেন আপনার বেসিক ক্লিয়ার আছে টেলিকম নিয়ে!
৩০ শে মে, ২০০৯ রাত ২:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

৮. ০৯ ই জুন, ২০০৯ রাত ৯:৪৬
জুমানজি১১ বলেছেন: আমার Nokia 5200 Class 10...আমি IDM use করে ১৫/৩০ KBps পাই...আপ্নার কি মনে হইয় আমি Class32 modem এ এর চেও ভাল পাবো? পেলে আনুমানিক কত হতে পারে?

কম দামে class 32 কিছু মোবাইল সেট নাম বলেন। Gsmarena তে খুজা এক্তু ঝামেলার...

ধইন্না।
০৯ ই জুন, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: আপনি যদি একই নেটওয়া'ক সিচুয়েশনে ব্যবহার করেন
তাহলে ক্লাস টু ক্লাস স্পীড ভেরি করবেই, তাই আপনি ক্লাস-৩২ এ
বেশি স্পীড যদি অন্য ফ্যাক্টর থিক থাকে।
ভাই আমি নেটওয়া'ক নিয়ে যতটা জানি মোবাইলের দাম নিয়ে ততটাই কম
জানি। তবে নকিয়া ৩১২০ এ মনে হয় কম দামের মধ্য
ক্লাস-৩২ এমনকি 3G আছে। বাট অন্য মাল-মশালা কেমন হবে আমি বলতে পারছি না।আপনার ধইন্যা সাদরে গৃহীত হল।

০৯ ই জুন, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: থ্যাঙ্কু

১০. ০৯ ই জুন, ২০০৯ রাত ১০:৫৮
জুমানজি১১ বলেছেন: আরো ধইন্যা নতুন Info এর জন্য। Nokia 3120 এর দাম ডা কইতে পারেন আনুমানিক?
০৯ ই জুন, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: এক্সাক্ট দামতো জানি ভাই তবে gsmarena গ্রাফে দেখাইছে ১০০ ইউরো থেকে কম তাই আশা করি ১০০০০ টাকা কম হবে।

১১. ১০ ই জুন, ২০০৯ রাত ১২:০২
অ্যামাটার বলেছেন: 'ক্লাশ' এর বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলবেন প্লিজ:( ?
১০ ই জুন, ২০০৯ রাত ৮:৪৮

লেখক বলেছেন: ক্লাশ হল জিপিআরএস-এডজ মোবাইল-মডেমের একটা বৈশিষ্ট্য
যা দিয়ে বুঝায় ঐ ডিভাইস সবো'চ্চ কতটা স্পীড দিতে পারবে।
ক্লাশ টু ক্লাশ ভেরি করে কে কত রেডিও রিসো'স (টাইমস্লট)
দখল করতে পারে ডিভাইসের চাহিদামতো। কোন ক্লাশ একটু বেশি পারে
কোনটা কন, সব জিপিআরএস-এডজ মোবাইল-মডেমে এই স্পেশিফিকেশন থাকে।

১৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

১৩. ২৭ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৪
অনিশ্চিত বলেছেন: যাক, অনেক কিছু শিখতে পারলাম। খালি নম্বর বাড়াইলে যে ক্যাপাসিটি বাড়ে না, সেটা অন্তত জানা গেল। ধন্যবাদ।
২৭ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

১৫. ২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৫৭
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: খুব সুন্দর। প্রিয়তে রাখলাম।
২৩ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য এবং প্রিয়তে নেওয়ার জন্য

১৬. ২৯ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৩১
কলম কবির বলেছেন: অনেক কিছু শিখলাম।

মাথাডা ভারি ভারি লাগতাছে:)
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: বালতির মধ্য মাথাখান একখান চুবানি দেন হালকা লাগতে পারে তখন।
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

১৭. ২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:০৪
জাতি জানতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ! কিন্তু কোথায় জানি দেখছিলাম একই ক্লাসের হয়েও টাইমস্লটের সংখ্যা ভিন্ন, ব্যাপারটা কি ঠিক??
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: আপনার মোবাইল অথবা মডেম কতটা স্লট ব্যবহার করবে তা নির্ভর করবে মোবাইল/মডেমের এই সময়ের চাহিদা এবং এই সময়ে নেটওয়ার্কে ফ্রি রিসোর্স। ধরুন- একজন শুধু ব্রাউজিং করছে আরেকজন ডাউনলোড অ্যাক্সিলেটর দিয়ে ডাউনলোড করছে, তাহলে দ্বিতীয়জনের চাহিদা বেশি এবং তার জন্য বেশি স্লট ইন্টিগ্রেড হবে।

১৮. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৬
কুয়াশায় ডাকা বলেছেন: অনেক মজার একটা পোস্ট... ধন্যবাদ...
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার ছবিখান জটিল

১৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৮
জামাল ঊদ্দিন বলেছেন: দারুন একটা কাজের পোষ্ট, জানার পোষ্ট ++++
০৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: পড়ার জন্য থ্যাঙ্কু

২০. ০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪২
দারিদ্রের ছেলে বলেছেন: যানার আসে অনেক খিসু।পিলাস+++++
ধইনা
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০২

লেখক বলেছেন: থ্যাঙ্কু

২২. ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩২
হাফিজুর রহমান মাসুম বলেছেন: নকিয়া ৩১২০ ক্লাসিক আসলেই কমদামের মধ্যে বেস্ট। আমি ২ বছর ধরে ব্যবহার করি। কেনার পর থেকে থাইল্যান্ড থেকে কেনা হিসটনের এজ মডেমটা মাত্র একদিন ব্যবহার করেছি।
২৩. ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৩
ইকারাস ইমন বলেছেন: স্টারে দিলাম বাড়ি.।।
২৫. ১২ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:২৮
কাঙাল বলেছেন: মোবাইলের দাম জানতে plemix.com
২৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪৭
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Bangladesh travel information
২৭. ২১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৪
বাউন্ডুলে রুবেল বলেছেন: ভাল পোস্ট

ধন্যবাদ।
২৯. ০২ রা জুলাই, ২০১১ সকাল ১০:৪৯
ফজলুল করিম বলেছেন:
যদি কোন কোন মোবাইলে : (০১)
GPRS Class 10 (4+1/3+2 slots), 32 - 48 kbps
EDGE Class 10, 236.8 kbps
GPS No

আর অন্য মোবাইলে : (০২)
GPRS Class 4 (3+1 slots), 24 - 36 kbps
EDGE No
GPS No

এবং অন্য একটি মোবা্ইলে : (০৩)
GPRS Yes
EDGE No
GPS No

এদের মুল পার্থক্য কি?

আমার প্রধান কাজ কম্পিউটারের মাধ্যমে কাজ করা (পিসিসুইট)

জিপিআরএস আছে, এডজ নাই
এ সেটে কম্পিউটারের মাধ্যমে এসএমএস পাঠানো যাবে?

জিপিআরএস নাই, এডজ আছে (!!)
এ সেটে কম্পিউটারের মাধ্যমে এসএমএস পাঠানো যাবে?

এ ব্যাপারে সাহায্য করা যাবে?
Click This Link

 

মোট সময় লেগেছে ১.০৬৫১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"একুশ আমাদের বিশ্বাস, বাংলা আমাদের প্রাণ,পদ্মা-মেঘনা-যমুনা আমাদের প্রেম, টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের চারণভূমি।"-প্রতিটি বাঙ্গালীর হয়ত আত্নার স্লোগান।
সেই আত্নার স্লোগান কেবল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই