আমাদের মধ্য যারা মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করি কম্পিউটারে,তারা সবাই কম বেশি একটা প্রবলেম ফেস করি,যেটা হল হেভি ডাটা আদান প্রদান যখন হয় (যেমন ইউটিউব থেকে ভিডিও দেখা অথবা ডাউনলোড) তখন কোন ইনকামিং ভয়েস কল মোবাইলে আসেনা। আমি এখানে কেবল কেন আসে না তার কিছু যৎসামান্য ব্যাখা দেয়ার চেস্টা করছি।
মোবাইলে ডাটা আদান প্রদান হয় মোবাইলের মধ্যস্থিত অ্যান্টেনা/ট্রান্সিভার দিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবস্থার মাধ্যমে নিকটস্থ টাওয়ার/বিটিএসের সাথে। তবে শুধু যোগাযোগের জন্য অ্যান্টেনা/ট্রান্সিভার থাকে না মোবাইলে আরো অনেক কিছু থাকে যেমন- চিপ। আপনাদের মধ্য কেউ যদি N/E সিরিজের সেট খুলে যদি সিমের নিচের অংশ চেক করেন তবে থিওর্যাটিক্যালি দুইটা চিপ পাওয়ার কথা- একটা হল 3G/WCDMA আরেকটি হল GSM এর চিপ। এই চিপগুলো ট্রান্সিভারের সাথে এবং মোবাইলের অপারেটিং সিস্টেমের সাথে কম্যুনিক্যশন মেইনটেন করে বলতে পারেন প্রটোকল লেভেলে কাজ করে।
GSM এর প্যাকেট/ডাটা টেকনলোজীতে(GPRS/EDGE) মোবাইল/টা'মিনালকে তিনভাগে ভাগ করা হয়েছে অ্যান্টিনা, চিপসের উপর নি'ভর করে।
১। Class A: এই মোবাইলে দুইটা অ্যান্টিনা থাকে এবং GSM চিপস একই সাথে একই সময় ভয়েস প্রটোকল এবং ডাটা প্রটোকল নিয়ে কাজ করতে পারে।
ফলে এই টাইপ মোবাইলের থেকে সুবিধা পাওয়া যায় ইহার একসাথে ভয়েস বেসড সা'ভিস এবং সা'ভিসের সিগনালিং মেইনট্যান করতে পারে এবং একই সময়ে ভয়েস কল এবং ডাটা সা'ভিস ব্যবহার করতে পারে দুইটি ভিন্ন ফ্রিকোয়েন্সিতে মোবাইল মধ্যস্থিত দুইটা ডিফারেন্ট ট্রান্সিভার ব্যবহার করে। কিন্তু দূ'ভাগ্য হলে ও সত্য যে, এই টাইপের মোবাইল দুস্প্রাপ্য। প্রশ্ন আসতে পারে কেন দুস্প্রাপ্য? কারন হল,কস্ট এবং ইন্ট্যারন্যাল ডিজাইনের প্রবলেম। দুইটা ট্রান্সিভার মোবাইলের কস্ট বাড়িয়ে দিবে, সেই সাথে লাগবে চিপসের একই সময় দুইটা ডিফারেন্ট টাইপ সা'ভিস প্রসেস করার সাম'থ্য এবং সম্ভবত ইন্ট্যারনাল ডিজাইনের কমপ্লেক্সিটি ও বেড়ে
যাবে। ব্যাটারি লাইফ এই টাইপের মোবাইলের কম হয়- বেশি প্রসেসিং করতে হয় বলে।
২।Class B: এই টাইপের মোবাইলে ট্রান্সিভার একটাই থাকে। চিপসের নিজ থেকেই অদল-বদল করে ভয়েস সা'ভিস এবং ডাটা সা'ভিস হ্যান্ডলিং করার সাম'থ্য আছে। যেহেতু এই মোবাইলের ট্রান্সিভার একটি এবং চিপসের একই সময়ে ভয়েস এবং ডাটা সা'ভিস নিয়ে
কাজ করার সাম'থ্যহীনতা সেহেতু এই টাইপ মোবাইল একটি স্পেসিফিক সময়ে কেবল একটি সা'ভিস প্রদান করতে পারে। আমাদের অধিকাংশ (বলতে গেলে প্রায় সব) মোবাইল এই শ্রেনীর। যখন আমাদের মোবাইল সম্পূ'ন ডাটা সা'ভিস নিয়ে ব্যস্ত তখন সেই সাথে ট্রান্সিভার এবং চিপস ব্যস্ত থাকে ডাটা সা'ভিস প্রসেসিং নিয়ে এবং এই সময়ে ভয়েস কল আসলে নেটওয়া'ক
অনেক চেস্টা করেও বুঝতে পারেনা মোবাইল কোথায় আছেন। কিন্তু একটু ফাক যদি পায়(যেমন হালকা ব্রাউজিং) তার মধ্যিই নেটওয়া'ক বুঝে নেয় মোবাইলের লোকেশন এবং ভয়েস কল মোবাইলে পৌছে দেয়। যখন ভয়েস কল আসে তখন মোবাইলের ডাটা সা'ভিস টেম্পোরারি মোবাইল এবং নেটওয়া'কে সাসপেন্ড থাকে, ভয়েস কল ফিনিস হওয়া মাত্র আবার রিজিউম হয়
মোবাইল এবং নেটওয়া'ক দুই জায়গায়।--------আশা করি পরিস্কার করতে পারলাম কেন হেভি ডাটা আদান প্রদানের সময় কল আসে না মোবাইলে।
৩। Class C: কেবল এক টাইপ সা'ভিস প্রদান করতে পারে- হয় ভয়েস না হয় ডাটা। মোবাইল এর উপর কিংবা ইউজারের সিলেকশনের উপর নি'ভর করে একটি সা'ভিস দিবে। পুরনো দিনের মডেমগুলো এই টাইপ-কেবল ডাটা সা'ভিস দিতে পারে।
তাহলে কি একসাথে ভয়েস এবং ডাউনলোডের ব্যবহার আমরা করতে পারব না। অবশ্যিই পারব-১।3G মোবাইল এবং নেটওয়া'ক।
২।DTM মোবাইল এবং নেটওয়া'ক।
কিন্তু দূ'ভাগ্য আমাদের দেশে এর কোনটিই এখন নেই। এখানে আমি একটি টা'ম ব্যবহার করেছি DTM । অনেকের কাছে এই টা'মটি নতুন কারন DTM নিয়ে তেমন কোন কাজ হয়নি। DTM এর ফুল নাম হল Dual Transfer Mode. DTM টেকনলজী এখন অনেক অত্যাধুনিক অনেক মোবাইলে পাওয়া যায়(যেমন - N95/N70)।
DTM টেকনলজী নেটওয়া'কে ব্যবহ্রত হলে নেটওয়া'ক এই টেকনলজী দিয়ে ডাটা সা'ভিসের সিগনালিং চ্যানেল দিয়ে ভয়েসের জন্য মোবাইলের অবস্থান বাহির করতে পারবে ।যখন ভয়েস ট্রাফিক বিনিময় শুরু হবে তখন মোবাইল এবং টাওয়ার/বিটিএসের মধ্যস্থিত একটি টাইমস্লট শেয়ার হয়ে যাবে। আর যদি মোবাইল যদি মাল্টিপল টাইমস্লট হ্যান্ডল করার ক্যাপাবিলিটি থাকে তবে একটি টাইমস্লট ভয়েসকে দিয়ে বাকিটা ডাটার জন্য ব্যবহ্রত হবে- তবে বাকি টাইমস্লট থেকে সরলগুনিতক আকারে স্পীড আসবেনা টাইমস্লট কি তা দেখার জন্য পড়তে পারুন আমার একটি লেখাঃ আমার N73 তে একই জায়গায়,একই সময়ে আমার দোস্তের 5800 থেকে নেটের পীক স্পীড কম - কারণ কি?
আর DTM নিয়ে কেউ যদি ডিটেলস পড়তে চান তবে পড়তে পারুন 3GPP TS 43.055। (আমি ডিটেলস পড়ি নাই,ফাকি দিয়েছি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

