আমার প্রিয় পোস্ট
- কবীর সুমনের ৬টি অ্যালবাম ডাউনলোড - দেয়াল
- বঙ্গের সংস্কৃতি ও ইতিহাস - অসামাজীক
- যুদ্ধাপরাধ ও ট্রাইব্যুনাল : নানকিং মাসাকার ও টোকিও ট্রায়াল - জোবাইর
- ক্ষুদিরামের দল ও ইংরেজ বধ কাব্য - অমি রহমান পিয়াল
- মন খারাপ করা একটি গান। মনে হয় অনেক দিনের চেনা গান কাঞ্চনজংঘা - মোতাব্বির কাগু
- স্পেনের কিছু ইতিহাস, মুর মুসলিমদের সভ্যতা, উথ্থান/পতন এবং একটি পেন্ডিং এপোলজি - উম্মু আবদুল্লাহ
- FIFA World Cup 2010 - South Africa ফিক্শচার(বাংলাদেশ সময়)। এবং সেইসাথে যে খেলাগুলো আমি দেখবো। - আকাঙ্খা
- কারা ছিল বর্গী? - ইমন জুবায়ের
- যে জোছনায় যুবকের ঘর ভেঙে যায়! - সুলতানা শিরীন সাজি
- ব্যাগ ভর্তি স্ট্যানলি কুবরিকঃ মুভি কালেকশন - বিডি আইডল
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- ইন্টেল পিসিতে ম্যাক ওএস এক্স ১০.৫ ইন্সটল করুন - মাকসুদুল আলম
- হানিবল - ইমন জুবায়ের
- পুতুপুতু নয়, টিকে থাকার জন্যই চাই আগ্রাসী সামরিক নীতি - ন হন্যাতে
-
পিসির সাউন্ড (বিপস) শুনে কিভাবে বুঝবেন কী (এরর) ঘটলো ? - সায়েন্স জোন
- মুভি ডাউনলোড করুন ইচ্ছেমতো - ৬০০ মুভির লিস্ট - মিডিয়াফায়ার - মইন
- নোকিয়া কোড ........... - হাসান তারেক
- কাশ্মীর গিয়ে কি দেখবেনঃ - জুল ভার্ন
- অভিমান: আমার লেখা ব্ল্যাক-এর সেই অভিমানী গান ... - ইমন জুবায়ের
- মাতামূহুরীর পথ ধরে দূরে........ পর্ব এক: যাত্রা শুরু - যীশূ
- অন্য সময়ের গল্প ...২ - ইমন জুবায়ের
- প্রয়োজনীয় কিছু web address - আবদুল মুনয়েম সৈকত
- বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় -- চন্দ্রবিন্দু - রাশেদ
- সর্বকালের সেরা দশ সলো গোল
- আসফাকুল আমিন
- প্রাচীন ফিনিসিয় জাতি। - ইমন জুবায়ের
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- এন্ডিস পর্বমালার বাকে বাকে - ৫ম পর্ব - ওয়াচডগ৫৭
- প্রিমিয়াম একাউন্ট ছারাই ফ্রী Rapidshar,Megaupload থেকে ফ্রী Download করুন - স্স্পরসের বাহিরে
- ইমোটিকন এর সাথে পরিচিত হই। - হামীম
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- ওয়াইম্যাক্স এনাটমি: পারলে থিসিস করেন, পারলে ননটেকীরাও পড়বার পারেন! - উদাসী স্বপ্ন
- ওয়াইম্যাক্স (WiMAX) কী ও কিভাবে কাজ করে - জোবাইর
- বায়ান্ন, তোমার কাছে ক্ষমা চাই - আই আনাম
- রাজাকার জামাত শিবিরকে কোপানোর জন্য সব চেয়ে সেরা গান / মাকসুদ(নিষিদ্ধ) রিপোষ্ট.। - আবুল বাহার
- উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন: আপনার বিএম আই(Body mass index) কত? জেনে নিন। - মোঃ গাউছুল আজম
- কিশোরটি যে কারণে খুন করেছিল কুখ্যাত গভর্নর মোনায়েম খানকে - শেরিফ আল সায়ার
- প্রভাকরণের মৃত্যু ও তামিল ইলম - ফিরে দেখা ইতিহাস - দিগন্ত
- WiMAX ইন্টারনেট সার্ভিস এবং কিছু সতর্কতা? - নারিকেল-জিন্জিরা
আধুনিক স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের গল্পকথা (পর্ব ২- অ্যাপলের আইফোন ওস এবং গুগলের অ্যানরয়েড)
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২২
![]()
পুর্বের দুই পর্বঃ
১।আধুনিক স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের গল্পকথা(পর্ব ০-প্রারম্ভিকতা)
2. আধুনিক স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের গল্পকথা (পর্ব ১- নকিয়া)
আজকের পর্বে থাকবে অ্যাপলের জনপ্রিয় আইফোন এবং গুগল কতৃক প্রজননকৃত অ্যানরয়েডের অপারেটিং সিস্টেম নিয়ে কিছু ফাউল প্যাচাল।
অ্যাপলের আইফোন ওস : মোবাইল কম্পিউটিং সিস্টেমে বিপ্লব আনার কৃতিত্ব অ্যাপলকে দিতে হবে ঠিক যেমন পূর্বে এনেছিল পারসোনাল কম্পিউটিং ক্ষেত্রে লিসা নামক গ্রাফিকাল ইন্টারফেস দিয়ে। অ্যাপলের আইফোন রিলিজের পর থেকে অনেক ফোন এসেছে যা বিশেষজ্জ্বরা চিহ্নিত করেছিল আইফোন কিলার হিসেবে যেমনঃ HTC ড্রিম, সনি এরিকসন ব্রান্ডের Xperia, ব্ল্যাকবেরি স্ট্রোম, নকিয়ার N97। কিন্তু এইসব কথিত আইফোন কিলার কোনটিই আইফোনের সমান সাফল্য অর্জন দূরের কথা, আইফোনের কেশাগ্র পর্যন্ত
স্পর্শ করতে পারে নাই। এক আইফোন দিয়ে অ্যাপল স্মার্টফোনের বাজারে ১০% বেশি শেয়ার দখল করে নিয়েছে। শুধু তাই না আইফোন থেকে অ্যাপল স্টোরের মাধ্যমে অ্যাপল অতিরিক্ত ইনকাম করে নিচ্ছে। খুব সংক্ষেপে দেখে আসা যাক আইফোনের অপারেটিং সিস্টেমের পিছনে কি আছেঃ
আইফোনের অপারেটিং সিস্টেমের কোর পার্ট ম্যাক ওস X কোর পার্ট থেকে ধার করা। বলা যেতে পারে,আইফোনের অপারেটিং সিস্টেম ম্যাক ওস X এর মোবাইল সংস্করণ।তবে এই কোর পার্ট কিংবা কার্ণেল এসেছে লিনাক্সের পিতা ইউনিক্স হয়ে এবং নব্বই দশকে অ্যাপল থেকে বহিস্কৃত জবসের চেস্টা এবং বিলিয়নইয়ার রস প্যারটের(এই সেই প্যারট যে ক্লিনটন এবং সিনিয়র বুশের সাথে ইলেকশন করেছিল) টাকায় প্রতিষ্ঠিত NeXT কোম্পানির Nextstep এবং OPENSTEP এর ফসল হিসেবে। অথাৎ ইউনিক্স->Nextstep->OPENSTEP->ম্যাক ওস X->আইফোনের অপারেটিং সিস্টেমের কার্ণেল।ইউনিক্স এবং Nextstep এর মধ্য আরও স্টেপ থাকতে পারে। ম্যাক ওস X এর ডিজাইন এবং প্রোগ্রামিং করা হয়েছে আইবিএমের PowerPC এবং ইন্টেলের x86 মডেলের উপর। কিন্তু আইফোনের প্রসেসর হল মোবাইল উপযোগি প্রসেসর ARM।তাই আইফোনের জন্য লোয়ার লেভেলে অ্যাপলকে আবার হালকা-পাতলা প্রোগ্রামিং করতে হওয়ার কথা ভিন্ন রকম এক প্রসেসরকে ইন্টেগ্রেড করার জন্য। এখানে একটা মজার কথা বলে রাখি অ্যাপল যখন ইউনিক্সবেসড ম্যাক ওস বাহির করে মার্কেটে, তখন লিনাক্সের জনক লিনাস ট্রোভল্ডাস ম্যাক ওসকে রাবিশ প্রোডাক্ট হিসেবে অভিহিত করেছিল। স্টিভ জবস তখন বিনয়ের অবতার সেজে প্রতিউত্তরে বলেছিল," আমার প্রোডাক্ট জঞ্জাল মেনে নিলাম, আপনি আমার সাথে আসুন, একসাথে কাজ করে এই সিস্টেমের আবর্জনাকে দূর করে ফেলি"। বলা বাহুল্য যে, সেই আবেদন প্রত্যাখাত হয়েছিল লিনাস ট্রোভল্ডাস থেকে। লিনাস ট্রোভল্ডাস কতৃক অভিহিত সেই রাবিশের কোর পার্টের অংশ ব্যবহৃত হয়েছে ব্যবসায়িক ভাবে বিপ্লব বইয়ে দেওয়া আইফোনের অপারেটিং সিস্টেমের কার্নেল হিসেবে। আচ্ছা এখানে অনেকক্ষণ কার্ণেল/'কোর পার্ট' ইউনিক্স লাইক সিস্টেম নিয়ে কথা বললাম, একটা চার্ট দিয়ে দিলে খারাপ হয় না, যেখানে থাকবে ইউনিক্সের সন্তান,নাতি-পুতি অথার্ৎ মিনিক্স,লিনাক্স,সোলারিজ,ম্যাক ওস এক X.
![]()
ছবিঃ ইউনিক্সের বংশধারা(উইকিপিডিয়া থেকে ধারকৃত)। লিংক(বড় করে দেখার জন্য)ঃView this link
কিন্তু প্রশ্ন আসতে পারে,অ্যাপলের এই জনপ্রিয়তার পিছনের কারণতো অন্য কিছু।হুমম, আইফোনের অনন্যা উইজার ইন্টারফেস তথা মাল্টিটাচস্ক্রীন এই জনপ্রিয়তা এনে দিয়েছে। অ্যাপলের এই মাল্টিটাচস্ক্রীনের পিছনে আছে অপারেটিং সিস্টেমের একটি পার্ট, রয়েছে দখলদারিত্বের গল্প এবং জবসের ভবিষ্যত দর্শন। ২০০০ সালের আগে FingerWorks নামক একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকার দেলওয়ার স্টেটে যাদের গবেষণা এবং উৎপাদন ছিল মাল্টিটাচস্ক্রীন বেসড ইলেকট্রনিক প্যাড এবং কি বোর্ড। অ্যাপল ২০০৫ সালে এই কোম্পানি কিনে নেয়। এখানে একটা কথা বলে রাখা উচিত, অ্যাপল মোবাইল বিজনেসে আগমন শুরু হয় মটোরালার ROKR E1 মাধ্যমে, ROKR E1 মোবাইলে অ্যাপলের আইটিউন ইন্টিগ্রেটেড ছিল। কিন্তু ROKR E1 ব্যবসায়িক সাফল্য আশানুরুপ না হওয়াতে অ্যাপল AT&T এর সাথে যৌথ উদ্যগে নিজস্ব ফোন তৈরির পদক্ষেপ নেয়। AT&T অ্যাপলকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরির স্বাধীনতা প্রদান করে। তার ফলশ্রতিতে ম্যাক ওসের কার্ণেল এবং FingerWorks এর মাল্টিটাচস্ক্রীনকে সুন্দরভাবে কম্পোজ করে অ্যাপল তৈরি করে সাড়া জাগান মডেল আইফোন। আইফোনের অপারেটিং সিস্টেমে মাল্টিস্ক্রীনের জন্য আলাদাভাবে একটি লেয়ার তৈরি করা হয়েছে যার নাম কোকোয়া টাচ লেয়ার। এত সাড়া জাগান একটি ফোন, যার জন্য সাধারণ ব্যবহারকারীরা রাতের পর রাত লাইনে দাড়িয়ে থাকে ফোনটি ক্রয় করার জন্য, সেই ফোনটি সমোলচনামুক্ত নয়। প্রথম দূর্বলতা মনে হয়েছে, জাভা সাপোর্ট না করা(সান এবং অ্যাপলের আলাপ চলছে এই ব্যাপারে)। দ্বিতীয় হচ্ছে, অ্যাপলের দখলদারি মনোভাব, আমার ভার্সিটির জুনিয়র এক ভাই যে একজন ভাল মোবাইল প্রোগ্রামার ও, কথা প্রসঙ্গে বলল অ্যাপলের আইফোনের API ওয়েলডকুমেন্টেড না,প্রোগ্রামিং সেন্স থেকে সে আরও কিছু দূর্বলতার কথা বলল। হয়ত আরও দূর্বলতা আছে,যারা অ্যাপ্লিকেশন ডেভেলাপ করে অথবা ওস নিয়ে কাজ করে তারা বলতে পারবে ভাল।
অ্যাপলের কামান থেকে সম্ভবত নেক্সট গোলা বাহির হতে যাচ্ছে অ্যাপল ইন্টারনেট ট্যাবলেট,যা হতে পারে ইন্টেলের অ্যাটম বেসড প্রসেসরের উপর।
![]()
ছবিঃ অ্যাপল ট্যাবলেট(গুজবে যে ছবি নেটে এসেছে)
পরিশেষে, আইফোন এখনও মোবাইলের বড় মার্কেট চায়নাতে প্রবেশ করে নাই, শীঘ্রই হয়ত করবে।চায়না প্রবেশের পর আইফোনের মার্কেট শেয়ার আরও বাড়বে। তবে অ্যাপলের সবচেয়ে বড় দূর্বলতা হচ্ছে আমাদের মত দেশে(ভারত সহ) অ্যাপলের বড় কোন বেস নেই, যা পরবর্তীতে অ্যাপলকে মার্কেট শেয়ার আরও বাড়ানোর কোন সুযোগ তৈরিতে বাধাই সৃস্টি করবে।আইফোনের যে অনন্য বৈশিস্ট্য মাল্টিটাচস্ক্রীন তা আজ হোক, কাল হোক অথবা পরশু হোক অন্য কোম্পানির স্মার্টফোনে আসবে এবং আসাটাই স্বাভাবিক। তাই অ্যাপলকে একটু কোয়ালিটির দিকে কোম্প্রোমাইজ করে হলেও মনে হয় তৃতীয় বিশ্বের দিকে নজর দেওয়া উচিত। তবে অ্যাপল মনে হয় সবসময় চায় তার তৈরি প্রোডাক্ট একটু অন্যশ্রেণীর কাছেই থাকুক।আমরা গরীবরা হয়ত দূর থেকে দেখেই বিস্মিত হব অ্যাপলের উদ্ভাবনে।
গুগল কতৃক প্রজননকৃত অ্যানরয়েডঃ এখানে একটা টার্ম ব্যবহার করেছি প্রজননকৃত, অধিকৃত/মালিকানা না। গুগল অ্যানরয়েড ডেভেলাপ করলেও, এমনকি সফটওয়্যার টুলের উপর গুগলের কন্ট্রোল, তার উপরে লেটেস্ট ভার্সন অ্যানরয়েড 1.5 গুগল কতৃক রিলিজ করা হয়েছে, তার পরেও অ্যানরয়েডের রয়েছে সিম্বিয়ান অর্গানাইজেশনের মত ওপেন হ্যান্ডসেট এলিয়েন্স(OHA) সমথির্ত গ্রুপ। সিম্বিয়ান অর্গানাইজেশনের জীয়নকাঠি যেমন নকিয়ার হাতে এই অর্গানাইজেশনের গুরুভার তেমন গুগলের কাধে। একটা মজার ব্যাপার হল - কিছু কিছু কোম্পানি সিম্বিয়ান এবং OHA দুইটিরই মেম্বার যেমনঃ সনি-এরিকসন,স্যামসাংগ,ভোডাফোন।
আইফোনের যেমন জন্মকথায় জড়িয়ে আছে দখলদারিত্বের কথা অ্যানরয়েডের পূর্বকথায় সেই অধিগ্রহণ। গুগল ২০০৫ সালে অ্যানরয়েড নামেই এক কোম্পানি কিনে নেয়। তারপর এই সদ্য দখলকৃত কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের অনেকেই গুগলে চলে আসে। সেইসব শীর্ষ কর্মকর্তাদের একজন হল এন্ডি রুবিন।গুগলের দখলদারিত্বের পরে রুবিনের উপরে দায়িত্ব পরে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম টিমকে লিড দেওয়ার। মজার ব্যাপার হল অ্যানরয়েড টিমের এই টিম লিডার এন্ড্রি রুবিনের কর্মজীবন শুরু হয়েছিল অ্যাপলের মাধ্যমে। অ্যাপলের আইফোন রিলিজ হওয়ার পর থেকেই মার্কেটে হুলস্থুল গুজব চলতে থাকে, অ্যাপলের পর আরেক কম্পিউটার ইন্ডাস্ট্রির জায়ান্ট গুগল মোবাইল মার্কেটে অংশগ্রহণ করতে যাচ্ছে। সেই গুজবের ডালা-পালায় কেউ কেউ হবু গুগলের ফোনের নাম ও দিয়ে দেয় G-Phone.(G-mail থেকে G-Phone কিনা জানি না)।
![]()
ছবিঃ এন্ডি রুবিন এবং পাশের স্ক্রীনের মধ্য তার প্রোডাক্ট অ্যানরয়েড ইন্টারফেস
![]()
ছবিঃ গুজবে উঠে আসা G-Phone
অতঃপর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজস্ব ব্রান্ডের কোন ফোন রিলিজ না করেই গুগল ওপেন হ্যান্ডসেট এলিয়েন্স(OHA) নামক এক অর্গানাইজেশনের জন্ম দেয়। সেই অর্গানাইজেশনে মোবাইল ইন্ড্রাস্টির চিপ মেকার থেকে শুরু করে অপারেটররা পর্যন্ত সদস্য হয়। নতুন গঠিত অর্গানাইজেশনের ফ্ল্যাগশিপ হয় অ্যানরয়েড যার অধিকাংশ কোড EPL লাইসেন্সের মাধ্যমে ফ্রি হিসেবে গণ্য। পরবর্তীতে এই অর্গানাইজেশনের ছায়ায় HTC হার্ডওয়্যারে নির্মিত হয় G1/HTC DREAM।
![]()
ছবিঃ HTC DREAM
![]()
ছবিঃগুগল হেডকোয়ার্টারে অ্যানরয়েডের লোগো।
অ্যানরয়েড অপারেটিং সিস্টেম লিনাক্সের উপর নির্ভর করে তৈরি করা হলেও গ্রাফিকাল ইন্টারফেস লিনাক্সের X উইন্ডোজের মত না অথাৎ আমরা লিনাক্সপ্রেমিরা যে রকম GNOME অথবা KDE গ্রাফিকাল ইন্টারফেসে পেয়ে থাকি অ্যানরয়েডে সেরকম পাচ্ছি না। অ্যানরয়েডে প্রোগ্রাম লেখার জন্য গুগল সফটওয়্যার ডেভেলাপমেন্ট কিট রিলিজ করেছে যেখানে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হল জাভার মত কিন্তু জাভার ফুল লাইব্রেরি ব্যবহার করা হয় না বরং
অ্যানরয়েড উপযোগি লাইব্রেরি প্রদান করেছে গুগল। কিছু হালকা-পাতলা সমালোচনা আছে এই অ্যানরয়েডের বিপক্ষে। তারপরেও অনেক ম্যানুফাকচারের কাছে হাই ইন্ড ফোনের জন্য অ্যানরয়েড ওয়েলকাম। এইসব ম্যানুফাকচার কোম্পানি(সনি-এরিকসন, স্যামসাংগ,এলজি,HTC) পূর্বে উইন্ডোজ ব্যবহার করত হাইইন্ড ফোনে তারা একটু একটু করে অ্যানরয়েডের দিকে পা দিচ্ছে।
২০০৮ এর সেপ্টম্বরে প্রথম মার্কেটে আসে অ্যানরয়েড সমৃদ্ধ ফোন HTC DREAM। এই একবছরে মার্কেটে এসেছে অথবা আসতে যাচ্ছে এগারটি ফোন। এরমধ্য সর্বশেষ মটোরোলা কতৃক রিলিজকৃত ক্লিক/ডেক্সট MB220 মটোরোলাকে একটু স্বপ্ন দেখাচ্ছে কিছু মার্কেট শেয়ার বৃদ্ধির। মটোরোলা এই সেটে অ্যানরয়েডের উপর যোগ করেছে মটোব্লর নামক একটা সফটওয়্যার লেয়ার যা মূলত সোশ্যাল নেটওয়ার্ককে একসুতায় গাথার জন্য ডিজাইন করা হয়েছে, অথাৎ এই ফোনের ব্যবহারকারিকে আলাদাভাবে ফেসবুক,মাইস্পেস অথবা টুইটারের মত সাইটে লগইন করতে হবে না।
![]()
ছবিঃ মটোরোলা ক্লিক/ডেক্সট MB220
মার্কেটে গুজব আছে সনি-এরিকসনের নেক্সট Xperia X3 আসবে অ্যানরয়েড বেসড,X3 তে সনি-এরিকসন ব্যবহার করবে আপকামিং অ্যানরয়েড-২। কারণ এই পরবর্তী অ্যানরয়েড ভার্সনে মাল্টিমিডিয়া সুবিধা ভাল থাকবে এবং সেই সাথে সনি-এরিকসন উইন্ডোজকে(Xperia আগের দুই ভার্সনের অপারেটিং সিস্টেম)ডিভোর্স দেওয়ার সব সরঞ্জাম মজুদ করছে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: প্রথমেই,পড়ার জন্য ধন্যবাদ।
অ্যাপলের গ্রাফিকাল ইন্টারফেস লিসা কনসেপ্ট কিন্তু ধার করা।আসলে ধার করা এবং ক্রয় করে অনেক কিছু সৃস্টি হয়েছে টেক ওয়ার্ল্ডে। রিসেন্ট যেমন ওরাকল কিনে নিচ্ছে সানকে কেবল সানের জাভা প্লাটফর্মের জন্য।
চিমা মস্তকে হুল হুল বলেছেন:
নায়ক জাফর ইকবালের একটা ছবি, নায়িকা আছিল তিনজন ।তার মধ্যে একজন সূবর্না মোস্তফা, রাইসুল ইসলাম আসাদও আছিল।
একটা গান আছিল আমার সারা দেহ খেওগো মাটি।
ছবিটির নাম জানবার চাই।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
লেখক বলেছেন: বুঝতে পারলাম না, ভাইজান কি ভুলে আমার এইরকম মার্কা কমেন্ট করলেন নাকি।
আমি মদন বলেছেন:
চমৎকার সব তথ্য জানলাম। অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসফাকুল আমিন বলেছেন:
পরে পড়ুমনে । ভাবতাসি একটা Xbox 360 কিনুম । মু হাহাহাহাহাহহাহাহাহাহা। রোনির ঐটা অনলি রুমার । তয় অবস্থা পুরা যা তা
লেখক বলেছেন: কিনলে দাওয়াত দিয়েন।
প্রোফাইল ছবিখানতো দেখি লাগাইছেন সোভিয়েত স্নাইপারের,জটিল ছবি।
রুপান বলেছেন:
Apple i-Tune প্রথম intigrate হয় Motorazr v3i এর সাথে, ROKR E1 নয়। তবে সেই ফোনে ৫১২ এম.বি. এর উপরের মেমরী কার্ডে i-Tune সাপোর্ট করে না।
লেখক বলেছেন: উইকিপিডিয়াতে ROKR E1 এর কথা লেখা আছে। আরেকটা ব্যাপার Motorola RAZR V3i মার্কেটে ডিক্লারেশন হয়েছে ২০০৫ এর নভেম্বরে এবং ROKR E1 ২০০৫ এর সেপ্টম্বরে। তাই যেহেতু ROKR E1 জন্ম আগে তাই ROKR E1 এর নাম আগেই আসবে।
তথ্যসুত্রঃ
১। উইকিপিডিয়াঃ আইফোন হিস্টোরি
২। gsmarena: Motorola RAZR V3i
৩। gsmarenaঃROKR E1
ব্যক্তিগতভাবে আমি দুই সেটের কোনটিই ব্যবহার করি নাই,মটোরালা আমার ভাল লাগেনা এটাই কারণ, তথ্যসব নেট থেকে পাওয়া।
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
চমৎকার ++ আইফোন এর sdk টাকা দিয়ে কিনতে হয়!!!
শুধু মাত্র ম্যাক এই apps বানানো সম্ভব!
আরো অনেক প্রব্লেম!
মাল্টিটাচ পাল প্রি তে সীমিত ভাবে আছে ।
অন্য মোবাইলে আসতে কমপক্ষে দুই বছর । বা আরো বেশি । (আন্দাজে কমন সেন্স এর উপর নির্ভর কইরা বললাম
লেখক বলেছেন: ম্যাল্টিপল টাচস্ক্রীণ উইন্ডোজ মোবাইল ভার্সন ৭ এ থাকতে পারে। অ্যানরয়েডে কার্ণেলে ম্যাল্টিপল টাচস্ক্রীনের অপশন নাকি আছে কিন্তু ডিজেবল করা। নকিয়া সিম্বিয়ান এবং লিনাক্সসিস্টেমে ২০১০ এর শেষের দিকে আনবে।
পড়ার জন্য থ্যাঙ্কু।
লেখক বলেছেন: শোকেসে রাখার জন্য থ্যাঙ্কু ।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
মাল্টিটাচ তো পেটেণ্টেড । এন্ড্রয়েড এ থেকে ও লাভ নাই । ব্যবহার এর অনুমতি পাবে না
আমি নিজেই জিনিস টা কনফিউজড । জানলে জানায়েন ।
এই পেটেন্ট এর মাজেজ টা কি?
লেখক বলেছেন: যতদূর জানি পামের WebOS (পাম প্রি অপারেটিং সিস্টেম) এর মাল্টিটাচ নিয়ে অ্যাপলের সাথে প্যাটেন্ট যুদ্ধ হওয়ার কথা, হয়েছি কিনা জানি না। তবে এটাও নেটে পেয়েছি নকিয়া মায়েমো৬+নতুন রিস্ট্রাকচারড সিম্বিয়ান-৪ এ মাল্টিটাচস্ক্রীন আনার কথা। উইন্ডোজ মোবাইল-৭ এ মাল্টিস্ক্রীন থাকার গুজব আছে।
আমার পরিচিত একজন ভালমানের ছাত্র হেলসিংকি ভার্সিটি নকিয়ার বিনোয়গকৃত রিচার্স ল্যাবে কাজ করে, তার রিচার্স ও মাল্টিস্ক্রীনের উপর, তবে সে আমাকে বলেছে এটা বায়োটেক বেসড হার্ডওয়ার ব্যবহার করার চিন্তা করছে।
আমার কাছে যে জিনিস মনে হয়, অ্যাপল যে টেকনিক্যাল লজিকের উপর ভিত্তি করে মাল্টিটাচস্ক্রীন করেছে সেটার প্যাটেন্ট অ্যাপল নিশ্চয়ই দাখিল করেছে। সেই লজিক বাদ দিয়ে ভিন্ন পথে বাকিদের চিন্তা করতে হবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















আইফোনের কাহিনী তেমন জানতাম না --
এ্যান্ডরয়েড এর কাহিনী আগেই শুনেছি -
+++++++++++