somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেশাগত নৈতিকতা কি? ঃ মুনতাজা আল-জাইদি কেন জুতা নিক্ষেপ করেছিলেন?

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুনতাজা আল-জাইদিঃ আমি কেন জুতা নিক্ষেপ করেছিলাম?
(Why I threw the shoe)


আমি এখন মুক্ত। কিন্তু আমার স্বদেশ আজও যুদ্ধ বন্দী।ইতিমধ্যে, সেই ঘটনা ও ঘটনা সংগঠনকারী; সেই বীর ও তার বীরত্ব কিংবা সেই প্রতীকি কর্ম নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা হয়েছে।কিন্তু আমি সোজা ভাষায় উত্তর দিতে চাই , আমার জনগণ যে অবিচারের শিকার এবং দখলদার বাহিনী যে ভাবে তার বুটের নিচের আমার বাসভূমিকে পদানত করে অপদস্ত করছে, তাই আমাকে 'সেই ঘটনা' ঘটাতে প্ররোচিত করেছে।

সাম্প্রতি বছরগুলোতে ,দশ লক্ষেরও বেশি শহীদ দখলদার বাহিনীর ঘাতক বুলেটের খোরাক হযেছে। এখন ইরাক পঞ্চাশ লক্ষ অনাথ, দশ লক্ষ বিধবা আর হাজার হাজার বিকলাঙ্গ মানুষের বাসভূমি। লক্ষ- লক্ষ গৃহহীন নর-নারী দেশের ভিতরে বাহিরে অসহায় জীবনযাপন করছে।

আমরা এমন এক দেশে বাস করতাম যেখানে প্রতিদিন একজন আবর অপরাপর তুর্কি-কুর্দি -আসেরিয়ান-সাবিনের সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিত। শিয়ারা সুন্নীদের সাথে এক কাতারের নামাজ আদায় করতো।মুসলমানরা যীশু খ্রিস্টের জন্মদিন পালনে খ্রিস্টানদের সাথে সমভাবে সামিল হত। সবচেয়ে বড় সত্য এই যে, দশক ব্যাপি সেই অর্থনৈতিক অবরোধের কালে আমরা একত্রে পারস্পরিক সহমর্মিতায় ক্ষুধার যন্ত্রণা সাথে লড়াই করেছিলাম।

আমাদের ধৈর্য্য এবং আমাদের একতা সেই নিপীড়ণ কে বিস্মৃত হতে দেয়নি ।কিন্তু, আজ অবৈধ্য অনুপ্রবেশকারীরা ভাই থেকে ভাই কে বিছিন্ন করে দিয়েছে , প্রতিবেশীর কাছ থেকে প্রতিবেশীকে দূরে ঠেলে দিয়েছে।
আমি কোন বীর নই। কিন্তু আমি একটি সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি লালন করি এবং তা চর্চা করি। যখন আমি আমার দেশকে লাঞ্ছিত হতে দেখি , যখন দেখি আমার বাগদাদ নগর ভস্মিভূত হচ্ছে , আমার জনগণ কে হত্যা করা হচ্ছে ; আমি তখন সমভাবে লাঞ্ছিত হই। শত সহস্র নির্মমতার চিত্র প্রতিনিয়ত আমার মাথায় ঘুরে বেড়ায় এবং আমার অন্তরকে প্রত্যাঘাতের জন্য ধাক্কা দেয়। আমাকে প্রতি মুহুর্তে তাড়া করে ফেরে : আবু-গারিবার ন্যাক্কারজনক কাহিনী; ফালুজা-নাফাজ-হাদিথা-সাদর সিটি-বসরা -দাইয়ালা-মৌসুর সহ আমার লাঞ্ছিত স্বদেশের প্রতিটি ইঞ্চিতে ঘটে যাওয়া বর্বর ধ্বংস যজ্ঞ । আমি আমার দগ্ধ স্বদেশভূমির আনাচে কানাচে ঘুরে বেড়িয়েছি । আমি স্বচক্ষে দেখেছি নির্যাতিত মানুষের বেদনায় নীল মুখ। আমি নিজ কানে শুনেছি অনাথ শিশুদের আত্মচিৎকার আর সজ্জন হারাদের আহাজারী।আমরা ক্ষমতাহীন কাপুরুষতা জন্র বিবেক আমাকে প্রতি মুহুর্তে দংশন করেছে।

যখন আমি আমার পেশাগত দায়িত্বের অংশ হিসাবে দৈন্দিন নির্মম ধ্বংস যজ্ঞের কাহিনীর উপর রিপোর্ট সম্পন্ন করেছি কিংবা কোন ইরাকীর বিধ্বস্ত গৃহের ধ্বংসাবশেষ পরিস্কার করেছি অথবা আমার পোশাকে ল্যেপ্টে থাকা রক্তরের দাগ ধুয়ে ফেলবার চেষ্ট করেছি; প্রতিবারই আমার অন্তরে এক যন্ত্রনা অনুভব করেছি এবং মনে মনে আমার নির্যাতিত জনগণের প্রতি প্রতিজ্ঞা করেছি , প্রতিশোধের প্রতিজ্ঞা।
সুযোগ এসে গেল এবং আমি তা গ্রহণ করলাম।

আমার এই সুযোগের গ্রহন নিবেদিত : প্রতি ফোঁটা নিরপরাধ রক্ত বিন্দুর প্রতি যা দখলদারদের কর্তৃক বা তাদের কারণে ঝরেছে; এটা নিবেদিত সন্তানহারা প্রতিটি মায়ের আত্মচিৎকারের প্রতি; প্রতিটি অনাথ শিশুর নীবর কান্না প্রতি, প্রতিটি ধর্ষিতা বোনের যন্ত্রণার প্রতি, অনাথের প্রতি বিন্দু অশ্রুর প্রতি।

যারা আমার কৃতকর্মের সমালোচনা করেন, তাদের প্রতি আমি বলতে চাই,'' আপনারা কি জানেন আমি যে 'জুতা' নিক্ষেপ করেছিলাম তা কত বিধ্বস্ত বাড়িতে প্রবেশ করেছে? এটা কত সহস্র বার নিরাপরাধ নিপিড়ীত মানুষের বুক থেকে ঝরে পরা রক্ত মারিয়ে গিযেছে? '' যখন সকল মূল্যবোধ এই ভাবে লঙ্ঘিত তখন মনে হয় 'সেই জুতা'ই হতে পারে একমাত্র যোগ্য জবাব।

আমি যখন' জর্জ বুশ' নামক কালপিট টার মুখে জুতা নিক্ষেপ করেছি, তখন আমি তার সকল মিথ্যচার আর আমার দেশে তার দখলদারীত্ব কে প্রত্যাখান করতে চেয়েছি।প্রত্যাখান করেছি আমার জনগণের উপর তার হত্যাযজ্ঞ।এটা আমার মাতৃভূমির সম্পদ লুন্ঠন , সকল অবকাঠামো ধ্বংস আর দেশের সন্তানদের নির্মম ভাবে মৃত্যুকূপে নিক্ষেপে তার ভুমিকার প্রতি আমার প্রতিবাদ।

এক জন সাংবাদিক হিসাবে আমি যদি অনিচ্ছাকৃত ভাবে সাংবাদিকতার পেশাদারীত্বের প্রচলিত দর্শণ কে বিব্রতকর অবস্থার সন্মুখীন করে থাকি , তবে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমার কৃত কাজের মধ্য দিয়ে আমি একজন নাগরিকের 'জাগ্রত অনুভুতি কে প্রকাশ করতে চেয়েছি , যে প্রতি দিন অবলোকণ করছে কিভাবে তার পবিত্র স্বদেশভূমি ধ্বংসের স্তুপে পরিণত হচ্ছে। নির্মম দখলদারীতের মাঝে পেশাগত নৈতিকতার প্র্রশ্ন দেশ্রপ্রেমিকের কন্ঠ স্বরের চেয়ে কখনও জোড়াল হতে পারে না। এবং যে ক্ষেত্র স্বদেশ প্রেম বলিষ্ঠতার দাবী রাখে , সে ক্ষেত্র পেশাগত দায় বোধ তার পরিপূরক হওয়া উচিৎ।
ইতিহাসে আমার নাম স্থান করে নিবে কিংবা আমি বস্তুগত ভাবে লাভোবান হব এই রূপ কোন প্রত্যাশা থেকে এ ঘটনা ঘটাই নি। আমি শুধু মাত্র আমাদের দেশে পক্ষে দাড়াতে চেযেছি।
*************************************************
আমি কেন মুনতাজা আল-জাইদির কলাম অনুবাদের প্রয়োজন অনুভব করলাম?

গত ১৭ সেপ্টেম্ব ২০০৯ সদ্য কারামুক্ত ইরাকের অকুতোভয় সাংবদিক মুনতাজা আল-জাইদির Why I threw the shoe শীর্ষক কলাম টি যুক্তরাজ্য ভিত্তিক guardian.co.uk এ প্রকাশিত হয়, আমি লেখা টির ভাবানুবাদ করে পাঠকের নিকট পেশ করলাম।
যে মানুষটি বদলতে মুনতাজা আল-জাইদির এই কলামটি আমার নজরে আসেন , তিনি হচ্ছেন Victor Agosto.



প্রাসঙ্গিক ভাবেই Victor Agosto সম্পর্ক কে কিছু কথা বলা জরুরী ।তিনি দখলদার মার্কিন বাহিনীর আই টি স্পেশিয়ালিস্ট হিসাবে ইরাকে নভেম্বর ২০০৭ পর্যন্ত ১৩ মাস কর্মরত ছিলেন এবং তাঁকে ২০০৯ সালে আবার আফগান রণাঙ্গণে প্রেরণের নির্দেশ দেওয়া হলে তিনি দ্বিধাহীন কন্ঠে উচ্চারণ করেন ,"There is no way I will deploy to Afghanistan. The occupation is immoral and unjust. It does not make the American people any safer. It has the opposite effect." (..................)
''I will not obey any orders I deem to be immoral or illegal."

Victor Agosto এখন আমেরিকার যুদ্ধ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং তিনি একটি ফেইসবুক গ্রুপ পরিচালনা করেন ; যেখান আমি মুনতাজা আল-জাইদির Why I threw the shoe শীর্ষক কলাম টি পড়বার সুযোগ পেয়েছি।

মূল আলোচনায় ফিরে আসা যাক।

মুনতাজা আল-জাইদির তাঁর আলোচ্য কলামে পেশাগত নৈতিকতা আর স্বদেশের প্রতি দায়িত্ব বোধের দ্বান্দ্বিক সম্পর্ক কে সামনে নিযে এসেছেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মুনতাজা আল-জাইদির দেশপ্রেমমুলক দৃষ্টিভঙ্গি বিশেষ গুরুত্ব বহন করে।বিশেষ করে আমরা যারা নানা পেশায় নিষ্ঠার সাথে কর্তব্যরত তারা অনেক সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংকীর্ণ দৃষ্টিতে পেশাগত নৈতিকতার রক্ষা নামে দেশ ও জাতির প্রতি দায় বোধ কিংবা মানবিক বিচার শক্তি কে জলাঞ্জলি দিয়ে বসি।
আজ ইরাকের মত বাংলাদেশের প্রতিও সাম্রাজ্যবাদের নখর থাবা বন্ধুবেশে অগ্রসর ।আমাদের দেশোর রাষ্ট্রীয় তেল-গ্যাস সেক্টরের কর্মরতরা অনেকেই আমাদের দেশের সম্পদের প্রতি সাম্রাজ্যবাদের লোলুপ দৃষ্টি সম্পর্কে সম্পূণ রূপে অবগত ( আমজনতার চেয়ে অনেক বেশি পরিমাণে)। কিন্তু পেশাগত নৈতিকতার ( Professional Commitment ) রক্ষার প্রশ্নে, তারা জাতিয় বিপর্যয় কালেও নিরব কিংবা পেশাগত দায়িত্বের অংশ হিসাবে সাম্রাজ্যবাদের লুন্ঠন প্রক্রিয়া কে সহায়তা করে যাচ্ছেন । তাদের প্রতি আমি মুনতাজা আল-জাইদির Why I threw the shoe শীর্ষক কলাম শেষাংশ থেকে আবার উদ্বৃত করতে চাই ,
''The professionalism mourned by some under the auspices of the occupation should not have a voice louder than the voice of patriotism. And if patriotism needs to speak out, then professionalism should be allied with it.''

তাই আসুন আমরা সবাই Victor Agosto মত দৃঢ় কন্ঠে বলি,
''I will not obey any orders I deem to be immoral or illegal."
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৪
২০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×