আমার প্রিয় পোস্ট

ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টিতে এবার বিনোদনের বিশেষ ব্যবস্থা !!

১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৩

শেয়ারঃ
0 0 0

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দুই মৌসুমে কোনো স্পন্সর ছিল না। বিসিবির টাকাতেই হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এবার মৌসুম শুরুর আগেই স্পন্সর পেয়ে গেছে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি (সিসিডিএম)। টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে স্পন্সর হয়েছে পারটেক্স বেভারেজের এনার্জি ড্রিংকস বিগবস। টুর্নামেন্টর নামও হচ্ছে বিগবস টি-টোয়েন্টি ২০০৯।

খেলার আয়োজনটাও হচ্ছে জাঁকজমপূর্ণ। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিসিডিএম সভাপতি জিএস হাসান চৌধুরী তামিম জানান, খেলাকে উৎসবমুখর করে তুলতে নানা বিনোদনের ব্যবস্থা থাকছে। কনসার্ট, চীয়ার গার্লসদের নৃত্য মুখর করে তুলবে স্টেডিয়াম। ফাইনাল খেলায় তো আতশবাজি পোড়ানো হবেই। দর্শকদের বিনোদনের জন্য ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ টাকা।

ঘরোয়া ক্রিকেটের প্রতি দর্শক আগ্রহ বাড়াতে এই প্রথম দিবারাত্রির ম্যাচও রাখা হয়েছে। মোট ৩৪টি ম্যাচের মধ্যে গুরুত্ব বিবেচনায় সাতটি ম্যাচ হবে দিবারাত্রির। বেসরকারি চ্যানেল দেশ টিভি খেলা দেখানোরও উদ্যোগ নিয়েছে বলে জানান তামিম। ফাইনাল এবং সেমিফাইনালসহ সাতটি ম্যাচ সরাসরি স¤প্রচার করবে তারা।

মোট ২৮ লাখ ৬০ হাজার টাকা বাজেট ধরা হয়েছে শুধুমাত্র টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জন্য। স্পন্সর পারটেক্স বেভারেজ দেবে ২০ লাখ টাকা। বাকি টাকা খরচ করা হবে সিসিডিএম এর তহবিল থেকে। বিনোদন ব্যয় বাদে ম্যাচ আয়োজন, ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরা, দ্রুত অর্ধশতক, সর্বোচ্চ উইকেট শিকারী, সর্বাধিক ছক্কার অধিকারি ক্রিকেটারদের জন্য নগদ অর্থপুরস্কারও থাকছে। সর্বাধিক রান যিনি তুলবেন তাকে দেয়া হবে ১ লাখ ২০ হাজার টাকা। বাকি পুরস্কারগুলোর প্রতিটিতেই দেয়া হবে ১ লাখ টাকা করে।

বুধবার থেকে শুরু হচ্ছে ১২ দলের টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে মোট পঁাঁচটি ম্যাচ হবে। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান মোকাবেলা করবে ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের। বিকেল সাড়ে ছয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে আবাহনী লিমিটেড মুখোমুখি হবে কলাবাগান ক্রীড়া চক্রের। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টের সফল আয়োজনের ওপরই নির্ভার করছে স্পন্সর ধরে রাখার বিষয়টি। পারটেক্স বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ বলেন,"এবারের টুর্নামেন্ট সফল হলে আমরা আরো দুই মেয়াদে স্পন্সর হতে রাজি আছি।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি মার্কেটিং কমিটির প্রধান আজিজ আল কায়সার টিটো ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ০.৯৫০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আত্মত্যাগেই পরে থাক যন্ত্রনা নীল, কেউ যেন খুজোঁ নাকো নিজের সাথে মিল . . . .
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ