somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উট সন্ধানে

১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেডিকেল জীবনের আরেকটি ঘটনা বলছি। এ ঘটনাটি মনে পড়লে এখনো নিজেকে অপরাধী মনে হয়।  আমাদের এক সিনিয়র ভাই ছিলেন তার নাম ..........। তিনি সবাইকে 'বন্ধু' বলে ডাকতেন তাই তার নিক ছিল'বন্ধু........'  । তার বিশেষত্ব ছিল শুরু থেকেই তার মাথা জোড়া টাক। এ নিযে তার চিন্তার শেষ ছিল না।  কলেজের ডার্মাটোলজি (ত্বক) বিভাগের প্রফেসরের  কাছ থেকে প্রায়ই তিনি চিকিৎসা নিতেন- এছাড়া পেপারে বিজ্ঞাপন পড়ে যত্রতত্র টাকের ওষুধ কিনতে যেতেন। আমরা কয়েকজন ছিলাম মেডিকেল কলেজের সবচাইতে দুষ্টু ছেলে। আমাদের সাথে সখ্যতা ছিল  মইজ্জুল নামে  আরেক সিনিয়র ভাইএর যিনি  ' বন্ধু...... ' এর সহপাঠি। একবার চট্টগ্রামের পত্রিকা পূর্বকোনে দেখলাম কোরবানি ঈদের আগে চান্দগাও এলাকার একজন ব্যবসায়ী ইন্ডিয়া থেকে ৭টি উট এনেছে কোরবানি দেবার জন্য। পেপার পড়ে আমাদের দুষ্টামি চাড়া দিয়ে উঠল। মইজ্জুলের সাহায্যে আমরা  বন্ধূ....... কে  বিশ্বাস করাতে পারলাম যে টাকে উটের মূত্র কয়েকদিন লাগালে নতুন চুল গজায়। উনি তা বিশ্বাস করলেন ঠিকই কিন্তু উটের মূত্র সংগ্রহ করার সাহস তার ছিল না। আমরা কয়েকজন মিলে খুব সিরিয়াস ভাবে মিটিং করে ঈদের ছুটির একদিন আগেচান্দগাওয়ে ঐ ব্যাবসায়ীর বাসায় গেলাম। সংগে মইজ্জুল, বন্ধু....... এবং চট্টগ্রামের ভাষায় পারদর্শী লোকাল সহপাঠী তিনজন।  আমরা কয়েকজন  গেটের থেকে কিছুটা দূরে দাড়িয়ে বন্ধু...... কে একজন লোকাল ছেলে দিয়ে  পাঠলাম কাংক্ষিত তরল সংগ্রহের জন্য- প্রথমে দারোয়ান এরপর বাসার একজন তরুন সদস্যের সাথে তারা যেন কি বল্লেন- এরপর বের হতে দেখলাম বয়স্ক একজনকে- যিনি সম্ভবত বাড়ির (এবং উটগুলোর) মালিক- তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়  বকা ও গালি দেয়া শুরু করলেন এবং পুলিশ ডাকার হুমকি দিলেন- এবং চিৎকার করে বলতে লাগলেন- 'ব্যাকটিরে বাধি ফেল' -মানে সবাইকে বেধে ফেল। আমরা দৌড়- রিকশা- এবং ক্যাম্পাস- য পলায়তি স জীবতি।
পরে জানলাম- লোকাল ছেলেটির কাছ থেকে ,লোকটি  আমাদেরকে মেডিকেলের ছাত্র বলে বিশ্বাস করেনি- এবং ইয়ার্কি করছি মনে করে এতটা রেগে গিয়েছিল।যা হোক  কাংক্ষিত তরলটি না পেয়ে বন্ধু......... এর মন খারাপ।এরপর প্রায় ১৫ বছর কেটে গেছে। কর্মজীবনের সুবাদে আমি এখন সেই বন্ধু............ এর খুব কাছাকাছি কাজ করি। প্রায় প্রতিদিনই দেখা হয়। তার টাকটি আরো বড়- আরো চকচকে হয়েছে। জানিনা এখনো তিনি উটের সন্ধান করে চলেছেন কিনা।
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×