আমার বাবার আমিই মা এবং আমার স্বামী আমারই সন্তান (উত্সর্গঃ সুমন চৌধুরী)
০৬ ই মে, ২০০৭ সকাল ৭:০৪
আমিই প্রথম এবং আমিই শেষ
আমিই সম্মানিতা এবং আমিই ধিক্কৃতা
আমিই পতিতা এবং আমিই পবিত্রা
আমিই স্ত্রী অথচ আমিই কুমারী
আমিই মাতা এবং আমিই কন্যা
আমিই আমার মায়ের সন্তান-সন্ততি
আমিই বন্ধ্যা এবং শত সন্তানের জননী
আমারই বিবাহ-উত্সব ছিল ভুবনখ্যাত
এবং আমিই কোনো স্বামী গ্রহণ করিনি
আমিই ধাত্রী এবং যে কিছুই ধারণ করে না
আমিই আমার প্রসব বেদনার শান্তনা
আমিই বর এবং আমিই কনে
আমার স্বামীই আমাকে জন্ম দিয়েছে
আমার বাবার আমিই মা এবং
আমার স্বামীর বোন এবং সে আমার অপত্য....
আমার কথায় মনোযোগ দাও
আমি সেই যে অসম্মানিতা এবং
একই সাথে শ্রেষ্ঠ।
উপরের কথাগুলো ধর্মগ্রন্থের কথাই মনে হয়। কিন্তু প্রচলিত পুরুষ-ঈশ্বরের বাণী নয় তা বক্তব্যে স্পষ্ট। এমন নারী-কণ্ঠে কোন নারী-ঈশ্বর কথা বলেছেন তা এখনও অজানা। তবে এই পবিত্র বাক্যসমূহ আবিষ্কার হয়েছে ১৯৪৫ সালে মিশরে, নাগ হাম্মাদি নামে খ্যাত দলিলগুলোর মধ্যে। এগুলো যীশু খ্রিস্ট মারা যাওয়ার দুশো বা তিনশ' বছর পরে লেখা। ধারণা করা হয় এখানো সোফিয়ার কথা বলা হয়েছে তবে ইসিসের কথাও হতে পারে এগুলো।
পুরুষ ঈশ্বরের সাথে নারী-ঈশ্বরের ধারণার মূল পার্থক্য ধরা পড়ে এখানে। নারী ঈশ্বর বহুমাত্রিক। তার চরিত্রের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত। সকল বৈপরীত্য একসাথে স্থান করে নিয়েছি। নারী-ঈশ্বর তাই একই সাথে প্রাচীন ও উত্তর-আধুনিক। তার মধ্যে একসাথে আছে পুরুষ ও নারী সত্ত্বা, আছে সৃষ্টি ও ধ্বংস।
(নারীকে ক্ষমতাচ্যুত করেছে একক ঈশ্বরের প্রবক্তারা-৪)
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
দ্রোহী বলেছেন:
নারীরা হচ্ছে "গণিমতের মাল"। "নারী ঈশ্বর" ধারনা পুরুষতান্ত্রিক সমাজে কতটুকু গ্রহণযোগ্য?
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
অদ্ভুত!
আরশাদ রহমান বলেছেন:
হুম....আপনার লেখা গুলো ধীরে সুস্থে পড়ে মন্টব্য করতে হবে। জটিল।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ভালো।
রাগ ইমন বলেছেন:
পড়ে যাচ্ছি মুগ্ধ বিস্ময়ে । চলুক । লেখাগুলো আর্কাইভ করে রাখতে হবে । এত ঘেঁটে পড়ার আর সময় পাই না, আপনি ভরসা । ঃ) ধর্ম নিয়ে একদিন আপনার মুখ থেকে গল্প শুনতে পেলে মন্দ হতো না ।
চলে আসুন না , ব্লগারদের আড্ডায় !
পথিক!!!!!!! বলেছেন:
আমি নারী , আমিই সহজে খুশী হই আবার আমিই হইনা খুশী সহজে। সস্তা প্রশংসায় মুখে আসে হাসি আবার খোঁচা মারলে কান্না ....
না ইমন দিদি খুশী হইতাছে তো ....
.....
নারী নাকি মাল ( ছি ছি)
ঈশ্বর এর পাতা জাল
এর কোনা টেনে ধরে পুরুষ
নারীর হয় কাল
নারী নাকি তাই মাল ( ছ্যা ছ্যা)
সাদিক মোহাম্মদ আলম বলেছেন:
দোহারের সকলেই আমি গানটা শুইনেন দীক্ষক। হিন্টস আছে এই গানের মাজেজার।
সাদিক মোহাম্মদ আলম বলেছেন:
হাইমের বাংলা যদি গান ধরা যায়।
আলভী বলেছেন:
৫
সুমন চৌধুরী বলেছেন:
মহামায়া অবশ্য আরেক্টু শক্তিশালী ছিলেন। তার হাতে পলিটিক্যাল পাওয়ার ছিল। তবে বহুমাত্রিকতার বিষয়টি সাধারণ।
ব্রুটাস বলেছেন:
ভালো লাগছে।
মিহির সাঁওজাল বলেছেন:
অােরা স্পষ্টতা দািব করেছ, িবষয়িট অােরকটু েখালসা করা হেল প্রকাশকারীর অনুসিন্ধঃসা পাোয়া যােব।
লাল মিয়া বলেছেন:
যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যাথার কারণ
উদাসী স্বপ্ন বলেছেন:
লালু ভাই ডিসপ্রিন খাও!নারীদের নিয়া তাফালিং চলতাছে বহুত আগে থিকা ( যখন মানুষ বান্দরটাইপ আছিলো ডারউইনের সূত্র মতে)। এই তাফালিং আজও বিদ্যমান। তয় একটা কথা সত্য কিছু কিছু ব্যাপারে নারীগো ঘিলু কম বইলাই আইজও তাগো নিয়া ভ্যাজাল থাইকা গেছে। আমরা এই বিষয়ে তর্ক কইরা বড়ই নিরানন্দ লুট করি!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















