তাসনিম খলিলের গ্রেফতার ও প্রতিবাদ
১১ ই মে, ২০০৭ বিকাল ৩:৩১
সহ ব্লগার হিসেবে তাসনিম খলিলের গ্রেফতারের প্রতিবাদ করাটা আমাদের নৈতিক দায়িত্ব।
তার আগে, দু'টো বিষয় নিশ্চিত হওয়া দরকার:
১. এক তার গ্রেফতার হওয়ার সংবাদটা যাচাই করা হয়েছে কিনা। আমাদের বন্ধু সহ-ব্লগার কোনো সাংবাদিক দয়া করে নিশ্চিত করুন।
২. কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে? ব্যক্তিগত, রাজনৈতিক কারণে নাকি তার রিপোর্টিং-য়ের জন্য?
সেইসাথে এটাও জানা দরকার যে তাকে কে গ্রেফতার করেছে, পুলিশ না সেনাবাহিনী?
কোনো পত্র-পত্রিকায় বা সংবাদ সংস্থার রিপোর্টে এ গ্রেফতারের খবর এসেছে কিনা?
যারা জড়িত তারা দয়া করে এগুলোর উত্তর খুঁজে বের করুন।
জরুরী অবস্থার কালে সরকারের বিরুদ্ধে প্রচারণা নিষিদ্ধ তা'বলে সেনাবাহিনীকে আমরা মাথা দিয়ে দিতে পারি না।
তথ্য নিয়ে আসুন প্রতিবাদের সিদ্ধান্ত নেই।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ব্রুটাস বলেছেন:
সহমত
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
তাসনিম হিউম্যান রাইটস ওয়াচ এর একজন কর্মী ।!@@!618642 !@@!618643 !@@!618644 !@@!618645।
শমিত বলেছেন:
স্বৈরাচারী রাষ্ট্রশক্তি সকল সীমানাতেই ঘৃণিত । তাসনিম খলিলের প্রতি অকুন্ঠ সমর্থন রইলো ।
দীক্ষক দ্রাবিড় বলেছেন:
আসুন অন্তত: ২৪ ঘন্টা উত্সর্গ করি তাসনিম খলিলের জন্য। প্রতিবাদ করি। স্থগিত রাখি অন্য লেখা। অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হই।
পথিক!!!!!!! বলেছেন:
বিস্তারিত জানা দরকার আগে
দীক্ষক দ্রাবিড় বলেছেন:
প্রতিবাদ চলুক।ওদের অস্ত্র, আমাদের কলম।
ওদের বুট, আমাদের কি-বোর্ড
ওদের বেয়নেট, আমাদের কণ্ঠ।
অধিকারের দাবীতে প্রতিবাদ চলুক।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















