আমার প্রিয় পোস্ট

আগামী ২৪ ঘন্টা ব্লগ হোক তাসনিম খলিলের গ্রেফতারের প্রতিবাদে সোচ্চার

১১ ই মে, ২০০৭ বিকাল ৫:২৬

শেয়ারঃ
0 0 0

দেশকে নিয়ে অনেক গর্ব আমাদের। স্বপ্ন আমাদের। কিছু ক্ষমতালোভীর স্বেচ্ছাচারিতার কাছে আমরা জিম্মি করতে পারি না আমাদের স্বপ্নকে। আমাদের মুক্তচিন্তার, স্বাধীনতার অধিকারকে। বর্বর, মধ্যযুগীয় আচরণকে মেনে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ধূলিস্মাত্ করতে পারি না।

শুধু সত্য প্রকাশের জন্য, শুধু সাংবাদিক হওয়ার জন্য কেন তাসনিম খলিলকে আটক করবে সেনাবাহিনী? একজন তাসনিম খলিলের চেয়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা দেশের জন্য বেশি কি করছে? আমরা কি মধ্যযুগে বাস করি যে আমাদের মত প্রকাশের অধিকার থাকবে না। তথ্য জানার অধিকার থাকবে না।

এই গ্রেফতার এরকম আরো প্রশ্ন, আরো বিষয়কে সামনে নিয়ে আসে। সেই বিষয়গুলো নিয়ে লিখুন। সহব্লগার তাসনিম খলিলের প্রতিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে জানিয়ে দিন যে পৃথিবী অনেক বদলে গেছে।

অন্য পোস্ট আমরা দিতে পারবো অনেকদিন। আজকের পোস্টের বিষয় হোক:
১. সেনাবাহিনী
২. সংবিধান ও জনগণের অধিকার
৩. তাসনিম খলিল ও তার রিপোর্টিংয়ের বিষয়
৪. তথ্যের অধিকার ও এই শতাব্দী।

এসব বিষয়ে মিনি-প্রবন্ধ হতে পারে, হতে পারে ফিচার, কৌতুক, এমনকি উদ্দীপনামূলক গান হতে পারে, কার্টুন হতে পারে। তবে সবকিছুর উদ্দেশ্য হোক প্রতিবাদ।
সংগ্রামী অনুরোধ থাকলো সহব্লগারদের প্রতি।

আসুন প্রতিবাদ করে জানিয়ে দেই, আমরা আমাদের অধিকারের এক কণাও ছাড়তে নারাজ।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই মে, ২০০৭ বিকাল ৫:৪২
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: সহমত ...
আমার পোস্ট সরায়ে ফেললাম ...
আগে দেখলে পোস্টই করতাম না ...
২. ১১ ই মে, ২০০৭ বিকাল ৫:৪৫
দীক্ষক দ্রাবিড় বলেছেন: ধন্যবাদ কিংকর্তব্যবিমূঢ়।আসুন অন্তত: ২৪ ঘন্টা উত্সর্গ করি তাসনিম খলিলের জন্য। প্রতিবাদ করি। স্থগিত রাখি অন্য লেখা। অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হই।
৩. ১১ ই মে, ২০০৭ বিকাল ৫:৪৬
মম বলেছেন: কারন উনি এই বলগেই সীমানতে বাংলাদেশী খুন হওয়া নিয়া চিনতা পরোকাশ করছেন। হয়তোবা উনি শিগরৈ রিপোরট ও করতেন। ভারতের বিপকখে
উনি কথা কৈবেন, আর তা র-দালাল বরতোমান সরকার হজম করবো, এততো হাবা তাগো মনে করলেন কেমন কৈরা ??

হাসান মাহসুদ /এরশাদ রে যিনি বা যাহারা পয়গমবর মনে করেন, তাদের জিগাই এই তাবেদারি কতোদিন??
৪. ১১ ই মে, ২০০৭ বিকাল ৫:৪৭
দীক্ষক দ্রাবিড় বলেছেন: মম, আমাদের অধিকারকে যারা শেকলবন্দী করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ চলবে। চলুক।

 

মোট সময় লেগেছে ০.৯৭৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ