আমার প্রিয় পোস্ট

ব্লগে এখন তাসনিম খলিলের গ্রেফতারের প্রতিবাদ চলছে: আপনার কণ্ঠও সামিল হোক শ্লোগানে

১১ ই মে, ২০০৭ বিকাল ৫:৫৩

শেয়ারঃ
0 0 0

শুধু সত্য প্রকাশের জন্য, শুধু সাংবাদিক হওয়ার জন্য কেন তাসনিম খলিলকে আটক করবে সেনাবাহিনী? একজন তাসনিম খলিলের চেয়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা দেশের জন্য বেশি কি করছে? আমরা কি মধ্যযুগে বাস করি যে আমাদের মত প্রকাশের অধিকার থাকবে না। তথ্য জানার অধিকার থাকবে না।

এই গ্রেফতার এরকম আরো প্রশ্ন, আরো বিষয়কে সামনে নিয়ে আসে। সেই বিষয়গুলো নিয়ে লিখুন। সহব্লগার তাসনিম খলিলের প্রতিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে জানিয়ে দিন যে পৃথিবী অনেক বদলে গেছে।

অন্য পোস্ট আমরা দিতে পারবো অনেকদিন। আজকের পোস্টের বিষয় হোক:
১. সেনাবাহিনী
২. সংবিধান ও জনগণের অধিকার
৩. তাসনিম খলিল ও তার রিপোর্টিংয়ের বিষয়
৪. তথ্যের অধিকার ও এই শতাব্দী।

এসব বিষয়ে মিনি-প্রবন্ধ হতে পারে, হতে পারে ফিচার, কৌতুক, এমনকি উদ্দীপনামূলক গান হতে পারে, কার্টুন হতে পারে। তবে সবকিছুর উদ্দেশ্য হোক প্রতিবাদ।
সংগ্রামী অনুরোধ থাকলো সহব্লগারদের প্রতি।

আসুন প্রতিবাদ করে জানিয়ে দেই, আমরা আমাদের অধিকারের এক কণাও ছাড়তে নারাজ।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
আড্ডাবাজ বলেছেন: একাত্মতা ঘোষণা করলাম এই আহবানের সাথে। আশা করি, সকল ব্লগাররা যোগ দিবেন। ধন্যবাদ দীক্ষক।
২. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
ধূসর ছায়া বলেছেন: প্রতিবাদ চলুক।
ওদের অস্ত্র, আমাদের কলম।
ওদের বুট, আমাদের কি-বোর্ড
ওদের বেয়নেট, আমাদের কণ্ঠ।

অধিকারের দাবীতে প্রতিবাদ চলুক।

৪. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫২
দীক্ষক দ্রাবিড় বলেছেন: ধন্যবাদ, প্রতিবাদে মুখর হোক সবাই।
৫. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
জ্বিনের বাদশা বলেছেন: বাকস্বাধীনতা মাঝেমাঝে খাদ্যের চেয়েও বেশী প্রয়োজনীয় ... এটাকে হারাতে দেয়া যাবেনা...
প্রতিবাদে অংশ নিলাম ...
৬. ১১ ই মে, ২০০৭ রাত ১০:১৩
আড্ডাবাজ বলেছেন: অনেকে ব্লগ পড়ে দেখবে না, খালি হালুয়া রুটির মতো জিগ্যেস করবে কেন প্রতিবাদ? এক ডজনের উপর লেখা হয়েছে গত ২৪ ঘন্টায় তারপরও এদের প্রশ্নের শেষ নেই। জাগ্রত অন্ধদের জাগাবার কোন উপায় নেই দীক্ষক?
৭. ১৩ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
দীক্ষক দ্রাবিড় বলেছেন: আড্ডাবাজ, কঠিন প্রশ্ন।
উত্তর দেব, আলাদা করে।

 

মোট সময় লেগেছে ০.৯৫৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ