আমার প্রিয় পোস্ট

ইচ্ছেমতো লেখার স্বাধীন খাতা....

গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধে একটি প্রায় ব্যর্থ উদ্যোগ : কিয়োটো প্রটোকল

২৪ শে মে, ২০০৮ সকাল ৮:০৮

শেয়ার করুন:                   Facebook

বিজ্ঞানীদের সতর্ক বার্তা এবং কিছু রাজনৈতিক উদ্যোগের ফলে বিভিন্ন দেশ কাগজে কলমে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগ নিয়েছে। এজন্য সবচেয়ে উল্লেখযোগ্য চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।

ম্যাপ পরিচিতি
কিয়োটো চুক্তিতে স্বাক্ষর দানকারি দেশগুলোর অবস্থা উপরের ম্যাপে বোঝা যাচ্ছে..
সবুজ রঙের দেশগুলো- স্বাক্ষর ও দৃঢ়ভাবে অনুমোদন করে
হলুদ রঙের দেশগুলো- স্বাক্ষর করলেও অনুমোদন স্থগিত আছে
লাল রঙের দেশগুলো- স্বাক্ষর করলেও অনুমোদন করতে অস্বীকার করেছে
ধূসর রঙের দেশগুলো- কিয়োটো চুক্তির সঙ্গে কোনো সম্পর্ক নাই

১৯৯২ সাল থেকে ১৬০টি দেশের প্রতিনিধিরা গ্রিনহাউস গ্যাস কমানোর উপায় নিয়ে নিয়মিত বৈঠক শুরু করেন। জাতিসংঘের ক্লাইমেট চেঞ্জ কনভেনশনের (United Nations Framework Convention on Climate Change) উদ্যোগে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটোতে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। কিয়োটো প্রটোকল নামে পরিচিত এ চুক্তিতে এ বছরের এপ্রিল পর্যন্ত ১৭৮টি দেশ স্বাক্ষর করেছে। চুক্তিতে স্বাক্ষর করা দেশগুলো তাদের দেশ থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাবে বলে অঙ্গীকার করে। এর মধ্যে ইউএসএ ৭%, ইওরোপিয়ান ইউনিয়নের দেশগুলো প্রায় ৮%, জাপান ৬% করে গৃনহাউস গ্যাস নিঃসরণ কমাবে বলে অঙ্গীকার করে। উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলোর জন্য এ চুক্তিতে কিছু ছাড়ও দেয়া হয়। দেশগুলো যে ছয়টি গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগ নেয় সেগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লুরোকার্বন, পারফ্লুরোকার্বন এবং সালফার হেক্সাফ্লুরাইড (carbon dioxide, methane, nitrous oxide, hydrofluorocarbons, perfluorocarbons Ges sulfur hexafluoride).
কিন্তু ইউএস সহ উন্নত দেশগুলো এই প্রটোকলে স্বাক্ষর করলেও বাস্তবে এসব গ্যাস কমানোর কোনো উদ্যোগ নেয়নি। বিল ক্লিনটন কিয়োটো প্রটোকলকে সমর্থন করলেও তা কখনো কংগ্রেসে অনুমোদনের জন্য পেশ করেননি। প্রেসিডেন্ট বুশ কিয়োটো প্রটোকলের ওপর সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। ইউএস সিনেটের এনভায়রনমেন্ট এবং পাবলিক ওয়ার্কস কমিটির চেয়ারম্যান জেমস ইনহোফ গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে বলেন, এগুলো সব অর্থহীন। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণের দিক থেকে অস্ট্রেলিয়া পৃথিবীর শীর্ষস্থানীয় দেশ। কিন্তু অস্ট্রেলিয়া এবং ইউএসএ কিয়োটো প্রটোকলের বিরোধিতাকারী সবচেয়ে উল্লেখযোগ্য দেশ হিসেবে পরিচিত।

কৃতজ্ঞতা: উইকিপিডিয়া

 

 

  • ৩১ টি মন্তব্য
  • ৩১১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে মে, ২০০৮ সকাল ৮:১৯
comment by: রন্টি চৌধুরী বলেছেন: আমেরিকা তো ফাযিল।
২৪ শে মে, ২০০৮ সকাল ৮:২৫

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

২. ২৪ শে মে, ২০০৮ সকাল ৮:২২
comment by: তামিম ইরফান বলেছেন: আমেরিকা কখনই এই চুক্তি সমর্থন করবে না।
২৪ শে মে, ২০০৮ সকাল ৮:২৫

লেখক বলেছেন: তাই মনে হয়।

৩. ২৪ শে মে, ২০০৮ সকাল ৮:২২
comment by: রাশেদ বলেছেন: হুমম...শুনেছিলাম এই ব্যাপারে।
২৪ শে মে, ২০০৮ সকাল ৮:২৫

লেখক বলেছেন: পুরনো কতা। আবার কইতেছি।

৪. ২৪ শে মে, ২০০৮ সকাল ৮:২৮
comment by: রাশেদ বলেছেন: হু। তয় আপ্নের সিরিজখান পছন্দ হইছে।
২৪ শে মে, ২০০৮ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: সত্যি? অসংখ্য ধন্যবাদ (ফর্মাল কথা হয়ে গেল)

৫. ২৪ শে মে, ২০০৮ সকাল ৮:৩৭
comment by: রাশেদ বলেছেন: হু, সত্যি কইছি। ব্লগে ভ্যারাইটি খুব কম পোস্ট টপিকে। তাই এইসব পোস্ট আসলে ভালো লাগে।
২৪ শে মে, ২০০৮ সকাল ৮:৪১

লেখক বলেছেন: বিশ্বাস করলাম :)

৬. ২৪ শে মে, ২০০৮ সকাল ৮:৪৫
comment by: রাশেদ বলেছেন: হা হা!
২৪ শে মে, ২০০৮ সকাল ৮:৪৭

লেখক বলেছেন: =p~

৭. ২৪ শে মে, ২০০৮ সকাল ৮:৪৭
comment by: রন্টি চৌধুরী বলেছেন: হু। ব্লগার রাশেদ ঠিক কথা বলেছেন।
এমন একটি বিষয় বৈচিত্রে পোষ্ট উপহার দেবার জন্য অসংখ্য ধন্যবাদ ব্লগার দুরন্ত, আপনাকে।
২৪ শে মে, ২০০৮ সকাল ৮:৪৯

লেখক বলেছেন: দূরও এইসব ভালো লাগে না :)
কবে পাহাড় থেকে লাফ দিবেন তাই বলেন।

২৪ শে মে, ২০০৮ সকাল ৮:৫০

লেখক বলেছেন: স্কাই ডাইভিংয়ের কথা বলতেছি।

৮. ২৪ শে মে, ২০০৮ সকাল ৮:৫০
comment by: রন্টি চৌধুরী বলেছেন: কি শুরু করলেন। আপনার হত্যা প্রচেষ্টায় রীতিমত শংকিত বোধ করছি।
২৪ শে মে, ২০০৮ সকাল ৮:৫২

লেখক বলেছেন: আর যাই হোক (বয়স টয়স :) ), আপনি তো আর মোটা না (অন্য একটা পোস্টে দেখেছি)। তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না :)

৯. ২৪ শে মে, ২০০৮ সকাল ৯:০২
comment by: আইরিন সুলতানা বলেছেন: আমেরিকা বোধহয় এখনো প্রতক্ষ্যভাবে গ্লোবাল ওয়ার্মিং এর ভুক্তভোগী না, যেদিন হবে সবার আগে তারাই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে দৌড়াদৌড়ি করবে ।


আর যেসব দেশ আমাদের মত গ্লোবাল ওয়ার্মিং এর স্বীকার , তারা স্বাক্ষর এবং সমর্থনের পর কি পদক্ষেপ নিয়েছে ?

আমাদের দেশের আবহাওয়া তো দিনকে দিন বৈরী হয়ে যাচ্ছে....ঢাকা শহরটা একবার ঘুরে দেখুন, কি ময়লা-আবর্জনা, ধুলোবালি....এটা রাজধানী এখন আর ভাবা যায় না.....যেসব সৌন্দর্যবর্ধনের জন্য গাছপালা লাগানো হয়, তা অনেকগুলোই মরে যেতে দেখি....নয় তো ঘাস আগাছা জন্মে জায়গানা আবার জঙ্গল হয়ে ওঠে...............

২৪ শে মে, ২০০৮ সকাল ৯:১৩

লেখক বলেছেন: তা ঠিক। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১০. ২৪ শে মে, ২০০৮ সকাল ৯:০২
comment by: রন্টি চৌধুরী বলেছেন: চিকনা হয়েই তো সমস্যা। লাফ দিলাম একটা টার্গেটকে লক্ষ্য করে। আর বাতাসে ভেসে পড়লাম গিয়ে দশমাইল দুরে.....তখন?
২৪ শে মে, ২০০৮ সকাল ৯:১৫

লেখক বলেছেন: সমস্যা কি? যতো দূরেই যান না কেন, কাছেই থাকুন......(মানে সঙ্গে একটা মোবাইল ফোন রাখলেই হলো :) )

১১. ২৪ শে মে, ২০০৮ সকাল ৯:০৩
comment by: রন্টি চৌধুরী বলেছেন: দড়ির উপর ভরসা কেমন করে করি?
২৪ শে মে, ২০০৮ সকাল ৯:১৮

লেখক বলেছেন: দড়ির উপর ভরসা করবেন কেন? বাতাসের উপর ভরসা করবেন। উড়তে কতো মজা .....

১২. ২৪ শে মে, ২০০৮ সকাল ৯:১৬
comment by: রন্টি চৌধুরী বলেছেন: আমি তো এখানে কাউকে ব্যাক্তিগত ভাবে গাছপালা লাগাতে দেখলাম না।
বাংলাদেশে তো প্রচুর লাগানো হয়।
২৪ শে মে, ২০০৮ সকাল ৯:২০

লেখক বলেছেন: এরা সরকারের ভরসায় থাকে। তবে গ্রীন পার্টির মতো কিছু জিনিস কিন্তু বাড়ছে।

১৩. ২৪ শে মে, ২০০৮ সকাল ৯:২২
comment by: রন্টি চৌধুরী বলেছেন: আমি বাংলাদেশ নিয়ে হতাশ নই।
দেশে প্রচুর গাছ লাগানো হয়। যদিও তা বড় হলে কাটার জন্য। তবুও , দেশের সাধারন মানুষ গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে গাছের কথা যতটুকু জানে উন্নত বিশ্বের সাধারন মানুষ তার কানাকড়িও জানে বলে মনে হয় না।
২৪ শে মে, ২০০৮ সকাল ৯:৩০

লেখক বলেছেন: কিন্তু বাংলাদেশের বনভূমি দিন দিন কমে যাচ্ছে। আমি দোষ দেই না। সম্পদ ও সামর্থের ব্যাপার জড়িত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪. ২৪ শে মে, ২০০৮ সকাল ৯:৩৩
comment by: রন্টি চৌধুরী বলেছেন: হয়ত বা।

আমি গেলাম। ভাবছিলাম আজ ১টায় ঘুমাব। কিন্তু বুড়াদের চুবানী দিতে যেয়ে অনেক রাত হয়ে গেল।

টাটা।
২৪ শে মে, ২০০৮ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: টাটা..

১৫. ২৪ শে মে, ২০০৮ দুপুর ১:৫১
comment by: ফারহান দাউদ বলেছেন: গ্লোবাল ওয়ার্মিং কমাতে গেলে আমেরিকার যে অর্থ ব্যয় হবে সেটার পরিমাণ বাড়াবাড়ি বেশি,কাজেই এ ব্যাপারে তারা যে ভেটো দেবে তাতে আর অবাক হবার কি আছে?
২৫ শে মে, ২০০৮ সকাল ৯:১৫

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 



 


স্বপ্ন দেখি একজন কবি হওয়ার। ভালো লাগে বন্ধুদের নিয়ে মজা করতে, ঘোরাঘুরি করতে......
আর ভালো লাগে ব্লগের সবার লেখা পড়তে (যদিও...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস