somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়েস্টার্ন মুভি: দি গুড, দি ব্যাড & দি আগলি

১৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনটা মূল চরিত্র আর লুকানো দুই লক্ষ ডলারের লোভে তাদের নানান কীর্তি নিয়ে এ মুভির কাহিনী।


রহস্যময় গানম্যান ব্লনডি (ক্লিন্ট ইস্টউড)..............


বিপজ্জনক ডাকাত টুকো (এলি ওয়ালাচ)........


পেশাদার খুনী অ্যাঞ্জেল আই (লি ভ্যান ক্লিফ)..........


পেশাদার খুনী অ্যাঞ্জেল আই লুকানো দুই লক্ষ ডলারের লোভে বিভিন্নভাবে খোজ নিতে থাকে। সে জানতে পারে বিল কারসন এ ডলারের খোজ জানে।
এ সময় টুকো আর ব্লনডি নতুন এক বুদ্ধি বের করে টাকা উপার্জন করতে থাকে। কিন্তু তাদের টাকা পয়সার ভাগাভাগি নিয়ে গন্ডগোল হয়। এজন্য টুকো ব্লনডিকে মরুভূমিতে প্রায় মেরে ফেলেছিলো এ সময়ই তারা বিল কারসন নামের এক লোকের কাছ থেকে দুই লক্ষ ডলারের খোজ পেয়ে যায়।

তারা জানতে পারে দুই লক্ষ ডলার লুকানো আছে এক কবরের ভেতরে। টুকো শুনে কবরস্থানের নাম আর ব্লনডি শুনে কবরের নাম। এর পরই বিল কারসন মারা যায়। কিন্তু মরুভূমিতে মরনাপন্ন ব্লনডি কবরের নামটা তখন অন্য কাউকে বলে না। ফলে টুকোর ব্যবহার মুহূর্তে পাল্টে যায়। সে তাড়াতাড়ি ব্লনডিকে সেবা করা শুরু করে। সুস্থ হবার পর দুজনে যায় কবরস্থান থেকে সেই টাকা উদ্ধার করার জন্য।
আমেরিকার গৃহযুদ্ধের সময় তারা নানা ঘটনার সম্মুখিন হয়। প্রত্যক্ষ করে বহু মৃত্যু আর ভয়ংকর যুদ্ধ।
অবশেষে তারা সেই কবরস্থানে পৌঁছায়। সেখানে তাদের দেখা হয় অ্যাঞ্জেল আইয়ের সাথে। সেও ডলারগুলো নিতে চায়। ব্লনডি জানায়, সে একটা পাথরে কবরটার নাম লিখে রাখবে। তারপর তিনজনের লড়াই হবে। যে লড়াইয়ে জিতবে সেই ডলারগুলো পাবে…..

কিন্তু ব্লনডি আগেই টুকোর পিস্তলের গুলি সরিয়ে রেখেছিলো। তাই তার জন্য লড়াইটা সহজ হয়ে যায়। সহজেই সে মারতে পারে অ্যাঞ্জেল আইকে। এরপর তারা খুড়ে বের করে দুই লক্ষ ডলার। ব্লনডি টুকোকে ডলারের ভাগ না দিয়ে পুরোটা নিয়েই সে চলে যেতে পারতো। কিন্তু তবুও ব্লনডি টুকোকে ডলারের অর্ধেক ভাগ দেয়। অবশ্য মরুভূমিতে তাকে কষ্ট দেয়ার জন্য কিছু স্বাস্তিও দেয়…..

দারুণ এ ওয়েস্টার্ন মুভিটির পরিচালক সার্জিও লিওন। এ মুভিটির দারুণ আকর্ষণীয় বিষয় হচ্ছে এর মিউজিক। মিউজিক পরিচালক হচ্ছেন এনিও মরিকন।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
২১টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×