আমার প্রিয় পোস্ট
- ব্যাংক হিসাব খুলবনে? সেভিংস না কারেন্ট? কি কি লাগে? - ব্যাংকার
- বিদ্যুৎ চলে গেলে আপনার বাসায় অটোমেটিক আলো জ্বলে উঠবে!!! কি এরকম ১ টা সার্কিট বানাবেন নাকি?? তাইলে চলে আসেন। - জাওয়াদ তাহমিদ
- পিসিকে বানিয়ে ফেলুন ফেইস ডিটেক্টর - বিভ্রান্ত_পথিক
- যারা ডাওনলোড পোকা.>>>>তাদের জন্য অবশ্য পাঠ্য
- অনির্বাণ রায়।
- বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা > - খন্ডকাব্য
- পৃথিবীর দশ(পনেরো)টি বিলুপ্ত শহর বা সভ্যতা- একটি বিস্ময় ও একটি প্রশ্ন!! - মানবী
- অনলাইনে আয়ের টিউটোরিয়াল (পর্ব-৩) - আবিল (দ্যা লিরিক বয়)
- 50 জোকস !!
- কাওসার সিদ্দিকী
- ব্লগার স্বামী স্ত্রীর সংসারঃ একটি ব্লগীয় সুখী সংসারের গল্প


- মুরাদ-ইচছামানুষ
- সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১] ওয়ার্ডপ্রেস কি ? এটা কেন ব্যবহার করবো? - ফাহিম রেজা
- " ঢাকার এবং ঢাকার বাইরের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার মিনি ফুড ডিকশনারী) " - নাফিজ মুনতাসির
- রহস্য-রোমান্চ মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- নেট-২-ফোন, ফ্রি ফোন, কম খরচে ফোন এবং ইত্যাদি! - বিডি আইডল
- চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি! - জিন্দা লাশ
- মুক্তিযুদ্ধের দলিল খোয়া গেছে ভারতে - মাহবুব মোর্শেদ
- জলবায়ুর পরিবর্তন এবং বিবিসির ডকুমেন্টারী - প্রথম পর্ব - মে ঘ দূ ত
- কেন আপনার পছন্দের প্রোগ্রাম নতুন অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করে না ? - এমদাদ খাঁন
- “ঢাকার মজার কিছু খাবার দোকান এবং ঠিকানা” - নাফিজ মুনতাসির
- অবশেষে বাংলাদেশে ওয়েবসাইটে কেনাকাটা শুরু হলো। - াহো
- বার মিশালি, তয় একটু এডাল্ট এডাল্ট ভাব আছে, - নীল_পদ
- সাইকেল চালিয়ে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমন: কিশোরগঞ্জ জেলা - বাংলাদেশী সাইকেল ভ্রমণকারী
- অস্ট্রেলিয়া - ৪ - আরিয়ানা
- আসুন ব্যাচেলরের রান্না ঘরে - ২ - রাগ ইমন
- ইউনাইটেড স্টেটস অফ বাংলাদেশ - এর বাজেট - রাগ ইমন
- শেয়ার ব্যবসা - ৩: নিজেই তৈরী করুন নিজের পোর্টফলিও - ওরাকল
- তার মানে এই নয় যে.... - লুনা ফিরোজ
- সেরা বাংলা ব্লগকে পুরস্কার দেবে ডয়চে ভেলে; সহযোগী সামহোয়্যার ইন ব্লগ - নোটিশবোর্ড
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (১) - পি মুন্সী
- সহজেই ব্যবহার করুন আমেরিকা, ইল্যান্ড এর IP adress আর লুকান বর্তমান Ip Adress - সজীব রহমান
- এবার ঈদের প্রকৃত প্রহর (রিয়েল টাইম) ধরে জীবন্ত (লাইভ ) রান্না বান্না - রাগ ইমন
- ১৯৭১ এর গণহত্যার কিছু ফুটেজ , নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকের সাক্ষাতকার - রাগ ইমন
- অনলাইনে বাংলাদেশী টিভি চ্যানেল - বিডি আইডল
- ব্যাগ ভর্তি স্ট্যানলি কুবরিকঃ মুভি কালেকশন - বিডি আইডল
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা -- আবেদন প্রক্রিয়ার কিছু তথ্য - রাগিব
- ভিডিও সম্পাদনা - কিভাবে ঘরে বসে এ্যামেচার এডিটর হবেন, আর হোম ভিডিও বানাবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- জোকস্: গাড়ীর বিভিন্ন ব্র্যান্ড
- অপ্রিয়
- গতকাল বিকেলের একটি উদ্দেশ্যমূলক প্রচারনা বিষয়কঃ - মনির হাসান
- Onlineএ ৫০গিবা data store করুন একদম Free - আলোকিত পৃথিবী
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- SEO সম্পর্কিত লিংক চাই: সাহায্য করুন - ফয়সাল রকি
- উইন্ডোজ ৭ ব্যবহার শুরু করলাম--চমৎকার! - বিডি আইডল
- কাচ্চি বিরিয়ানী - ভূলু
- মোরগ পোলাও - আমার মত করে - ভূলু
- ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট - পান্থ বিহোস
- এশিয়ান হাইওয়ে: মানচিত্র কথা বলে - বল বীর
- ব্যাচেলর স্যুপ - রাগ ইমন
- সেনজেন বর্ডার বিচিত্রতা - বস্তাপচা
- কিছু জটিল ঈদ SMS কালেকশন- যদি আপনার কাজে দেয় !! - কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল)
- ব্লগারদের সরাসরি অংশ গ্রহনে ঈদ স্পেশাল ব্লগালাপ (আজকের অতিথি নুশেরাপু)
) - কঁাকন
- english writing software::এখখান মানচুমারা খ্য়রাতি পোস্ট - রচীত
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- ভুল খবর পত্রিকায় প্রকাশ করে, বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ - কে এম তানভীর আহম্মেদ
- আপনি কুনটা ইউজ করেন?(গ্রামীন না সিটিসেল ইন্টারনেট ) - নিরব হাসি
- বাংলাদেশে ইকমার্স-৯ - মদন
- বাংলাদেশী ইকমার্স-সুচনাপর্ব - মদন
- যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন...একটি সতর্কতামুলক পোষ্ট - তাসমান
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- আমার প্রেমিকারা - হুমায়রা পর্ব
- ~স্বপ্নজয়~
- পার্বত্য চট্টগ্রাম পাকিস্থানে অন্তর্ভুক্ত হলো যেভাবে : ইতিহাসের পথ ধরে একটি বিশ্লেষণের চেষ্টা - পড়ুয়া_পড়ুয়া
- অতি সহজ ভাষায় বিবর্তনের ব্যাখ্যা (ডারউইনকে গালি দেবার আগে জানুন তার থিওরী) - হাল্ক
- এশিয়া-আফ্রিকার মানচিত্র - তাজা কলম
- অভ্র থেকে কিভাবে বিজয়ে কনভার্ট করব????প্লিজ!!!! - েমাসেেলহ
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- টুইটপে - টুইটারের মাধ্যমে টাকা প্রেরণের নতুন সেবা (পে-পালের নিজস্ব সেবা) - আমিনুল ইসলাম
- চিটির রান্নাঘর থেকে: শিরোনামহীন বীফ - চিটি (হামিদা রহমান)
- Web page Design - বাপ্পা
- বহুব্যবহৃত ও প্রয়োজনীয় কিছু শব্দের শুদ্ধ বানান - জোবাইর
- বাংলাদেশে রাজনৈতিক শ্লোগানের বিবর্তন - বর্ণান্ধ
- ছ্যাকা বিষয়ক কয়েকটা গুন। (উত্সর্গ ব্যার্থ প্রেমিকদের) - কামরূজজামানস্বাধীন
- টিপাইমুখ জল বিদ্যুত প্রকল্প ও Global Warming - ভিন্ন চিন্তা
- মন ভালো করা রান্না - রাগ ইমন
- মহাকাশের খোশ খবর, বাস্তব রূপকথা - সাঈফ শেরিফ
- নাগরিক স্বস্তি কবে নাগাদ আশা করতে পারি আমরা? - বিডি আইডল
- বিষয় ইলেক্ট্রনিক্স: বাংলাদেশে প্রথম হাতে তৈরি SDR (Software Defined Radio) এর লেআউট এবং PCB - বিডিআর
- সুন্দরীদের প্রতি করুনা আর এক চিলতে উদাসীনতা - উদাসী স্বপ্ন
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- প্রতিদিন একটি মুভি - ৩: Water - দারাশিকো
- দিন বদলের ব্যাপার নয়, বিশ্বব্যাংকের সুপারিশ বাস্তবায়নের বাজেট: আনু মুহাম্মদ - নতুনের পথে অনন্ত যাত্রা
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- মেঘ বালিকার দেশে - আশিক হাসান
- তিয়ান'আনমেন রক্তক্ষয়ের ২০ বছর : কি ঘটেছিল তখন ? - মেহরাব শাহরিয়ার
- আঙ্গুলের ছাপ সনাক্তকরন (ফিনগার প্রিন্ট রিকগনিশন) - আজম
- নারীর অগ্রাধিকার! - সজল শর্মা
- কেউ কি বলতে পারেন ডাটা এন্ট্রি জব কিভাবে শুরু করব? - হাসমত০০৯
- বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে অদুরদর্শী পরিকল্পনা অন্তরায় - সৈয়দ সাইফুল আলম শোভন
- ভার্জিনিটির মুল্য ৮ লাখ টাকা !! - তিথী ও টাটা
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- জঙ্গি মিজানকে না মেরে গল্পটা শুনুন, কাজে আসবে ... - আশীফ এন্তাজ রবি
- অবিস্মরণীয় চট্টগ্রাম যুববিদ্রোহ এবং মহানায়ক মাস্টারদা সূর্যসেন -- শেষ পর্ব - আবু নাঈম
- ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা) - বাঙ্গাল
- আসুন নিজের ঘরের জন্য একটা ছোট আইপিএস বানাই (টেকিদের জন্য) - রাব্বি !
- মাননীয় অর্থমন্ত্রী, আইএমএফকে না বলুন - শওকত হোসেন মাসুম
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- চিটির রান্নাঘর থেকে ঐতিহাসিক রেসিপি- রসমালাই - চিটি (হামিদা রহমান)
- এসেছে Google Earth 5 - ঘুরে আসুন সাগর তলদেশ, মঙ্গল গ্রহ আর অতীত থেকে - নাফিস ইফতেখার
- আমরা যারা ভালবাসা খুঁজি... - ...অসমাপ্ত
- Google এর আরো কিছু রসময় গুপ্ত (Easter Egg)
- নাফিস ইফতেখার
- ভয়ঙ্কর সুন্দরী ১০জন - সৌম্য
- টাইম ম্যাগাজিনের টপ টেন মুভিস অব ২০০৮ - দারাশিকো
- আমেরিকার সম্পদ - ৩ - মনওয়ার
- অন্তরীণ - চিটি (হামিদা রহমান)
- আলুচনা পোস্ট: নারী অধিকার কি জিনিস? - নরাধম
- দেশের সংবাদপত্রগুলোর প্রচারসংখ্যার অবস্থান (আপডেট) - কাঙাল
- মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁও, পর্ব ২.৫ (একটি কথ্য ইতিহাস) - মাহবুব সুমন
- অনলাইনে দেশী কেনা-কাটা - ~টক্স~
- Photoshop Shortcut Key for all version - জেমিনি
- এক লোকাল বাস যাত্রীর দৃষ্টিতে----- - বিবর্তনবাদী
- সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের পদবী ও কাজ - রিজভী
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- শুকনো আলু (ভাজি) - ভূলু
- স্টেপ বাই স্টেপ গাইডলাইনঃ মানবযন্ত্রে ভালবাসা স্থাপন প্রক্রিয়া। - লুলুপাগলা
- জেগে ওঠো মানিব্যাগ - মেহরাব শাহরিয়ার
- কিচেনের কিছু প্রয়োজনীয় টিপস - ইরতেজা
- বিশ্বে ৯০ কোটি মানুষ অনাহার-অর্ধাহারে মৃত্যুর দিন গুনছে - মনজুরুল হক
- রশিদ ফকিরের ঈদ সপিং - ফয়সল নোই
- যে দিন আমি মায়ের সমান হবো - রাগ ইমন
- প্রেম প্রচেষ্টা - শেষ পর্ব - পাগল কবি
- ইউটিউবে আপনারা কি মাস্টারপিস সিনেমাগুলো দেখেন? - ফাহমিদুল হক
- বিয়ে করার আগে নিজের কিছু যোগ্যতা যাচাই করে নিন। - আজনবী
- ছবি চাই, ছবি। দিন না একটি ছবি (রিপোস্ট) - রাগিব
- যেকোন Webpage থেকে বিজ্ঞাপন অপসারন করুন, বিজ্ঞাপনহীন ওয়েবের জগতে আপনাকে স্বাগতম! - নাফিস ইফতেখার
- নেলসন ম্যান্ডেলার উক্তিগুচ্ছ - েফরদৌস মাহমুদ
- নীল ফুল অথবা মুক্তো দানা..... - সাগর সরোয়ার
- আমার টিউশনির অভিজ্ঞতা........../ইমন - শফিউল আলম ইমন
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- অনলাইনে টাকা রোজগার করেছেন কি কখনো? - এডোনিস
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- গতকালের জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিছুক্ষণ - মিলটন
- একবার চলে গেলে নারীরা ফেরে না - আহমাদ মোস্তফা কামাল
- গ্রেট বৃটেন এবং আয়ারল্যান্ড-এর ইতিহাস (প্রথম খন্ড) - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- দেশের অবশ্যদ্রষ্টব্য স্থান সম্পর্কে তথ্য (আরও চাই) - সবুজ
- ব্রিটিশদের নীল চাষের পুনরাবৃত্তি - দ্রগবা
- কুচি-কুচি ভাব-বুদ্বুদঃ আসিমভ টু ডিগগ্ - ফরিদ
- ইস্নাইপস, ইউটিউব ডাউনলোডের উপায় - রন্টি চৌধুরী
- চোখের সামনে খুন হয়ে যায় এক্সপি - ফরিদ
- ডলার আয় করুন ঘরে বসেই - মদন
- খানা-খাজানা : আলু চপ : বেশী করিয়া আলু খান, ভাতের উপর চাপ কমান - আইরিন সুলতানা
- গণধর্ষণের স্মৃতিচিহ্ন নিয়ে ঘুরে বেড়াই সারাদিন। - শিমুল
- অবশেষে ৫০ হয়েই গেল!!! - ফারহান দাউদ
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- লিস্ট অব ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ - একটি স্বপ্ন পূরণের গল্প - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- হামাগুড়ি (কল্পগল্প) - (অ)গাণিতিক
- ২০১৫ সালের বাংলাদেশ- জ্বালানী সংকট ৩ - অপ বাক
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- কর্পোরেট লুটেরাদের কতো আর সহ্য করা যায়! - ওমেগা থ্রি
- জরিপঃ সেরা এন্টিভাইরাস কোনটি? - তাজুল ইসলাম মুন্না
- হারানো পুকুর - আসিফ আহমেদ
- দক্ষিন আফ্রিকার দিনগুলি - ১ - স্বাপ্নিক
- চরমপত্র : ইথারে এক অন্য মুক্তিযুদ্ধ - অমি রহমান পিয়াল
- বাংলাদেশ কে দেখুন, ঘুরে আসুন সেন্টমার্টিন দ্বীপে - টাকাআনাপাই
- রক্ত ঝরা প্রেম - পর্ব ৪ - মিলটন
- মুক্তিযুদ্ধের সময়কার কিছু পত্রিকা - তানভীর চৌধুরী
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- ফ্রী ইবুক - শিমুল
- আমি , যে কোনদিন মুক্তিযুদ্ধ দেখিনি .......... - হনলুলু
- চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করবেন। - জরিণা
- সমাজতন্ত্রে মুক্তির উপায়/ প্রতি শ্রদ্ধেয় দিন মজুর - বিহংগ
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- আপনি কি A B C D E F G এর meaning জানেন ??
( সংগ্রহ) - আবুল বাহার
- নয়-ছয় ২ - লাকু রাশমন
- যেখানে সাগর মহাসাগরের মেলা - দোলাহাসান
- এসো ভদ্রতার গলাত দড়ি লাগাই - মহাকাল
- মুক্ত বার্তা - বৈশাখ ১৪১৫/মে ২০০৮ - মুক্ত হোক জ্ঞানের আলো - রাগিব
- এবার আমার পালা : হিমুকে নিয়ে জরিপ - ১ - হিমু রুদ্র
- নবীনদের জন্য - নাদান
- কতোটা আত্মবিশ্বাসী আপনি ? - তামিম
- তন্দুরীরুটি গ্যাসের চুলায়!!
- েজবীন
- আমার জীবনের চন্দ্রবিন্দুবিহীন বছরগুলো : দি যায়যায়দিন ইয়ারস - মাহবুব মোর্শেদ
- পৃথিবীর সবচেয়ে রহস্যময় ছবি(the last supper) - সঞ্জিব
- না বলতে সমস্যা? - তামিম
- ভালোবাসার ব্লগ/ব্লগবন্ধুরা - জয়িতা
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- বাংলার সংবাদ মাধ্যমগুলো দেখুন - আগন্তুক
- বাংলাদেশ জেনোসাইড,১৯৭১ - ঠাকুরদা
- রেসিপি: জনপ্রিয় মণিপুরী ইরলপা - কুঙ্গ থাঙ
- আজাদ সাহেবের পুরি খাওয়া - তাওফিক
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- ফটো ফিচার # জল মৃত্তিকায় জীবন - মাহমুদুল হক ফয়েজ
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- যেভাবে রচিত হলো কান্নার উটগুলো - জুয়েল মোস্তাফি.
- বাংলাদেশের সর্বোচ্চ শিখরে চড়লাম - (তাজিংডং- শেষ পর্ব) - দূরন্ত
- আমার যতো গুপ্তধন-১ - আকাশচুরি
- জরুরী অবস্থায় প্রেম: ১ - সোমেশ্বর অলি
- পুবের মন, পশ্চিমের ক্ষণ: বরফ গলা দুই কাহন - ৃৃমম
- ওমেগা থ্রি কি ছ্যাঁকার কষ্ট কমায় ? - রাগ ইমন
- স্বাধীনতার গান নিয়ে কনসার্ট - ফেরদৌস হাবিব
- ভিডিও দলিল: শ্রদ্ধা ভরে স্মরণ করি তাঁদের আত্মত্যাগ - মানবী
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- নিষ্চিত লাভের ব্যবসা !! করার সুযোগ দিচ্ছে সরকার - আমি হনুমান
- বডি ল্যাঙ্গুয়েজ: আমাদের শরীরী ভাষা এবং 'মোনালিসা স্মাইল' রহস্য - মাহবুবা আখতার
- কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে.! - মানবী
- যে মেয়েদের বিয়ে হয় পরিচয় লুকিয়ে (পুনঃপ্রকাশ) - ফয়সল নোই
- আফ্রিকার পাহাড়ী অরণ্য আর কালো মানুষের কথা (পর্ব-১) - আশিক হাসান
- মেয়ে, তুমি আজ একজন পুরুষ পেয়েছ, কোন মানুষ পাওনি..... - সামী মিয়াদাদ
- বোরিং টাইম পাস - সোর্ডফিস
- কতদিন আকাশ দেখিনা! - ব্যর্থ প্রেমিক
- বিয়ে একটি সামাজিক শৃংখ্ল মাত্র - কাঠাল মাহমুদ
- নিরপেক্ষ বিজ্ঞানভিত্তিক প্রজন্ম (গালাগালিমুক্ত!!!!!!!!!!!) - সাধক শঙ্কু
- ভাবছেন নারীবাদী? ভাবুন কিচ্ছু যায় আসে না/ ইমরোজ আহমদ - হমপগ্র
- `এ এলাকায় থাকে মাথায় কাপড় দিয়া ঘুরবা'-পুরুষালি নিপীড়নের সাম্প্রতিক চেহারা - শামীমা িবনেত রহমান
- কানাডিয়ান আদিবাসী এবং আমেরিকা আবিষ্কারের অজানা কাহিনী - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- প্রেমের বাঁশ - ত্যান্দর
- ফলোআপ : ম্যাগনামার পর কেয়ার্ণের আরো একটি ব্যর্থতা, গ্যাসের মজুদ এবং আমাদের জ্বালানী ভবিষ্যত - মিরাজ
- জেগে ওঠো নারী। নিজেকে চেনো। - মারুফ হায়দার নিপু
- ঢাকা ফটো কুইজ - ২ - কৌশিক
- ভালবাসার ডায়েরী-২ - শফিউল আলম ইমন
- তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে! (গাণটির কথাগুলো আজো মনে অনুপ্রেরণা জোগায়) - ইকারুস
- চলে গেল নারী দিবস, নারীরা নারীই থেকে গেলেন... - আব্দুন নূর তুষার
- আর কত এভাবে, নারীকে কাঁদাবে? - মেঘ
- সাইকেল - খুশবু
- জায়গীরনামা- এক - শেখ জলিল
- পুরানা কবিতা : শ্রাবণ - মাহবুব মোর্শেদ
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- কম্পিউটারের কর্মদক্ষতা বাড়ানোর কয়েকটি টিপস্!!! - মুকুট
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- সরকারের একজিট প্ল্যান কী ? - চিররঞ্জন সরকার
- মোবাইলের একটা কল মানে........... - দিনমজুর
- কেয়ার্ণের ব্যর্থতা, গ্যাসের মজুদ এবং আমাদের জ্বালানী ভবিষ্যত, সময় এসেছে সচেতন হবার, প্রশ্ন জিজ্ঞাসা করবার - মিরাজ
- ইভ টিজিং এবং সিমি,রুমিদের মৃত্যুর মিছিল - ফারজানা মাহবুবা
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- বর্তমানের তত্ত্বাবধায়ক গরীব মারার অগ্রনায়ক- হীরক রাজার দেশের ০৫ - অপ বাক
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
বিদ্যুৎ সমস্যা ও মন্দা মোকাবেলায় নতুন বাজেটে যা চাই এবং যা চাইনা
০২ রা মে, ২০০৯ রাত ৮:৪৭
![]()
বিদ্যুৎ সমস্যার সমাধান
বিদ্যুৎ সমস্যার জন্য দেশের মানুষের যে কি পরিমাণ কষ্ট হচ্ছে তার কোনো বর্ণনা করার ভাষা নেই। এই অবস্থায় দেশের গ্যাস সম্পদও শেষের দিকে।
১. বিদ্যুৎ সমস্যার দীর্ঘমেয়াদে সবচেয়ে গ্রহনযোগ্য সমাধান হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এক হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বসানোর জন্য যদি ১১ হাজার কোটি টাকা খরচ হয়। তবে এ ধরনের দুই থেকে তিনটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বসানোর জন্য এখনই উদ্যোগ নেয়া উচিত। এ ধরনের বড় প্রকল্পের পেছনে খরচ কখনোই একসাথে দিতে হয় না। প্রতি বছরের বাজেট থেকে দুই হাজার কোটি টাকা করে দিলে এ খরচের ভার খুব সহজেই মেটানো যায়। আমরা সামরিক সহ আরো কয়েকটা খাতে এর কয়েক গুণ বেশী টাকা প্রতি বছর খরচ করি। আর একবার স্থাপন করতে পারলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের দাম কিন্তু কমই থাকে।
রাজনীতিবিদদের বোকামির কারণে অতীতে ইন্টারনেট সাবমেরিন কেবলের সংযোগ বিনা পয়সাতে পাওয়ার সুযোগ পেয়েও আমরা হারিয়েছিলাম। তখন যুক্তি দেয়া হয়েছিলো ইন্টারনেট সংযোগ থাকলে আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে (তার অনেক বছর পরে কয়েক মিলিয়ন ডলার দিয়ে এই সংযোগ নেয়া হয়েছে)। ফলে আমাদের দেশ হারিয়েছে সফটওয়্যার শিল্পের উন্নয়ন সম্ভাবনা। অন্যদিকে পাশ্ববর্তী দেশ সে সুযোগ নিয়ে সফটওয়্যার শিল্পে ব্যাপক উন্নতি করেছে। এখন কোনোভাবেই সেই ক্ষতি পূরণ হবে না। রাজনীতিবিদদের এমন বোকামি আমরা আর দেখতে চাই না।
২. দেশের যে দুইটা বড় কয়লা ক্ষেত্র আছে সেগুলোর কাছাকাছি দ্রুত আরো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বাজেট বরাদ্দ করতে হবে।
৩. নবায়নযোগ্য শক্তি যেমন, সৌরবিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, পানি বিদ্যুৎ ইত্যাদির প্রসার বাড়ানোর জন্য আরো আর্থিক বরাদ্দ প্রয়োজন।
৪. বিদ্যুৎ সাশ্রয়ী এনার্জি সেভিং বাল্ব উৎসাহিত (সম্ভব হলে বাধ্যতামূলক) করতে হবে।
পারমাণবিক বনাম সৌরশক্তি
রিনিউয়েবল এনার্জি ব্যবহার বাড়ানো উচিত। বিশেষ করে সৌরশক্তির ব্যবহার বহুগুণে বাড়ানো উচিত। আমাদের দেশের গৃহস্থালী ব্যবহারের জন্য এটা খুবই কাজের হবে। কিন্তু শিল্প কারখানার জন্য এই উৎপাদন কতোখানি কাজের হবে তা নিঃসন্দেহে প্রশ্ন সাপেক্ষ।
জাপান:
জাপানে নতুন বাড়িগুলোর ৭০% সৌর প্যানেল সমৃদ্ধ। কিন্তু তা দিয়ে বাড়িগুলির আংশিক বিদ্যুৎ চাহিদা পূরণ হয়। সৌরশক্তি দিয়ে জাপানের বিদ্যুতের অতি সামান্য অংশই পূরণ হয়। ২০০৮ সালে জাপানে ৫৫টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। আর সৌর প্যানেল থেকে উৎপাদন হয়েছে মাত্র ২ হাজার মেগাওয়াট (প্রায়)।
ইউরোপিয়ান ইউনিয়ন
অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন একটু ভিন্ন পদ্ধতি নিয়েছে। তারা বিদ্যুৎ কোম্পানিগুলোকেই টার্গেট বেধে দিয়েছে যে, তাদের মোট উৎপাদনের ১০% নবায়নযোগ্য শক্তি (সৌর, বায়ু, পানি) থেকে উৎপাদন করতে হবে।
এখন কথা হলো, একটা দেশের কতোখানি চাহিদা সৌরশক্তি দিয়ে পূরণ করা সম্ভব? জার্মানি এক্ষেত্রে পৃথিবীর অন্যতম শীর্ষ নির্মাতা ও ব্যবহারকারী। পৃথিবীর প্রায় অর্ধেক সৌরবিদ্যুৎ এ দেশেই উৎপাদন হয়। তথ্য অনুযায়ী তারা ২০৫০ সাল নাগাদ তাদের মোট বিদ্যুতের ২৫% সৌরশক্তি দিয়ে পূরণ করার পরিকল্পনা করেছে। তাই একথা মানতেই হবে যে, সৌরশক্তি দিয়ে দেশের সম্পূর্ণ বিদ্যুৎ চাহিদা মেটানোর সময় এখনো আসেনি।
পারমাণবিক বিদ্যুতের বর্তমান ব্যবহার
পৃথিবীর উন্নত-অনুন্নত বহু দেশ পারমাণবিক বিদ্যুৎ দিয়ে তাদের চাহিদা মেটাচ্ছে।
স্বল্প উন্নত দেশগুলোর মধ্যে, চীন, তাইওয়ান, ভারত (ভারতে ১৭ টি প্ল্যান্ট), ব্রাজিল, মেক্সিকো, লিথুয়ানিয়া, আর্জেন্টিনা, পাকিস্তান, ইরান স্বাচ্ছন্দে পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করছে। ভারতীয়দের চেয়ে আমাদের বুদ্ধি কোনো অংশে কম নয়।
যেসব দেশ নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে তার মধ্যে জর্ডান, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আরব আমিরাত ও নাইজেরিয়া উল্লেখযোগ্য।
পারমাণবিক জ্বালানী:
পারমাণবিক জ্বালানী দেশেই মজুত আছে (তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কঠিন কাজ হলেও অসম্ভব নয়)
সাধারণত যে কোম্পানির সাথে পারমাণবিক চুল্লি নির্মাণের চুক্তি করা হয় তারাই দীর্ঘমেয়াদী জ্বালানী সরবরাহ করে।
আমাদের মতো দেশের কাছে এ প্রযুক্তি বিক্রি করবে কিনা
ইতিমধ্যেই রাশিয়া, দঃকোরিয়া সহ বহু দেশ প্রস্তাব নিয়ে এসেছে। তারা তৈরি করবে ও জ্বালানী সরবরাহ করবে।
পারমাণবিক নিরাপত্তা
পারমাণবিক নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করে তারপর উৎপাদন করতে হবে। একথা মানতেই হবে যে, জাপানিদের নিজেদের দেশের নিরাপত্তার প্রতি মায়া আমাদের চেয়ে কম না। পারমাণবিক বোমার তারা সবচেয়ে বড় শিকার। তার পরেও তারা তাদের দেশে ৫৫ টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বসিয়েছে। দুর্ঘটনার ভয়ে বাদ দেয় নাই। চেরনোবিল দুর্ঘটনার পর রাশিয়া বা থ্রি মাইল আইল্যান্ড দুর্ঘটনার পর আমেরিকা এ শক্তির ব্যবহার বন্ধ করে নাই।
পৃথিবীর বহু দেশ পারমাণবিক বিদ্যুৎ দিয়ে তাদের চাহিদা মেটায়। শুধু তা-ই নয়, শত শত সাবমেরিন ও পারমাণবিক শক্তিচালিত সামরিক জাহাজ এ শক্তি দিয়েই চলে। তারা কখনো দুর্ঘটনার ভয়ে উৎপাদন বন্ধ রাখেনি। আমাদের দেশের এই চরম সঙ্কটে দুর্ঘটনার ভয়ে পারমাণবিক শক্তি উৎপাদন থেকে পিছিয়ে গেলে চলবে না।
ছোট বিদ্যুৎ কেন্দ্র বনাম বড় বিদ্যুৎ কেন্দ্র
ছোট ছোট বিদুৎ কেন্দ্র সব সময় এফিশিয়েন্ট হয় না (রিনিউয়েবল বাদে)। অর্থাৎ এক ঘনফুট গ্যাস থেকে বড় বিদ্যুৎ কেন্দ্র যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে ছোট বিদ্যুৎ কেন্দ্র তার চেয়ে অনেক কম উৎপাদন করবে।
-------------------------------------------------------
বাজেটের প্রধান মাপকাঠি হওয়া উচিত কর্মসংস্থান
-------------------------------------------------------
পশ্চিমা বিশ্বের মন্দার মধ্যে আমাদের সামনে আসছে বহু মিলিয়ন মানুষের কথা, যাদের চাকরি চলে গেছে। কতো মানুষের চাকরি আছে, কতো মানুষের গেছে, কিভাবে তাদের জন্য ব্যবস্থা করা যায়, এসব ব্যাপার তাদের অর্থনীতিবিদদের অন্যতম প্রধান মাথা ব্যথা। কিন্তু আমাদের দেশে কর্মসংস্থান বিষয়ে তেমন কোনো আলোচনা দেখি না। আমার মতে কর্মসংস্থানই হওয়া উচিত আমাদের বাজেটের প্র্রধান লক্ষ্য। আর এ লক্ষ্যকে সামনে রেখেই সরকারের অন্যান্য খাতকে তৈরি করা উচিত। কারণ দারিদ্র্য বিমোচনের নামে টাকার অপচয়ের কোনো দরকার নেই।
![]()
কর্মসংস্থানের মাধ্যমে দরিদ্র্য মানুষকে কাজের ব্যবস্থা করে দিতে পারলে তারা নিজেরাই নিজেদের দারিদ্র্য বিমোচন করবে। কারো সাহায্যে এটা হয় না। কর্মসংস্থানের মাধ্যমে অর্থনিতির গতি সঞ্চার হয়। যে শ্রমিক ১০০ টাকা বেতন পাবেন সে কিন্তু টাকাটা গোপনে লুকিয়ে রাখবে না। বাজারে গিয়ে টাকাটা খরচ করে ফেলবে। সেই খরচের টাকাটা আবার অন্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। ফলে অর্থনীতি সচল থাকে।
অন্যদিকে বেকার মানুষ মানেই দেশের অপরাধ সহ নানান সামাজিক সমস্যা বৃদ্ধি। তাই দেশের বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান, কর্মসংস্থান ও কর্মসংস্থান।
-------------------------------------------------------
শিল্প উন্নয়ন
-------------------------------------------------------
১. দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কারখানার বিকাশ অতি গুরুত্বপূর্ণ। আমার জানা মতে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে ব্রিটেনের বেসরকারি খাতের ৫৯.২% কর্মসংস্থান হয়ে থাকে অন্যদিকে বাংলাদেশের মাত্র ২৩% কর্মসংস্থান এ খাতের মাধ্যমে হয় (সূত্র: ইউকে ন্যাশনাল স্ট্যাটিসটিকস ও বাংলাদেশের পরিকল্পনা কমিশন)। তাই সরকারের উচিত অযথা ও হয়রানিমূলক নানা ধরনের ট্যাক্সের বোঝা থেকে এ খাতকে মুক্ত রাখা ও উৎসাহমূলক নানা ধরনের ব্যবস্থা দিয়ে দেশের কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনীতি গতিশীল করা।
২. শুল্ক কাঠামো শিল্প সহায়ক করা। দেশীয় শিল্পকে নানা ধরনের ট্যাক্স ও হয়রানি থেকে মুক্ত রাখার ব্যবস্থা।
3. তৈরি পণ্য আমদানি শুল্ক বাড়ানো আর সেগুলোর জন্য উপকরণ, কাচামাল ও যন্ত্রপাতি আমদানি শুল্ক কমানো। এর ফলে দেশীয় শিল্পগুলো উৎসাহিত হবে।
যে সুযোগগুলো আমরা প্রতিনিয়ত হারাই:
কয়েক বছর আগে আমরা দেশের শিল্পের উন্নয়নের বিশাল এক সুযোগ হারিয়েছি। ঢাকা শহর থেকে পুরনো স্কুটারগুলো উঠিয়ে দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে বহু সিএনজি স্কুটার আমদানি করা হলো। সে সময় যদি সরকার তৈরি সিএনজি স্কুটার আমদানি করার উৎসাহ না দিয়ে শুধু সিএনজির যন্ত্রপাতি আমদানি শুল্ক কমিয়ে দিতো তাহলে বেশ কয়েকটা দেশীয় শিল্প যন্ত্রপাতি আমদানি করে সিএনজি সংযোজন/তৈরি করা শুরু করতো। পরে আস্তে আস্তে তারা নিজস্ব প্রয়োজনে দেশীয় উপকরণ ব্যবহার শুরু করতো। সংযোজন কাজ করতে গিয়ে দেশীয় ইঞ্জিনিয়ারদের কারিগরী জ্ঞান বৃদ্ধি পেত। যে জ্ঞান দিয়ে তারা পরবর্তীতে নিজেরাই সিএনজি তৈরি করতে পারতো।
![]()
এগুলো এমন কোনো আহামরি প্রযুক্তি না যে দেশে উৎপাদন করা যাবে না। বরং দেশে তৈরি করা হলে কর্মসংস্থান হতো বহু মানুষের। দেশী কয়েকটা শিল্পও দাড়িয়ে যেতো। সরাসরি তৈরি পণ্য আমদানি করার চেয়ে যন্ত্রপাতি আমদানি করায় উৎসাহ দেয়াটা এজন্য অনেক ভাল। এটা একটা উদাহরণ মাত্র। এ ধরনের আরো বহু সুযোগ আমরা প্রতিনিয়ত হারাই।
৪. শেয়ার বাজারের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে।
-------------------------------------------------------
অবকাঠামো
অবকাঠামো এ দেশের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। এ কারণে এ খাতে বরাদ্দ রাখতেই হবে। বিশেষ করে সেতু নির্মাণ, নৌপথ, রেলপথ ও মহাসড়কগুলোর বৃদ্ধি, বন্দর উন্নয়ন ও ফাইবার অপটিকের মতো ইন্টারনেট অবকাঠামো নির্মাণ অতি জরুরী।
-------------------------------------------------------
শিক্ষা
শিক্ষা খাত হওয়া উচিত সবচেয়ে বেশী বাজেট বরাদ্দের খাত। অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার পাশাপাশি উচ্চ শিক্ষার জন্যও পর্যাপ্ত বরাদ্দ রাখা উচিত।
-------------------------------------------------------
বিদেশী লোন চাইনা
-------------------------------------------------------
আইএমএফ অর্থনীতিকে গতিশীল করার জন্য কিংবা সঙ্কট থেকে উত্তরণ করার জন্য শর্তসাপেক্ষে লোন দেয়। কিন্তু তাদের অযাচিত ও অবাস্তব শর্ত পূরণ করতে গিয়ে অর্থনীতির বারটা বেজে যায়। এছাড়াও এ লোনগুলোর অধিকাংশই তাদের শর্ত অনুযায়ী বিদেশী কনসালটেন্টদের ফি হিসেবে দিয়ে দিতে হয়। ফলে আসল অর্থ দেশের খুব কমই কাজে লাগে।
![]()
বিগত আমলে কয়েকজন অর্থমন্ত্রী ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফের লোন নেয়ার জন্য ব্যাপক তৎপর ছিলেন। সাইফুর রহমান আইএমএফের প্রায় সব শর্ত পূরণ করার পরেও আইএমএফের ঋণের শেষের দিকের কিস্তিগুলো আনতে পারেন নাই। তাই মন্ত্রীত্ব কালের শেষের দিকে তাকে প্রকাশ্যেই আইএমএফের প্রতি বিষেদগার করতে দেখা যেত। এসব ঝামেলা থেকে বাঁচার সবচেয়ে ভাল পদ্ধতি হচ্ছে তাদের কাছ থেকে লোন নেয়ার কোনো চেষ্টাই না করা।
-------------------------------------------------------
আমরাও পারি
আমরা খুব বোকা, উন্নত প্রযু্ক্তি বানাতে পারি না, ব্যবহার করতে পারি না নীতি নির্ধারকদের ইত্যাদি ধরনের ধারণা বাদ দেয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দৃঢ়কণ্ঠে বলতে হবে আমরাও পারি।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৯ রাত ১২:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কক বলেছেন:
নিঃসন্দেহে তথ্যবহুল এবং অবশ্যই প্রিয়তে রাখার মতো একটি পোস্ট।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: আরেকটু খবর নেন তাহলে জানতে পারবেন ![]()
আমি অনেক দিন আগেই পড়েছিলাম। তবে বিস্তারিত অনুসন্ধান হয়নি। না হওয়ার পেছনে বিদেশী লবিং আছে নিশ্চয়ই।
বিস্তারিত জানার চেষ্টা করছি। পরে জানাবো।
ভাল থাকবেন।
খাদেমুল হক সুমন বলেছেন:
ভালোই, তবে কোনো তথ্য দেওয়ার আগে সেটা সম্পর্কে নিজে নিশ্চিত হওয়া প্রয়োজন? কয়েক লাখ সিএনজি অটোরিকশা আমদানির তথ্য আপনি কোথায় পেলেন? আমি তো যদ্দূর জানি ঢাকা শহরে মাত্র ৩৫ হাজার সিএনজি অটোরিকশা চলার অনুমতি দেওয়া হয়েছে। সারা দেশ মিলিয়ে সেটা একলাখ হবে কি না সন্দেহ। তবে তাতে আপনার এই পোস্টের মূল ভাবনাটার কোনো পরিবর্তন হচ্ছে না। আপনার ভাবনার সঙ্গে আমিও একমত।
লেখক বলেছেন: সিএনজির আমি নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করিনি। তবে এ তথ্যটা দেখুন, There are some 300 CNG filling stations around the country and almost 200,000 of the 1 million vehicles on the road are now CNG-fueled, according to the Bangladesh Road Transport Authority. যদিও এগুলোর মধ্যে অনেকগুলো কনভার্সন করা। তবু কথা হলো, এক লাখ কেন, আমি অপ্রয়োজনে একটা্ও আমদানি করতে চাই না। আপনার কথামতো বহু শব্দটা যোগ করলাম।
একমত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
শয়তান বলেছেন:
কিন্তু যতদুর জানি ঐ পরীক্ষাগার এখন বন্ধ প্রায় । প্রসেসিং খরচ নাকি অত্যাধিক হবে ।
লেখক বলেছেন: এগুলো সম্বন্ধে বিস্তারিত অনুসন্ধান হয়নি। অধিকাংশ ক্ষেত্রে বিদেশী চক্রান্ত কাজ করে। এগুলোকে অলাভজনক দেখানোর জন্য। বিস্তারিত অনুসন্ধান করলে নিশ্চয়ই অনেক কিছু জানা যাবে।
ধন্যবাদ।
বেছু মেম্বার বলেছেন:
এ বিষয়ে অনেকেই লিখেছে তবে আপনারটা অনেক সুন্দর হয়েছে।
এখন দেখা যাক আমাদের জন দরদী সরকার কি করে।
প্রিয়তে...
লেখক বলেছেন: আমিও সেই দিকে তাকিয়ে আছি।
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
কাজু বলেছেন:
অতি উত্তম।পারমাণবিক জ্বালানী দেশেই মজুত আছে এটা আমি ও শুনেছিলাম। অনেক আগে।আপনাকে ধন্যবাদ, এ লেখার জন্য।
লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
অদ্ভুত কাজী বলেছেন:
সরাসরি প্রিয়তে .............মনে হয় ধাপে ধাপে লিখলে আরও ভাল ভাবে জানতে পারতাম,
এরকম লেখা আরও চাই।
লেখক বলেছেন: এটা ঠিকই বলেছেন। একবারে বড় লেখা সাধারণত ব্লগে দেয়া হয় না। তবে একথা নিশ্চয়ই মানবেন, বারবার লেখা দেয়া, বারবার কমেন্ট করা ইত্যাদি একটু কষ্টকর। তাই ভাবলাম একবারেই দিয়ে দেই।
আশা করি আরো লিখতে পারবো। শুভেচ্ছা রইলো।
ভাল থাকবেন।
পাপী বলেছেন:
ভালো লেখসেন। গাধাগুলারে এইসব কে বুজাইবো?
লেখক বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
ভাল থাকবেন।
এস এ মেহেদী বলেছেন:
ভাই দুরন্ত আপনার সাথে আমিও আওয়াজ তোললাম।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
ভাল থাকবেন।
নুশেরা বলেছেন:
+
লেখক বলেছেন:
ধন্যবাদ।
ভাল থাকবেন।
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
পুরা পোস্ট পড়ি নাই... আপাতত আমার আগ্রহের বিষয় যেইটা সেইটাই পড়ছি- সৌরবিদ্যুত!!! আমি বুঝলাম কেন সবাই সৌরবিদ্যুত বাদ দিয়া পারমানবিক রে বেশী গুরুত্ব দিতাছে? ট্যাকনিকাল নলেজ কম তাই জানতে চাইতাছি কারনটা!!! সৌরবিদ্যুতের সমস্যাটা কোথায়? মানে ঘটনা টা আসলে কি?সরকার ভর্তুকি দিয়া সোলার প্যানেল আনলে কেমন হয়? পর্ত্যেক ঘরে একটা কইরা প্যানেল থাকল..এখন যাও নিজেরা চইরা খাও..এইরকম ব্যবস্হা করা যায় না? ইকোনোমিক্স কি বলে? ফিঝিক্সেরই বা মত কি এই ব্যাপারে?
বাংগালের পোস্ট এ বিষয়ে... নীতিগত আলোচনা
নাজিমউদদীনের পোস্ট এব্যাপারে... ট্যাকনিকাল আলোচনা বিশেষত কমেন্টে
লেখক বলেছেন: আপনার বাসায় কতো ওয়াটের বিদ্যুৎ ব্যবহার করেন? ধরলাম ফ্যান, ফ্রিজ, লাইট, কম্পিউটার, টিভি এসব তো চলেই? তাহলে বেশ ভাল ওয়াটের একটা সিস্টেম লাগবে। আমার হিসেব মতে এ ধরনের ব্যাকআপ সহ সিস্টেমের দাম হবে প্রায় দেড় লাখ টাকা (+ ব্যাটারি সহ চার্জিং এর যন্ত্রপাতিগুলির পেছনেও বাৎসরিক খরচ আছে)। তবে এ ধরনের সিস্টেম আপনি কিনতে পারেন আমার কোনো আপত্তি নাই। কিন্তু দেশের কয়জনের এ টাকা বিনিয়োগ করার সামর্থ্য আছে তা অবশ্যই চিন্তা করতে হবে। বিশেষ করে যেখানে এর চেয়ে কম দামে বিদ্যুৎ পাওয়া সম্ভব।
কিন্তু এর পরের কথা হলো, শিল্প কারখানা, মার্কেট, দোকানপাট, পানির পাম্প, যেখানে এর এক হাজার গুন বেশী বিদ্যুৎ লাগবে সেখানে কি হবে? দেড় লাখ টাকা X ১০০০? এতো টাকা শুধু বিদ্যুতের পেছনে ব্যয় করলে শিল্প মালিকদের অন্য দিকে আর বিনিয়োগ করা লাগবে না। বিদ্যুৎ আনতেই সব মূলধন শেষ হয়ে যাবে।
আমি কিন্তু সৌরশক্তি ব্যবহার নিরুৎসাহিত করছি না। কারণ পরিবেশের দিক দিয়ে এটা খুবই ভাল। স্টোরেজ ব্যাটারি পদ্ধতি পাশ কাটিয়ে উৎপাদন খরচ কমানোর আরেকটা উপায় আছে। পরে সময় নিয়ে লিখবো।
লেখক বলেছেন: সচেতন মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। পরে আরো সময় নিয়ে এ বিষয়ে লিখবো আশা করি।
জুল ভার্ন বলেছেন:
পারমানবিক পরে হোক-বিদ্যুতের জরুরী ব্যবস্থা করে আগে মানবিক কাজ সম্পন্ন করুক!বরাবরের মত আপনার পরিশ্রমী লেখার জন্য অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: তা অবশ্যই জরুরী বিষয়। তবে আমি দীর্ঘমেয়াদী বিষয়টা নিয়েই লিখছিলাম।
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
বাঙ্গাল বলেছেন:
রানিঙ্গে আছি ভাই...২টা দিন পরে পুরাডা আরাম কইরা পড়ুম। আগাম কুলাকুলি।
লেখক বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা ও স্বাগতম।
![]()
ভাল থাকবেন।
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
বাঙ্গাল বলেছেন: রানিঙ্গে আছি ভাই...২টা দিন পরে পুরাডা আরাম কইরা পড়ুম। আগাম কুলাকুলি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: পারমানবিক শুভেচ্ছা রইলো ![]()
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইজান। ভাল আছি।
ইদানিং রিসেশন চলে তো। তাই এই অবস্থা ![]()
ফেরারী পাখি বলেছেন:
আপনার লেখার আমি একজন নিয়মিত পাঠক ছিলাম। সময়ের অভাবে এখন কারও ব্লগই নিয়মিনত পড়তে পারি না।আজ আপনাকে অনলাইনে দেখে ভালো লাগলো, তাই মন্তব্য করলাম।
লেখাটা পরে পড়ে নেব।
শুভেচ্ছা ।
লেখক বলেছেন: জেনে খুবই ভালো লাগলো। ইদানিং ঠিকভাবে ব্লগিং (কমেন্ট) করা হয় না। তবে অফলাইনেই প্রচুর লেখা পড়ি।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন: দেশ বিদেশে মন্দা চলছে তো তাই এই অবস্থা ![]()
লেখক বলেছেন: রিসেশন কাটার লক্ষণ দেখা যাচ্ছে। শীঘ্রই নতুন পুস্ট দিব ![]()
ভাল থাকবেন।
রাশেদ বলেছেন:
নিজেরা কিছু করার সুযোগটা লোভী আমলা রাজনীতিবিদ আর কিছু ব্যবসায়ীর জন্য হয় না!সুতা মনে হয় আমাদের দেশে তৈরি হয়, কিন্তু গার্মেন্টসে বাইরে থেকে আমদানী করে।
নিউজপ্রিন্ট এও সেইম!
ভারতীয় দুধের শুল্ক বাড়িয়ে দিয়ে দেশী খামার রক্ষা করা যায়, কিন্তু করবে না।
লেখক বলেছেন: ঠিকই বলেছেন। লোভী আমলা রাজনীতিবিদ আর স্বল্পসময়ে মুনাফালোভী ব্যবসায়ীদের জন্যই সমস্যা।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: আপনাকে হাজার হাজার লাখ লাখ ধন্যবাদ
![]()
প্রথমে একবার প্ল্যান করেছিলাম ২০০ পোস্ট আর ২ বছর একসাথে করবো। পরে রিসেশন শুরু হলো। তাই এখনো ২০০ করা হলো না। আবার ২ বছরও কোনদিক দিয়ে চলে গেল টেরই পেলাম না .......
এদিকে আপনি নিজেই তো এখন অমাবশ্যার চাঁদ হয়ে গেছেন।
শফিউল আলম ইমন বলেছেন:
অনেক গোছানো লেখা। খুব সুন্দর লিখেছেন। কিন্তু এসব শুনার আমাদের দেশের সরকারের সময় কই? নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা বাংলাদেশের জন্য জরুরী হয়ে গেছে। ব্যয়বহুল হতে পারে কিন্তু লংটার্ম চিন্তা করলে এটার সাহায্যে দেশের অর্থনীতি অনেক এগোবে।লেখা পড়ে ভালো লাগল।
লেখক বলেছেন: পড়ার জন্য ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিকই বলেছেন। লং টার্ম চিন্তাভাবনা করাটা খুবই জরুরী।। ভাল থাকবেন।
শুভেচ্ছা রইলো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















