আমার প্রিয় পোস্ট

ইচ্ছেমতো লেখার স্বাধীন খাতা....

গানে গানে প্রতিশোধ : এয়ারলাইন্স কোম্পানি বিপাকে

২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:০৯

শেয়ারঃ
0 9 0

ইউনাইটেড এয়ারলাইন্স আমেরিকার একটি অন্যতম বড় এয়ারলাইন্স কোম্পানি। সম্প্রতি তারা আলোচনায় উঠে এসেছে ডেভ ক্যারল নামে এক গায়কের গিটার ভেঙ্গে ফেলার কারণে।
কানাডিয়ান গায়ক গায়ক ডেভ ক্যারল গত বছর ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে করে যাবার সময় তার গিটারটি তিনি বাক্সে ভরে বিমানের লাগেজে দিয়েছিলেন। প্লেনের কর্মীরা গিটারটি উঠানো নামানোর এক পর্যায়ে এটি ভেঙ্গে ফেলেন।
গায়ক ডেভ ক্যারল এই ঘটনার জন্য ইউনাইটেড এয়ারলাইন্স কোম্পানির কাছে গিটার সারানোর জন্য ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু ইউনাইটেড এয়ারলাইন্স তাঁকে নানা অজুহাতে অনেকদিন ঘুরানোর পরে বিভিন্ন নিয়মকানুন দেখিয়ে এ ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে।

কোনো ক্ষতিপূরণ না পেয়ে মনের দুঃখে ডেভ ক্যারল একটি গান রচনা করেন, “ইউনাইটেড ব্রেকস গিটারস”। ব্যান্ড বন্ধুদের নিয়ে গানটি গাওয়ার পরে তিনি তা ইউটিউবে প্রকাশ করেন এবং কয়েকদিনের মধ্যেই ইউটিউবের মাধ্যমে সেটা একটা হিট গানে রুপান্তরিত হয়। কয়েক মিলিয়ন মানুষ এ গান উপভোগ করে।
ইউটিউবে প্রচারে এ সাফল্যের পর বহু টিভি কোম্পানি এ বিষয়টা নিয়ে সংবাদ পরিবেশন করে। গানটির সাফল্যের ফলে বিভিন্ন চ্যানেলে এ বিষয়ে ডেভ ক্যারলের বেশ কয়েকটা সাক্ষাৎকারও প্রচারিত হয়।
ইউনাইটেড এয়ারলাইন্স অবশেষে বুঝতে পারে যে এ ঘটনার ফলে তাদের কোম্পানির বদনাম হচ্ছে। এর পর তারা ডেভ ক্যারলের সাথে আবার যোগাযোগ করে এবং তার গিটারের জন্য ক্ষতিপূরণ দিতে রাজি হয়।
কিন্তু ততোদিনে ডেভ ক্যারলের এই গানটি জনপ্রিয়তা পেয়ে গেছে। এই গানটির কারনে তিনি দর্শকদের কাছে আগের চেয়ে আরো অনেকখানি পরিচিতি পেয়ে গেছেন। বহু টিভি চ্যানেল ও পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তাই ইউনাইটেড এয়ারলাইন্সের ক্ষতিপূরণের প্রস্তাব এবার তিনি ফিরিয়ে দেন। তিনি ইউনাইটেড এয়ারলাইন্সের কোনো ধরনের ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন। এক সাক্ষাৎকারে এ গায়ক জানান, ইউনাইটেড এয়ারলাইন্স এ টাকাটা কোনো চ্যারিটিতে দান করতে পারে। তিনি আরো জানান, কদিন পরেই তার এ গানটির দ্বিতীয় পর্ব আসছে।

এদিকে এই গানের কারনে ইউনাইটেড এয়ারলাইন্সের সেবার মান সম্বন্ধে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। ফলে কোম্পানির যাত্রী কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে গত কয়েক দিনে কোম্পানির শেয়ারের দাম ১০ শতাংশ কমে গেছে। এখন পর্যন্ত আর্থিক মূল্যে কোম্পানির এ ক্ষতির পরিমাণ ১৮০ মিলিয়ন ডলার।

শেয়ারের দাম কমে যা্ওয়ায় ইউনাইটেড এয়ারলাইন্সের যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে সেই ১৮০ মিলিয়ন ডলার দিয়ে ডেভ ক্যারলের ব্যবহৃত মডেলের ৫১,০০০টি গিটার কেনা সম্ভব। সময়মতো ক্ষতিপূরণ না দিয়ে ইউনাইটেড এয়ারলাইন্স কি ভুলটাই না করলো।

"ইউনাইটেড ব্রেকস গিটারস" আলোচিত গানটি


এ বিষয়ে ফক্স নিউজের আলোচনা

আরো পড়ুন: Click This Link

 

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: গানটার কথা:
I flew United Airlines on my way to Nebraska
The plane departed, Halifax, connecting in Chicago's "O'Hare".
While on the ground, a passenger said from the seat behind me,
"My God, they're throwing guitars out there"

The band and I exchanged a look, best described as terror
At the action on the tarmat, and knowing whose projectiles these would be
So before I left Chicago, I alerted three employees
Who showed complete indifference towards me

United...
(United...)
You broke my Taylor Guitar
United...
(United...)
Some big help you are

You broke it, you should fix it
You're liable, just admit it
I should've flown with someone else
Or gone by car

'Cause United breaks guitars.

When we landed in Nebraska, I confirmed what I'd suspected
My Taylor'd been the victim of a vicious act of malice at O'Hare

So began a year long sagan, of "pass the buck", "don't ask me", and "I'm sorry, sir, your claim can go no where".
So to all the airlines people, from New York to New Deli
Including kind Ms. Irlweg, who says the final word from them is "no".

I heard all your excuses,
And I've chased your wild gooses
And this attitude of yours, I say, must go

United...
(United...)
You broke my Taylor Guitar
United...
(United...)
Some big help you are

You broke it, you should fix it
You're liable, just admit it
I should've flown with someone else
Or gone by car

'Cause United breaks guitars.

Well, I won't say that I'll never fly with you again,
'Cause, maybe, to save the world, I probably would,
But that won't likely happen,
And if it did, I wouldn't bring my luggage
'Cause you'd just go and break it,
Into a thousand pieces,
Just like you broke my heart

When United breaks guitars.

United...
(United...)
You broke my Taylor Guitar
United...
(United...)
Some big help you are

You broke it, you should fix it
You're liable, just admit it
I should've flown with someone else
Or gone by car

'Cause United breaks guitars.

Yeah, United breaks guitars.

Yeah, United breaks guitars.

২. ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২৪
লাল দরজা বলেছেন: বাহ দারুন ব্যাপার! :)
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: সত্যিই

৩. ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২৮
মে ঘ দূ ত বলেছেন: ++++

ধারুণ একটা কাজ করেছে সে।
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: সত্যিই দারুন একটা শিল্পীসুলভ কাজ করেছে।
ধন্যবাদ।

৪. ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৪
কিরিটি রায় বলেছেন: বলতেই হয়.. দারুন।

ওই যে কথায় আছেনা সময়ের এক ফোড়, অসময়ে শত ফোড়.. ইউএলাই.. সেই রম ফেরে পড়ছে :):)
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: ঠিকই বলেছেন। সময়মতো যদি ক্ষতিপূরনের টাকাটা দিয়ে দিতো তাহলে তাদের এসব কোনো ঝামেলাই হতো না। :))

২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:০১

লেখক বলেছেন: :) ধন্যবাদ।

৬. ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৫
এন্তার এত্তেলা বলেছেন: কঠিন।।। প্রতিশোধ এমনই হওয়া উচিত।।। +++ :P :D
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:০৭

লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন।

৭. ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৩
লাল দরজা বলেছেন: আবার আসলাম। গানটা শুনে আর সাক্ষাতকারটা শুনে। অ সা ধা র ন। শিক্ষনীয়। ধন্যবাদ ম্যান। এরকম অদ্ভুত একটা ব্যাপার শেয়ার করার জন্য।

ইউ টিউবের মন্তব্য গুলো পড়ছি আর মুগ্ধ হচ্ছি। শিল্পের প্রতি আর শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা। অসম্ভব সুন্দর একটি গলা আর ভালো একটি গান শুনে আজ বিকেলটা ভালো হয়ে গেল।
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৮

লেখক বলেছেন: কালকে খবরটা শুনে আমার বেশ ভালো লেগেছিলো।
তাই ব্লগে শেয়ার না করে পারলাম না। গানটাও সে ভাল গেয়েছে।
ধন্যবাদ ভাল থাকবেন।

৮. ২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
লাল দরজা বলেছেন: আরেকটা কথা, আমার কাছে শিল্পির এ গানটিকে কোন প্রতিশোধ কর্ম মনে হয়নি কিন্তু। শিল্পি শুধু সত্য বলেছেন। তিনি নিজের অনুভুতিটুকুই প্রকাশ করেছেন মাত্র। তার গান শুনে তিনি পেয়েছেন অগুনিত মানুষের সমবেদনা। ব্যাস এই টুকুতেই কাত হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স! কারন তারা জানে, তারা অন্যায় করেছে। তারা ভয় পেয়েছে কারন তারা উপেক্ষা করেছিল। যত ক্ষুদ্রই হোক কখনো হেলা করতে নেই। দৃষ্টান্ত হয়ে থাকল ঘটনাটি।

ধন্যবাদ দূরন্ত। :)
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:২০

লেখক বলেছেন: এইটা ঠিকই বলেছেন। যতো ক্ষুদ্রই হোক কাউকে অবহেলা করার কোনো উপায় নেই।
বিষয়টি নিঃসন্দেহে শিল্পীর দারুন সৃষ্টিশীলতার প্রকাশ।
ধন্যবাদ। ভাল থাকবেন।

৯. ২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
আমিনুল ইসলাম বলেছেন: ঠিকই আছে।

একটা বিষয় জানতে চাই। স্লো কানেকশন হওয়ার কারণে ইউটিউবের ভিডিও বারবার আটকে যায়। আমি চাই প্লে করার আগে পুরোটা ভিডিও একবার লোড করে নিতে। কীভাবে করবো? প্লে করে বসে থাকলে প্রচুর সময় নেয় লোড হয়ে হয়ে প্লে হতে।
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: আমি রিয়েল প্লেয়ার ব্যবহার করি। এটি ইন্সটল করার পরে ইউটিউবের ভিডিওর উপরের ডান পাশে একটা লেখা আসে "ডাউনলোড দিস ভিডিও টু রিয়েল প্লেয়ার"। এখানে ক্লিক করলে ভিডিওটা রেকর্ড শুরু হবে। কম্পিউটারের মাই ভিডিওতে রিয়েল প্লেয়ারের ভিডিওর ফোল্ডারে এটি সেভ হবে। পরে সেখানে যেয়ে এটি চালাতে পারবেন।

১০. ২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
সেলটিক সাগর বলেছেন: জটিল জটিল জটিল। খবরটার জন্য দুরন্তকে ঝাজা!
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৪

লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকেও উত্তম ঝাজা :)
ভাল থাকবেন।
শুভেচ্ছ।

১১. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৬
আলী আরাফাত শান্ত বলেছেন: ভালা জিনিষের খবর দিলেন তো!
২৭ শে জুলাই, ২০০৯ রাত ৩:১২

লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
শুভেচ্ছা রইলো।

১২. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৫
ফারহান দাউদ বলেছেন: সেইরকম মজা পাইসি, হাহাহাহাহাহা।
২৭ শে জুলাই, ২০০৯ ভোর ৫:০৪

লেখক বলেছেন: আমিও বহুদিন পরে এ ধরনের খবর পড়ে মজা পেয়েছি।
ধন্যবাদ।

২৭ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৩৮

লেখক বলেছেন: যার যেটা কাজ।
আমি এমন কোনো ঝামেলায় পড়লে ব্লগ লেখা শুরু করবো।
আপনি কবিতা লেখার কথা ভাবতে পারেন।
ধন্যবাদ।
ভাল থাকবেন।

২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৭:২৬

লেখক বলেছেন: আমিও তাই বলি।

১৫. ২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৭:১৭
জটিল বলেছেন: ভাগ্যভাল মালয়শিয়ান এয়ারলাইন্স আমার দুইটা গিটারের কিছুই করেনি , করলেও আমি গান গাইতে পারতাম না এইটা নিয়া :(
২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৭:২৮

লেখক বলেছেন: আপনি ব্লগ লিখতেন, ভয়েস ব্লগ ছাড়তেন। তাহলেই কোম্পানির বারটা বাজতো.......

১৬. ২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৩১
জটিল বলেছেন: ভাইডি এ্যম্নে পঁচাফাইং :-* /:) :-P
২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৮:১৯

লেখক বলেছেন: :)

২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: আমি আপ্নার লেখার আসলেই ভক্ত। কিন্তু গান শুনি নাই এখনো।

১৭. ২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩৭
অমাবশ্যার চাঁদ বলেছেন: আহারে কি বাঁশটাই না খেলো ইউনাইটেড এয়ার। /:)
২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: বেচারারা কি ভুলটাই না করলো।
:)

১৮. ২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৯
রন্টি চৌধুরী বলেছেন: খুব ভাল খবর।
এরকম হওয়াই উচিত। কর্পোরেট গুলো এভাবে ঠিক না হলে আমরা যাব কোথায়!
২৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: ঠিক।
কর্পোরেটগুলির শাস্তি দরকার। অনেক কোম্পানি সাধারণ মানুষকে কোনো দামই দিতে চায় না।

১৯. ২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৫৬
শফিউল আলম ইমন বলেছেন: মজা পাইছি। এটা আমি খবরে দেখেছিলাম।:):)
এখন বুঝুক চুতিয়া এয়ারলাইনস 'হাউ ম্যানি প্যাডি, হাউ ম্যানি রাইস।;)
২৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৫

লেখক বলেছেন: ঠিকই বলেছেন।
এখন কোম্পানি বুঝবে, হাউ ম্যানি প্যাডি, হাউ ম্যানি রাইস :) :)
আমি লয়েডস টিএসবি ব্যাংকের নামে এমন একটা গান বানাবো কিনা ভাবছি। সমস্যা হলো গান গাইতে পারি না।

২০. ২৭ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০৩
জটিল বলেছেন: :`> ভ্রাতা , আজকের মত মাফ করেন আমার মতন নাদান রে :)
তবে ডেভ ক্যারলের গানটা আসলেও খুব ভাল্লাগসে , আর টেইলর এর গিটার আমার কাছে পশ বলেই মনে হয় , সেজন্যে আমার একটু দুঃখ হলেও সে বিনিময়ে যে জনপ্রিয়তা পাইসে সেটায় আমি খুশি ...
আর আমার দুইটা ভাংলে আমি ইন্সট্যান্ট ঝাড়তাম , থাবড়াও হয়ত দিতাম :)
২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: :) :) :)
আপনি আবার নাদান হলেন কবে? :)
এটা ঠিক যে গানটা খুব ভাল হয়েছে। এই কারনেই আসলে ইউটিউবে এতো হিট হয়েছে। আর মিডিয়ারও দৃষ্টি আকর্ষণ হয়েছে।
ধন্যবাদ।

২১. ২৭ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩১
রিমঝিম বৃষ্টি বলেছেন: জটিল। মানে কি বলব, ব্যাপক জটিল।
৩০ শে জুলাই, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: ঠিকই বলেছেন। ব্যাপক জটিল ;)

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন।

২৩. ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৬
শাওন৩৫০৪ বলেছেন: হা হা, বড় বড় তালেবর রা বড় বড় ধরা খায়..
৩০ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: সেইটাই। বড় তালেবরদের বড় ব‍্যাপার :)
ধন্যবাদ।

২৪. ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৫
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
হাউ মেনি রাইসে হাউ মেনি প্যাডি, হাউ মেনি প্যাডি হাউ মেনি রাইসে --- বুঝলা ইউএ :) :)
৩০ শে জুলাই, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন: প্যাডি এবং রাইসের ব্যাপারটা ইউনাইটেড নিশ্চয়ই এবার বুঝবে :) :)
ঠিকই বলেছেন।

৩০ শে জুলাই, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: আমার কাছেও খুব ইন্টারেস্টিং লেগেছে।
ধন্যবাদ।

২৬. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৮:২৬
আশরাফ মাহমুদ বলেছেন: গানটা তো আসলেই সুন্দর হয়েছে। ;) কোথাকার জল কোথায় গড়াল......আহা..।
০৫ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:২০

লেখক বলেছেন: :)
এজন্যই কোম্পানির মাথা ব্যথা শুরু হয়েছে। গানটা ভাল না হলে ইউনাইটেডের কোনো কিছু হ্ওয়ার সম্ভাবনা খুবই কম ছিল।

২৭. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫৮
সবুজ বলেছেন:
ফাটাফাটি লাগল ভিডিও টা।
ইউনাটেড এবার বুজব ... কতগমে কত রুটি।

অট - ইউনাইটেড এয়ার বিডি ঢাকা-চিটাগাং রুটে একটা ড্যানিশ বিস্কিট আর মিনি সাইজ মজো/লেমু বা জুস দেয়!!!
৫৫০০টাকা নিয়া আরও একটু ভাল কিছুত দেয়া যায়! :)
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০৩

লেখক বলেছেন: ঠিকই বলেছেন। এ নিয়ে কোম্পানির বহু ঝামেলা হয়েছে।
বাংলাদেশেরটা সম্ভবত আলাদা কোম্পানি। টাকা নিলে অবশ্য সার্ভিস ভাল দেয়া উচিত।
ধন্যবাদ।

২৮. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ২:২৮
নয়ন বলেছেন: একেবারে উচিত শিক্ষা পেয়েছে। যাই ভিডিওটা দেখে আসি। শেয়ার করার জন্যে ধন্যবাদ। দারুণ একটা নিউজ দিয়েছেন।
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০৯

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটা কেমন লাগলো জানিয়েন।
ভাল থাকবেন।

১৬ ই মে, ২০১১ ভোর ৫:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩০. ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩৬
নতুন বলেছেন: বাংলাদেশ বিমান নিয়া কেউ গান গায়না কেন ?

একবার আমাদের বিমান বালাকে বলতে শুনেছিলাম... :-

তিনি এক যাত্রীকে বলছিলেন.... দাড়িয়ে আছেন কেন বসেন... না হইলে নামাইয়া দেব কিন্তু.... :) ;) ;)
১৬ ই মে, ২০১১ ভোর ৫:৪৮

লেখক বলেছেন: কুবুদ্ধি।
আমি এখনো চড়িনি এবছর চড়বো। বাস্তবে দেখার খুবই ইচ্ছা.. :)

৩১. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩২
মুকুল বলেছেন: হা হা হা। উচিৎ কাজ হইছে। :) :)
১৬ ই মে, ২০১১ ভোর ৫:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৬ ই মে, ২০১১ ভোর ৫:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ১.০১২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখি একজন কবি হওয়ার। ভালো লাগে বন্ধুদের নিয়ে মজা করতে, ঘোরাঘুরি করতে, নানা ধরনের বিষয় পড়তে আর লেখালেখি করতে।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ