বাংলাদেশের রাজনিতি তে মওদুদ আহমেদ একটি পরিচিত নাম। মানে একটু বেশি ভাবেই পরিচিত। বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার স্বাদ গ্রহন করা প্রত্যেকটি দলের অন্দর বাহির সম্পর্কে তিনি অবগত। এই অবগতি অর্জনে তাকে দিতে হয়েছে বেশ কয়েকটি ডিগবাজী। সামুর পাঠকদের জন্য এবার তিনি বলেছেন বর্তমান রাজনৈতিক অবস্থা এবং তার অবস্থান সম্পর্কে।
প্রশ্ন: প্রথমেই জাতি জানতে চায় আপনি এখন কোথায় আছেন। মানে কোন দলে আছেন?
মওদুদ আহমেদ: (একটু গম্ভীর হয়ে) মানে? কি বলতে চান?
প্রশ্ন: ইয়ে...মানে..স্যার মাইন্ড করবেন না আপনার অতিত রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষিতে প্রশ্ন টা করেছিলাম। যদি আবার এর মদ্ধে কোনও নতুন সিদ্ধান্ত নেন। মানে বাংলাদেশের রাজনিতি তে ত শেষ কথা বলে কিছু নেই আর আপনার ক্ষেত্রে ত নেই ই।
ম:আ: দেখুন আমি বুঝতে পারছি আপনি কি মিন করছেন। তবে একটু ভেবে দেখুন আমি কিন্তু দল বদলাইনা। আমি করেছি একটি মাত্র দল "সরকারী দল" এখন যোদি আপনার সরকার বদলায় আমি কি করতে পারি?
প্রশ্ন:: অকাট্ট যুক্তি। আচ্ছা আপনার বর্তমান মন্তব্য গুলো একটু কেমন যেন রক্ষণাত্মক। কারণ টা একটু বুঝিয়ে বলবেন?
ম:আ: আমি সব সময় সরকারের মানুষ। বিরোধি দলে থেকে সরকারের সমালচনা করার বা আক্রমণ করে কথা বলার অভ্যেস কম। তাই এই সমস্যা। তাছাড়া রাজনিতি তে যেহেতু শেষ কথা বলে কিছু নেই কখন কি হয়, কোন দিকে আবার সিদ্ধান্ত নিতে হয় তার কি ঠিক আছে?
প্রশ্ন: আমরাও তাই ভাবছি। আপনাকে কেন এখনও সরকারি দলে দেখছি না।
ম:আ: দেখুন চাইলেই এখন আর আগের মত সম্ভব হয় না। আমার কাজ এখন পাতি বুদ্ধিজিবী রা করছেন। তাছাড়া ২ বছর ত চলে গেল যেই লাউ সেই কদু। খামখা দল বদলের প্রয়োজন নেই। জামাত যেভাবে আমাদের কাঁধে বন্দুক রেখে চালিয়ে আমাদের খেয়েছে। ঠিক তেমনি অতিবামিও ধারা আওয়ামিলিগ কে।
প্রশ্ন: একটু অন্য প্রসংগে আসি। আপনার আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে কথা বলার স্টাইল সবার খুব পছন্দ। সবাই বলে আপনি খুব ভদ্র ভাবে কথা বলেন।
ম:আ: আরে মশই যে হারে ডিগবাজি দিয়ে এই দল থেকে ঐ দলে যাই। জোর দিয়ে কথা বলার মত মুখ কি আমার আছে? হালকা লজ্জা শরম ত আমাদেরও থাকতে হয়?
জনাব মওদুদ আপনাকে অনেক ধন্যবাদ মন খুলে আমাদের কে সাক্ষাৎকার দেয়ার জন্য
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১০ রাত ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


