বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল কেমন করবে? ইমানে কন
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ ক্রিকেট টিম এর সাথে ছিলাম সেই আতাহার, বেলিমের যুগ থেকে। শান্ত যখন এমব্রোসের মত ভাব ধরে লং রান আপ এ দৌড়ে এসে শর্ট পিচ বল করত তখন ও বলতাম সাবাস বেটা। বল যাই করুক ভাব খানা জটিল। আমার বাংলাদেশের বোলার।
আতাহার আলীর কাভার ড্রাইভ যখন ভারত অথবা পাকিস্থানের ফিল্ডার কে হারিয়ে লাফ দিয়ে সিমান্ত দড়ি পেরুত, মনে হত যেন দেশ টা আবার স্বাধীন হল। আল শাহরিয়ার রুকন কে ব্যাটিং এ রেখে বাথরুমে গেলে এসে তাকে আর পাওয়া যেত না। ক্ষুদ্র প্রাপ্তির সাথে ছিল আসহনীয় অপমান লজ্জা। তবু দলের সাথে ছিলাম সব সময়।
সময়ের ঘোড়ায় চড়ে আজকের এই বাংলাদেশ ক্রিকেট দল আরেকটি বিশ্বকাপের সামনে। প্রত্যাশার পাহাড়ের চুড়ায় তুলে আমাকে এত নিচে ফেলেছে যে এখন আমার আর কোনও অনুভুতি হয় না। যা হবার হোউক দেখা হারলে হারুক জিতলে জিতুক। কিস্সু আসে যায় না
তাই আপনাদের কাছে আমার প্রশ্ন কি আশা করব দেশকে নিয়ে এবারের বিশ্বকাপে? নতুন বোলিং কোচ এনেছে বোর্ড যিনি বাংলাদেশের কোচ হতে পেরে আহলাদিত। আমার মত যারা এই পোড়া দলের ভক্ত তাদের কাছে যানতে চাই কি আশা করব বলুনত?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন