আমার প্রিয় পোস্ট

রবীন্দ্র সরোবরে ব্লগার আড্ডাঃ বৃষ্টি ও দমাতে পারেনি যাদের

০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৩

শেয়ারঃ
0 0 0

ঈদের পরে ব্লগ আড্ডা হবে এ নিয়ে সবার ভিতরে ছিল অন্যরকম এক উত্তেজনা। দিন, তারিখ, সময় ও স্থান নির্ধারন নিয়ে মনসুর, রাতমজুর ও ক্যামেরাম্যান এর চেষ্টার কোন ত্রুটি ছিল না। অবশেষে সবার মতামতের ভিত্তিতে ২ অক্টোবর রবীন্ত্রসরোবরে আড্ডার স্তান ঠিক হলো আর সময় বিকাল ৫ টা।
কিন্তু শুক্রবার দুপুরের পর থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা আর সাথে আমাদের মনে আড্ডা মিস হওয়ার আশংকা। সাড়ে তিনটা নাগাদ বিড়াল কুকুর বৃষ্টি, ভাবলাম আর বোধ হয় সম্ভব না। ফোন করলাম উদ্যোক্তা রাতমজুরকে। বললেন তিনি তখন ও অফিসে এবং আডআয হাজির না হলে পিঠের ছাল থাকবে না উদ্যোক্তাদের। এরপর ফোন পেলাম নতুন ব্লগার সবার প্রিয় এর ফোন সে আসতে চায় কিন্তু বৃষ্টিতে ভয় পাচ্ছে তাকে সরাসরি জানানো হলো বৃষ্টি হোক আর যাই হোক আড্ডা হবে। তার ফোন রাখতে না রাখতেই ব্লগের ল্যাঞ্জাছাড়া বান্দর 'কাব্য' এর ফোন পেলাম, সে বৃষ্টির দোহাই দিয়ে আড্ডা স্কিপ করতে চায়, তাকে আসার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হলো। এরপর পেলাম গোয়েবলস এর ফোন। সে আসতে আগ্রহ প্রকাশ করল এবং তাকে আসার আমন্ত্রণ ও জানানো হলো। সাড়ে চারটার দিকে গুড়িগুড়ি বৃষ্টি নিয়ে রওনা হলাম রবীন্দ্রসরোবরের দিকে। পৌছে দেখি আমার আগেই পৌছেছেন অনেকেই। যাদের মধ্যে শ্রাবণ সন্ধ্যা আপু ও স্বর্গের প্রজাপতি (আপুর মেয়ে জাফনা), অমাবশ্যার চাদ এবং ভোরের তারা, শামীম (খাদ্য মন্ত্রী), রাতমজুর (স্বীকৃত চাঁদাবাজ), মিল্টন ভাই (৩৫ বছর বয়সে যিনি স্থির) সহ আর ও অনেকে।
এরপর পরিচিত হলাম অনেকের সাথে সবার নিক মনে করে এখানে তালিকা ভূক্ত করা কঠিন।
একে এক এলো গোয়েবলস, কাব্য, চাচামিঞা, শফিকুল ভাই। আর বৃত্তবন্দি, কালপুরুষ দা, আরিয়ানা, মেযবাহ য়াযাদ, সুনীল সমুদ্র, ক্যামেরাম্যান, অন্ধ দাড়কাকা, জটিল, ইউনুস খান (প্যান্ট ঢিলা), আসাদ/পারভেজ, মনপুরা, পল্লীবাউল, আমের আটির ভেপু, বুমবুম, অন্যমনস্ক শরৎ, প্রত্যুৎপন্নমতি, আইরিন সুলতানা (ধূর আর নাম বলতে পারছি না) এরা তো ছিলই।
সবার সাথে আড্ডা আর তার কিছু মুহুর্ত ক্যামেরাবন্দি করা হয়েছিল যা এখানে শেয়ার করলাম। (সব নয় সামান্য কিছু)


























 

সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩১
মিলটন বলেছেন: এত অন্ধকার কেন?
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: সবাইকে আনতে যে দূর থেকে ছবি তোলা হয়েছে ফ্লাশের সাধ্য কি তার নাগাল পায়।

২. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩২
মহলদার বলেছেন: কেমন আছ? এই সব আড্ডায় যোগ দেওয়ার সুযোগ হলো না কখনো। আপসোস:(
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: ঢাকায় আসার একসপ্তাহ আগে আওয়াজ দিবেন আয়োজন করে নিব।

৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৩
মোহাম্মদ লোমান বলেছেন: ইসসসসসস্‌ - কী মিসটাই না করলাম। খুব মজার ছিল আড্ডা?
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: মজা আনলিমিটেড

৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৪
রাতমজুর বলেছেন: সবাই আমার রাক্ষস মার্কা ছবি গুলা পোষ্টায় ক্যান :|
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: আমি কিন্তু কই নাই কোনটা রাতমজুর।

০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: খোমা থাতায় আপলোড করে লিংক দিমুনে, আর আপনার ছবি না দিতে বলেছিলেন।

৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৮
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: কেউ আমার চবি তুলে নাই.. আমার দুক্ক আমারই রইল..
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: আপনার অসংখ্য ছবি আছে, মেইলে পাঠামুনে কাল, আজ কামের চাপ একটু বেশী পড়ছে।

০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: :):):):):):):)

০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: ধইন্যা ধইন্যা :)

০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: কাঁন্দেন ক্যান

০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: জেলিবু শুধু ইমোই দেয়, মুখে কথা কয় না।

১১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৪
ভেবে ভেবে বলি বলেছেন: খুব সুন্দর ছবি। গোলাপি শাড়ি, সাদাকালো শাড়ি, আর নীল জামা--- এই তিনজন কোন কোন আপা? :)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: গোলাপী শাড়ি - ভোরের তারা, নীল জামা - গোয়েবলস আর সাদা কালো শাড়ি - মনপুরা

১২. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৬
শ।মসীর বলেছেন: আমার কুন ছবি নাই কেন :(( :(( :((
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: আপনি আছেন তবে অদৃশ্য হয়ে।

১৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৭
চাচামিঞা বলেছেন: আইরিন আফা দেখি ছাত্তিও লইয়া আইসিলো....নিবেদিতপ্রান ব্লগার:|
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: হুমমম, এই ছাতা নিয়ে অনেক মজা হইছে।

১৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৭
িনরুপমা.কম বলেছেন: সমাবেশটা মনে হয় খুব সুন্দর হইছে :)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৪

লেখক বলেছেন: আবার জিগায়

১৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আড্ডা পোষ্ট এ এলে আড্ডার আনন্দটুকু ভালোই লাগে।
দুর থেকে অনুভবকরা আনন্দ।

শুভেচ্ছা থাকলো
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপু,

১৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৯
চাচামিঞা বলেছেন: ৩৫ বছরের রক্তমাংসের মিলটন ভাই....চৌক্ষে চসমা লাগান....অন্ধকার কাইটা যাইবো:)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন: :):):):)

১৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৯
অন্যমনস্ক শরৎ বলেছেন: সৌন্দয্য। বড়ই সৌন্দয্য।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন: আপনার টা ও কম যায় না।

১৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০০
যীশূ বলেছেন: আপনার ছবিতে কিছু সুন্দরী দেখা গেল। :)

শেষ ছবিটায় বোঝা গেল রাতমজুরের নজর ভালো না। ;)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৬

লেখক বলেছেন: রাতমজুর পুলা ভালা, যারা তারে খারাপ কয় তাদের উদ্দেশ্যে - "আঙ্গুর ফল টক"

১৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১১
বৃত্তবন্দী বলেছেন: আমার ফটুক না থাকনে তীব্ব মাইনাস...;)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৮

লেখক বলেছেন: আপনার ছবি থাকতেই হবে। ললনাদের পিছনে কে যেন দাড়িয়ে......

২০. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৮
আবু সালেহ বলেছেন: আমার ফটুক না থাকনে তীব্ব মাইনাস...
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: খুইজা লন, আর ফেসবুকে আপ হলে তখন ফাইনাল ডিসিশন নেন।

২১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৯
কালপুরুষ বলেছেন: ব্লগীয় আড্ডায়---

আড্ডায় দূর্ভাষী
মুখে তার ছিল হাসি,
কোথা সে অপরাজিতা(?)
মনে তার ছিল কি তা!
টিপ টিপ বৃষ্টিতে
জ্বলজ্বলে দৃষ্টিতে
এদিক ওদিক তাকিয়ে
আড্ডায় বসে জাঁকিয়ে।
বৃষ্টি থামার নাম নেই
গল্প তাই চলছেই,
ফারা এসে দাঁড়াতেই
হাতখানি বাড়াতেই,
গোবল এসে ছোঁ মেরে
মুখের বিড়ি নিল কেড়ে।

(আপাতত এইটুকু)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: দাদা, দিলেন তো সব ফাস করে।


(শেষ লাইনের সাথে মিলাতে চেষ্টা করলাম।)

২২. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৯
চাচামিঞা বলেছেন: গোলাপী শাড়ি - ভোরের তারা....উনার সাথে পরিচিত হইতে পারলাম না......আফচুজ;)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৫

লেখক বলেছেন: উনার আরেকটা পরিচয়, উনি জীবনে অমাবশ্যার চাঁদ পেয়েছেন।

২৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:২০
আবু সালেহ বলেছেন: নাম না থাকাতে আরেকবার মাইনাচ.........
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৬

লেখক বলেছেন: ধূর আর নাম বলতে পারছি না - এই কথার মধ্যে আপনার নামটা এসে গেছে।

২৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩১
জুল ভার্ন বলেছেন: আমার নাম নিয়েননা-তা হলেই কিন্তু মাইনাস খাইতে থাকবেন!
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: আমি কি ডরাই ভাই মাইনারে

০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৫
রাহিদুল সামান্না রকি বলেছেন: আমার ১০০ টাকা তো আইজাকাও ফেরত পাইলাম না। ভাই মনসুর, রাজমজুর, ক্যামেরাম্যান কেউ তো টাকা ফেরত দেওয়ার কোন আওয়াজ দিতাচ্ছে না।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: চাঁদার টাকা ফেরৎ হয় জন্মে ও শুনিনি

২৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৭
বৃত্তবন্দী বলেছেন: কই? কোনো ফটুকে তো কোনো ললনার পিছনে আমারে দেক্তেছিনা? বরং দেক্তেছি আপ্নিই ললনাদের পিছনে দাঁড়ায়া ফটুক তুল্তেছেন ;)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: আমার খ্যামরায় আমি ক্যামনে আইলাম বুঝ পাইলাম না। তয় কালো একখান টি-শার্ট পরে মনে লয় কোন একখান কাউয়া ঐখানে আছেল, আমি আপনারে ভাইব্যা ফটুক তুলে ফালাইছি।

২৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৯
রাহিদুল সামান্না রকি বলেছেন: আমার ছবি কই?????.............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................আমি আই নাই বইলা ছবিও থাকব না এইডা ক্যামনে হয়। ব্লগারদের এই রকম পক্ষপাত আচরণ পছন্দ হয় না। আড্ডায় আসার ইচ্ছে পোষণকারী অনউপস্থিত সকল ব্লগারদের ছবি প্রকাশ করা হোক।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫১

লেখক বলেছেন: আপনার ছবিটা কমেন্ট এ এ্যাড করে দেন আমি মূল পোস্টে দিয়া দিমু।

২৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫২
অপরাজিতা ০০৭ বলেছেন: আমারে রেখে আড্ডায় ভালোই মজা করেছ, গোবলার কপালে খারাবি আছে আমি ঢাকায় আসলে।


মাইনাস দিছে যে তারে প্লাস।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: প্লাস মাইনাসে আমার কিছু এসে যায় না, লাঞ্চে গেছিলাম, তাই উত্তর দিতে দেরী হলো্

৩০. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৪
রাহিদুল সামান্না রকি বলেছেন: ভালা বুদ্ধি ভাই আপনারে পছন্দ হইছে । ছবি পোস্টের লাই টাকা চাইবেন না তো?

আচ্ছা ছবি দিতাচ্ছি।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: সবই ফ্রি।

৩১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৬
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: হিংসেই গা জ্বলতেছে.............
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন: ফ্রিজে ঢুকে বসে থাকেন।

৩২. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৭
কাব্য বলেছেন:
আমার ফডুক কই ? :(
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন: তোমার ফটুক তো সামু বাগে খাইছে।

৩৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৬
রুবেল শাহ বলেছেন:

এই পুষ্টে মাইনাস ..........

ঐ খানে যারা যারা ভিজতে গেছে ওগো সবডিরে মাইনাস ......


===

আমার টেকা ফেরত চাই..........
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: দেশে আসেন আপনারে ও মাইনাসের দলে নিয়া নিব।

৩৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৯
সোনালীডানা বলেছেন: একসাথে সব ছবি কই পাওয়া যাবে?
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: ফেসবুকে আপলোড করে লিংক পোস্ট করে দিব, কাল আজ আর পারব না।

০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: হায় হায় আপনে করছেন কি, আপনার কি লজ্জা শরম নেই :)

০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: আসেন না তো।

৩৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৯
তাজা কলম বলেছেন: আড্ডার রেশ এখনো যে আমার কাটছে না।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: একই অবস্থা

০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: তোমারে ও মাইনাস।

৩৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩১
মিঠুন ভাই বলেছেন: খুব মিস করছি। খুব মজা করেছেন তাই না?
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: আবার জিগায়।

০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: রাগে রাল হয়ে লাভ নেই, আসুন আমরা রাগকে না বলি।

৪১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৭
পুরাতন বলেছেন: আপনি আর অপরাজিতা ভাবী কোথায় :-B

যারা জাফনার ছবি দেখেছে তারা শ্রাবণ আপু কে দেখেই চিনবে .......:)

ভোরের তারা আপু আর অমাবশ্যার চাদ ভাইয়া তো আড্ডায় সবার মাঝে তারার মতই জ্বলজ্বল করছিলেন:-B

নীল জামার ভদ্র মহিলা কি আসলেই গোয়েবলস B:-) .......প্রোফাইল পিকের সাথে তো কোন মিলই নাই (আমি প্রথমে সাদাকালো শাড়ী পড়া চশমা ওয়ালীকে হিটলারের সাগরেদ ভাবছিলাম :P )

শেষের ছবিতে ঐটা নিশ্চয় রাতমজুর |-)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: মুখ বন্ধ পরিচয় ফাস করা যাবে না।

৪২. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪২
অন্ধ দাঁড়কাক বলেছেন: অপরাজিতা আফা এই লেখা পড়বেন সেই আশায় লেখককে তীব্র ধিক্কার জানিয়ে আমি বলতে চাই: "দূর্ভাষী ভাইকে আড্ডার পুরাটা সময় মহিলা ব্লগারদের আশেপাশে ঘুরঘুর করতে দেখা গেছে"

(আপনি বউয়ের ঝাড়ি খাইলে আমার দোষ নাই ;))
০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: আমি ঝাড়ি খামু না, এইটা ১০০% খাটি কথা।

৪৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৩
সবার প্রিয় বলেছেন: @অন্ধদাড়কাক, অামার মামীর (অপরাজিতা) এর প্রতিনিধি হিসাবে আমি ছিলাম, কাজেই এই মন্তব্য তেমন কোন কাজে আসবে না।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: ভাগ্না, কানা কাউয়ারে নিয়ে ভাবিস না।

৪৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩০
অপ্‌সরা বলেছেন: বাহ বাহ ছবিগুলো সুন্দর!!
০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: ধইন্যা

৪৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
মনপুরা বলেছেন: কেমন আছেন দূর্ভাষী ভাই?
ছবিগুলো ভাল হয়েছে, অনেক ধন্যবাদ।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১২

লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ

৪৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:১৪
গোয়েবলস বলেছেন: আপনার লেখা এড করছি
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১২

লেখক বলেছেন: আপনার মহানুভবতার জন্য ধন্যবাদ

৪৭. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০০
শফিকুল বলেছেন:
সুন্দর ছবির জন্য ধন্যবাদ।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৩

লেখক বলেছেন: শফিকুল ভাই, আপনার সাথে কথা বলার সুযোগ হারিয়েছি ছবি তুলতে গিয়ে, সুযোগ মত আপনার এলাকায় এসে দেখা করে নিব।

৪৮. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৮
রায়হান(তন্ময়) বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। খোমাখাতার লিংকুটা দিয়েন।
এ।

আড্ডায় খুব ভালো লাগছে :)
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: বিশেষ কারন বশত ফেসবুকে এ্যালবামটির প্রাইভেসি সেটিংস এর মাধ্যমে সকলের একসেস সীমিত করা হয়েছে। যাদের ছবি দরকার উপরের মেইলে মেইল করেন ছবি মেইল করে দেয়া হবে।

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: বিশেষ কারন বশত ফেসবুকে এ্যালবামটির প্রাইভেসি সেটিংস এর মাধ্যমে সকলের একসেস সীমিত করা হয়েছে। যাদের ছবি দরকার উপরের মেইলে মেইল করেন ছবি মেইল করে দেয়া হবে।

৫০. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৪
মুহিব বলেছেন: এমনই হয়। সবাইরে স্পেশাল দাওয়াত দিলেন, কতজনরে টেনে আনলেন, কতজনকে ভয় দেখীয়ে আনলেন আর কতজনের হাত ধরে টানলেন। শুধু আমার কথাই ভুলে গেলেন।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৭

লেখক বলেছেন: না ভাই ভূলি নি, আমি জানতাম আপনি আসবেন, কিন্তু ওখানে গিয়ে আর ফোন করা হয় নি এ জন্য দু:খিত

৫১. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৭
সুনীল সমুদ্র বলেছেন:


সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ।
.....তবে আমার নিক নীল সমুদ্র নয়, সুনীল সমুদ্র।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩১

লেখক বলেছেন: দু:খিত, টাইপিং এরর। ঠিক করে দিচ্ছি এখনই।

৫২. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩১
মুহিব বলেছেন: আপনি ওখানে গিয়ে অন্যদের পেয়ে ব্যশ্ত হয়ে গেছেন। আমাকে ভূলেই গেলেন? হতেই পারে। হাহাহহাহা।
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন: নারে ভাই আমি বউ এর সাথে লাইভ আড্ডা মেরেছি, মোবাইলে।

 

মোট সময় লেগেছে ১.০৬২০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছোটেবলা থেকে খুবই ডানপিঠে। গ্রামে কেটেছে শৈশব, কৈশোর। সেখান থেকে কলেজের পাঠ চুকিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশনের পরে এখন একটি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই