বাংলাদেশে মাত্র দুইখান সমুদ্র বন্দর একখান মোংলা আর একখান চট্টগ্রাম, আর একই ট্যুরে যদি সে দুইখান দেখার সুযোগ হয় তাহলে তো পোয়াবারো। আর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন 'সুন্দরবন' আর সবচেয়ে বড় সমুদ্র সৈকত 'কক্সবাজার' যদি তার সাথে দেখা যায় তাহলে কি সেরের উপর সোয়া সের হবে না!
হ্যা, আগামী শনিবার রওনা হচ্ছি এমন একটা ট্যুরে যেখানে প্রথমে সাতক্ষীরায় সামান্য কাজ সেরে যেতে হবে মোংলা এবং যথারীতি একদিনের যাত্রাবিরতি রয়েছে মংলায়, তাই দেরী না করে সুন্দরবন ভ্রমন। পরেরদিন যশোর এ কাজ সেরে ঢাকায় ফিরে রাত্রি যাপন এবং সকালে গাইবান্ধার মঙ্গাপীড়িত এলাকার মানুষের অবস্থা পর্যবেক্ষন তিনদিনের জন্য। তিনদিন পরে ঢাকা ফিরে একবেলা বিশ্রাম নিয়ে বিকালে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ, চট্টগ্রামে অফিসিয়াল কাজ হাট হাজারী থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে, সেখান থেকে খাগড়াছড়ি মাত্র ১১ কি.মি এবং পরেরদিন যথারীতি যাত্রা বিরতি। তাই বিকাল বেলা খাগড়াছড়ি পৌছে রাত্রিযাপন এবং পরদিন দুপুরের পর কক্সবাজার রওনা এবং সুর্যাস্ত অবলোকন করে পরদিন সকালে কক্সবাজার থেকে কুমিল্লা, পরেরদিন কুমিল্লায় অফিসিয়াল কাজ শেষে ঢাকা ফেরা।
সত্যিই, অফিসের কাজে অনেক ট্যুর করেছি গত দেড় বছরে কিন্তু এবারের ট্যুরটি সাজিয়েছি অন্যরকম এক উদ্দেশ্য নিয়ে যেখানে রথদেখা ও কলা বেচা দুইটাই সমান ভাবে চলবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


